শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: I met him after a long time, but he gave me the cold shoulder.
- ক) scolded me
- খ) abused me
- গ) ignored meসঠিক উত্তর
- ঘ) insulted me
ব্যাখ্যা: Give sb the cold shoulder অর্থ– কারো সংসর্গ অপছন্দ করা, উপেক্ষা করা; Scold অর্থ– তিরস্কার করা; Abuse অর্থ– গালিগালাজ করা; Ignore অর্থ– উপেক্ষা করা; Insult অর্থ– অপমানিত করা। তাই অর্থানুযায়ী উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: He passed himself off as a noble man.
- ক) Was regarded as
- খ) Pretended to beসঠিক উত্তর
- গ) Was thought to be
- ঘ) Was looked upon
ব্যাখ্যা: Pass sb off as sb অর্থ– মিথ্যা পরিচয় দেয়া; Regard অর্থ– গণ্য বা বিবেচনা করা; Pretend অর্থ– ভান করা; Think অর্থ– মনে করা; Look upon অর্থ– বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা। তাই অর্থানুযায়ী (খ) সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: In the armed forces, it is considered a great privilege to die in harness.
- ক) die on a horse back
- খ) die in the battlefield
- গ) die while still workingসঠিক উত্তর
- ঘ) die with honour
ব্যাখ্যা: Die in harness অর্থ– কর্মরত অবস্থায় মারা যাওয়া অর্থাৎ die while still working. তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৪: When he heard that he had once again not been selected he lost heart.
- ক) became desperate
- খ) became angry
- গ) felt sad
- ঘ) became discouragedসঠিক উত্তর
ব্যাখ্যা: Lose heart অর্থ– নিরুৎসাহ হওয়া অর্থাৎ become discouraged. Desperate অর্থ– বেপরোয়া; Angry অর্থ– ক্রুদ্ধ; Sad অর্থ– অসুখী। উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: Although he has failed in the written examination, he is using backstairs influence to get the job.
- ক) Political influence
- খ) Deserving and proper influence
- গ) Backing influence
- ঘ) Secret and unfair influenceসঠিক উত্তর
ব্যাখ্যা: Back stairs অর্থ– গোপন ও অন্যান্য অর্থাৎ secret and unfair. তাই সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: PAIN : SEDATIVE
- ক) comfort : stimulant
- খ) grief : consolationসঠিক উত্তর
- গ) trance : narcotic
- ঘ) ache : extraction
ব্যাখ্যা: Pain (ব্যথা); sedative (ব্যথানাশক); comfort (আরাম); stimulant (উদ্দীপক); grief (দুঃখ); consolation (সান্ত্বনা); trance (সমাধি অবস্থা); narcotic (মাদক); ache (ব্যথা); extraction (উৎপাটন)। Sedative দূর করে pain আর consolation দূর করে grief. উত্তর (খ)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৭: LIGHT : BLIND
- ক) speech : dumbসঠিক উত্তর
- খ) tongue : sound
- গ) language : deaf
- ঘ) voice : vibration
ব্যাখ্যা: Light (আলো); blind (অন্ধ); speech (বক্তৃতা); dumb (বোবা); tongue (জিহ্বা); sound (শব্দ); language (ভাষা); deaf (বধির, কানে খাটো); voice (কণ্ঠস্বর); vibration (কম্পন)। Blind ব্যক্তি light দেখতে পায় না আর dumb ব্যক্তি speech শুনতে পায় না। উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: AFTER : BEFORE
- ক) first : second
- খ) contemporary : historic
- গ) present : past
- ঘ) successor : predecessorসঠিক উত্তর
ব্যাখ্যা: After (পরে); before (পূর্বে); first (প্রথম); second (দ্বিতীয়); contemporary (সমসাময়িক); historic (ঐতিহাসিক); present (বর্তমান); past (অতীত); successor (উত্তরসূরি); predecessor (পূর্বসূরী)। Those who come after are successors and those who came before are predecessors. উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: DISTANCE : MILE
- ক) liquid : litreসঠিক উত্তর
- খ) bushel : corn
- গ) weight : scale
- ঘ) fame : television
ব্যাখ্যা: Distance (দূরত্ব); mile (দূরত্ব মাপার একক); liquid (তরল পদার্থ); litre (তরল পদার্থ মাপার একক); bushel (শস্যের মাপ. ৮ গ্যালন); corn (শস্য); weight (ওজন); scale (মাপদণ্ড); fame (খ্যাতি); television (টেলিভিশন)। Mile is the unit of measuring distance and litre is the unit of measuring liquid. উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: ARMY : LOGISTIC
- ক) business : strategyসঠিক উত্তর
- খ) war : logic
- গ) soldier : students
- ঘ) team : individual
ব্যাখ্যা: Army (সেনাবাহিনী); logistic (সৈন্য চলাচলের ও সরবরাহের বিদ্যা); business (ব্যবসায়); strategy (কৌশল); war (যুদ্ধ); logic (যুক্তিবিদ্যা); soldier (সৈন্য); students (ছাত্র-ছাত্রী); team (দল); individual (ব্যক্তি)। Army-এর ক্ষেত্রে logistic এবং business-এর ক্ষেত্রে strategy শব্দটি ব্যবহৃত হয়। উত্তর (ক)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫১: সম্প্রতি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র 'গেরিলা'-এর পরিচালক —
- ক) তানভীর মোকাম্মেল
- খ) নাসির আল মামুন
- গ) চাষী নজরুল ইসলাম
- ঘ) নাসিরউদ্দিন ইউসুফসঠিক উত্তর
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান'-এর কাহিনী অবলম্বনে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ছবি 'গেরিলা'। ১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করেছে এ ছবিটি। 'গেরিলা' ছাড়াও সম্প্রতি মোরশেদুল ইসলাম 'আমার বন্ধু রাশেদ' নামে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র তৈরি করেন, যা মুহাম্মদ জাফর ইকবালের রচনা অবলম্বনে নির্মিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম—
- ক) কান্দি
- খ) নান্দি
- গ) মান্দিসঠিক উত্তর
- ঘ) তান্দি
ব্যাখ্যা: গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে। এরা মাতৃতান্ত্রিক উপজাতি এবং এদের ধর্ম সনাতন। গারো তথা মান্দিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৩: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
- ক) হল্যান্ডসঠিক উত্তর
- খ) সুইজারল্যান্ড
- গ) বেলজিয়াম
- ঘ) জার্মানি
ব্যাখ্যা: হল্যান্ড বা নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ এস ওডারল্যান্ড মুক্তিযুদ্ধকালে ১ ও নেসেক্টরে গণবাহিনীর সদস্য ছিলেন। মি. ওডারল্যান্ড ১৯৩৭ সালের ৬ ডিসেম্বর আমস্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বাটা সু কোম্পানির ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৪: 'September of Jessore Road' কবিতার রচয়িতা কে?
