কৃষি মন্ত্রণালয়ের কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: The earth moves — the sun.
- ক) circle
- খ) roundসঠিক উত্তর
- গ) over
- ঘ) cycle
- ঙ) None of these
ব্যাখ্যা: Circle অর্থ বৃত্ত। এটি noun। Round অর্থ চতুর্দিকে, ঘিরে। এটি preposition। Over-ও preposition যার অর্থ- উপরে। Cycle অর্থ চক্র, আবর্ত। এটি noun। পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। তাই The sun-এর পূর্বে round prepositionটি বসবে। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: Ramiz— here yesterday and— again tomorrow.
- ক) comes, comes
- খ) came, will comeসঠিক উত্তর
- গ) has come, will come
- ঘ) comes, come
- ঙ) None of these
ব্যাখ্যা: Sentence-এর মধ্যে yesterday থাকলে sentenceটি past indefinite tense-এর হয় এবং tomorrow থাকলে sentenceটি Future indefinite tense-এর হয়। তাই সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: — are you going?
- ক) What
- খ) Who
- গ) Whereসঠিক উত্তর
- ঘ) Which
- ঙ) None of these
ব্যাখ্যা: What অর্থ-কী; who অর্থ-কে; where অর্থ-কোথায়; which অর্থ-কোনটি। কোনো স্থানের নাম জানতে চাওয়া হচ্ছে। তাই সঠিক উত্তর where হবে। Where are you going? অর্থ- আপনি কোথায় যাচ্ছেন?
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: He went to — and —.
- ক) the Canada, USA
- খ) Canada, the USAসঠিক উত্তর
- গ) the Canada, the USA
- ঘ) Canada, USA
- ঙ) None of these
ব্যাখ্যা: দেশের নামের পূর্বে the বসে না, যেমন Bangladesh। কিন্তু দেশের নামের abbreviation-এর পূর্বে the বসে। যেমন- The USA, The UN ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: Would you mind — the door?
- ক) will open
- খ) open
- গ) openingসঠিক উত্তর
- ঘ) opens
- ঙ) None of these
ব্যাখ্যা: Would mind-এর পরে verb আসলে ঐ verb এর সাথে ing যুক্ত করতে হয়। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: The manager looked into the matter.
- ক) Take decision
- খ) Investigateসঠিক উত্তর
- গ) Neglect
- ঘ) Taking care
- ঙ) None of these
ব্যাখ্যা: Look into sth অর্থ- তদন্ত করা; Take decision অর্থ- সিদ্ধান্ত নেয়া; Investigate অর্থ- তদন্ত করা অর্থাৎ Look into; Neglect অর্থ- অবহেলা করা; Taking care অর্থ- যত্ন নেয়া। তাই সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: He could not deny that.
- ক) Decide
- খ) Accept
- গ) Confusion
- ঘ) Refuseসঠিক উত্তর
- ঙ) None of these
ব্যাখ্যা: Deny অর্থ-অস্বীকার করা, প্রত্যাখ্যান করা; Decide অর্থ- সিদ্ধান্ত নেয়া; Accept অর্থ- গ্রহণ করা; Confusion অর্থ- বিশৃঙ্খলা, বিভ্রান্তি; Refuse অর্থ- প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। তাই সঠিক উত্তর (ঘ)।
বিষয়: মানসিক দক্ষতা
প্রশ্ন ৮৮: The lady had a puzzled look on her face.
- ক) Beautiful
- খ) Good
- গ) Happy
- ঘ) Unable to understandসঠিক উত্তর
- ঙ) None of these
ব্যাখ্যা: Puzzled (adj) অর্থ- বিমূঢ়, হতবুদ্ধি; beautiful (adj) অর্থ- সুন্দর; good অর্থ- ভালো; happy অর্থ- সুখী; unable to understand অর্থ- বুঝতে অক্ষম যা puzzled-এর কাছাকাছি meaning দেয়। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: It is inhuman not only to kill but also to purchase the migratory birds.
