কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৭০ / ৭০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- ক) শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
- খ) এম এ জি ওসমানী
- গ) একে খন্দকার
- ঘ) তাজউদ্দিন আহমেদ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এম এ জি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান সেনাপতি। একে খন্দকার হলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি। তাজউদ্দীন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও মহান চার নেতার একজন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- খ) অমর্ত্য সেন
- গ) মুহম্মদ ইউনূস
- ঘ) ফজলে হাসান আবেদ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে 'সাহিত্যে' নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান ১৯৯৮ সালে। 'দুর্ভিক্ষ ও দারিদ্র্য' বিষয়ে কাজ করায় তিনি অর্থনীতিতে এ পুরস্কার অর্জন করেন। তৃতীয় বাঙালি ও প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ২০০৬ সালে। অন্যদিকে ফজলে হাসান আবেদ হলেন ব্রিটেনের রানি কর্তৃক 'নাইট' উপাধি প্রাপ্ত একমাত্র বাংলাদেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৩: বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
- ক) বান্দরবান
- খ) রামু
- গ) কাপ্তাইসঠিক উত্তর
- ঘ) রাঙামাটি
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। 'কর্ণফুলী বহুমুখী প্রকল্প' এর অংশ হিসেবে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী হাইড্রোপাওয়ার স্টেশন নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রটির প্রাথমিক উৎপাদন ক্ষমতা ছিল ৮০ মেগাওয়াট। পরবর্তীতে এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
- ক) ব্যাঙ
- খ) ষাঁড়
- গ) মহিষ
- ঘ) কেঁচোসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কেঁচোকে প্রকৃতির লাঙল বলা হয়। এটি একটি উপকারি কীট হিসেবে সর্বত্র পরিচিত। কৃষি জমির উর্বরতা বৃদ্ধির জন্য কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৫: নিচের কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত?
- ক) ভোলা
- খ) নাটোর
- গ) রাজশাহীসঠিক উত্তর
- ঘ) সিলেট
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: রাজশাহী জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত। রাজশাহী ছাড়াও দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে রেশম চাষ হয়। বর্তমানে ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলেও নতুন করে রেশমগুটির চাষ হচ্ছে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৬: সম্প্রতি কোন ভাইরাস এর বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয়?
- ক) এইচআইভি
- খ) ভেরিসেলা
- গ) ইবোলাসঠিক উত্তর
- ঘ) মার্স
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সাম্প্রতিক সময়ের ভয়াবহতম ভাইরাস হলো ইবোলা। কঙ্গোর ইবোলা নদী এর উৎপত্তিস্থল হলেও মধ্য আফ্রিকার কয়েকটি দেশ লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় ইবোলা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ১৭ হাজারের বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয় যাদের মধ্য থেকে সাড়ে ৭ হাজারের বেশি লোক মারা গেছে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৬৭: কম্পিউটারের জনক বলা হয় কাকে?
- ক) চার্লস ব্যাবেজসঠিক উত্তর
- খ) স্টিফেন হকিন্স
- গ) আলফ্রেড নোবেল
- ঘ) আইনস্টাইন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। স্টিফেন হকিন্স হলেন বর্তমান সময়ের একজন বিখ্যাত পদার্থবিদ। আলফ্রেড নোবেল ছিলেন নোবেল পুরস্কারের জনক এবং ডিনামাইটের আবিষ্কারক। অন্যদিকে আইনস্টাইন হলেন আপেক্ষিক তত্ত্বের জনক।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৮: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন কোন বোলার?
- ক) চামিন্ডা ভাস
- খ) রুবেল হোসেন
- গ) তাইজুল ইসলামসঠিক উত্তর
- ঘ) জুবায়ের হোসেন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিককারী একমাত্র বোলার হলেন তাইজুল ইসলাম। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটের এই বিরল রেকর্ডটি অর্জন করেন ২০১৪ সালের ১ ডিসেম্বর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
- ক) ২য়
- খ) ৩য়
- গ) ৪র্থসঠিক উত্তর
- ঘ) ৫ম
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশে অবস্থান চতুর্থ। ২০১৭-১৮ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫৬.১৪ লক্ষ মেট্রিক টন। ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশটি হলো চীন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭০: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
- ক) ধান
- খ) গম
- গ) আখ
- ঘ) পাটসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট। ২০১৬-১৭ অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্য থেকে মোট ৯৬.৩ কোটি (পাট ১৬.৮ কোটি + পাটজাত দ্রব্য ৭৯.৫ কোটি) মার্কিন ডলার বা প্রায় ৭,৭০৪ কোটি টাকা আয় করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
