মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪১: বাতাসে শব্দের গতি ঘণ্টায় কত মাইল?
- ক) ৭৫৭ মাইলসঠিক উত্তর
- খ) ১১৫৭ মাইল
- গ) ৩৮৫৭ মাইল
- ঘ) ২০৫৭ মাইল
ব্যাখ্যা: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। মাধ্যম যতো ঘন হবে শব্দের গতি ততো বেশি হবে। বায়ুতে 0°C তাপমাত্রায় শব্দের গতিবেগ ৩৩২ মিটার/সেকেন্ড। বাতাসে শব্দের গতি ঘণ্টায় ৭৫৭ মাইল।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪২: কোনটি মৌলিক রং নয়?
- ক) বেগুনী
- খ) লাল
- গ) হলুদ
- ঘ) কালো
ব্যাখ্যা: Note : যে রংগুলোর সমন্বয়ে অন্যান্য রং গঠিত হয় তাকে মৌলিক রং বলে। মৌলিক রং তিনটি হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। সুতরাং বেগুনী, হলুদ ও কালো মৌলিক রং নয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত?
- ক) ৩৬.৯সঠিক উত্তর
- খ) ৩৮.৮
- গ) ৩৮.২
- ঘ) ৩২.৮
ব্যাখ্যা: ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সম্পর্ক হলো C/5 = (F − 32)/9; F = 98.4 হলে, C/5 = (98.4 − 32)/9; বা, C/5 = 66.4/9; বা, C = (66.4×5)/9; ∴ C = 36.9; সুতরাং সেলসিয়াস স্কেলে 36.9° তাপমাত্রা নির্দেশ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৪: শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?
- ক) পরিবহন
- খ) পরিচলন
- গ) বিকিরণসঠিক উত্তর
- ঘ) সঞ্চালন
ব্যাখ্যা: যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। অর্থাৎ শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে। স্বচ্ছ বস্তুর মধ্য দিয়েও তাপের বিকিরণ হতে পারে, যেমন—কাচ, কোয়ার্জ ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৫: বাংলাদেশে বর্তমানে রক্তদান কার্যক্রমে কোন প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে?
- ক) কোয়ান্টাম ফাউন্ডেশন
- খ) রেডক্রিসেন্ট সোসাইটি
- গ) সন্ধানীসঠিক উত্তর
- ঘ) ঢাকা মেডিক্যাল কলেজ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: ডুরান্ড লাইন কি?
- ক) আফগান-পাকিস্তান সীমান্ত রেখাসঠিক উত্তর
- খ) ভারত ও তিব্বতের সীমান্ত রেখা
- গ) ইরাক-ইরানের সীমান্ত রেখা
- ঘ) জার্মান-ফ্রান্সের সীমান্ত রেখা
ব্যাখ্যা: ডুরান্ড লাইন স্যার হেনরি মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৭: নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় আত্মীকৃত হয়েছে?
- ক) কুল্লা
- খ) টেবিল
- গ) চেয়ার
- ঘ) বালতিসঠিক উত্তর
ব্যাখ্যা: 'বালতি' শব্দটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় আত্মীকৃত হয়েছে। 'কুল্লা' দেশি শব্দ। 'টেবিল' ও 'চেয়ার' ইংরেজি শব্দ। পর্তুগিজ ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পেয়ারা ইত্যাদি। এ রকম শতাধিক বা তার বেশি পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?
- ক) জাপান
- খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- গ) সুইজারল্যান্ড
- ঘ) জার্মানিসঠিক উত্তর
ব্যাখ্যা: TI-এর পূর্ণরূপ Transparency International হলো জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। TIB-এর পূর্ণরূপ Transparency International Bangladesh। এটি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: 'হ্যারি পটার' কি?
- ক) একটি পুতুলের নাম
- খ) একটি কম্পিউটারের নাম
- গ) শিশুতোষ বইয়ের সিরিজসঠিক উত্তর
- ঘ) এক ধরনের মোবাইল সেট
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫০: সূর্য-এর প্রতিশব্দ কোনটি?
- ক) সুধাংশু
- খ) শশাঙ্ক
- গ) বিধু
- ঘ) ভানুসঠিক উত্তর
ব্যাখ্যা: 'সূর্য' এর প্রতিশব্দ ভানু। অপরদিকে সুধাংশু, শশাঙ্ক ও বিধু চাঁদের প্রতিশব্দ। 'সূর্য'-এর আরো প্রতিশব্দ হলো– আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, দিনেশ, দিনমণি, দিননাথ, কিরণমালী, অংশুমালী, অরুণ, মিহির, বিভাবসু, সূর, মিত্র, দিনপতি, ময়ূখমালী, বিভাকর, বালার্ক, দিবাবসু, দিনকর, হরিদশ্ব, অর্ক, আফতাব, মরীচিমালী, উষাপতি, প্রভাকর, অংশুমান, অংশুধর, সুতপা, সুরজ, তমোঘ্ন বা তমোহর, চিত্রভানু, বিবস্বান, পূষণ ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: কোথায় সাঁতারকাটা সহজ?
