৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১: বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে?
- ক) ৭
- খ) ৮
- গ) ৯সঠিক উত্তর
- ঘ) ১০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?
- ক) যাবজ্জীবন কারাদণ্ড
- খ) ১৪ বছর কারাদণ্ডসঠিক উত্তর
- গ) ১০ বছর কারাদণ্ড
- ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
- ক) ১১সঠিক উত্তর
- খ) ১০
- গ) ৯
- ঘ) ৮
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪: রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
- ক) আইন প্রণয়ন বিল
- খ) বেসরকারি বিল
- গ) অর্থ বিলসঠিক উত্তর
- ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন?
- ক) রাষ্ট্রপতি
- খ) প্রধানমন্ত্রীসঠিক উত্তর
- গ) স্পিকার
- ঘ) প্রধান বিচারপতি
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬: ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়-
- ক) জাতীয় পরিষদে
- খ) জাতীয় সংসদে
- গ) গণপরিষদেসঠিক উত্তর
- ঘ) জাতীয় পার্লামেন্টে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?
- ক) The Hindu Women Marriage Ceremonies Act, 1856
- খ) The Hindu Women Marriage Act, 1856
- গ) The Hindu Women Re-marriage Act, 1856
- ঘ) The Hindu Widow's Re-marriage Act, 1856সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: একজন হানাফী মুসলিম মৃত্যুকালে ত্যাজ্যবিত্তে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যায়। স্ত্রী ওয়ারিশ হিসেবে ১/৮ অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ ৩/৮ অংশ-
- ক) রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
- খ) অবশিষ্টভোগী হিসেবে স্ত্রী পাবে
- গ) স্ত্রীর নিকট ফেরত যাবেসঠিক উত্তর
- ঘ) বায়তুল মাল হিসেবে সরকারের নিকট অর্পিত হবে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: 'চ' ও 'ছ' মুসলিম নর-নারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে-
- ক) অবৈধ
- খ) বাতিলযোগ্য
- গ) নিয়মিত
- ঘ) অনিয়মিতসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতি প্রতিফলন ঘটছে?
- ক) ৩৯
- খ) ৪০সঠিক উত্তর
- গ) ৪৫
- ঘ) ৪৭
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?
- ক) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
- খ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
- গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর বলা থাকেসঠিক উত্তর
- ঘ) যে প্রশ্নের প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
- ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।
- খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।
- গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।সঠিক উত্তর
- ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৩: কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
- ক) পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯।
- খ) চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন, ১৯০০।
- গ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
- ঘ) General Clauses Act, 1897 এর ধারা ৫।সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
- ক) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
- খ) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
- গ) অপরাধীকে যে কোনো একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।সঠিক উত্তর
- ঘ) দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
ব্যাখ্যা: ব্যাখ্যা : The Penal Code 1860-এর ধারা-৩৮৩।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৫: 'জ', মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে 'ঝ'-কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। 'জ' নিচের কোন অপরাধ করেছে?
- ক) দস্যুতা
- খ) প্রতারণা
- গ) বলপূর্বক গ্রহণসঠিক উত্তর
- ঘ) চুরি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: 'চ' সহ পাঁচ ব্যক্তি 'ছ'-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে 'ছ'-কে হত্যা করে। 'চ' সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক?
- ক) ১০৪
- খ) ৩৮সঠিক উত্তর
- গ) ১২০এ
- ঘ) ১১৮
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: নিচের কোন কার্যটি চুরি (Theft) হিসেবে গণ্য হবে না?
- ক) চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।সঠিক উত্তর
- খ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা।
- গ) টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া।
- ঘ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন "আপনি আর বাঁচবেন না।" এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিচের কোন ধারার অপরাধ করেছেন?
- ক) খুন
- খ) নরহত্যা
- গ) হত্যার প্রচেষ্টা
- ঘ) কোনো অপরাধ করেননিসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা-
- ক) ২৪ ঘন্টার বিশ্রাম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা
- খ) ২৪ ঘন্টা বিশ্রাম কারাদণ্ড ও ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ইসঠিক উত্তর
- গ) ১ দিনের বিশ্রাম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
- ঘ) ১ মাসের বিশ্রাম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?
- ক) ১৪ বছরের শ্রম কারাদণ্ড
- খ) দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ডসঠিক উত্তর
- গ) ২০ বছরের শ্রম কারাদণ্ড
- ঘ) ৩০ বছরের শ্রম কারাদণ্ড
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
