শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: গত ২১ জুন ২০০৫ তারিখে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ শেষে এ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত হবে?
- ক) ২ কিমি
- খ) ৮ কিমি
- গ) ৫ কিমি
- ঘ) ৭ কিমি
ব্যাখ্যা: [Note : দেশের [অস্পষ্ট] ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ (পূর্বনাম যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার) ফ্লাইওভারের দৈর্ঘ্য [অস্পষ্ট] ১১.৮ কিমি। ৪ জুন ২০০৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় ২২ জুন ২০১০। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারের র্যাম্পের সংখ্যা ১৩টি। ২১৪টি স্প্যান ও ৩১৫টি পিলারের এ ফ্লাইওভারের উদ্বোধন হয় ১১ অক্টোবর ২০১৩।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
- ক) বিষুব রেখা
- খ) সুমেরু রেখা
- গ) কর্কটক্রান্তি রেখাসঠিক উত্তর
- ঘ) মকরক্রান্তি রেখা
ব্যাখ্যা: নিরক্ষরেখা ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০° দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
- ক) ৪,১৪৪ কিমিসঠিক উত্তর
- খ) ৪,৮২৭ কিমি
- গ) ৫,১৩৮ কিমি
- ঘ) ৭,০১৫ কিমি
ব্যাখ্যা: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিমি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য প্রচলিত তথ্য মতে, ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-এর তথ্য মতে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কিমি, মিয়ানমারের সাথে ২৭১ কিমি এবং জলসীমা ৭১১ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: 'সোনা মসজিদ' স্থলবন্দর কোথায় অবস্থিত?
- ক) লালমনিরহাট
- খ) দিনাজপুর
- গ) পঞ্চগড়
- ঘ) চাঁপাইনবাবগঞ্জসঠিক উত্তর
ব্যাখ্যা: বর্তমানে দেশে মোট ২৩টি স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬৫: কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
- ক) গড়াইসঠিক উত্তর
- খ) আত্রাই
- গ) পদ্মা
- ঘ) মহানন্দা
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত?
- ক) ঢাকা
- খ) রাজশাহী
- গ) ময়মনসিংহসঠিক উত্তর
- ঘ) বগুড়া
ব্যাখ্যা: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে সংক্ষেপে NAPE বলা হয়। এটি ১৯৭৭ সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত?
- ক) ৪৫৯ কিমি
- খ) ৪৯৪ কিমি
- গ) ৪১৪ কিমি
- ঘ) ৩৯৬ কিমি
ব্যাখ্যা: [Note : বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল পকেট বুক ২০১৬-এর তথ্য মতে, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৩ কিমি।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৮: কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?
- ক) APP
- খ) AFP
- গ) ENAসঠিক উত্তর
- ঘ) UNI
ব্যাখ্যা: ENA বা Eastern News Agency. এছাড়া বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থা বাসস, ইউএনবি, আবাস, বিএনএস, ফোকাস বাংলা, নিউজ মিডিয়া প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: 'গম্ভীরা' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
- ক) রাজশাহীসঠিক উত্তর
- খ) কুষ্টিয়া
- গ) বগুড়া
- ঘ) বরিশাল
ব্যাখ্যা: 'গম্ভীরা' চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। ভাওয়াইয়া ও চটকা রংপুর, ভাটিয়ালী ময়মনসিংহ অঞ্চলের গান।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭০: প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো?
- ক) বগুড়া ও দিনাজপুর অঞ্চল
- খ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল
- গ) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল
- ঘ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসঠিক উত্তর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে?
- ক) ২৪ অক্টোবর, ১৯৯৬সঠিক উত্তর
- খ) ৭ মার্চ, ২০০০
- গ) ৮ মে, ১৯৯৯
- ঘ) ১২ নভেম্বর, ১৯৯৮
ব্যাখ্যা: বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরকারী ১২৯তম দেশ। অনুমোদনকারী ২৮তম দেশ। বাংলাদেশ CTBT অনুমোদন করে ৮ মার্চ ২০০০।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭২: বাংলাদেশ বেতার-এর সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত?
- ক) শ্যামলী
- খ) আগারগাঁওসঠিক উত্তর
- গ) মিরপুর
- ঘ) শাহবাগ
ব্যাখ্যা: ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়?
- ক) নিউইয়র্ক
- খ) আবুধাবি
- গ) মালয়েশিয়া
- ঘ) লন্ডন
ব্যাখ্যা: [Note : দেশবার্তা' বাংলা সাপ্তাহিক পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে প্রকাশিত হয়।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?
- ক) গর্জন
- খ) সেগুন
- গ) গামার
- ঘ) শালসঠিক উত্তর
ব্যাখ্যা: টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চল গঠিত। এ বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৫: সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
- ক) সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
- খ) সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারসঠিক উত্তর
- গ) সকল নাগরিকের চাকরি লাভের সুযোগ
- ঘ) জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার
ব্যাখ্যা: সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু হলো রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৬: মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'বিজয়-৭১' কোথায় অবস্থিত?
- ক) কৃষি বিশ্ববিদ্যালয়সঠিক উত্তর
- খ) প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'বিজয়-৭১'-এর স্থপতি খন্দকার বদরুল ইসলাম নান্নু। অবস্থান কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: বাংলায় কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?
- ক) তানভীর কবীর
- খ) রফিকুন নবী
- গ) মোস্তফা মনোয়ারসঠিক উত্তর
- ঘ) মৃণাল হক
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: বাংলাদেশের সরকারি সিমেন্ট কারখানা নয় কোনটি?
- ক) ছাতক
- খ) মংলা
- গ) চট্টগ্রাম
- ঘ) হুন্দাইসঠিক উত্তর
ব্যাখ্যা: হুন্দাই দক্ষিণ কোরিয়ার [অস্পষ্ট]ট্রাকশন কোম্পানি, যারা মেঘনা ও গোমতী ব্রিজ [অস্পষ্ট]। মেঘনা ব্রিজ তৈরির পর তারা ব্রিজ সংলগ্ন একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করে। পরবর্তীতে ফ্যাক্টরিটি হোলসিম কোম্পানি কিনে নেয়। কারখানাটির বর্তমান নাম হোলসিম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৯: 'বিজয়ের আলো' কী?
- ক) স্মৃতিসৌধ
- খ) বার্জমাউন্টেনসঠিক উত্তর
- গ) কাব্যগ্রন্থ
- ঘ) চলচ্চিত্র
ব্যাখ্যা: সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত বেসরকারি খাতের দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র এটি। এটি আনা হয় মালয়েশিয়ার লাবুয়ান দ্বীপ হতে। উদ্বোধন করা হয় ৩ আগস্ট ১৯৯৯।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: 'বাঙালি মুসলমানদের মন' গ্রন্থটির লেখক কে?
- ক) এস ওয়াজেদ আলী
- খ) আহমদ ছফাসঠিক উত্তর
- গ) ফররুখ আহমদ
- ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা: চিন্তাবিদ ও সাহিত্যিক আহমদ ছফার প্রবন্ধ গ্রন্থ 'বাঙালি মুসলমানদের মন'। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো– 'জাগ্রত বাংলাদেশ' 'বুদ্ধিবৃত্তির নতুনবিন্যাস', 'সিপাহী যুদ্ধের ইতিহাস', 'এবং আরো ইত্যাদি' প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
