স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ১: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে বড় সংখ্যাটি কত?
- ক) ৪০সঠিক উত্তর
- খ) ৩৫
- গ) ৪৫
- ঘ) ১০০
ব্যাখ্যা: ধরি, বড় সংখ্যাটি = x; ছোট সংখ্যাটি = x – ১। শর্তমতে, x² – (x – ১)² = ৭৯ বা, x² – (x² – ২x + ১) = ৭৯ বা, x² – x² + ২x – ১ = ৭৯ বা, ২x = ৮০ ∴ x = ৪০। বড় সংখ্যাটি ৪০। Short-Cut : বড় সংখ্যা (৭৯+১)/২ = ৪০
বিষয়: গণিত
প্রশ্ন ২: ১² + ২² + ৩² + ......... + ২০² = কত?
- ক) ২৮৭০সঠিক উত্তর
- খ) ১৫৪০
- গ) ৪৪১০০
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ধারাটির সমষ্টি = ১/৬ n(n + ১) (২n + ১) = ১/৬ × ২০(২০ +১) (২ × ২০ +১) = ১/৬ × ২০ × ২১ × ৪১ = ২৮৭০
বিষয়: গণিত
প্রশ্ন ৩: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
- ক) ৫২
- খ) ৮৪
- গ) ১০২সঠিক উত্তর
- ঘ) ২০৮
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x; প্রশ্নমতে, x/২ – x/৩ = ১৭ বা, (৩x – ২x)/৬ = ১৭ ∴ x = ১০২
বিষয়: গণিত
প্রশ্ন ৪: ১৯, ৩৩, ৫১, ৭৩, — শেষ সংখ্যাটি কত?
- ক) ৮৫
- খ) ১২১
- গ) ৯৯সঠিক উত্তর
- ঘ) ৯৮
ব্যাখ্যা: ৩৩ – ১৯ = ১৪; ৫১ – ৩৩ = ১৮; ৭৩ – ৫১ = ২২। প্রতিটি পদের ব্যবধান ৪। সুতরাং শেষ সংখ্যাটি হবে = ২২ + ৪ + ৭৩ = ৯৯।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ৭ হবে?
- ক) ৩০ লিটার
- খ) ৪০ লিটারসঠিক উত্তর
- গ) ৫০ লিটার
- ঘ) ১০০ লিটার
ব্যাখ্যা: ৩০ লিটার মিশ্রণে এসিড : পানি = ৭ : ৩ অনুপাতগুলোর সমষ্টি = ৭ + ৩ = ১০ ৩০ লিটার মিশ্রণে এসিডের পরিমাণ = (৩০এর ৭/১০) লিটার = ২১ লিটার ৩০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = (৩০এর ৩/১০) লিটার = ৯ লিটার ধরি, x লিটার পানি মিশ্রিত করায় অনুপাত ৩ : ৭ হয় শর্তমতে, ২১ : (৯ + x) = ৩ : ৭ বা, ২১/(৯+x) = ৩/৭ বা, (২১×৭)/৩ = ৯ + x বা, ৪৯ = ৯ + x ∴ x = ৪০
বিষয়: গণিত
প্রশ্ন ৬: log_a √2 = 1/6 হলে, a = কত?
- ক) √2
- খ) 0
- গ) 6
- ঘ) 8সঠিক উত্তর
ব্যাখ্যা: log_a √2 = 1/6 বা, a^(1/6) = √2 বা, a^(1/6) = 2^(1/2) বা, a^(1/6) = 8^(1/6) ∴ a = 8
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: A = {x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে?
- ক) [2]
- খ) 2^-1
- গ) (2)
- ঘ) {2}সঠিক উত্তর
ব্যাখ্যা: তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে { } এর মধ্যে আবদ্ধ করা হয়। এখানে 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা সমস্ত মৌলিক সংখ্যার মধ্যে ∴ {2} উত্তর।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: y = mx সমীকরণে যদি, y = মোট খরচ, x = উৎপাদিত পণ্যের পরিমাণ হয়, তবে m = কত?
- ক) প্রতি একক উৎপাদন ব্যয়সঠিক উত্তর
- খ) ভর
- গ) ঢাল
- ঘ) ধ্রুবক ব্যয়
ব্যাখ্যা: সমীকরণ y = mx ∴ m = y/x আমরা জানি, প্রতি একক উৎপাদন ব্যয় = মোট খরচ / উৎপাদিত পণ্যের পরিমাণ
বিষয়: গণিত
প্রশ্ন ৯: ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি?
- ক) b² – 4ac = 0সঠিক উত্তর
- খ) b² – 4ac > 0
- গ) b² – 4ac < 0
- ঘ) b² – 4ac ≠ 0
ব্যাখ্যা: b² – 4ac = 0 হয়, যদি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax² + bx + c = 0 সমীকরণের উভয় মূলই বাস্তব (R) এবং সমান হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: 2, 3 এবং 4 দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?
