১১তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক) ৭০সঠিক উত্তর
- খ) ৬৭
- গ) ৮০
- ঘ) ৭৭
ব্যাখ্যা: ৬০ ও ৮০ এর মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে যথাক্রমে ৬১ ও ৭৯। সুতরাং এ দুটি সংখ্যাদ্বয়ের গড় = (৬১+৭৯)/২ = ১৪০/২ = ৭০
বিষয়: গণিত
প্রশ্ন ২: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু. ৬। একটি সংখ্যার ১২ হলে, অপর সংখ্যাটি কত?
- ক) ৯
- খ) ১২
- গ) ১৫
- ঘ) ১৮সঠিক উত্তর
ব্যাখ্যা: একটি সংখ্যা × অপর সংখ্যা = ল. সা. গু. × গ. সা. গু. বা, ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬ বা, অপর সংখ্যা = (৩৬×৬)/১২ = ১৮
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
- ক) x/y ঘণ্টা
- খ) x ঘণ্টা
- গ) y ঘণ্টা
- ঘ) y/x ঘণ্টাসঠিক উত্তর
ব্যাখ্যা: x মাইল যেতে সময় লাগবে 1 ঘণ্টা; y মাইল যেতে সময় লাগবে y/x ঘণ্টা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
- ক) ২০০
- খ) ৩০০সঠিক উত্তর
- গ) ১০০
- ঘ) ৪০০
ব্যাখ্যা: মনে করি, সংখ্যাটি = x প্রশ্নানুসারে, x এর ২৫% = ৭৫ বা, 25x/100 = ৭৫ বা, ২৫x = ৭৫০০ বা, x = ৭৫০০/২৫ x = ৩০০ সুতরাং ৭৫ সংখ্যাটি ৩০০ এর ২৫%।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫: বার্ষিক ৩ ১/৩% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬২০ টাকা হবে?
- ক) ৫ বছরে
- খ) ৮ বছরে
- গ) ৭ বছরে
- ঘ) ৬ বছরেসঠিক উত্তর
ব্যাখ্যা: সুদাসল = ১৬২০ টাকা, আসল = ১৩৫০ টাকা সুদ = (১৬২০ − ১৩৫০) টাকা = ২৭০ টাকা সুতরাং সময় = (১০০ × সুদ)/(আসল × হার) = (১০০×২৭০)/(১৩৫০×৩ ১/৩) = (১০০×২৭০)/(১৩৫০×১০/৩) = ৬ বছর।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬: টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক) ২৫% লাভ হবে
- খ) ২৫% ক্ষতি হবে
- গ) ৩০% লাভ হবে
- ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে নাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১০টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা, ১ " = ১/১০; আবার, ১৫টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা, ১ " = ১/১৫; ২টি লিচুর ক্রয়মূল্য = ১/১০ + ১/১৫ = ১/৬ টাকা; আবার, ১২টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা, ১ " = ১/১২, ২ " = (১×২)/১২ = ১/৬ টাকা। প্রতিটি লিচুর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য পরস্পর সমান। সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
- ক) ৭০ লিটার
- খ) ৬০ লিটার
- গ) ৮০ লিটারসঠিক উত্তর
- ঘ) ৫০ লিটার
ব্যাখ্যা: পানির পরিমাণ = ৬০ × ৭/১০ = ৪২ লিটার; চিনির = ৬০ × ৩/১০ = ১৮ লিটার; ধরি, 'ক' লিটার চিনি মিশাতে হবে; ৪২ : (১৮ + ক) = ৩ : ৭ বা, ৫৪ + ৩ক = ২৯৪; ক = ৮০ লিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: 2a² + 6a − 80 এর একটি উৎপাদক কোনটি?
- ক) 2(a − 8)
- খ) (a + 5)
- গ) (a + 4)
- ঘ) (a + 8)সঠিক উত্তর
ব্যাখ্যা: 2a² + 6a − 80 = 2(a² + 3a − 40) = 2(a² + 8a − 5a − 40) = 2{a(a + 8) − 5(a + 8)} = 2(a + 8)(a − 5) নির্ণেয় একটি উৎপাদক (a + 8)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কি কি?
- ক) (7, 6)
- খ) (7, 4)
- গ) (12, 1)
- ঘ) (6, 5)সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুইটি x এবং y ∴ x² + y² = 61 ........ (i) x² − y² = 11 .......... (ii) + করি, 2x² = 72 বা, x² = 36 ∴ x = 6 (i) নং হতে, y² = 61 − x² = 61 − 36 বা, y² = 25 ∴ y = 5 (x, y) = (6, 5)
বিষয়: গণিত
প্রশ্ন ১০: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি √3 । ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?