- ক) Beautiful
- খ) Native
- গ) Temporaryসঠিক উত্তর
- ঘ) Bad
- ঙ) None of these
ব্যাখ্যা: Migratory অর্থ- ভ্রমণশীল; Beautiful অর্থ- সুন্দর; Native অর্থ- দেশীয়; Temporary অর্থ- অস্থায়ী, সাময়িক; Bad অর্থ- খারাপ, মন্দ। এখানে Migratory-এর সমার্থক শব্দ হিসেবে temporary-ই কাছাকাছি অর্থের। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: Mr. Akash deals in diamonds.
- ক) Do businessসঠিক উত্তর
- খ) Costly
- গ) Smuggling
- ঘ) Understands
- ঙ) None of these
ব্যাখ্যা: Deal in sth অর্থ- ব্যবসা করা; Do business অর্থ- ব্যবসা করা; Costly অর্থ- মূল্যবান, দামি; Smuggling অর্থ- চোরাচালান; Understand অর্থ- বুঝতে পারা, উপলব্ধি করা। এখানে সঠিক উত্তর (ক)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
- ক) কর্ণফুলী
- খ) নাফ
- গ) হাড়িয়াভাঙ্গা
- ঘ) হালদাসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: হালদা নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ। বাংলাদেশের খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে এর উৎপত্তি হয়েছে। কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। হাড়িয়াভাঙ্গা নদীটি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। অপরদিকে নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ?
- ক) মহেশখালীসঠিক উত্তর
- খ) হাতিয়া
- গ) চরফ্যাশন
- ঘ) ছেঁড়া দ্বীপ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এ দ্বীপে আদিনাথ মন্দির রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ছেঁড়া দ্বীপ। ২০০০ সালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে এর সন্ধান পাওয়া যায়। অপরদিকে চরফ্যাশন ভোলা জেলার একটি উপজেলা।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
- ক) চীন
- খ) যুক্তরাষ্ট্র
- গ) কানাডা
- ঘ) রাশিয়াসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৪: নিচের কোন নদীটিতে জোয়ার ভাটা হয় না?
- ক) পদ্মা
- খ) কর্ণফুলী
- গ) নাফ
- ঘ) গোমতীসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৫: নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে?
- ক) কুমিল্লা
- খ) চট্টগ্রাম
- গ) বান্দরবানসঠিক উত্তর
- ঘ) ফেনী
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে। এগুলো হলো : রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। এদের মধ্যে রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী এই ৩০টি জেলার অন্তর্ভুক্ত।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
- ক) ৩০০
- খ) ৩৩০
- গ) ৩৪৫
- ঘ) ৩৫০সঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করাতে মোট আসন সংখ্যা ৩৪৫ থেকে বেড়ে গিয়ে ৩৫০টিতে উন্নীত হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৭: ২০১১ সালের সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক) ভারত
- খ) নেপাল
- গ) বাংলাদেশ
- ঘ) মালদ্বীপসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ২০১১ সালের ১০-১১ নভেম্বর ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মালদ্বীপের আদ্দু শহরে। ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালের ৯-১০ নভেম্বরে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতসহ কয়েকটি দেশের আপত্তির কারণে স্থগিত হয়ে যায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৮: বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দান করে কোন দেশ?
- ক) ভারত
- খ) ভুটানসঠিক উত্তর
- গ) নেপাল
- ঘ) রাশিয়া
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র ভুটান। একই দিনে (ভুটানের কয়েক ঘন্টা পরে) দ্বিতীয় রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে। নেপাল ও রাশিয়া যথাক্রমে ১৬ ও ২৪ জানুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দান করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৯: বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৪সঠিক উত্তর
- গ) ১৯৭৯
- ঘ) ১৯৮১
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল ৭,৬৩,৯৮,০০০। সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় ১৫-১৯ মার্চ ২০১১। আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪,৯৭,৯২,৩৬৪ জন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১০০: নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়?
- ক) ভুটান
- খ) নেপাল
- গ) আফগানিস্তান
- ঘ) মায়ানমারসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
