অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
- ক) সাধারণ মানুষ অর্থেসঠিক উত্তর
- খ) জনগণের রচিত সাহিত্য অর্থে
- গ) জনগণের জন্য সাহিত্য অর্থে
- ঘ) লোকসাহিত্য অর্থে
ব্যাখ্যা: গণের সাহিত্য বা জনের সাহিত্য কিংবা জনগণের সাহিত্যই গণসাহিত্য নামে পরিচিত। গণসাহিত্য হলো সে ধরনের সাহিত্য যা দেশের সাধারণ মানুষের সাহিত্য। এ সাহিত্যের ভাষা হবে সরল-অনাড়ম্বর। যেমন- পুঁথি সাহিত্য; যা গ্রাম্য সরলতার কথা বলে। সুতরাং গণসাহিত্য শব্দে 'গণ' কথাটি সাধারণ মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: সতীদাহ প্রথা রোধ করেন-
- ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- গ) রাজা রামমোহন রায়সঠিক উত্তর
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: উনিশ শতকের নবজাগরণের অন্যতম ফল হলো সতীদাহ প্রথা রোধকরণ। হিন্দু ধর্মের মহান সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন, তার প্রচেষ্টায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে 'সহমরণ বিষয়ক প্রবর্তক ও নির্বর্তকের সম্বাদ' গ্রন্থটি রচনা করেন। এজন্য তাকে সতীদাহ প্রথা রোধকারী হিসেবে অভিহিত করা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
- ক) রামরাম বসুসঠিক উত্তর
- খ) মাইকেল মধুসূদন দত্ত
- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ) মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা: ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের উন্নেষ পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন যেসব পণ্ডিত তারা হলেন উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, গোলকনাথ শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কোন বানানটি শুদ্ধ?
- ক) গীতাঞ্জলী
- খ) গীতাঞ্জলিসঠিক উত্তর
- গ) গিতাঞ্জলি
- ঘ) গিতাঞ্জলী
ব্যাখ্যা: গীতাঞ্জলি শুদ্ধ বানান। কারণ 'অঞ্জলি'-এর 'ল'-এর সাথে ই-কার (ি) হয়। এর অর্থ ভজনা, সেবা, মান্য। গীত, শ্রদ্ধা, পুষ্প- এ তিনটি শব্দের পরে 'অঞ্জলি' যুক্ত হয়ে যথাক্রমে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: 'মৃগয়া' শব্দের অর্থ-
- ক) হরিণ
- খ) হরিণ শাবক
- গ) হরিণ শিকার
- ঘ) বন্য পশুপাখি শিকার
ব্যাখ্যা: মৃগ অর্থ 'হরিণ'। তবে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে মৃগয়া অর্থ হরিণ শিকার ও বন্য পশুপাখি শিকার এ দুটি অর্থই দেয়া হয়েছে। সুতরাং (গ) ও (ঘ) উভয় উত্তরই সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: প্রহসন বলতে কি বোঝায়?
- ক) কমেডি নাটক
- খ) হাস্য-রসাত্মক উদ্দেশ্যহীন নাটক
- গ) অস্বাভাবিক নাটক
- ঘ) সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটকসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রহসন বলতে সংস্কৃত আলঙ্কারিকেরা সমাজের কুরীতি শৌধনার্থে রহস্যজনক ঘটনা সম্বলিত হাস্যরসপ্রধান একাঙ্কিকা নাটককে বোঝাতেন। এতে হাস্যময় জীবনালেখ্যই রূপায়িত হয়। বর্তমানকালে প্রহসনকে সংজ্ঞায়িত করা হয় অতিমাত্রায় লঘু কল্পনাময়, আতিশয্যব্যঞ্জক, হাস্যরসোজ্জ্বল সংস্কারমূলক ব্যাঙ্গাত্মক নাটক হিসেবে। অর্থাৎ এককথায় প্রহসন হলো সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক। মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' (১৮৬০), 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' (১৮৬০), দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী', 'জামাই বারিক' (১৮৭২), 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬); গিরিশচন্দ্র ঘোষের 'বড় দিনের বকশিস' (১৮৯৪); মীর মশাররফ হোসেনের 'এর উপায় কী' (১৮৭৫), 'ভাই ভাই এইতো চাই' (১৮৯৯), 'টিকটিকি' প্রভৃতি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য প্রহসন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: 'পড়া শেষে খেলতে যাবো'- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
- ক) স্পৃহা
- খ) আসক্তি
- গ) অভ্যাস
- ঘ) অভিপ্রায়সঠিক উত্তর
ব্যাখ্যা: 'ইতে' > 'তে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ইচ্ছা বা অভিপ্রায় বা আকাঙ্ক্ষা অর্থ প্রকাশ সূচক বাক্য হলো 'পড়া শেষে খেলতে যাবো', 'এখন আমি যেতে চাই' প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম-
- ক) কুলীন কুলসর্বস্ব
- খ) কৃষ্ণকুমারীসঠিক উত্তর
- গ) নীলদর্পণ
- ঘ) জমীদার দর্পণ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক ট্র্যাজেডি নাটক হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী'। নাটকটি ১৮৬০ খ্রিস্টাব্দে রচিত হয়, ১৮৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং ১৮৬৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে 'শোভাবাজার থিয়েটার'-এ প্রথম অভিনীত হয়। মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাটক। কুলীন কুলসর্বস্ব, 'নীলদর্পণ' ও 'জমীদার দর্পণ' যথাক্রমে রামনারায়ণ তর্করত্ন, দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেনের নাটক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে কে কলমযুদ্ধ শুরু করেন?
