জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৮১: বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
- ক) রংপুরসঠিক উত্তর
- খ) দিনাজপুর
- গ) বগুড়া
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: ৯ ডিসেম্বর ১৮৮০ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মুসলিম নারী জাগরণের এই অগ্রদূতের প্রথম রচনা 'পিপাস মহরম', যা ১৯০২ সালে কলকাতার 'নবপ্রভা' পত্রিকায় প্রকাশিত হয়। তার রচিত প্রথম গ্রন্থ-'মতিচূর' (প্রথম খণ্ড-১৯০৪, ২য় খণ্ড-১৯২২), শেষ রচনা 'নারীর অধিকার'। তার শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী (১৯৩১)'। তিনি ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?
- ক) কুষ্টিয়া
- খ) মেহেরপুর
- গ) বেনাপোল
- ঘ) কালুরঘাটসঠিক উত্তর
ব্যাখ্যা: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম প্রচার শুরু করে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। এ বেতারকেন্দ্র থেকে ২৬ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। কিন্তু ৩০ মার্চ ১৯৭১ পাকিস্তান বিমানবাহিনী কালুরঘাট বেতারকেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালায়। পরে ৩ এপ্রিল ১৯৭১ ত্রিপুরা রাজ্যে এবং ২৫ মে ১৯৭১ কলকাতায় এ বেতারকেন্দ্র স্থানান্তর করা হয়েছিল।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
- ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলসঠিক উত্তর
- খ) সুন্দরবন বনাঞ্চল
- গ) মধুপুর বনাঞ্চল
- ঘ) সিলেট বনাঞ্চল
ব্যাখ্যা: পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বনভূমি। এ বনভূমির আয়তন প্রায় ১২ হাজার বর্গ কিমি। বাংলাদেশের জাতীয় বন সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গকিলোমিটার। দেশের তৃতীয় বৃহত্তম বন মধুপুর বনাঞ্চলের আয়তন প্রায় ১,১৬৫ বর্গকিমি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৪: 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
- ক) সিলেট
- খ) রাজশাহীসঠিক উত্তর
- গ) রংপুর
- ঘ) বরিশাল
ব্যাখ্যা: 'গম্ভীরা' বাংলাদেশের বৃহত্তর রাজশাহী অঞ্চলের লোক সংগীত। এ সংগীতের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে। পাকিস্তান সৃষ্টির পর গম্ভীরা গান চাঁপাইনবাবগঞ্জে আসে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের গান হলো 'ভাটিয়ালি'। 'চটকা' ও 'ভাওয়াইয়া' রংপুর অঞ্চলের গান।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক) ৯টি
- খ) ১০টি
- গ) ১১টিসঠিক উত্তর
- ঘ) ১২টি
ব্যাখ্যা: ১১ জুলাই ১৯৭১ সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী। এছাড়া সমস্ত বাংলাদেশকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১১টি সেক্টরের মধ্যে ঢাকা জেলা ছিল ২ ও ৩ নং সেক্টরে। ১০ নং সেক্টরটি ছিল নৌবাহিনীর অধীনে। আর মুজিবনগর ছিল ৮ নং সেক্টরের অধীনে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালির নাম কি?
- ক) ড. মুহাম্মদ ইউনূস
- খ) অমর্ত্য সেন
- গ) আর. কে. নারায়ণ
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ 'Song Offerings' কাব্যের জন্য ১৯১৩ সালে প্রথম বাঙালি ও এশিয়ান হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২৭তম এশিয়ান এবং দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন। তবে তিনি অর্থনীতিতে প্রথম বাঙালি নোবেল জয়ী, যা তিনি ১৯৯৮ সালে লাভ করেন। আর ৩৮তম এশিয়ান ও তৃতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও তিনি যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: কোনটি 'চিরশান্তির' শহর নামে পরিচিত?
- ক) ভেনিস
- খ) রোমসঠিক উত্তর
- গ) ভিয়েনা
- ঘ) জেনেভা
ব্যাখ্যা: ইতালির রোম 'চির শান্তির শহর', 'সাত পাহাড়ের শহর' ও 'নীরব শহর' নামে পরিচিত। আর ইতালির ভেনিসকে বলা হয় 'অ্যাড্রিয়াটিকের দয়িতা/রানী/পত্নী', 'নিস্তব্ধ সড়ক শহর' এবং 'দ্বীপের নগরী'। অস্ট্রিয়ার ভিয়েনাকে বলা হয় 'ইউরোপের প্রবেশদ্বার'। সুইজারল্যান্ডের জেনেভাকে বলা হয় 'সম্মেলনের শহর'।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৮: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
- ক) আফ্রিকা
- খ) ইউরোপ
- গ) এশিয়াসঠিক উত্তর
- ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম এশিয়া মহাদেশের আয়তন ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের ৩০ শতাংশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন ৩ কোটি ২ লাখ ২১ হাজার বর্গকিমি। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ– উত্তর আমেরিকার আয়তন ২ কোটি ৪২ লাখ ৫৬ হাজার বর্গকিমি। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ইউরোপ মহাদেশের আয়তন ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন?
- ক) ইতালি
- খ) ফ্রান্স
- গ) গ্রিস
- ঘ) স্পেনসঠিক উত্তর
ব্যাখ্যা: ২৫ অক্টোবর ১৮৮১ স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। 'গোয়ের্নিকা', 'পালোমা বা শান্তিকপোত', 'দ্য ব্লু রুম' এবং 'আভাগঁর রমণীবৃন্দ' তার বিশ্বখ্যাত শিল্পকর্মের মধ্যে কয়েকটি। এই চিত্রকর ৮ এপ্রিল ১৯৭৩ মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?
