সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার/সমমান ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল—
- ক) Lusaka ১৯৭০
- খ) Algiers ১৯৭৩সঠিক উত্তর
- গ) Colombo ১৯৭৬
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশ NAM বা জোট নিরপেক্ষ আন্দোলন-এর সদস্যপদ লাভ করে ১৯[অস্পষ্ট] খ্রিস্টাব্দে। NAM-এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় [অস্পষ্ট] সেপ্টেম্বর ১৯৭৩ খ্রিস্টাব্দে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। বাংলাদেশ সর্বপ্রথম এ সম্মেলনে যোগদান করে তার পররাষ্ট্রনীতির (সকলের সাথে সহযোগিতার) বহিঃপ্রকাশ ঘটায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?
- ক) ASEAN
- খ) OPEC
- গ) The League of Nations
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: (ক) ASEAN ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১০। ভারত ASEAN-এর সদস্য নয়। (খ) OPEC হলো মুসলিম বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা। ভারত এ সংস্থার সদস্য নয়। (গ) The League of Nations প্রথম বিশ্ব যুদ্ধের পর গঠিত হয়। তখন ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল এবং ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। কাজেই এ সংগঠনেরও ভারত Founding member ছিল না। (ঘ) উপরিউক্ত কোনোটিই সঠিক নয়– এ অপশনটিই সঠিক উত্তর।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা—
- ক) ৪
- খ) ৬
- গ) ৫সঠিক উত্তর
- ঘ) ৭
ব্যাখ্যা: [Note : Nuclear Non-Proliferation Treaty (NPT) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে এবং কার্যকর হয় ১৯৭০ খ্রিস্টাব্দে। এ চুক্তি যখন স্বাক্ষরিত হয় ও কার্যকর হয় তখন বিশ্বে আণবিক অস্ত্রের অধিকারী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও চীন। ভারত ১৯৭৪ খ্রিস্টাব্দে, পাকিস্তান ১৯৯৮ খ্রিস্টাব্দে ও উত্তর কোরিয়া ২০০৩ খ্রিস্টাব্দে আণবিক অস্ত্র উৎপাদন করে। কাজেই NPT মতে, পূর্বে ৫টি রাষ্ট্র আণবিক অস্ত্র উৎপাদক থাকলেও বর্তমানে ৮টি দেশ তা করে থাকে।]
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৪: SAARC-এর সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়—
- ক) ৫ জন সদস্যের affirmative vote অনুযায়ী
- খ) Unanimous vote অনুযায়ীসঠিক উত্তর
- গ) ৬ জন সদস্যের affirmative vote অনুযায়ী
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: সার্ক (SAARC) দক্ষিণ এশিয়ার ৮টি দেশের একটি আঞ্চলিক সংগঠন, যা ১৯৮৫ খ্রিস্টাব্দের ৭-৮ ডিসেম্বর ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। SAARC সনদের ২নং ধারায় এর মূলনীতিসমূহ আলোচনা করা হয়েছে। ঐ মূলনীতিতে বলা হয়েছে সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব বজায় রাখা, আঞ্চলিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ থেকে বিরত থাকা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা, সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ (unanimous vote অনুযায়ী) করা, পারস্পরিক সুবিধার প্রতি শ্রদ্ধাশীল থাকা।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৫: জাতিসংঘের Security Council-এর অস্থায়ী সদস্য নির্বাচিত হন—
- ক) ২ বছরের জন্যসঠিক উত্তর
- খ) ৩ বছরের জন্য
- গ) ৪ বছরের জন্য
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৯৪৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতিসংঘের মোট ৬টি অঙ্গ সংগঠন রয়েছে। এর মধ্যে নিরাপত্তা পরিষদ সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন। নিরাপত্তা পরিষদ ১৯৬৫ খ্রিস্টাব্দের পর থেকে ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত হয়। এ ১৫ সদস্যের ৫টি স্থায়ী সদস্য (মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স) এবং ১০টি অস্থায়ী সদস্য থাকে। এ অস্থায়ী সদস্যরা ৪টি ভৌগোলিক অঞ্চল থেকে নির্বাচিত হয় ২ বছরের জন্য। অঞ্চলগুলো হলো— এশিয়া (২) ও আফ্রিকা (৩) থেকে মোট ৫ জন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে ২ জন, পূর্ব ইউরোপ থেকে ১ জন ও পশ্চিম ইউরোপ থেকে ২ জন। প্রতিবছর ৫ জন নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয় এবং ৫ জন অস্থায়ী সদস্য বিদায় নেয়। প্রতিমাসে সদস্যদের মধ্য থেকে রাষ্ট্রের ইংরেজি নামের বর্ণানুক্রমে নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৬: জাতিসংঘের Security Council-এর স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে Veto প্রয়োগ করতে পারেন—
- ক) Procedural matters
- খ) Non-procedural mattersসঠিক উত্তর