- ক) −2√3
- খ) 0সঠিক উত্তর
- গ) 2√3
- ঘ) 3√3
ব্যাখ্যা: দেয়া আছে, x + 1/x = √3 সুতরাং x³ + 1/x³ = (x + 1/x)³ − 3.x.(1/x)(x + 1/x) = (√3)³ − 3.√3 = 3√3 − 3√3 = 0
বিষয়: গণিত
প্রশ্ন ১১: 0, 2, 3 এর গ. সা. গু. কত?
- ক) 3
- খ) 2
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 0
ব্যাখ্যা: 0 = 1 × 0, 2 = 1 × 2, 3 = 1 × 3 এদের সাধারণ উৎপাদক = 1 সুতরাং নির্ণেয় গ.সা.গু. = 1
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘণ্টা, 3 ঘণ্টা ও 4 ঘণ্টা পরপর বাজতে থাকে। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
- ক) 12 বার
- খ) 6 বার
- গ) 4 বার
- ঘ) 3 বারসঠিক উত্তর
ব্যাখ্যা: 2, 3, ও 4 এর ল. সা. গু. = 12 12 ঘণ্টা পর তারা একত্রে আবার বাজবে। 12 ঘণ্টায় তারা 24/12 বা 2 বার বাজবে। শুরুতে একবার বাজার পর তারা 1 দিনে আর ২ বার বাজে। সুতরাং 1 দিনে তারা মোট (2 + 1) = 3 বার বাজবে।
বিষয়: গণিত
প্রশ্ন ১৩: logₓ5 = 2 হলে, x = কত?
- ক) √5সঠিক উত্তর
- খ) 25
- গ) −√5
- ঘ) ±√5
ব্যাখ্যা: দেয়া আছে, logₓ5 = 2 বা, x² = 5 x = √5
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: নিচের কোনটি মূলদ সংখ্যা?
- ক) ∛6
- খ) π
- গ) √2
- ঘ) ∛8সঠিক উত্তর
ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে (ঘ) ∛8 = ∛2³ = 2^(3·1/3) = 2; যা মূলদ সংখ্যা। কিন্তু বাকি (ক), (খ) ও (গ) অপশন মূলদ সংখ্যা নয়।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: 3.2ⁿ − 4.2ⁿ⁻² = কত
- ক) 1
- খ) 2ⁿ⁺¹সঠিক উত্তর
- গ) 3
- ঘ) 2ⁿ
ব্যাখ্যা: 3.2ⁿ − 4.2ⁿ⁻² = 3.2ⁿ − 2².2ⁿ⁻² = 3.2ⁿ − 2²⁺ⁿ⁻² = 3.2ⁿ − 2ⁿ = 2ⁿ(3−1) = 2ⁿ.2 = 2ⁿ⁺¹
বিষয়: গণিত
প্রশ্ন ১৬: (x/2)^(a+1) = 1 হলে, a-এর মান কত?
- ক) 0
- খ) 2
- গ) 1
- ঘ) −1সঠিক উত্তর
ব্যাখ্যা: (x/2)^(a+1) = 1 বা, (x/2)^(a+1) = (x/2)⁰ বা, a + 1 = 0 a = −1
বিষয়: গণিত
প্রশ্ন ১৭: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
- ক) −1
- খ) 1সঠিক উত্তর
- গ) 2
- ঘ) 1/2
ব্যাখ্যা: দেয়া আছে, x + 1/x = 2 বা, (x² + 1)/x = 2 বা, x² + 1 = 2x বা, x² − 2x + 1 = 0 বা, (x − 1)² = 0 বা, x − 1 = 0 x = 1
বিষয়: গণিত
প্রশ্ন ১৮: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি?
- ক) 10000 বর্গ সেমি
- খ) 11000 বর্গ সেমি
- গ) 1200 বর্গ সেমিসঠিক উত্তর
- ঘ) 1100 বর্গ সেমি
ব্যাখ্যা: সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a² − b²) = (60/4)√(4×(50)² − (60)²) = 15√(4×2500 − 3600) = 15√(10000 − 3600) = 15√6400 = 15 × 80 = 1200 বর্গ সেমি
বিষয়: গণিত
প্রশ্ন ১৯: 5 সেমি বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
- ক) 2√5 সেমি
- খ) √10 সেমি
- গ) 5√2 সেমিসঠিক উত্তর
- ঘ) 3√5 সেমি
ব্যাখ্যা: বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক = √(2.5²) সেমি = 5√2 সেমি [∴ a = 5 সেমি]
বিষয়: গণিত
প্রশ্ন ২০: একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
- ক) 30 বর্গ সেমি
- খ) 25 বর্গ সেমি
- গ) 20 বর্গ সেমি
- ঘ) 15 বর্গ সেমিসঠিক উত্তর
ব্যাখ্যা: রম্বসের ক্ষেত্রফল = ½(d₁ × d₂) বর্গ একক = ½(5×6) বর্গ সেমি [d₁ = 5 সেমি, d₂ = 6 সেমি] = 15 বর্গ সেমি
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
