বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৫০
- ৫০
- ৫০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৫০
বিষয়: গণিত
প্রশ্ন ১: নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
- ক) পড়াতামসঠিক উত্তর
- খ) পড়ালাম
- গ) পড়িয়েছিলাম
- ঘ) পড়াব
ব্যাখ্যা: অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন— আমরা রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম। সুতরাং 'পড়াতাম' শব্দটি নিত্যবৃত্ত অতীত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: 'সংবাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক) সম্ + বাদসঠিক উত্তর
- খ) সং + বাদ
- গ) স + অংবাদ
- ঘ) সমং + বাদ
ব্যাখ্যা: ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন— সম্ + যম = সংযম, সম্ + হার = সংহার। সুতরাং সংবাদ-এর সঠিক সন্ধি বিচ্ছেদ সম্ + বাদ = সংবাদ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
- ক) সংস্কৃত
- খ) পালি
- গ) প্রাকৃতসঠিক উত্তর
- ঘ) অপভ্রংশ
ব্যাখ্যা: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত ভাষা থেকে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, গৌড়ী প্রাকৃত ভাষা থেকে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- গ) প্যারীচাঁদ মিত্র
- ঘ) প্রমথনাথ বসু
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। চলিত রীতিতে লেখা প্রমথ চৌধুরীর প্রথম গ্রন্থ হলো 'বীরবলের হালখাতা', যা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৫: বাংলা ব্যাকরণের নিয়মানুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
- ক) বিশেষ্য পদ
- খ) ক্রিয়া পদসঠিক উত্তর
- গ) বিশেষণ পদ
- ঘ) সর্বনাম পদ
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের নিয়মানুসারে ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না। ক্রিয়াপদ ছাড়া কতগুলো পদের সমষ্টি একটি বাক্যাংশ হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: কোকিল এর সমার্থক শব্দ লিখুন—
- ক) কপোত
- খ) পিকসঠিক উত্তর
- গ) বসন্তদূত
- ঘ) বিহংগ
ব্যাখ্যা: কোকিলের সমার্থক শব্দগুলো হলো : পিক, পরভৃত, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ ও বসন্তদূত। এখানে পিক এবং বসন্তদূত দুটিই কোকিলের সমার্থক শব্দ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
- ক) ১৩৫১ - ১৫০০
- খ) ৬০০-৭৫০
- গ) ১২০১-১৩৫০সঠিক উত্তর
- ঘ) ৬০০-৯৫০
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে মধ্যযুগের শুরুতেই ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল অন্ধকার যুগ হিসেবে পরিচিত। এই সময়টা বাংলা সাহিত্যের অনূর্ধ্ব সময় হিসেবেও পরিচিতি লাভ করে। এ সময়ে 'শূন্যপুরাণ' এবং 'শেক শুভোদয়া' রচিত হলেও এদের রচনাকাল নিয়ে মতপার্থক্য আছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
- ক) বৈষ্ণব পদাবলী
- খ) শ্রীকৃষ্ণকীর্তন
- গ) চর্যাপদসঠিক উত্তর
- ঘ) ইউসুফ জুলেখা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ১৯০৭ সালে 'চর্যাচর্যবিনিশ্চয়' নামক পুঁথিটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদে পদ ছিল ৫১টি এবং চর্যাকার ছিলেন ২৪ জন। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, পদ ৫০টি এবং কবি ২৩ জন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
- ক) ধ্বনিতত্ত্ব
- খ) অর্থতত্ত্ব
- গ) বাক্যতত্ত্ব
- ঘ) রূপতত্ত্বসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন— ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। আর যে কোনো ভাষার ব্যাকরণেই এই চারটি প্রধান বিষয়ের আলোচনা করা হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ শব্দ, প্রত্যয়, উপসর্গ, পুরুষ, বচন, কারক-বিভক্তি, সমাস, লিঙ্গ ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক) ফারসি
- খ) আরবি
- গ) বার্মিজ
- ঘ) পর্তুগিজসঠিক উত্তর
ব্যাখ্যা: আনারস শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরও কিছু শব্দ হলো— আলপিন, আলমারি, গীর্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক কে?