- ক) Allen Ginsbergসঠিক উত্তর
- খ) Julian Ginsberg
- গ) Allen Spilsberg
- ঘ) Julian Spinsberg
ব্যাখ্যা: ১৫১ লাইনের এ কবিতাটি মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালের ১৪-১৬ ডিসেম্বর রচনা করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: BRIC Countries বলতে বুঝায় —
- ক) ব্রাজিল, ভারত ও চীন
- খ) ব্রাজিল, ভেনিজুয়েলা, রাশিয়া ও চীন
- গ) ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনসঠিক উত্তর
- ঘ) ব্রাজিল, ভারত, মালয়েশিয়া ও চীন
ব্যাখ্যা: BRIC হচ্ছে Brazil, Russia, India ও China–এ চারটি দেশের আদ্যক্ষর দিয়ে গঠিত একটি সংগঠনের নাম। কিন্তু ১৩ এপ্রিল ২০১১ South Africa এ সংগঠনে যোগ দেয়ায় বর্তমানে সংগঠনটির নাম হলো 'BRICS'।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: বর্তমানে প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
- ক) ৫.৮ কিমি
- খ) ৬.৫ কিমি
- গ) ৬.১০ কিমি
- ঘ) ৬.১৫ কিমিসঠিক উত্তর
ব্যাখ্যা: বর্তমানে প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। পূর্বে এ সেতুর দৈর্ঘ্য প্রস্তাব করা হয়েছিল ৫.৮ কিমি। বর্তমানে এ সেতুর প্রস্থ ১৮.১০ মিটার, যা পূর্বে ছিল ২২ মিটার। এ সেতুর লেন হবে ৪টি এবং পাইল হবে ২৬৮টি। দ্বিতল এ সেতুটি মাওয়া-জাজিরা প্রান্তে নির্মিত হবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৭: স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে —
- ক) রপ্তানিকারকরা উপকৃত হয়সঠিক উত্তর
- খ) আমদানিকারকরা উপকৃত হয়
- গ) রপ্তানি আয় বাড়ে
- ঘ) কোনোটাই নয়
ব্যাখ্যা: স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে বিদেশীয়দের স্থানীয় পণ্যের দাম কমে। ফলে বিদেশীরা স্থানীয় পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে বেশি বেশি স্থানীয় পণ্য আমদানি করেন। ফলে স্থানীয় পণ্য রপ্তানিকারকদের আয় বাড়ে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: DFI বলতে বুঝায় —
- ক) Direct Foreign Investmentসঠিক উত্তর
- খ) Direct Fair Investment
- গ) Determining Foreign Investment
- ঘ) Desirable Foreign Investement
ব্যাখ্যা: DFI বলতে Direct Foreign Investment বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ বুঝায়। এর দ্বারা এক দেশের নাগরিক কর্তৃক অন্যদেশে সরাসরি মূলধন অবকাঠামোতে বিনিয়োগ করা বোঝায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৯: বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
- ক) ১ বছরসঠিক উত্তর
- খ) ৩ বছর
- গ) ৫ বছর
- ঘ) ২ বছর
ব্যাখ্যা: ADP-এর পূর্ণরূপ Annual Development Programme। বাংলাদেশ সরকার বাজেট ঘোষণার সময় ADP-এর জন্য অর্থ বরাদ্দ করে। যেহেতু বাজেট ১ বছরের জন্য ঘোষিত হয় তাই ADP ও ১ বছর মেয়াদেরই হয়। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের ADP-তে বরাদ্দ ১,৭৩,০০০ কোটি টাকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: বরিশালের প্রাচীন নাম কি?
- ক) ইসলামপুর
- খ) চন্দ্রদ্বীপসঠিক উত্তর
- গ) বরদ্বীপ
- ঘ) ফতেহবাদ
ব্যাখ্যা: বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এছাড়া এ স্থানের নাম বাকলা বা ইসলামপুরও ছিল। ফরিদপুরের প্রাচীন নাম ফতেহবাদ। প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার মতো হ্রাস-বৃদ্ধি ঘটে অথবা চাঁদের মতো আকৃতির ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে কায়স্থ বসু বংশীয় জমিদারগণের আদিপুরুষ দনুজমর্দন দেব, চন্দ্রশেখর চন্দ্রবতীর কৃপায় রাজ্য লাভ করেন এবং ব্রাহ্মণের নামেই রাজ্যের নামকরণ করেন চন্দ্রদ্বীপ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