- ক) রাজা রামমোহন রায়
- খ) প্যারীচাঁদ মিত্র
- গ) রাজীবলোচন মুখোপাধ্যায়
- ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
ব্যাখ্যা: বিধবাবিবাহ রহিতকরণে তৎকালীন সময়ের সংস্কারকদের মুখপত্র 'সমাচার দর্পণ', 'জ্ঞানান্বেষণ' পত্রিকায় বহু পত্রাদি প্রকাশিত হয়। পুস্তিকা, সংবাদপত্র, সভাসমিতি ছাড়িয়ে তা ছড়া ও গানের বিষয় হয়ে ওঠে। মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্র ব্যতীত এ কাজে মঞ্চও এগিয়ে আসে। এ সময় এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বহু কলমযুদ্ধ শুরু করে তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ১৮৫৫ সালের জানুয়ারি মাসে 'বিধবা-বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব' শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। হিন্দু রক্ষণশীল সমাজ বিধবা-বিবাহের তীব্র বিরোধিতা করলে প্রতিবাদীদের প্রতিউত্তর দেয়ার জন্য ১৮৫৫ সালের অক্টোবর মাসে উপর্যুক্ত শিরোনামে দ্বিতীয় পুস্তক প্রকাশ করেন। তারই প্রচেষ্টায় ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পরিণত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'দাখিলা' শব্দের অর্থ-
- ক) মাদ্রাসার পরীক্ষা
- খ) দখলদার
- গ) খাজনার রশিদসঠিক উত্তর
- ঘ) অন্যের জমি দখল
ব্যাখ্যা: 'দাখিলা' শব্দের অর্থ খাজনার রশিদ। 'দাখিল' শব্দের অর্থ অর্পণ, পেশ। 'দাখিলা' অর্থ যা দাখিল (অর্পণ, পেশ) করা হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: 'আক্কেল সেলামী'- এ বাগধারার অর্থ-
- ক) ভালো কাজের স্বীকৃতি
- খ) বোকামির দণ্ডসঠিক উত্তর
- গ) দুষ্প্রাপ্য সামগ্রী
- ঘ) খারাপ কাজের জন্য তিরস্কার
ব্যাখ্যা: 'আক্কেল সেলামী' বাগধারার অর্থ বোকামির দণ্ড বা বোকামির শাস্তি বা ভুলের মাশুল। 'আক্কেল গুড়ুম' অর্থ স্তম্ভিত ভাব বা হতবুদ্ধি অবস্থা। 'আক্কেলমন্দ' অর্থ বিবেচনা করে এমন অর্থাৎ বুদ্ধিমান, বিজ্ঞ। অমাবস্যার চাঁদ/আকাশের চাঁদ' অর্থ দুষ্প্রাপ্য বস্তু বা দুষ্প্রাপ্য সামগ্রী। 'আলেয়ার আলো' বাগধারাও ঐ একই অর্থ প্রকাশ করে, তবে 'ঈদের চাঁদ' বাগধারার অর্থ কাঙ্ক্ষিত বস্তু। 'হাতের দুধ/চোখ' অর্থ দুর্সাধ্য বস্তু।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
- ক) কুমিল্লা
- খ) ত্রিশাল
- গ) বর্ধমানসঠিক উত্তর
- ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে (২৫ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: 'বিষাদ-সিন্ধু' কার রচনা?
