স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
- ক) 12 মিটারসঠিক উত্তর
- খ) 10 মিটার
- গ) 9 মিটার
- ঘ) 16 মিটার
ব্যাখ্যা: ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ = (3x + 2x)/6 = 5x/6 অংশ আবার, পানির উপরের আছে = (x − 5x/6) অংশ = (6x − 5x)/6 = x/6 অংশ শর্তমতে, x/6 = 2 মিটার ∴ x = 12 মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: f(x) = x² + 1/(x−1) − 1 হলে, নিম্নের কোনটি সঠিক?
- ক) f(0) = ∝
- খ) f(1) = −1
- গ) f(1) = 0
- ঘ) f(−1) = −1/2সঠিক উত্তর
ব্যাখ্যা: f(x) = x² + 1/(x−1) − 1 ∴ f(−1) = (−1)² + 1/(−1−1) − 1 = 1 + 1/(−2) − 1 = 1 − 1/2 − 1 ∴ f(−1) = −1/2
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৩: টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক) ৩০%
- খ) ১৫%
- গ) ৫০%সঠিক উত্তর
- ঘ) ৩৫%
ব্যাখ্যা: ৩টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা ১টি ১/৩ আবার, ২টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা ১টি ১/২ টাকা লাভ হবে = (১/২ − ১/৩) টাকা = (৩−২)/৬ = ১/৬ টাকা এখন, ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা ১ ১×৩/৬ ১০০ ১×৩×১০০/৬ টাকা = ৫০ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: যদি '+' অর্থ বিয়োগ, '−' অর্থ গুণ, '×' অর্থ ভাগ এবং '÷' অর্থ যোগ হয়, তবে ৫ − ৫ + ৫ ÷ ৫ × ৫ = ?
- ক) ৪১
- খ) ৫০
- গ) ১৬
- ঘ) ২১সঠিক উত্তর
ব্যাখ্যা: ৫ − ৫ + ৫ ÷ ৫ × ৫ = ৫ × ৫ − ৫ + ৫ ÷ ৫ = ৫ × ৫ − ৫ + ১ = ২৫ − ৪ = ২১
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৫: FREEDOM শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
- ক) 7!/2!সঠিক উত্তর
- খ) 7!/5!
- গ) 5!/2!
- ঘ) 7!/(2!·5!)
ব্যাখ্যা: বর্ণ আছে মোট 7টি। একই বর্ণ আছে সর্বমোট দুটি। ∴ বর্ণগুলোর বিন্যাস সংখ্যা 7!/2!
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৬: কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
- ক) ৫টি
- খ) ১১টি
- গ) ৬টি
- ঘ) ১৯টি
ব্যাখ্যা: [Note : ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ১১৮ টি মৌল সনাক্ত হলেও IUPAC ১১৪টি মৌলকে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে ৯৮টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আর কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা ১১৪ – ৯৮ = ১৬টি।]
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: পৃথিবীর কেন্দ্রে g-এর মান কত?