- ক) বার্মা
- খ) ইরান
- গ) ভারত
- ঘ) মালয়েশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বে পামওয়েল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দ্বিতীয় মালয়েশিয়া। তবে প্রশ্নে প্রদত্ত অপশনের মধ্যে সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় মালয়েশিয়ায়। আর পামওয়েল আমদানিতে শীর্ষ দেশ ভারত। এছাড়া পাট উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
- ক) জর্জ বুশ
- খ) আব্রাহাম লিংকন
- গ) জর্জ ওয়াশিংটনসঠিক উত্তর
- ঘ) থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, যিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অধিবাসী ছিলেন। দেশটিতে দাসপ্রথা বিলোপকারী আব্রাহাম লিংকন ছিলেন ১৬তম প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী থিওডোর রুজভেল্ট ২৬তম প্রেসিডেন্ট। আর জর্জ হার্বাট বুশ ৪১তম ও জর্জ ওয়াকার বুশ ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯২: WTO-এর পূর্ণরূপ কোনটি?
- ক) Organization of World Trade
- খ) World Testing Organization
- গ) World Trade Organizationসঠিক উত্তর
- ঘ) World Tourists Organization
ব্যাখ্যা: বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। ১ জানুয়ারি ১৯৯৫ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম ছিল (GATT) গ্যাট। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভ করে ১৯৯৫ সালের ১ জানুয়ারি।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৩: সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৮৫ সালে ঢাকায়সঠিক উত্তর
- খ) ১৯৮৩ সালে দিল্লিতে
- গ) ১৯৮৪ সালে কলম্বোতে
- ঘ) ১৯৮৬ সালে মালেতে
ব্যাখ্যা: SAARC—South Asian Association for Regional Co-operation-এর সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ৮ ডিসেম্বর ১৯৮৫ ঢাকায় প্রতিষ্ঠিত এ সংস্থার সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৪: আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
- ক) ১৯৪৫ সালে
- খ) ১৯৪৬ সালে
- গ) ১৯৪৭ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা: আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। তবে কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ১-২২ জুলাই ১৯৪৪, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠা হয়। পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: কোন দেশকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়?
- ক) নরওয়ে
- খ) সুইডেন
- গ) ফিনল্যান্ডসঠিক উত্তর
- ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা: ফিনল্যান্ডকে বলা হয় 'হাজার হ্রদের দেশ'। 'ফিয়র্ডের দেশ' বলা হয় নরওয়েকে। সুইডেনকে বলা হয় 'ইউরোপের স'মিল'। আর 'ইউরোপের ক্রীড়াভূমি/ ক্রীড়াঙ্গন' নামে পরিচিত সুইজারল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
- ক) যকৃত
- খ) স্নায়ু
- গ) ত্বকসঠিক উত্তর
- ঘ) কিডনি
ব্যাখ্যা: মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। মানবদেহের বহিরাবরণই হলো ত্বক। যকৃত হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। স্নায়ু বলতে স্নায়ুতন্ত্রকে বোঝায়। অর্থাৎ এটি একটি তন্ত্র। কিডনি হলো রক্ত ও অন্যান্য তরল পরিশোধনকারী ও মূত্র উৎপাদনকারী অঙ্গ। অর্থাৎ কিডনি হলো মানবদেহের পরিশোধন অঙ্গ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
- ক) গ্রানাইট পাথর
- খ) ইস্পাত
- গ) পিতল
- ঘ) হীরাসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রকৃতিতে প্রাপ্ত সর্বাপেক্ষা শক্ত বস্তু হলো হীরা বা ডায়মন্ড। এটি কার্বনের একটি রূপভেদ। এটি সর্বাপেক্ষা মূল্যবান বস্তুও। সর্বাপেক্ষা মূল্যবান ধাতু হলো প্ল্যাটিনাম। গ্রানাইড হলো একপ্রকার খনিজ যা অন্য খনিজের সাথে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। পিতল হলো তামা (Cu) ও দস্তার (Zn) তৈরি সংকর ধাতু। ইস্পাত হলো আয়রনের পরিশীলিত রূপ যাতে কার্বনের পরিমাণ ০.২৫ – ১.৫%।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৮: ইন্টারনেট কবে থেকে চালু হয়?
- ক) ১৯৮১ সাল
- খ) ১৯৭০ সাল
- গ) ১৯৬০ সাল
- ঘ) ১৯৬৯ সালসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগ দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলকভাবে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে। প্রাথমিকভাবে এর নাম দেয়া হয় ARPANET। মূলত এটিই ছিল পৃথিবীতে চালু হওয়া প্রথম Internet।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?
- ক) সাদা
- খ) লালসঠিক উত্তর
- গ) কালো
- ঘ) হলুদ
ব্যাখ্যা: লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো বেশি দূর থেকে দেখা যায়। তাই লাল আলো বেশি দূর থেকে দেখা যায়। এ কারণে বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরির ক্ষেত্রে লাল আলোকে প্রাধান্য দেয়া হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১০০: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
- ক) ম্যানোমিটার
- খ) ব্যারোমিটার
- গ) সিসমোগ্রাফসঠিক উত্তর
- ঘ) সেক্সট্যান্ট
ব্যাখ্যা: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এ যন্ত্রে মিটারস্কেল ব্যবহার করা হয় বলে একে সিসমোমিটারও বলা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপে রিখটার স্কেল ব্যবহার করা হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