- ক) পুকুরে
- খ) সাগরেসঠিক উত্তর
- গ) বিলে
- ঘ) নদীতে
ব্যাখ্যা: যে পানির প্রবতা বা ঊর্ধ্বচাপ বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি হওয়ায় সমুদ্রের পানির প্রবতাও বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
- ক) চিনিজাতীয় খাবার খেলে এ রোগ বেশি হয়সঠিক উত্তর
- খ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়
- গ) এ রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
- ঘ) ইনসুলিনের ক্ষরণ কম হলে এ রোগ হয়
ব্যাখ্যা: অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না। তবে ডায়াবেটিস রোগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৩: ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
- ক) ৩৭.৩
- খ) ৩৩.৩
- গ) ৩৪.৩সঠিক উত্তর
- ঘ) ৩২.৩
ব্যাখ্যা: ৭টি সংখ্যার গড় ৪০; সমষ্টি (৭ × ৪০) = ২৮০; আবার, ৩টি সংখ্যার গড় ২১; সমষ্টি (৩ × ২১) = ৬৩; সুতরাং (৭ + ৩) = ১০টি সংখ্যার সমষ্টি (২৮০ + ৬৩) = ৩৪৩; ১০টি সংখ্যার গড় = ৩৪৩/১০ = ৩৪.৩
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
- ক) ২০%সঠিক উত্তর
- খ) ১৫%
- গ) ২৫%
- ঘ) ৩০%
ব্যাখ্যা: ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা; বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা; ∴ ১০০ হলে (১০০ × ১০০)/১২৫ = ৮০ টাকা; ঐ পরিবার চিনি খাওয়া কমালো = (১০০ − ৮০)% = ২০%
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: ২, ৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
- ক) ৩৩সঠিক উত্তর
- খ) ৩০
- গ) ৩২
- ঘ) ৪৮
ব্যাখ্যা: ৩ − ২ = ১; ৫ − ৩ = ২ = ১ × ২; ৯ − ৫ = ৪ = ২ × ২; ১৭ − ৯ = ৮ = ৪ × ২; পরবর্তী সংখ্যা = ১৭ + ৮ × ২ = ৩৩
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: {−১০−(−৭)} অপেক্ষা {−১০+(−৭)} কত বড় বা ছোট?
- ক) −১৭
- খ) −২০
- গ) −১৯
- ঘ) উপরের কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: {−১০ + (−৭)} − {−১০ − (−৭)} = (−১০ − ৭) − (−১০ + ৭) = −১৭ − (−৩) = −১৭ + ৩ = −১৪। (অর্থাৎ প্রথম রাশিটি দ্বিতীয়টি অপেক্ষা ১৪ বড়।)
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: দুটি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুটি কত?
- ক) ৯ ও ২১সঠিক উত্তর
- খ) ৭ ও ২৩
- গ) ৮ ও ২২
- ঘ) ২২ ও ১৮
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y। প্রশ্নমতে, xy = ১৮৯ এবং x + y = ৩০। আমরা জানি, (x − y)² = (x + y)² − 4xy = (৩০)² − ৪ × ১৮৯ = ৯০০ − ৭৫৬ = ১৪৪; ∴ x − y = ১২। এখন, x + y = ৩০ ও x − y = ১২; (+) করি, 2x = ৪২; ∴ x = ২১; আবার, x + y = ৩০ ও x − y = ১২; (−) করি, y = ৯
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৮: একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
- ক) ১৫০ টাকাসঠিক উত্তর
- খ) ১২০ টাকা
- গ) ১৬০ টাকা
- ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা: ২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা; বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা; ∴ ১৮০ টাকা হলে (১০০ × ১৮০)/১২০ = ১৫০ টাকা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৯: আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
- ক) ১২০০০০ টাকাসঠিক উত্তর
- খ) ১২০০০ টাকা
- গ) ১৩০০০০ টাকা
- ঘ) উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ৫ টাকা বাড়লে মূল বেতন ১০০ টাকা; ∴ ১ টাকা বাড়লে ১০০/৫; ∴ ৬০০০ টাকা বাড়লে (১০০ × ৬০০০)/৫ = ১২০০০০ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
- ক) ২০ মি.সঠিক উত্তর
- খ) ১৪ মি.
- গ) ৩০ মি.
- ঘ) ১৬ মি.
ব্যাখ্যা: অনুপাতের রাশিগুলোর যোগফল = (৩ + ৭ + ১০) = ২০; ১ম অংশটির দৈর্ঘ্য = ৪০ × ৩/২০ = ৬ মিটার; ২য় = ৪০ × ৭/২০ = ১৪; এবং ৩য় = ৪০ × ১০/২০ = ২০; সুতরাং দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য ২০ মিটার।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