- ক) ৯.৮ মি./সে.²
- খ) ৯.৬ মি./সে.²
- গ) ০ মি./সে.²সঠিক উত্তর
- ঘ) ৮.৯ মি./সে.²
ব্যাখ্যা: পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য। বিষুবীয় অঞ্চলে g-এর মান সবচেয়ে কম 9.78ms⁻²। এবং মেরু অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি 9.81ms⁻²।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৮: আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
- ক) এলবোমিন
- খ) ফাইব্রিনোজেনসঠিক উত্তর
- গ) অক্সিহিমোগ্লোবিন
- ঘ) হরমোন
ব্যাখ্যা: ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা, ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি উপাদান দরকার। হরমোন মানবদেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক) জয়নুল আবেদীন
- খ) কামরুল হাসানসঠিক উত্তর
- গ) হামিদুর রহমান
- ঘ) হাসেম খান
ব্যাখ্যা: মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাশ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং রুমে বসে তিনি এ নকশা করেন। পরবর্তীতে বর্তমান জাতীয় পতাকার (মানচিত্রবিহীন) ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান (১৯২১ – ১৯৮৮ খ্রি.)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭০: আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) জেনেভা
- খ) নিউইয়র্ক
- গ) হেগসঠিক উত্তর
- ঘ) প্যারিস
ব্যাখ্যা: International Court of Justice বা আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ১৯৪৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত। ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত পরিচালিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
- ক) OPECসঠিক উত্তর
- খ) IMF
- গ) ILO
- ঘ) OIC
ব্যাখ্যা: বাংলাদেশ OPEC-এর সদস্য নয়। বাংলাদেশ ১৯৭৪ সালে OIC, ১৭ জুন ১৯৭২ IMF এবং ২২ জুন ১৯৭২ ILO-এর সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
- ক) লৌহ
- খ) ইস্পাত
- গ) হীরকসঠিক উত্তর
- ঘ) পাথর
ব্যাখ্যা: হীরক প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ। হীরককে হীরক ব্যতীত অন্য কিছু দিয়ে কাটা যায় না। হীরককে গলাতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত শক্ত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৩: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
- ক) নেপাল
- খ) ভুটানসঠিক উত্তর
- গ) ভারত
- ঘ) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান ও ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে। তবে প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে। নেপাল ও সোভিয়েত ইউনিয়ন যথাক্রমে ১৬ ও ২৪ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দান করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৪: পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি
- ক) প্রায় আড়াই গুণ
- খ) প্রায় সাড়ে তিন গুণ
- গ) প্রায় সাড়ে চার গুণসঠিক উত্তর
- ঘ) প্রায় সাড়ে পাঁচ গুণ
ব্যাখ্যা: শব্দ বায়বীয় মাধ্যম অপেক্ষা তরল মাধ্যমে দ্রুত চলে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় সাড়ে চারগুণ দ্রুত চলে। পানিতে শব্দের বেগ ১৪৫০ মি/সে.।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৫: হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
- ক) আমিষসঠিক উত্তর
- খ) স্নেহ
- গ) আয়োডিন
- ঘ) লৌহ
ব্যাখ্যা: রক্তের মধ্যে বিদ্যমান লৌহঘটিত আমিষ জাতীয় জৈব পদার্থ হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য মানুষের রক্তের বর্ণ লাল হয়। ৪ শতাংশ হিম এবং ৯৬ শতাংশ গ্লোবিন নামক সরল প্রোটিনের সমন্বয়ে হিমোগ্লোবিন গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন—
- ক) আব্দুল গাফ্ফার চৌধুরী
- খ) সুনীল গঙ্গোপাধ্যায়
- গ) এম আর আখতার মুকুলসঠিক উত্তর
- ঘ) তোফায়েল আহমেদ
ব্যাখ্যা: এম আর আখতার মুকুল ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরম পত্রের পরিচালক, লেখক ও কথক। মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্র অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: ঐতিহাসিক ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল—
- ক) ১৯৬২ সালে
- খ) ১৯৬৬ সালেসঠিক উত্তর
- গ) ১৯৬৯ সালে
- ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা: পূর্ব পাকিস্তানে স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন। এটাই ইতিহাসে 'ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন—
- ক) লুই আইকানসঠিক উত্তর
- খ) এফ আর খান
- গ) মোহাম্মদ আইয়ুব খান
- ঘ) সৈয়দ মাইনুল হোসেন
ব্যাখ্যা: জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুতকারী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আইকান। ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আইকান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন। তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৯: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান—
- ক) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- খ) প্রধানমন্ত্রী
- গ) সেনাবাহিনী প্রধান
- ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাখ্যা: ২১ নভেম্বর ১৯৭১ বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি। বর্তমানে সশস্ত্রবাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। সশস্ত্র বাহিনী বিভাগের সদর দপ্তর ঢাকা সেনানিবাস।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮০: উপজেলা পদ্ধতি চালু হয়—
- ক) ১৯৮২ সালে
- খ) ১৯৮৩ সালেসঠিক উত্তর
- গ) ১৯৮৫ সালে
- ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা: ৭ নভেম্বর ১৯৮২ থেকে কার্যকর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
