সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৯৯
- ৯৯
- ৯৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৯৯
বিষয়: বাংলা
প্রশ্ন ১: 'শ্রীকৃষ্ণকীর্তন' শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?
- ক) হরপ্রসাদ শাস্ত্রী
- খ) বসন্তরঞ্জন রায়সঠিক উত্তর
- গ) মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ) আশুতোষ ভট্টাচার্য
ব্যাখ্যা: 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য। এ কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিকবি। ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বড়ু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। 'বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ' ১৯০৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।' —এই পঙ্ক্তি দুটির রচয়িতা—
- ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ) মনোমোহন বসু
- গ) মদনমোহন তর্কালঙ্কারসঠিক উত্তর
- ঘ) হরিনাথ মজুমদার
ব্যাখ্যা: এ পঙ্ক্তি দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। কবিতার নাম 'আমার পণ'। ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী', 'বাসবদত্তা' কাব্যগ্রন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব, রাতি পোহাইল'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'কালান্তর' শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
- ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- গ) প্রমথ চৌধুরী
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩)। তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো- পঞ্চভূত (১৮৯৭), বিচিত্র প্রবন্ধ (১৯০৭), শিক্ষা (১৯০৮), শব্দতত্ত্ব (১৯০৯), কালান্তর (১৯৩৭), সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন?
- ক) সমরসেন
- খ) বুদ্ধদেব বসুসঠিক উত্তর
- গ) মোহিতলাল মজুমদার
- ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা: বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন- বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪), জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০), বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৭)। এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪-১৯৮৮) সাহায্য করেছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'ব্রজবুলি'-তে কোন কবি পদাবলি রচনা করেন?
- ক) চণ্ডীদাস
- খ) জ্ঞানদাস
- গ) বিদ্যাপতিসঠিক উত্তর
- ঘ) গোবিন্দদাস
ব্যাখ্যা: বিদ্যাপতি মিথিলার সীতামঢ়ী মহকুমার বিসফি গ্রামে আনুমানিক ১৩৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মৈথিলী, অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ তার শ্রেষ্ঠ কীর্তি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: সার্ধশত জন্মবার্ষিকী। এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?
- ক) তারিখবাচক
- খ) সংখ্যাবাচক
- গ) ক্রমবাচকসঠিক উত্তর
- ঘ) আধিক্যবাচক
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে 'শিশু'কে—
- ক) প্রযোজক কর্তা
- খ) মুখ্য কর্ম
- গ) প্রযোজক ক্রিয়া
- ঘ) প্রযোজ্য কর্তাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: জসীমউদদীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়?
- ক) গোপালগঞ্জ
- খ) ফরিদপুরসঠিক উত্তর
- গ) রাজবাড়ী
- ঘ) মাদারীপুর
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদদীনের এক অনবদ্য সৃষ্টি 'আসমানী কবিতা'। কবির আসমানী কবিতার 'আসমানী' চরিত্রটি কোনো কল্পনার ছিল না। আসমানী অতি সাধারণ এক মেয়ের নাম। পল্লীকবি জসীমউদদীনের আসমানী কবিতার সেই 'আসমানী' চরিত্রটির বাড়ি ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে। কবি যখন আসমানী কবিতা লেখেন তখন আসমানীর বয়স ছিল মাত্র নয় বছর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: কোন শব্দটি ভুল?
- ক) মরুদ্যান
- খ) কটূক্তি
- গ) পরিপক্কসঠিক উত্তর
- ঘ) অঞ্জলি
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: 'সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক কে?
- ক) হায়াৎ মামুদ
- খ) নীলিমা ইব্রাহীম
- গ) মাযহারুল ইসলাম
- ঘ) আখতারুজ্জামান ইলিয়াসসঠিক উত্তর
ব্যাখ্যা: 'সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। তার রচিত অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো- উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬)। ছোটগল্প : অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোঁয়ারি (১৯৮২), দুধেভাতে উৎপাত (১৯৮৫), দোজখের ওম (১৯৮৯)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'নাট্যাচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
- ক) সৈয়দ শামসুল হক
- খ) মামুনুর রশীদ
- গ) হুমায়ূন আহমেদ
- ঘ) সেলিম-আল-দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: 'নাট্যাচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন নাট্যকার সেলিম আল-দীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রারম্ভকালীন অধ্যাপক এবং গ্রাম থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত নাট্যগ্রন্থগুলোর মধ্যে সর্পবিষয়ক গল্প ও অন্যান্য (১৯৭৩); বাসন (১৯৮২); কেরামতমঙ্গল (১৯৮৩), কীর্তনখোলা (১৯৮৪); মুনতাসীর ফ্যান্টাসি (১৯৮৫); চাকা (১৯৯০); বৈবতী কন্যার মন (১৯৯২); বনপাংশু (১৯৯১); হরগঞ্জ (১৯৯২); একটি মারমা রূপকথা (১৯৯৫); হাতহদাই (১৯৯৭) ইত্যাদি অন্যতম।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের কবি কে?
