মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৮০
- ৮০
- ৮০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ৮০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
- ক) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- খ) স্পীকার
- গ) প্রধানমন্ত্রী
- ঘ) চীফ হুইপ
ব্যাখ্যা: সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন। উল্লেখ্য, উক্ত অনুচ্ছেদ অনুসারে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভঙ্গ করতে পারেন এবং প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করতে পারেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: 'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব?
- ক) কানাডা
- খ) ব্রিটেনসঠিক উত্তর
- গ) অস্ট্রেলিয়া
- ঘ) ফিজি
ব্যাখ্যা: 'ভিক্টোরিয়া ক্রস' হচ্ছে বীরত্বের জন্য প্রদত্ত ব্রিটেনের সর্বোচ্চ সামরিক পুরস্কার। 'অর্ডার অব কানাডা' হচ্ছে কানাডার সর্বোচ্চ বেসামরিক পদক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: IMF-এর পূর্ণরূপ কি?
- ক) International Muslim Federation
- খ) International Monetary Fundসঠিক উত্তর
- গ) International Monetary Foundation
- ঘ) Islamic Monetary Fund
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৪: ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে?
- ক) ১৯৯৭
- খ) ১৯৯৮
- গ) ২০০০
- ঘ) ১৯৯৯সঠিক উত্তর
ব্যাখ্যা: ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৫: সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার কোন দেশে?
- ক) ভারতে
- খ) পাকিস্তানে
- গ) শ্রীলংকায়সঠিক উত্তর
- ঘ) নেপালে
ব্যাখ্যা: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে (UNDP রিপোর্ট ২০১৮ মতে) শ্রীলংকায় (১৫ বছর+) সাক্ষরতার হার ৯১.২ আর মালদ্বীপে এ হার ৯৮.৬। যেহেতু মালদ্বীপ অপশনে নেই তাই এখানে শ্রীলংকাই সঠিক উত্তর হবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
- ক) ৩০তম
- খ) ৩২তমসঠিক উত্তর
- গ) ৩৪তম
- ঘ) ৩৬তম
ব্যাখ্যা: ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথের ৩২তম সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: ২০১০ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) নয়াদিল্লী (ভারত)সঠিক উত্তর
- খ) বেইজিং (চীন)
- গ) মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
- ঘ) টোকিও (জাপান)
ব্যাখ্যা: ৩-১৪ অক্টোবর ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে ১৯তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। ২১তম গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায়। ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ২০২২ সালে বার্মিংহামে (ইংল্যান্ড)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৮: আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক) পক প্রণালী
- খ) জিব্রাল্টার প্রণালী
- গ) ফ্লোরিডা প্রণালী
- ঘ) বেরিং প্রণালীসঠিক উত্তর
ব্যাখ্যা: বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। পক প্রণালী পৃথক করেছে ভারত-শ্রীলংকাকে।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
- ক) নরওয়ে
- খ) জাপানসঠিক উত্তর
- গ) স্পেন
- ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: UNDP রিপোর্ট ২০১৮ মতে গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান; গড় আয়ু ৮৩.৯ বছর। সর্বনিম্ন গড় আয়ুর দেশ সিয়েরা লিওন; গড় আয়ু ৫২.২ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
- ক) ১৯৪৭
- খ) ১৯৪৮
- গ) ১৯৪৯সঠিক উত্তর
- ঘ) ১৯৫০
ব্যাখ্যা: ৫৮টি দেশের মধ্যে যুদ্ধবন্দি এবং যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধির উপর ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায়। এটি জেনেভা কনভেনশন নামে পরিচিত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭১: শশাংক শব্দের অর্থ কি?