- গ) Both types of matters
- ঘ) Neither type of matter
ব্যাখ্যা: (ক) Procedural matters অর্থ পদ্ধতিমূলক ব্যাপার। (খ) Non-procedural matters অর্থ অপদ্ধতিমূলক ব্যাপার। (গ) Both types of maters অর্থ উভয় পদ্ধতিমূলক ব্যাপার। (ঘ) Neither type of matter অর্থ কোনো ব্যাপারেই নয়। UN সনদের ২৩ নং ধারায় উল্লেখ আছে যে, কেবল অপদ্ধতিমূলক (non-procedural matters) ব্যাপারেই Security Council-এর স্থায়ী সদস্যরা Veto প্রয়োগ করতে পারবে। কিন্তু তারা অর্থাৎ স্থায়ী সদস্যরা (মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন) কোনো পদ্ধতিমূলক ব্যাপারে Veto ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: Palestine সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি—
- ক) নিরপেক্ষ
- খ) Palestinian-দের পক্ষেসঠিক উত্তর
- গ) মিশরীয় নীতিবাদের পক্ষে
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৫(১) (গ) ধারায় উল্লেখ আছে, 'সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে।' কাজেই এ নীতি মোতাবেক বাংলাদেশ Palestine সমস্যার ব্যাপারে Palestinian-দের পক্ষে। ২৫(১) (খ) মতে, 'প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে'— এ কথায় স্পষ্ট যে বাংলাদেশ Palestinian-দের পক্ষে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: NAM এবং Group of 77—
- ক) একই Association
- খ) NAM একটি রাজনৈতিক গ্রুপ, Group of 77 জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি Pressure Group
- গ) একই মেম্বারশিপের অধিকারী
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: NAM ১৯৬১ খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে একটি রাজনীতি নিরপেক্ষ সংগঠন হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে নতুন এক রক্তপাতহীন যুদ্ধ তথা স্নায়ুযুদ্ধের সূচনা হয়। এ স্নায়ুযুদ্ধে কারো পক্ষ অবলম্বন না করার জন্য উন্নয়নশীল দেশসমূহের সমন্বয়ে গঠিত এ সংগঠনের যাত্রা। G-77 (Group Seventy Seven)-এর যাত্রা ১৯৬৪ খ্রিস্টাব্দে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন হিসেবে। প্রশ্ন মোতাবেক (ক) একই Association সঠিক নয়। (খ) NAM একটি রাজনৈতিক গ্রুপ, Group-77 জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি Pressure Group সঠিক নয়। কেননা NAM রাজনৈতিক নিরপেক্ষ গ্রুপ ও G-77 বাণিজ্যিক ও অর্থনৈতিক সংগঠন এবং এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। (গ) একই মেম্বারশিপের অধিকারীও নয়। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৯: বাংলাদেশী Alternative Executive Director এর পদে অধিষ্ঠিত আছেন—
- ক) World Bank
- খ) IMF
- গ) Asian Development Bank
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশী Alternative Executive Director-এর পদে World Bank এবং Asian Development Bank দুটিই অধিষ্ঠিত আছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: বাংলাদেশ সেক্রেটারি জেনারেলরূপে কাজ করেছে—
- ক) OIC-র
- খ) কমনওয়েলথের
- গ) IJO-র
- ঘ) UNCTAD-এরসঠিক উত্তর
ব্যাখ্যা: UNCTAD-এর LDC বা Least Development Countries-এর Trade and Development Board-এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক জেনেভাভিত্তিক পররাষ্ট্র দূত দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমানে তিনি রাষ্ট্রদূতের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে উপর্যুক্ত কোনো সংস্থার সেক্রেটারি জেনারেল রূপে বাংলাদেশ কাজ করেনি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে—
- ক) ১৯৭০ সালে
- খ) ১৯৭২ সালেসঠিক উত্তর
- গ) ১৯৭৬ সালে
- ঘ) উপরিউক্ত কোনো সালে নয়
ব্যাখ্যা: ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন কমনওয়েলথে বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ যোগদান করে। বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ। বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের প্রথম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে পাকিস্তান কমনওয়েলথ থেকে পদত্যাগ করেছিল।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়—
- ক) ১৯৭২ সালেসঠিক উত্তর
- খ) ১৯৭৪ সালে
- গ) ১৯৮০ সালে
- ঘ) উপরিউক্ত কোনো সালে নয়
ব্যাখ্যা: ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ ১৯৭২। এ চুক্তিটি মৈত্রী চুক্তি নামে অধিক পরিচিত। চুক্তির মেয়াদ ছিল ২৫ বছর। এর মেয়াদ শেষ হয় ১৮ মার্চ ১৯৯৭। এরপর এ চুক্তি আর নবায়ন করা হয়নি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে?
