১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
- ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সঠিক উত্তর
- খ) পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- গ) সড়ক পরিবহন মন্ত্রণালয়
- ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রণালয়
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
- ক) বরিশাল
- খ) সিলেট
- গ) খুলনা
- ঘ) রংপুর
ব্যাখ্যা: Note : আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। এর আয়তন ১০,৬৬৯ বর্গকিমি। সিলেট বিভাগের আয়তন ১২,৬৩৬ বর্গকিমি, খুলনা বিভাগের আয়তন ২২,২৮৪ বর্গকিমি, বরিশাল বিভাগের আয়তন ১৩,২২৫ বর্গকিমি এবং রংপুর বিভাগের আয়তন ১৬,১৮৫ বর্গকিমি।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৩: জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
- ক) সাধারণ পরিষদ
- খ) নিরাপত্তা পরিষদ
- গ) জাতিসংঘ সচিবালয়সঠিক উত্তর
- ঘ) আন্তর্জাতিক আদালত
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৪: কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
- ক) নাইট্রাস অক্সাইড
- খ) কার্বন ডাই-অক্সাইড
- গ) ক্লোরোফ্লোরো কার্বন
- ঘ) নাইট্রোজেনসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: নিশিথ সূর্যের দেশ কোনটি?
- ক) জাপান
- খ) কোরিয়া
- গ) নরওয়েসঠিক উত্তর
- ঘ) সুদান
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৬: গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত?
- ক) তালিকাভুক্ত ব্যাংক
- খ) বাণিজ্যিক ব্যাংক
- গ) ক্ষুদ্র ব্যাংক
- ঘ) ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
ব্যাখ্যা: Note : গ্রামীণ ব্যাংক একটি তফসিল বহির্ভূত ব্যাংক। দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে ১৯৭৬ সালে একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা ঘটে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এটি প্রকল্পের অবয়ব ছেড়ে একটি বিশেষ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করতে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৭: আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
- ক) ১০ই ডিসেম্বরসঠিক উত্তর
- খ) ১১ই জানুয়ারি
- গ) ১৫ই মার্চ
- ঘ) ১৭ই মার্চ
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৮: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
- ক) ব্যারোমিটার
- খ) সিসমোগ্রাফসঠিক উত্তর
- গ) ম্যানোমিটার
- ঘ) সেক্সট্যান্ট
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: ২১তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে–
- ক) ফ্রান্সে
- খ) ব্রাজিলে
- গ) রাশিয়ায়সঠিক উত্তর
- ঘ) ইংল্যান্ডে
ব্যাখ্যা: Note : ২২তম বিশ্বকাপ ফুটবল (২০২২) অনুষ্ঠিত হবে কাতারে ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
- ক) বিজ্ঞান যাদুঘর
- খ) বরেন্দ্র গবেষণা যাদুঘরসঠিক উত্তর
- গ) জাতীয় যাদুঘর
- ঘ) ঢাকা নগর যাদুঘর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে?
- ক) ২২
- খ) ২৩সঠিক উত্তর
- গ) ২৪
- ঘ) ২৫
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: CNG-এর পূর্ণরূপ কী?
- ক) Converted Natural Gas
- খ) Compressed Natural Gasসঠিক উত্তর
- গ) Conversed Natural Gas
- ঘ) Connected Natural Gas
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: সিডর কী?
- ক) ঘূর্ণিঝড়
- খ) সুনামি
- গ) টাইফুন
- ঘ) সাইক্লোন
ব্যাখ্যা: ক,ঘ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: গুগল কী?
- ক) সার্চ ইঞ্জিনসঠিক উত্তর
- খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
- গ) ওয়েব সাইট
- ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?
- ক) কাতারসঠিক উত্তর
- খ) আফগানিস্তান
- গ) আলজেরিয়া
- ঘ) আরব আমিরাত
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৬: বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কবে?
- ক) ১৯৭৫ সালে
- খ) ১৯৭৬ সালেসঠিক উত্তর
- গ) ১৯৭৭ সালে
- ঘ) ১৯৭৮ সালে
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৭: গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
- ক) এশিয়াসঠিক উত্তর
- খ) আফ্রিকা
- গ) ইউরোপ
- ঘ) আমেরিকা
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৮: জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
- ক) ২৪ আগস্ট
- খ) ২৪ সেপ্টেম্বর
- গ) ২৪ অক্টোবরসঠিক উত্তর
- ঘ) ২৪ নভেম্বর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
- ক) ভেড়ামারা, কুষ্টিয়া
- খ) কেরাণীগঞ্জ, ঢাকা
- গ) রামপাল, বাগেরহাট
- ঘ) ঈশ্বরদী, পাবনাসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,— আমি কি ভুলিতে পারি"—গানটির গীতিকার কে?
- ক) আলতাফ মাহমুদ
- খ) গাজী মাজহারুল আনোয়ার
- গ) আবদুল গাফফার চৌধুরীসঠিক উত্তর
- ঘ) আলাউদ্দীন আলী
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
