টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন) ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৬০
- ৬০
- ৬০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৬০
বিষয়: গণিত
প্রশ্ন ১: x + y = 8, x − y = 6 হলে, x² + y² এর মান–
- ক) 40
- খ) 60
- গ) 50সঠিক উত্তর
- ঘ) 80
ব্যাখ্যা: আমরা জানি, x² + y² = ১/২ {(x + y)² + (x − y)²} = ১/২ (8² + 6²) = ১/২ × 100 = 50 ∴ x² + y² = 50
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭–
- ক) ২১ এবং ২২
- খ) ২২ এবং ২৩
- গ) ২৩ এবং ২৪সঠিক উত্তর
- ঘ) ২৪ এবং ২৫
ব্যাখ্যা: ধরি, ক্রমিক সংখ্যা দুইটি x ও x + ১ ∴ (x + ১)² − x² = ৪৭ বা, x² + ২x + ১ − x² = ৪৭ বা, ২x = ৪৭ − ১ বা, x = ৪৬/২ বা, x = ২৩ অপর সংখ্যাটি = ২৩ + ১ = ২৪ ∴ সংখ্যা দুটি ২৩ এবং ২৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে–
- ক) ৯টি
- খ) ১০টি
- গ) ১১টি
- ঘ) ১২টিসঠিক উত্তর
ব্যাখ্যা: ৭২-এর ভাজক সংখ্যা, ৭২ = ১ × ৭২ = ২ × ৩৬ = ৩ × ২৪ = ৪ × ১৮ = ৬ × ১২ = ৮ × ৯ ৭২-এর ভাজক সংখ্যা = ১২টি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: ক এবং খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি পারবে–
- ক) ২৫ দিনে
- খ) ৩০ দিনেসঠিক উত্তর
- গ) ৩৫ দিনে
- ঘ) ৪০ দিনে
ব্যাখ্যা: ক ও খ একত্রে ১২ দিনে কাজ করে ১ অংশ ক ও খ ১ দিনে ১/১২ অংশ ক একা ২০ দিনে কাজ করে ১ অংশ ক ১ দিনে ১/২০ অংশ খ ১ দিনে কাজ করে = (১/১২ − ১/২০) অংশ = ((৫ − ৩)/৬০) অংশ = ১/৩০ অংশ ১/৩০ অংশ কাজ করে ১ দিনে ∴ ১ = (৩০ × ১)/১ = ৩০ দিনে।
বিষয়: গণিত
প্রশ্ন ৫: (√3 × √5)⁴ এর মান কত?
- ক) 30
- খ) 60
- গ) 225সঠিক উত্তর
- ঘ) 15
ব্যাখ্যা: (√3 × √5)⁴ = (√3)⁴ × (√5)⁴ = 3^(4/2) × 5^(4/2) = 3² × 5² = 9 × 25 = 225
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: যদি P একটি মৌলিক সংখ্যা হয় তবে √P —
- ক) একটি স্বাভাবিক সংখ্যা
- খ) একটি পূর্ণ সংখ্যা
- গ) একটি মূলদ সংখ্যা
- ঘ) একটি অমূলদ সংখ্যাসঠিক উত্তর
ব্যাখ্যা: p একটি মৌলিক সংখ্যা। সুতরাং p সংখ্যাটি স্বাভাবিক, পূর্ণ ও মূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটি অমূলদ। সুতরাং √P একটি অমূলদ সংখ্যা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা–
- ক) ৫
- খ) ৩
- গ) ৭
- ঘ) ৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ৪৩ থেকে ৬০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলো হলো - ৪৩, ৪৭, ৫৩ ও ৫৯ মৌলিক সংখ্যা ৪টি।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখ্যাটি কত?
- ক) ৫৩
- খ) ৬৩
- গ) ৩৬সঠিক উত্তর
- ঘ) ৩৬৫
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x ∴ x এর ১/২ + ৬ = x এর ২/৩ বা, x/২ + ৬ = ২x/৩ বা, (x + ১২)/২ = ২x/৩ বা, ৪x = ৩x + ৩৬ বা, ৪x − ৩x = ৩৬ ∴ x = ৩৬ ∴ সংখ্যাটি = ৩৬
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে–
- ক) ১০ ঘণ্টা
- খ) ৫ ঘণ্টা
- গ) ৬ ঘণ্টাসঠিক উত্তর
- ঘ) ৮ ঘণ্টা
ব্যাখ্যা: স্রোতের অনুকূলে, মোট বেগ = লঞ্চের বেগ + স্রোতের বেগ = (১৮ + ৬) কিমি/ঘণ্টা = ২৪ ৪৮ কিমি যেতে সময় লাগে = ৪৮/২৪ ঘণ্টা = ২ ঘণ্টা আবার, স্রোতের প্রতিকূলে, মোট বেগ = লঞ্চের বেগ − স্রোতের বেগ = (১৮ − ৬) কি.মি/ঘণ্টা = ১২ ,, ৪৮ কিমি পথ অতিক্রম করতে সময় লাগে = ৪৮/১২ ঘণ্টা = ৪ ঘণ্টা মোট সময় লাগে = (২ + ৪) ঘণ্টা = ৬ ঘণ্টা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১০: ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে–
- ক) ৫ দিনে
- খ) ৪ দিনেসঠিক উত্তর
- গ) ৬ দিনে
- ঘ) ৩ দিনে
ব্যাখ্যা: ১২ জন শ্রমিক ৭২ টাকা আয় করে ৩ দিনে ১ ৭২ ,, ,, ৩ × ১২ ,, ৯ ৭২ ,, ,, = (৩ × ১২)/৯ ,, = ৪ দিনে
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১১: টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ?
