পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: কোনো আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
- ক) ৩০ বছরে
- খ) ২৫ বছরে
- গ) ৪০ বছরেসঠিক উত্তর
- ঘ) ৬০ বছরে
ব্যাখ্যা: মনে করি, আসল ১০০ টাকা; ∴ ২০ বছরে সুদে-মূলে হবে = ২০০ টাকা; সুদ = (২০০ – ১০০) টাকা = ১০০ টাকা; সুদে-মূলে তিনগুণ = ৩০০ টাকা; সুদ = (৩০০ – ১০০) টাকা বা ২০০ টাকা; ১০০ টাকা সুদ হয় = ২০ বছরে; ১ টাকা = ২০/১০০ বছরে; ২০০ টাকা = (২০ × ২০০)/১০০ = ৪০ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: একটি ১৩ মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে ৫ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে?
- ক) ২০ মিটার
- খ) ১৮ মিটার
- গ) ১৫ মিটার
- ঘ) ১২ মিটারসঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়ালে মই হেলান দিয়ে রাখায় একটি সমকোণী ত্রিভুজের সৃষ্টি হয়েছে যার অতিভুজ ১৩ মিটার এবং ভূমি ৫ মিটার। আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত ৫:১২:১৩। সুতরাং দেয়ালের উচ্চতা বা লম্ব হবে ১২ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে–
- ক) ০.০০৩
- খ) ০.০১
- গ) ০.০৩৭সঠিক উত্তর
- ঘ) ০.১১১
ব্যাখ্যা: (১/১০ + ১/১০০ + ১/১০০০) ÷ ৩ = (০.১ + ০.০১ + ০.০০১) ÷ ৩ = ০.১১১ ÷ ৩ = ০.০৩৭
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অনুপাত হবে–
- ক) ৪ : ১সঠিক উত্তর
- খ) ১ : ৪
- গ) ১ : ২
- ঘ) ২ : ১
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: p² + 7p + c যদি p – 5 দ্বারা বিভাজ্য হয় তবে c এর মান কত হবে?
- ক) 30
- খ) –60সঠিক উত্তর
- গ) 5
- ঘ) –30
ব্যাখ্যা: p² + 7p + c, (p – 5) দ্বারা বিভাজ্য হলে, (p – 5) রাশিটির একটি উৎপাদক। সুতরাং p = 5 বসালে প্রদত্ত রাশিটির মান শূন্য হবে। ∴ p² + 7p + c = 0; বা, 5² + 7.5 + c = 0; বা, 25 + 35 + c = 0; ∴ c = –60
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: যদি a + b = √7 এবং b = a – √3 হয়, তবে ab = কত?
- ক) √21
- খ) 2
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 2√10
ব্যাখ্যা: দেয়া আছে a + b = √7 এবং b = a – √3 বা, a – b = √3। আমরা জানি, ab = ((a+b)/2)² – ((a–b)/2)² = (√7/2)² – (√3/2)² = 7/4 – 3/4 = (7–3)/4 = 4/4 = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
- ক) ২০
- খ) ১২সঠিক উত্তর
- গ) ১৫
- ঘ) ১৪
ব্যাখ্যা: এখানে সংখ্যা তিনটি হতে পারে যথাক্রমে ১, ২, ৩; ২, ৩, ৪; ৩, ৪, ৫; ৪, ৫, ৬; ..... । এখানে দেখা যায় সংখ্যা তিনটি ৩, ৪, ৫ হলেই গুণফল ৬০ হয়। এগুলোর যোগফল = ৩ + ৪ + ৫ = ১২।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: দুটি সংখ্যার গুণফল ৪০ এবং ভাগফল ৫/২ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
- ক) ২২
- খ) ৪১
- গ) ১৩
- ঘ) ১৪সঠিক উত্তর
ব্যাখ্যা: মনে করি, সংখ্যা দুটি x ও y। প্রশ্নানুসারে, xy = ৪০ ...... (i) এবং x/y = ৫/২ ...... (ii); (ii) হতে, x = ৫y/২ ...... (iii); x = ৫y/২ (i) নং এ বসিয়ে পাই, (৫y/২)·y = ৪০; বা, ৫y²/২ = ৪০; বা, ৫y² = ৮০; বা, y² = ১৬; ∴ y = ৪; y এর মান (iii) এ বসিয়ে, x = (৫ × ৪)/২ = ১০; সংখ্যা দুটি ১০ ও ৪ এবং এদের যোগফল = ১০ + ৪ = ১৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
- ক) ৬০ সেকেন্ড
- খ) ১ সেকেন্ড
- গ) ৬ সেকেন্ডসঠিক উত্তর
- ঘ) ০.৬ সেকেন্ড
ব্যাখ্যা: ট্রেনটি ঘণ্টায় ৬০ কিমি যায়। অর্থাৎ ট্রেনটি মিনিটে ১ কিমি যায়। এখন, ১ মিনিট = ৬০ সেকেন্ড এবং ১ কিমি = ১০০০ মিটার। ∴ ১০০০ মিটার যেতে সময় লাগে ৬০ সে.; ১ মিটার যেতে ৬০/১০০০ সে.; ∴ ১০০ মিটার যেতে (৬০ × ১০০)/১০০০ = ৬ সে.
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে.মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
- ক) ৭ বর্গ সে.মি.