- ক) মোরশেদুল ইসলাম
- খ) সুভাষ দত্ত
- গ) হুমায়ূন আহমেদসঠিক উত্তর
- ঘ) চাষী নজরুল ইসলাম
ব্যাখ্যা: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ (১৯৪৮ - ২০১২) পরিচালিত চলচ্চিত্র হলো— আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক) আলালের ঘরের দুলাল
- খ) ফুলমনি ও করুণার বিবরণ
- গ) মৃত্যুক্ষুধা
- ঘ) দুর্গেশনন্দিনীসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (প্যারীচাঁদ মিত্র) এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশ-নন্দিনী' (১৮৬৫ খ্রি.)। 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: কোন বানানটি শুদ্ধ ?
- ক) আদ্যোক্ষর
- খ) আদ্যক্ষরসঠিক উত্তর
- গ) আদ্যখর
- ঘ) আদ্যাক্ষর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
- ক) ৮০ মিটার
- খ) ৬০ মিটারসঠিক উত্তর
- গ) ৪০ মিটার
- ঘ) ২০ মিটার
ব্যাখ্যা: ধরি, দূরত্ব ক মিটার। প্রশ্নমতে, ক/২ − ক/৩ = ১০ বা, (৩ক − ২ক)/৬ = ১০ বা, ক = ৬০ ∴ দূরত্ব ৬০ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
- ক) ৩১ টি
- খ) ২৩ টি
- গ) ২১ টিসঠিক উত্তর
- ঘ) ১৮ টি
ব্যাখ্যা: যেহেতু প্রত্যেকটি বাক্সের মধ্যে ৪টি করে বাক্স আছে। সুতরাং বাক্স সংখ্যা = ১ + ৪ = ৫টি; বাক্স সংখ্যা = ৪ × ৫ = ২০টি ∴ বড় বাক্সসহ মোট বাক্স সংখ্যা = (২০ + ১) টি = ২১টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি.। নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
- ক) ১০ ঘণ্টা
- খ) ১১ ঘণ্টাসঠিক উত্তর
- গ) ১২ ঘণ্টা
- ঘ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা: স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ = ১১ কিমি/ঘণ্টা ∴ স্রোতের বেগ = ১১ − ৭ = ৪ কিমি/ঘণ্টা; স্রোতের প্রতিকূলে বেগ = ৭ − ৪ = ৩ কিমি/ঘণ্টা; স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৩৩/৩ ঘণ্টা = ১১ ঘণ্টা।
বিষয়: গণিত
প্রশ্ন ১৭: log₂ 8 কত?
- ক) 4
- খ) 3সঠিক উত্তর
- গ) 2
- ঘ) 1
ব্যাখ্যা: log₂ 8 = log₂ 2³ = 3 log₂ 2 [∵ log_a a = 1] = 3
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৮: সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
- ক) ১২৫০ টাকা
- খ) ৩৯০ টাকা
- গ) ১৩৯০ টাকাসঠিক উত্তর
- ঘ) ১০৬৫ টাকা
ব্যাখ্যা: আমরা জানি, আসল = (১০০ × সুদাসল)/(১০০ + সময় × হার) বা, ১০০০ = (১০০ × সুদাসল)/(১০০ + (৬ × ৬.৫০)) বা, ১০০০ = (১০০ × সুদাসল)/১৩৯ বা, সুদাসল = ১৩৯০০০/১০০ ∴ সুদাসল = ১৩৯০ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ১৯: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
- ক) ১৪ লিটার
- খ) ৬ লিটার
- গ) ১০ লিটার
- ঘ) ৪ লিটারসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, দুধের পরিমাণ ৫ক লিটার এবং পানির পরিমাণ ২ক লিটার ∴ (৫ক − ২ক) = ৬ লিটার বা, ৩ক = ৬ লিটার বা, ক = ২ পানির পরিমাণ (২ × ২) = ৪ লিটার।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২০: ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
- ক) ২৭ টাকা
- খ) ২৫.৯৩ টাকাসঠিক উত্তর
- গ) ৪০ টাকা
- ঘ) ২৫.৫০ টাকা
ব্যাখ্যা: ধরি, খ এর বেতন ১০০ টাকা ক ,, (১০০ + ৩৫) টাকা = ১৩৫ টাকা। ১৩৫ টাকায় বেতন কম ৩৫ টাকা ১০০ ,, = (৩৫ × ১০০)/১৩৫ = ২৫.৯৩ টাকা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৫০ প্রশ্ন · ৫০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