- ক) নির্মলেন্দু গুণ
- খ) আল মাহমুদ
- গ) আসাদ চৌধুরী
- ঘ) শহীদ কাদরীসঠিক উত্তর
ব্যাখ্যা: 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪) কাব্যগ্রন্থের কবি শহীদ কাদরী। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো- উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮), আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৭)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: কোনটি মৌলিক শব্দ?
- ক) লোনা
- খ) ডিঙা
- গ) ফুলসঠিক উত্তর
- ঘ) চাকা
ব্যাখ্যা: যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়ে থাকে। যেমন- হাত, ফুল, বই, মুখ, গোলাপ, ভাই, বোন, নদ, মাছ ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: কোনটি সন্ধিগঠিত নির্ভুল শব্দ?
- ক) দুঃ + নীতি = দুর্নীতি
- খ) দূর + নীতি = দূর্নীতি
- গ) দুর + গীতি = দুর্নীতি
- ঘ) দুঃ + নীতি = দুর্নীতিসঠিক উত্তর
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
- ক) দুগ্ধধবল
- খ) কৃষ্ণনয়ন
- গ) মমতারস
- ঘ) ফুল্লকুমারীসঠিক উত্তর
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমাস হয়, তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। যেমন- কুমারী ফুলের ন্যায় = ফুল্লকুমারী; পুরুষ সিংহের ন্যায় = পুরুষ সিংহ; ফুলের মত কপি = ফুলকপি; পাদ পদ্মের ন্যায় = পাদপদ্ম; কর কমলের ন্যায় = করকমল।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
- ক) অন্নদামঙ্গল
- খ) ধর্মমঙ্গল
- গ) চণ্ডীমঙ্গল
- ঘ) মনসামঙ্গলসঠিক উত্তর
ব্যাখ্যা: চাঁদ সওদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব নিয়ে রচিত কাহিনীর জন্য মনসামঙ্গল সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল। চাঁদ সওদাগর, বেহুলা মনসামঙ্গলের বিখ্যাত চরিত্র। কানাহরিদত্তকে মনসামঙ্গলের আদিকবি হিসেবে মনে করা হয়। মনসামঙ্গলের দু'জন শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত ও দ্বিজ বংশীদাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
- ক) অশোক
- খ) সাজাহানসঠিক উত্তর
- গ) সরোজিনী
- ঘ) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক 'সাজাহান' (প্রদত্ত অপশনগুলোর মধ্যে)। বাংলা সাহিত্যের অন্যান্য ঐতিহাসিক নাটকগুলো হলো- 'সিরাজদ্দৌলা' (১৯০৫), 'মীর কাসিম' (১৯০৬), 'ছত্রপতি শিবাজী' (১৯০৯), 'তারাবাঈ' (১৯০৩), 'নূরজাহান' (১৯০৮), 'চন্দ্রগুপ্ত' (১৯১১), 'সিংহল বিজয়' (১৯১৬) ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ?
- ক) ছায়ানটসঠিক উত্তর
- খ) মৃত্যুক্ষুধা
- গ) ব্যথার দান
- ঘ) শিউলিমালা
ব্যাখ্যা: 'ছায়ানট' (১৯২৪) কাব্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেমিকরূপ প্রকাশ পেয়েছে। কবির এরূপ আরো কয়েকটি কাব্যের মধ্যে 'দোলনচাঁপা', 'পুবের হাওয়া', 'সিন্ধু হিন্দোল', 'চক্রবাক' অন্যতম। পক্ষান্তরে, 'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস এবং ব্যথার দান (১৯২২) ও শিউলিমালা (১৯৩১) কাজী নজরুল ইসলামের অন্যতম গল্পগ্রন্থ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'ভারতী' পত্রিকা কে সম্পাদনা করেন?
- ক) নিরুপমা দেবী
- খ) কামিনী রায়
- গ) স্বর্ণকুমারী দেবীসঠিক উত্তর
- ঘ) মানকুমারী বসু
ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী ১৮৫৫ সালের ২৮ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী। তিনি ১৮৮৪-১৮৯৪ পর্যন্ত 'ভারতী' (১৮৭৭) পত্রিকা সম্পাদনা করেন। 'বালক' নামক কিশোর পত্রিকা প্রতিষ্ঠা তার অপর কীর্তি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
- ক) নয়নচারা
- খ) উজানে মৃত্যু
- গ) কাঁদো নদী কাঁদোসঠিক উত্তর
- ঘ) সুড়ঙ্গ
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। নয়নচারা (১৯৫১) তার রচিত গল্পগ্রন্থ। সুড়ঙ্গ (১৯৬৪), উজানে মৃত্যু (১৯৬৬) তার রচিত অন্যতম নাটক।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৯৯ প্রশ্ন · ৯৯ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
