প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২১: ফিলিস্তিন দেশটি কোন জলবায়ুর অন্তর্গত?
- ক) ভূমধ্যসাগরীয়সঠিক উত্তর
- খ) উষ্ণ মরুময়
- গ) মৌসুমী
- ঘ) শীত
ব্যাখ্যা: ফিলিস্তিন ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশটিতে জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। আগস্ট মাস হচ্ছে উষ্ণতম মাস। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫° থেকে ১০° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮° থেকে ৩৮° সেলসিয়াস।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২২: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নের কোন দেশের 'ভেটো' ক্ষমতা নেই?
- ক) যুক্তরাজ্য
- খ) ফ্রান্স
- গ) তাইওয়ানসঠিক উত্তর
- ঘ) রাশিয়া
ব্যাখ্যা: 'Veto' একটি ল্যাটিন শব্দ। 'Veto' শব্দের অর্থ আমি ইহা মানি না। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)। অপশনগুলোর মধ্যে তাইওয়ান ভেটো ক্ষমতা নেই।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: Natural Protein-এর কোড নং কী?
- ক) Protein-P-49সঠিক উত্তর
- খ) Protein-P-21
- গ) Protein-P-69
- ঘ) Protein-P-19
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: ভিটামিন-এ এর অভাবে কী রোগ হয়?
- ক) ডায়াবেটিস
- খ) রাতকানাসঠিক উত্তর
- গ) গলগণ্ড
- ঘ) টিটেনি
ব্যাখ্যা: ভিটামিন A-এর অভাবে রাতকানা রোগ হয়। চোখের অক্ষিপটে অবস্থিত রডকোষসমূহ (rods) স্বল্প আলোতে দেখতে সাহায্য করে। Rods–এ রডোপসিন (rhodopsin) নামক যৌগিক প্রোটিন থাকে যা স্বল্প আলোতে দেখার জন্য প্রয়োজন। ভিটামিন-এ এর অভাবে Rhodopsin-এর পুনরুৎপাদন ব্যাহত বা বন্ধ হয়। ফলে স্বল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয় ও রাতকানা রোগ হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ২৫: কম্পিউটার র্যাম কী?
- ক) একটি স্থায়ী স্মৃতি
- খ) একটি অস্থায়ী শক্তিসঠিক উত্তর
- গ) Video Phone
- ঘ) একটি ভাইরাস
ব্যাখ্যা: RAM-এর পূর্ণরূপ Random Access Memory. এটি কম্পিউটারের অস্থায়ী বা উদ্বায়ী স্মৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
- ক) বর্ণ
- খ) শব্দ
- গ) অক্ষর
- ঘ) ধ্বনিসঠিক উত্তর
ব্যাখ্যা: ভাষার ক্ষুদ্রতম একক 'ধ্বনি'। শব্দের একক বর্ণ। শব্দের ক্ষুদ্রতম অংশ 'অক্ষর'। মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজ হলো ধ্বনি। ধ্বনির প্রতীক বা চিহ্ন হলো বর্ণ। অর্থবোধক বর্ণ ও বর্ণসমষ্টি হলো শব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) মুনীর চৌধুরী
- গ) সমরেশ বসু
- ঘ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'বীরবল' ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। 'ভানুসিংহ' ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথ চৌধুরী রচিত গদ্য বীরবলের হালখাতা'। সমরেশ বসু লিখতেন 'কালকূট' ছদ্মনামে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৮: 'কবর' নাটকের পটভূমি কী?
- ক) স্বাধীনতা যুদ্ধ
- খ) ভাষা আন্দোলনসঠিক উত্তর
- গ) পানিপথের যুদ্ধ
- ঘ) দেশভাগ
ব্যাখ্যা: 'খ্যাত নাট্যকার মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ছিল 'ভাষা আন্দোলন'। এটি ১৯৫৩ সালে জেলে বসে রচনা করেন। তিনি নাটকটি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead (১৯৩৬) নাটক অনুসরণে এ দেশীয় ঘটনাকে কেন্দ্র করে রচনা করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৯: 'তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
- ক) মীর মশাররফ হোসেন
- খ) বেগম রোকেয়া
- গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: উক্ত প্রবাদটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের উল্লেখযোগ্য পঙক্তি এটি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩০: ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
- ক) আরেক ফাল্গুনসঠিক উত্তর
- খ) জীবন ঘষে আগুন
- গ) নন্দিত নরকে
- ঘ) পিঙ্গল আকাশ
ব্যাখ্যা: ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস 'আরেক ফাল্গুন'। এটি লেখক জহির রায়হান ১৯৬৮ সালে উপন্যাসটি রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয়ন ইত্যাদি উপন্যাসটির মূলবিষয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩১: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়?