- ক) ৫০%সঠিক উত্তর
- খ) ৩০%
- গ) ৩৩%
- ঘ) ৩১%
ব্যাখ্যা: ৩টির ক্রয়মূল্য ১ টাকা ১টির ১/৩ এবং ২টির বিক্রয় মূল্য ১ টাকা ১ ১/২ ,, লাভ = (১/২ − ১/৩) টাকা = (৩ − ২)/৬ = ১/৬ ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা ১ ,, (১ × ৩)/(৬ × ১) ১০০ ,, = (৩ × ১০০)/৬ ,, = ৫০ লাভ হয় ৫০%।
বিষয়: গণিত
প্রশ্ন ১২: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
- ক) ২ লিটারসঠিক উত্তর
- খ) ৪ লিটার
- গ) ৬ লিটার
- ঘ) ১০ লিটার
ব্যাখ্যা: ধরি, পানির পরিমাণ = x লিটার দুধের = x + ৮ শর্তমতে, (x + ৮) : x = ৫ : ১ বা, (x + ৮)/x = ৫/১ বা, ৫x = x + ৮ বা, ৪x = ৮ ∴ x = ২ পানির পরিমাণ = ২ লিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স–
- ক) ৯ বছর
- খ) ১৪ বছর
- গ) ১৫ বছর
- ঘ) ১৮ বছরসঠিক উত্তর
ব্যাখ্যা: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর ও ,, মোট বয়স (৪৫ × ২) ,, = ৯০ ,, পিতা, মাতা ও একপুত্রের বয়সের গড় ৩৬ বছর ও মোট বয়স (৩ × ৩৬) ,, = ১০৮ একপুত্রের বয়স = (১০৮ − ৯০) বছর = ১৮ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ........ ধারাটির দশম পদ–
- ক) ৪৫
- খ) ৫৫সঠিক উত্তর
- গ) ৬২
- ঘ) ৬৫
ব্যাখ্যা: ১ + ২ = ৩ ৩ + ৩ = ৬ ৬ + ৪ = ১০ ১০ + ৫ = ১৫ ৩৬ + ৯ = ৪৫ ৪৫ + ১০ = ৫৫ ধারাটির দশম পদ ৫৫।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত–
- ক) ৩
- খ) ২২/৭সঠিক উত্তর
- গ) ২৫/৯
- ঘ) প্রায় ৫
ব্যাখ্যা: বৃত্তের পরিধি = 2πr এবং ,, ব্যাস = 2r বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 2πr : 2r = 2πr/2r = π π– একটি গ্রিক বর্ণ যা একটি ধ্রুবসংখ্যা। π এর মান ২২/৭।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: What is the verb of the word 'Shortly'?
- ক) Short
- খ) Shorter
- গ) Shortenসঠিক উত্তর
- ঘ) Shortness
ব্যাখ্যা: Shortly (অবিলম্বে, দ্রুত)-এর verb form হলো Shorten (সংক্ষিপ্ত করা)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৭: Choose the correct sentence.
- ক) Let him and you be witnesses
- খ) Let you and him be witnessesসঠিক উত্তর
- গ) Let you and he be withnesses
- ঘ) Let you and he be witnesses
ব্যাখ্যা: Let-এর পরে Personal Pronoun-এর Object form (him) হয় এবং Personal Pronunগুলো 2 3 1 (2nd person + 3rd person +1st person) হিসেবে সাজাতে হবে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৮: Choose the correct sentence.
- ক) The matter was informed to the police
- খ) The matter has been informed to the police
- গ) The police was informed of the matter
- ঘ) The police were informed of the matterসঠিক উত্তর
ব্যাখ্যা: The police হলো plural subject। এ কারণে were হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: Who, What, Which are—
- ক) Demonstrative pronoun
- খ) Relative pronounসঠিক উত্তর
- গ) Reflexive
- ঘ) Indefinite pronoun
ব্যাখ্যা: Who, What, Which Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২০: What is the synonym of 'delude'?
- ক) Demand
- খ) Permit
- গ) Aggravate
- ঘ) Deceiveসঠিক উত্তর
ব্যাখ্যা: Demand — চাহিদা; দাবি। Permit—অনুমতি দান করা। Aggravate —অবনতি ঘটানো; শোচনীয় করে তোলা। Deceive — প্রতারিত করা; ধোঁকা দেওয়া। অপশনগুলোর বিবেচনায় Delude (প্রতারিত/ বিভ্রান্ত করা) এর Synonym হচ্ছে Deceive (প্রতারিত করা)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৬০ প্রশ্ন · ৬০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
