মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায় — জলে।
- ক) বর্ষার
- খ) ঝর্ণার
- গ) নয়নেরসঠিক উত্তর
- ঘ) চোখের
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
- ক) দারিদ্র আমাদের প্রধান সমস্যা
- খ) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ) দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- ঘ) দারিদ্র্যতাই প্রধান সমস্যা
ব্যাখ্যা: দারিদ্র এবং দরিদ্রতা— এ দুটি শব্দই সঠিক এবং বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। তাই (ক) ও (খ) দুটিই সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত'– বাক্যটি কোন দোষে দুষ্ট?
- ক) গুরুচণ্ডালী দোষ
- খ) বাহুল্য দোষসঠিক উত্তর
- গ) উপমার দোষ
- ঘ) বাগধারার দোষ
ব্যাখ্যা: সঠিক হবে–'দেশের সকল আলেম এখানে উপস্থিত'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কোন বাক্যে 'ভালো' বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে?
- ক) ভালোকে ভালো বলবো না তো কি?সঠিক উত্তর
- খ) আপন ভালো সবাই চায়
- গ) এখানে কি ভালোটা তুমি দেখলে?
- ঘ) ভালোকে সবাই পছন্দ করে
ব্যাখ্যা: এখানে প্রথম 'ভালো' বিশেষায়িত (modify) করেছে দ্বিতীয় 'ভালো'। তাই– প্রথম 'ভালো' হচ্ছে বিশেষ্য আর দ্বিতীয় ভালো হচ্ছে বিশেষণ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: নিচের কোন বানানটি শুদ্ধ?
- ক) আনুসঙ্গিক
- খ) আনুসাঙ্গিক
- গ) অনুষাঙ্গিক
- ঘ) আনুষঙ্গিকসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: তদানীন্তন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন?
- ক) খাজা নাজিম উদ্দিন
- খ) ধীরেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- গ) লিয়াকত আলী খান
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
- ক) দিবারাত্রির কাব্য
- খ) হাঁসুলী বাঁকের উপকথা
- গ) কবিতার কথাসঠিক উত্তর
- ঘ) পথের পাঁচালী
ব্যাখ্যা: এটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
- ক) কবর
- খ) চিঠি
- গ) রক্তাক্ত প্রান্তর
- ঘ) মুখরা রমণী বশীকরণসঠিক উত্তর
ব্যাখ্যা: মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of the Shrew-এর অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০) নামে। এটি কমেডি নাটক। পাঁচ অঙ্কের এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ধনী কন্যা ক্যাথেরিনা মুখরা নারী। পেট্রুশিও তার পাণিগ্রহণ করে ক্যাথেরিনার দর্প চূর্ণ করে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: কোন দু'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
- ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপিসঠিক উত্তর
- খ) ছাড়পত্র ও বনলতা সেন
- গ) বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
- ঘ) ঝরাপালক ও রাখালী
ব্যাখ্যা: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো– ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: 'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো–
- ক) চাষী জীবনের করুণ চিত্র
- খ) নারীর বন্দীদশার করুণ চিত্র
- গ) ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত চিত্রসঠিক উত্তর
- ঘ) ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' (১৯৪৮) উপন্যাসে ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে।
বিষয়: গণিত
প্রশ্ন ১১: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
- ক) শ্রীকান্ত
- খ) গৃহদাহসঠিক উত্তর
- গ) শেষপ্রশ্ন
- ঘ) পল্লী সমাজ
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'গৃহদাহ' উপন্যাসে মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ কেন্দ্রীয় উপকরণ হিসেবে উপজীব্য করা হয়েছে। বিবাহ-বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনি ও সমস্যা এতে তুলে ধরা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১২: “ওরে মাতৃ কোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি?” –এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
- ক) বলাকা
- খ) দারিদ্র্য
- গ) বঙ্গভাষাসঠিক উত্তর
- ঘ) ক্রন্দসী
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
- ক) শ্রী চৈতন্যদেবসঠিক উত্তর
- খ) শ্রীকৃষ্ণ
- গ) আদিনাথ শিব
- ঘ) আউল মনোহর দাশ
ব্যাখ্যা: শ্রী চৈতন্যদেব কর্তৃক প্রচারিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। এ ধর্মে জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং সকলের অধিকার প্রচার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি ॥ – এ পঙক্তিদ্বয় কার রচনা?
- ক) অতুল প্রসাদ সেন
- খ) রামনিধি গুপ্ত
- গ) আবদুল হাকিমসঠিক উত্তর
- ঘ) কবি আলাওল
ব্যাখ্যা: আবদুল হাকিম মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রবাদতুল্য এ পঙক্তিদ্বয় রচনা করেন। পঙক্তিদ্বয় 'নূরনামা' কাব্যগ্রন্থের 'বঙ্গবাণী' কবিতার অন্তর্গত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
- ক) উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসুসঠিক উত্তর
- গ) উইলিয়াম কেরি ও রামমোহন রায়
- ঘ) রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য
ব্যাখ্যা: ১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য সাহিত্য বিকাশে উইলিয়াম কেরি 'কথোপকথন' (১৮০১), 'ইতিহাসমালা' (১৮১২); মৃত্যুঞ্জয় বিদ্যালংকার 'বত্রিশ সিংহাসন' (১৮০২), 'হিতোপদেশ' (১৮০৮), 'রাজাবলী' (১৮০৮); রামরাম বসু 'রাজাপ্রতাপাদিত্য চরিত্র' (১৮০১), লিপিমালা (১৮০২) গ্রন্থ লেখেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: 'বিষাদ সিন্ধু' একটি–
- ক) গবেষণা গ্রন্থ
- খ) ধর্মবিষয়ক প্রবন্ধ
- গ) ইতিহাস আশ্রয়ী উপন্যাসসঠিক উত্তর
- ঘ) আত্মজীবনী
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের উপন্যাস 'বিষাদ সিন্ধু'তে ইমাম হোসেনের সাথে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান ও হোসেনের করুণ মৃত্যুকাহিনী মূল বিষয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: 'পথিক তুমি পথ হারাইয়াছ' –এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?
- ক) কপালকুণ্ডলাসঠিক উত্তর
- খ) বিষবৃক্ষ
- গ) দেবী চৌধুরাণী
- ঘ) কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাসে নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে নায়িকা কপালকুণ্ডলা এ উক্তিটি করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৮: 'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন?
- ক) হাসান আজিজুল হক
- খ) আবুল হাসান
- গ) আহসান হাবীব
- ঘ) হাসান হাফিজুর রহমানসঠিক উত্তর
ব্যাখ্যা: কবি, সমালোচক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান 'মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র' ১৬ খণ্ডে সম্পাদনা করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন?
- ক) মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- খ) কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
- গ) আব্দুল করিম সাহিত্যবিশারদ ও ঈশ্বরগুপ্ত
- ঘ) মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: নিচের কোনটি সঠিক?
- ক) সত্যের মত বদমাস– সেলিনা হোসেন
- খ) সংশপ্তক– জহির রায়হান
- গ) হাঙর নদী গ্রেনেড– সুফিয়া কামাল
- ঘ) গাভী বিত্তান্ত– আহমেদ ছফাসঠিক উত্তর
ব্যাখ্যা: চিন্তাবিদ ও সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস– সূর্য তুমি সাথী, ওঙ্কার, একজন আলী কেনানের উত্থান পতন, মরণ বিলাস, গাভী বিত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বিহঙ্গ পুরাণ প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