- ক) ডাকঘর
- খ) ঝিলিমিলিসঠিক উত্তর
- গ) বিসর্জন
- ঘ) অচলায়তন
ব্যাখ্যা: 'ঝিলিমিলি' রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়। এটি কাজী নজরুল ইসলামের রচনা, যা ১৯৩০ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে। ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২) নাটকগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর 'বিসর্জন' (১৮৯০) হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যনাট্য।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩২: 'চর্যাপদ' কোন ছন্দে লেখা?
- ক) মাত্রাবৃত্তসঠিক উত্তর
- খ) স্বরবৃত্ত
- গ) অক্ষরবৃত্ত
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: চর্যাপদ 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা। আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। মাত্রাবৃত্ত হলো প্রতি পর্বে ৫/৬/৭/৮-এর মাত্রা সংখ্যার চাল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: 'লাঙল' পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) জসীমউদ্দীন
- গ) কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা: 'লাঙল' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। এছাড়া নবযুগ (১৯২০), ধূমকেতু (১৯২২) সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন— সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদর্শন (১৯০১), তত্ত্ববোধিনী (১৯১১)। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেন—সংবাদ প্রভাকর (১৮৩১—সাপ্তাহিক, ১৮৩৯—দৈনিক)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৪: 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- ক) কলাপী
- খ) নীরধি
- গ) বিটপীসঠিক উত্তর
- ঘ) অবনি
ব্যাখ্যা: 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ- গাছ, তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৫: কোনটি ইংরেজি শব্দ?
- ক) ম্যাজেন্টা
- খ) পিস্তল
- গ) আলমারি
- ঘ) টেবিলসঠিক উত্তর
ব্যাখ্যা: 'টেবিল' ইংরেজি শব্দ, ম্যাজেন্টা ইতালীয় শব্দ। পিস্তল ও আলমারি পর্তুগিজ শব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: 'শূন্যপুরাণ' রচনা করেছেন—
- ক) শ্রীকর নন্দী
- খ) রামাই পণ্ডিতসঠিক উত্তর
- গ) বিজয় গুপ্ত
- ঘ) বড়ু চণ্ডীদাস
ব্যাখ্যা: 'শূন্যপুরাণ' রচনা করেন রামাই পণ্ডিত। ইতিহাসে এটিকে অন্ধকার যুগের (১২০১-১৩৫০) সাহিত্য ধরা হয়। বিজয় গুপ্ত রচনা করেন 'পদ্মপুরাণ' কাব্যগ্রন্থ। বড়ু চণ্ডীদাস রচনা করেন 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যগ্রন্থ। এটিও মধ্যযুগের নিদর্শন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
- ক) শওকত ওসমান
- খ) জ্যোতি প্রকাশ দত্ত
- গ) আখতারুজ্জামান ইলিয়াসসঠিক উত্তর
- ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা: 'দুধেভাতে-উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা– আখতারুজ্জামান ইলিয়াস। শওকত ওসমানের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ পিঁজরাপোল, প্রস্তর ফলক ইত্যাদি। আবু ইসহাক রচিত গল্প গ্রন্থ হারেম, মহাপতঙ্গ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৮: 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটির রচয়িতা কে?
- ক) শওকত ওসমান
- খ) সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
- গ) আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা: 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো– লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪)। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস ক্রীতদাসের হাসি (১৯৬২)। আখতারুজ্জামান ইলিয়াসের উল্লেখযোগ্য উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭)। আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৯: কোনটি শুদ্ধ বানান?
- ক) আকাংখা
- খ) আকাঙ্খা
- গ) আকাঙ্ক্ষাসঠিক উত্তর
- ঘ) আকাংক্ষা
ব্যাখ্যা: 'আকাঙ্ক্ষা' শব্দ বানান। এরূপ- আকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত, মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: 'চাচা কাহিনীর' লেখক কে?
- ক) সৈয়দ মুজতবা আলীসঠিক উত্তর
- খ) সৈয়দ ওয়ালী উল্লাহ
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা: 'চাচা কাহিনীর' লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী 'দেশে-বিদেশে' (১৯৪৯)। সৈয়দ ওয়ালীউল্লাহর উল্লেখযোগ্য উপন্যাস 'লালসালু' (১৯৪৮)। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস 'খেলারাম খেলে যা' (১৯৯১)। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