- ক) খরগোশ
- খ) সমুদ্র
- গ) চন্দ্রসঠিক উত্তর
- ঘ) কপাল
ব্যাখ্যা: 'শশাংক' শব্দের অর্থ হলো– চন্দ্র, চাঁদ, শশধর, ইন্দু, নিশাকর, সুধাকর প্রভৃতি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭২: বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক) আলালের ঘরের দুলাল
- খ) দুর্গেশনন্দিনীসঠিক উত্তর
- গ) বিষাদ সিন্ধু
- ঘ) বাঁধন হারা
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। তবে বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)। অন্যদিকে, বিষাদ সিন্ধু (১৮৯১) মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস এবং বাঁধন হারা (১৯২৭) কাজী নজরুল ইসলামের উপন্যাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৩: 'ক্ষুধিত পাষাণ' কোন সমাস?
- ক) বহুব্রীহি
- খ) কর্মধারয়সঠিক উত্তর
- গ) তৎপুরুষ
- ঘ) দ্বন্দ্ব
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৪: বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি?
- ক) ৮টি
- খ) ১০টিসঠিক উত্তর
- গ) ৯টি
- ঘ) ৭টি
ব্যাখ্যা: বাংলা ভাষার বর্ণমালায় মোট বর্ণ ৫০টি; স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। এদের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৫: 'নদী ও নারী' গ্রন্থটি কার লেখা?
- ক) আবুল ফজল
- খ) হুমায়ুন কবীরসঠিক উত্তর
- গ) আবুল হুসেন
- ঘ) কাজী আব্দুল ওদুদ
ব্যাখ্যা: সাহিত্য, দর্শন ও রাজনীতি চর্চার ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক জীবন দৃষ্টির প্রতিভূ হিসেবে পরিচিত হুমায়ুন কবীরের উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে উপন্যাস– 'নদী ও নারী' (১৯৪৫); কাব্য– 'স্বপ্নসাধ' (১৯২৮), 'সাথী' (১৯৩০), 'অষ্টাদশী' (১৯৩৮) অন্যতম।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৬: 'যা বলা হয়নি'-এর বাক্য সংকোচন কোনটি?
- ক) অউক্ত
- খ) অব্যক্ত
- গ) অনুক্তসঠিক উত্তর
- ঘ) নিরবক্ত
ব্যাখ্যা: 'যা বলা হয়নি'– এককথায় হবে 'অনুক্ত'। অপরদিকে যা বলা হয়েছে– উক্ত; যা বলতে হবে বক্তব্য। অন্যদিকে অব্যক্ত শব্দের অর্থ– অপ্রকাশিত, গুপ্ত ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: "ধরি মাছ না ছুঁই পানি"-এটি কি?
- ক) খনার বচন
- খ) প্রবাদ বাক্যসঠিক উত্তর
- গ) কবিতার চরণ
- ঘ) বাগধারা
ব্যাখ্যা: "ধরি মাছ না ছুঁই পানি" এটা মূলত প্রবাদ বাক্য। এরূপ আরো কতিপয় প্রবাদ বাক্য হচ্ছে– চকচক করলেই সোনা হয় না, কয়লা ধুলে ময়লা যায় না।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৮: "মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা"-কে লিখেছেন?
- ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) অতুল প্রসাদ সেনসঠিক উত্তর
- ঘ) কামিনী রায়
ব্যাখ্যা: প্রসিদ্ধ গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত অতুলপ্রসাদ সেন রচিত গানগুলো তিনভাগে বিভক্ত– স্বদেশী সঙ্গীত, ভক্তিগীত ও প্রেমের গান। তার "মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!"– গানটি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৯: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক) বিদ্রোহে বাঙ্গালী
- খ) ঘরে-বাইরে
- গ) রাজা
- ঘ) ডাকঘর
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'বসন্ত' (১৯২৩) গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। সুতরাং অপশনে সঠিক উত্তর নেই।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮০: 'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি?
- ক) অদৃষ্টের পরিহাস
- খ) একাদশে বৃহস্পতিসঠিক উত্তর
- গ) অন্ধকার দেখা
- ঘ) কেউকেটা
ব্যাখ্যা: 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ হলো– মন্দ ভাগ্য। এর বিপরীত বাগধারা হচ্ছে 'একাদশে বৃহস্পতি'; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়। সুতরাং সঠিক উত্তর অপশন (খ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮০ প্রশ্ন · ৮০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