- ক) 2টিসঠিক উত্তর
- খ) 5টি
- গ) 6টি
- ঘ) 7টি
ব্যাখ্যা: 2, 3 এবং 4 দ্বারা তিন অংকের বিজোড় সংখ্যা হলো যথাক্রমে 243 এবং 423।
বিষয়: গণিত
প্রশ্ন ১১: x⁶ + 4x³ – 1 এর একটি উৎপাদক–
- ক) x² – x + 1
- খ) x² + x – 1সঠিক উত্তর
- গ) x³ – 1
- ঘ) x² – x – 1
ব্যাখ্যা: x⁶ + 4x³ – 1 = (x²)³ + x³ + (–1)³ – 3x².x (–1) = (x² + x –1){(x²)² + x² + (–1)² – x².x – x(–1) – (–1).x²} = (x² + x – 1) (x⁴ + x² + 1 – x³ + x + x²) = (x² + x – 1) (x⁴ – x³ + 2x² + x + 1)
বিষয়: গণিত
প্রশ্ন ১২: কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে?
- ক) ভরকেন্দ্র
- খ) পরিকেন্দ্র
- গ) বহিঃকেন্দ্র
- ঘ) অন্তঃকেন্দ্রসঠিক উত্তর
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে। ΔABC-এর AD, BE, CF যথাক্রমে ∠A, ∠B, ∠C কোণের সমদ্বিখণ্ডক। ∴ O হলো ত্রিভুজটির অন্তঃকেন্দ্র।
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হল। ∠BAD = 100° হলে ∠BCE = কত?
- ক) 60°
- খ) 80°সঠিক উত্তর
- গ) 90°
- ঘ) 100°
ব্যাখ্যা: সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। ∠BCD = ∠BAD ∴ ∠BCD = 100° চিত্র মতে, ∠BCE + ∠BCD = 180° ∠BCE + 100° = 180° ∴ ∠BCE = 80°
বিষয়: গণিত
প্রশ্ন ১৪: একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- ক) 40 বর্গফুট
- খ) 50 বর্গফুটসঠিক উত্তর
- গ) 100 বর্গফুট
- ঘ) 80 বর্গফুট
ব্যাখ্যা: কর্ণের দৈর্ঘ্য = √(5²+5²) = √50 কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√50)² বর্গফুট = 50 বর্গফুট।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
- ক) ২৫√৩ বর্গ সে.মি.সঠিক উত্তর
- খ) ২৫√২ বর্গ সে.মি.
- গ) ১০০ বর্গ সে.মি.
- ঘ) ৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) a² বর্গ সে. মি. = (√৩/৪) × (১০)² বর্গ সে.মি. = ২৫√৩ বর্গ সে. মি.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক) যকৃত
- খ) থাইরয়েড
- গ) অগ্ন্যাশয়সঠিক উত্তর
- ঘ) হৃৎপিণ্ড
ব্যাখ্যা: ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের (Pancreaus) আইলেটস অব ল্যাংগেরহ্যান্সের বিটা নামক থেকে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: মানুষের লালায় কোন এনজাইম থাকে?
- ক) পেপসিন
- খ) ট্রিপসিন
- গ) নিয়লিন
- ঘ) এ্যামাইলেজ
ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। মানুষের লালারসে টায়ালিন নামে শর্করা আর্দ্রবিশ্লেষী এনজাইম পাওয়া যায়। পাকস্থলি রসে পেপসিন, অগ্ন্যাশয় রসে ট্রিপসিন এবং আন্ত্রিক রসে অ্যামাইলেজ থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়–
- ক) সালফিউরিক এসিড
- খ) নাইট্রিক এসিডসঠিক উত্তর
- গ) সাইট্রিক এসিড
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: নাইট্রিক এসিড (HNO₃) অত্যন্ত শক্তিশালী এসিড হলেও তা স্বর্ণের সাথে বিক্রিয়া করে না কিন্তু স্বর্ণে মিশ্রিত খাদের সাথে বিক্রিয়া করে তা সহজেই গলিয়ে দেয়। এ জন্য স্বর্ণ থেকে খাদ বের করতে নাইট্রিক এসিড ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়—
- ক) এক কিলোওয়াট-ঘণ্টাসঠিক উত্তর
- খ) এক ওয়াট-ঘণ্টা
- গ) এক কিলোওয়াট
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে এক কিলোওয়াট ঘণ্টাকে বুঝায়। বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক কিলোওয়াট-ঘণ্টা। কিলোওয়াট ঘন্টাকে বোর্ড অব ট্রেড ইউনিটও (B.O.T) বলা হয়। ১ কিলোওয়াট-ঘণ্টা = ৩৬০০ × ১০³ জুল।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২০: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
- ক) ৩%
- খ) ১০%
- গ) ১২%
- ঘ) ২৫%সঠিক উত্তর
ব্যাখ্যা: বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ ০.০৩। কিন্তু বায়ুমণ্ডলে CO₂ এর পরিমাণ ২৫% এর বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