- ক) মিয়ানমারসঠিক উত্তর
- খ) থাইল্যান্ড
- গ) নেপাল
- ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা: Maritime boundary বলতে বোঝায় সমুদ্রতীরবর্তী সীমান্ত। বাংলাদেশের সাথে মাত্র দুটি দেশের সমুদ্রতীরবর্তী সীমানা বিদ্যমান। এ দুটি দেশ হলো ভারত ও মিয়ানমার।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৪: নিম্নলিখিত কোন দেশটি অধুনা SAARC-এর সদস্য হয়েছে?
- ক) আফগানিস্তানসঠিক উত্তর
- খ) মালদ্বীপ
- গ) ভুটান
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: SAARC-এর ৮ম সদস্য বা সর্বশেষ সদস্য আফগানিস্তান। SAARC প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি। বর্তমানে এর সদস্য ৮টি। কাজেই অধুনা বা সাম্প্রতিক যে দেশটি SAARC-এর সদস্য তা হলো আফগানিস্তান।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৫: SAARC-এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন—
- ক) আবুল আহসানসঠিক উত্তর
- খ) K. Bhargava
- গ) QAMA Rahim
- ঘ) নাঈমুদ্দীন হাসান
ব্যাখ্যা: SAARC-এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব আবুল আহসান (বাংলাদেশ)। তিনি ১৬ ডিসেম্বর ১৯৮৭ থেকে ১৫ অক্টোবর ১৯৮৯ পর্যন্ত SAARC সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। SAARC-এর বর্তমান মহাসচিব আমজাদ হোসেন বি সিয়াল (পাকিস্তান) ১ জানুয়ারি ২০১৭ তিনি সার্কের ১৩তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। (খ) K. Bhargave (ভারত) SAARC-এর দ্বিতীয় সেক্রেটারি জেনারেল ছিলেন ১৭ অক্টোবর ১৯৮৯ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯১ পর্যন্ত। (গ) জনাব কিউ এ.এম. আব্দুর রহিম (বাংলাদেশ) SAARC-এর ৭ম সেক্রেটারি জেনারেল হিসেবে ১১ জানুয়ারি ২০০২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। (ঘ) সৈয়দ নাঈম-উল হাসান (পাকিস্তান) SAARC-এর পঞ্চম সেক্রেটারি জেনারেল হিসেবে ১ জানুয়ারি ১৯৯৬ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৬: বাংলাদেশের জাতীয় সঙ্গীত—
- ক) 'আমার সোনার বাংলা' গানটির সম্পূর্ণ অংশ
- খ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম দশ লাইনসঠিক উত্তর
- গ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম ১২ লাইন
- ঘ) উপরিউক্ত সঙ্গীতের শেষের ১০ লাইন
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে "প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলার প্রথম দশ চরণ।" বাংলাদেশের জাতীয় সংগীত রচনা করেন ১৯০৫ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তাঁর 'স্বরবিতান' কবিতা থেকে নেয়া, যা 'গীতবিতান' কাব্যগ্রন্থের অন্তর্গত। 'আমার সোনার বাংলা' মোট ২৫ লাইনের। এ সংগীতের গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। এটি সর্বপ্রথম 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৭: কোনটি বাংলাদেশের জাতীয় ফুল?
- ক) গোলাপ
- খ) শাপলাসঠিক উত্তর
- গ) রজনীগন্ধা
- ঘ) জবা
ব্যাখ্যা: শাপলা Nymphaea-গণের জলজ এক উদ্ভিদ প্রজাতি। বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদে জাতীয় প্রতীকের বর্ণনা দিতে গিয়ে শাপলাকে 'জাতীয় পুষ্প' বলে অভিহিত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৮: বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন কত বছর বয়সে?
- ক) ৬০
- খ) ৬৫
- গ) ৬২
- ঘ) ৬৭সঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১৪তম সংশোধনী (১৬ মে ২০০৪ সংসদে গৃহীত হয়) মোতাবেক সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়সসীমা ৬৫ বছর থেকে বৃদ্ধি করে ৬৭ বছর করা হয়। কাজেই এ নিয়ম অনুসারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন ৬৭ বছর বয়সে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৯: বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে—
- ক) ১৯৭২ সালে
- খ) ১৯৭৪ সালেসঠিক উত্তর
- গ) ১৯৭৬ সালে
- ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪। বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১০০: কোন দেশটি অতীতে UN Security Council-এর স্থায়ী সদস্য ছিল?
- ক) USSRসঠিক উত্তর
- খ) UK
- গ) বেলজিয়াম
- ঘ) উপরিউক্ত দেশের কোনোটি নয়
ব্যাখ্যা: USSR-এর পূর্ণরূপ হলো Union of Soviet Socialist Republic। এ নামটি ১৯২২ খ্রিস্টাব্দে গৃহীত হয়, সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২১ ডিসেম্বর ১৯৯১ সালে ভেঙে গেলে রাশিয়া নামধারণ করে। কাজেই সেই হিসেবে USSR অতীতে UN Security Council-এর স্থায়ী সদস্য ছিল। বর্তমানে এ নামে কোনো রাষ্ট্র নেই। এখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করছে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