- ক) কবি গোলাম মুস্তফা
- খ) কবি কায়কোবাদ
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) মীর মশাররফ হোসেনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ 'বিষাদ-সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত ইতিহাসআশ্রিত উপন্যাস। হাসান ও হোসেনের সাথে দামস্কে অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুর কাহিনী উপন্যাসটিতে বর্ণিত হয়েছে। উপন্যাসটি 'মহরম পর্ব', 'উদ্ধার পর্ব', 'এজিদ-বধপর্ব' এ তিন পর্বে সম্পন্ন হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'সবুজপত্র' সম্পাদনা করেন-
- ক) সুধীন্দ্রনাথ দত্ত
- খ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: 'সবুজপত্র' পত্রিকাটি ১৯১৪ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ খ্রিস্টাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদর্শন (১৯০১), তত্ত্ববোধিনী (১৯১১)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: শওকত ওসমানের আসল নাম-
- ক) শেখ আজিজুর রহমানসঠিক উত্তর
- খ) আজিজুর রহমান
- গ) শেখ হাবিবর রহমান
- ঘ) আজিজুল হাকিম
ব্যাখ্যা: কথাসাহিত্যিক শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। ১৯১৭ সালের ২ জানুয়ারি তিনি হুগলিতে জন্মগ্রহণ করেন ও ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন।
বিষয়: গণিত
প্রশ্ন ১৬: বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) মীর মশাররফ হোসেন
- গ) দীনবন্ধু মিত্রসঠিক উত্তর
- ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা: বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক, রাজনৈতিক বিষয়ে প্রথম নাটক লেখেন দীনবন্ধু মিত্র। তার রচিত নাটকের নাম 'নীলদর্পণ'। নাটকটি ১৮৬০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ঢাকার বাংলাবাজারস্থ বাঙ্গালাযন্ত্রে রামচন্দ্র ভৌমিক কর্তৃক মুদ্রিত হয়েছিল। নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়েছিল ঢাকার পূর্ববঙ্গীয় রঙ্গভূমির উদ্যোগে ১৮৬১ খ্রিস্টাব্দের মে মাসের শেষে বা জুন মাসের প্রথমদিকে। নাটকটিতে উনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষকজীবনের মর্মস্পর্শী ছবি প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
- ক) মাহেনও
- খ) সওগাত
- গ) ধূমকেতুসঠিক উত্তর
- ঘ) কালিকলম
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'দৈনিক নবযুগ' (১৯২০), 'ধূমকেতু' (১৯২২), 'লাঙ্গল' (১৯২৫)। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মুখপত্র 'মাসিক মাহে নও' (১৯৪৯)-এর সম্পাদক ছিলেন আবদুল কাদির। 'কালিকলম' (১৯২৬)-এর সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র এবং 'সওগাত' (মাসিক ১৯১৮, সাপ্তাহিক ১৯২৮)-এর সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: বাক্য সংকোচন কি?
- ক) অসম্পূর্ণ বাক্য
- খ) ক্ষুদ্রতম বাক্য
- গ) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করাসঠিক উত্তর
- ঘ) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
ব্যাখ্যা: বাক্য অর্থ কথা, বচন। আর সংকোচন অর্থ সংক্ষেপণ, অল্পীকরণ। কাজেই বাক্য সংকোচন হলো একাধিক পদ বা উপাত্তকে একটি মাত্র শব্দে/ভাবে প্রকাশ করা। বাক্য-সংকোচনকে বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশও বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
- ক) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
- খ) তিনি স্বস্ত্রীক এসেছেন
- গ) তিনি সাক্ষ্য দেবেন নাসঠিক উত্তর
- ঘ) তার কথায় মাধুর্যতা নেই
ব্যাখ্যা: বাক্যটির শুদ্ধ রূপ- (ক) আমি প্রত্যক্ষ করেছি। (খ) বাক্যটির শুদ্ধ রূপ হবে-তিনি সস্ত্রীক এসেছেন, (গ) বাক্যটি শুদ্ধ। (ঘ) এর শুদ্ধ রূপ হবে-তার কথায় মাধুর্য/মধুরতা নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: সঠিক উচ্চারণ কোনটি-
- ক) তিতিখ্খা
- খ) তিথিক্খা
- গ) তিতিক্ষাসঠিক উত্তর
- ঘ) তিতিখ্খা
ব্যাখ্যা: সঠিক উচ্চারণ তিতিক্ষা। মূল শব্দটি হলো তিতিক্ষা। তিতিক্ষা শব্দের অর্থ সহিষ্ণুতা, সহনশীলতা, ক্ষমা, অপরাধ মার্জনা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