- খ) ৪৯ বর্গ সে.মি.সঠিক উত্তর
- গ) ৯ বর্গ সে.মি.
- ঘ) ৩৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, ঘনবস্তুর আয়তন = (এক বাহু)³ বা a³ এবং একটি তলের ক্ষেত্রফল = a²। প্রশ্নানুসারে, a³ = ৩৪৩; বা, a³ = (৭)³; বা, a² = (৭)²; ∴ a² = ৪৯ বর্গ সেমি
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭১: বায়ু দূষণের ফলে কোন রোগ হয়?
- ক) পেটে ব্যথাসঠিক উত্তর
- খ) আলসার
- গ) জ্বর
- ঘ) আমাশয়
ব্যাখ্যা: বায়ু দূষণের ফলে মানুষের বহুবিধ রোগ হতে পারে। বিশেষ করে মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের কালো ধোঁয়া নিঃসৃত কার্বন মনোক্সাইড শরীরের রক্ত প্রবাহে প্রবেশ করে রক্তের অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন বের করে দেয়। এতে মাথাধরা, দৃষ্টিহীনতা, পেটের ব্যথা ইত্যাদি নানা অসুস্থতার সৃষ্টি করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: একটি ২০০ ওয়াট বাল্ব ৫ ঘণ্টা জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- ক) ১সঠিক উত্তর
- খ) ২৫
- গ) ১০
- ঘ) ১০০০
ব্যাখ্যা: আমরা জানি, W = pt/1000 Kwh = (২০০ × ৫)/১০০০ = ১০০০/১০০০ = ১ Kwh. এখানে, ক্ষমতা, p = ২০০ w, সময় t = ৫ h, ∴ W = ?
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৩: পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর ৫০ কেজি হলে ভূ-কেন্দ্রে ঐ বস্তুর ভর কত হবে?
- ক) ০ কেজি
- খ) ১০ কেজি
- গ) ৫০ কেজিসঠিক উত্তর
- ঘ) ৫ কেজি
ব্যাখ্যা: কোনো বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এটি একটি স্কেলার ও মৌলিক রাশি। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। সুতরাং ভূ-কেন্দ্রে নিলেও বস্তুর ভর একই থাকবে। তবে ভূ-কেন্দ্রে বস্তুর ওজন (W) শূন্য হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৪: সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়?
- ক) ৫° সে. এর নিচে
- খ) ২০° সে. এর বেশি
- গ) ২৬° সে. এর বেশিসঠিক উত্তর
- ঘ) ১৫° সে. এর বেশি
ব্যাখ্যা: সাধারণত সমুদ্রের কোনো স্থানে ৮৫° ফা. বা ৭০° ফা. (২৬° সে. এর বেশি) তাপ থাকলে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠতে থাকে। ফলশ্রুতিতে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ও ঘূর্ণিবাত আরম্ভ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: কোন রোগটি মশার কামড়ে হয় না?
- ক) ম্যালেরিয়া
- খ) ডেঙ্গু
- গ) এনসেফেলাইটিস
- ঘ) কনজাংটিভাইটিসসঠিক উত্তর
ব্যাখ্যা: মশার কামড়ে সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু, এনসেফেলাইটিস প্রভৃতি রোগ হয়ে থাকে। পক্ষান্তরে, কনজাংটিভাইটিস হচ্ছে চোখের রোগ, যা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হয়ে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৬: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
- ক) ৮নং থিয়েটার রোড, কলকাতাসঠিক উত্তর
- খ) মুজিবনগর
- গ) করিমগঞ্জ
- ঘ) বেনাপোল
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: কোন পদটি সাংবিধানিক পদ নয়?
- ক) প্রধান নির্বাচন কমিশনার
- খ) চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশন
- গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশনসঠিক উত্তর
- ঘ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: ২২ শ্রাবণ কেন স্মরণীয়?
- ক) কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসসঠিক উত্তর
- খ) কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী
- গ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন
- ঘ) কবি জীবনানন্দ দাশের জন্ম দিন
ব্যাখ্যা: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবি গুরু জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে তিনি 'গীতাঞ্জলি' ও অন্যান্য কাব্যের কয়েকটি কবিতার অনুবাদ Song Offerings-এর জন্য নোবেল পুরস্কার পান। ১৯৩০ সালে তিনি জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২২ শ্রাবণ ১৩৪৮ বা ৭ আগস্ট ১৯৪১ তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: বাংলা সনের প্রবর্তক কে?
- ক) সম্রাট শাহজাহান
- খ) ড. মোহাম্মদ শহীদুল্লাহ
- গ) সম্রাট আকবরসঠিক উত্তর
- ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা: সম্রাট আকবরের পুরো নাম 'জালালুদ্দিন মুহম্মদ আকবর'। তিনি 'দীন-ই-ইলাহি' নামে নতুন একটি ধর্মের প্রবর্তন করেন। তিনি বাংলা সন ও বাংলা নববর্ষ প্রবর্তন করেন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮০: বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
- ক) পাট
- খ) তৈরি পোশাকসঠিক উত্তর
- গ) চা
- ঘ) মাছ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ১০১৩০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে; যা মোট রপ্তানির ৪১.৫২%। বাংলাদেশের তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডে রপ্তানি করা হয়। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
