অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: শামসুর রাহমানের আত্মজীবনী-
- ক) হৃদয়ে আমার পৃথিবীর আলো
- খ) নিজ বাসভূমে
- গ) বন্দীশিবির থেকে
- ঘ) কালের ধুলোয় লেখাসঠিক উত্তর
ব্যাখ্যা: কবি শামসুর রাহমানের আত্মজীবনী বা আত্মস্মৃতি হচ্ছে 'স্মৃতির শহর' (১৯৭৯) ও 'কালের ধুলোয় লেখা' (২০০৪)। নিজ বাসভূমে, বন্দীশিবির থেকে (১৯৭২) তার কাব্যগ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন-
- ক) ম্যানুয়েল দ্যা আসসুম্পসাওসঠিক উত্তর
- খ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- গ) ড. সুকুমার সেন
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: ম্যানুয়েল দ্যা আসসুম্পসাও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন। তার রচিত ব্যাকরণের নাম 'ভোকাবুলারিও এমইদিওমা ডে বেংগলা এ পোর্তুগিজ'। গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৪৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি পর্তুগিজ ভাষায় রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: 'লাঠালাঠি' কোন সমাস?
- ক) প্রাদি সমাস
- খ) ব্যতিহার বহুব্রীহিসঠিক উত্তর
- গ) তৎপুরুষ সমাস
- ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা: 'লাঠালাঠি' সমাসটি ব্যতিহার বহুব্রীহি সমাস। এর ব্যাসবাক্য হলো লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। এক জাতীয় ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তর পদে 'ই' যুক্ত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: কোনটি অনুজ্ঞা?
- ক) তুমি যাওসঠিক উত্তর
- খ) তুমি গিয়েছিলে
- গ) তুমি যাচ্ছিলে
- ঘ) তুমি যাচ্ছ
ব্যাখ্যা: আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা পদ বলে। যেমন- তুমি যাও (বর্তমান অনুজ্ঞা)। সদা সত্য কথা বলবে (ভবিষ্যৎ অনুজ্ঞা)। অতীতকালে অনুজ্ঞা পদ হয় না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: বাংলায় প্রথম পবিত্র কোরানের অনুবাদক-
- ক) মীর মশাররফ হোসেন
- খ) মাওলানা আকরম খান
- গ) মুহাম্মদ হাবিবুর রহমান
- ঘ) গিরিশচন্দ্র সেনসঠিক উত্তর
ব্যাখ্যা: ভাই গিরিশচন্দ্র সেন ১৮৮১-৮৬ পর্যন্ত ছয় বছরের সাধনা ও পরিশ্রমে টীকাসহ সমগ্র কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। ১৮৩৫ সালে নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণকারী গিরিশচন্দ্র সেন ১৮৭১ সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন। ইসলাম সম্পর্কিত তার অনুবাদ ও মৌলিক গ্রন্থের সংখ্যা ২১টি। ইসলাম সম্পর্কিত গ্রন্থ রচনায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 'ভাই' উপাধি প্রদান করা হয়। 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বন করে তিনি 'তাপসমালা' রচনা করেন। 'দিওয়ান-ই-হাফিজ', গুলিস্তাঁ, মহাপুরুষ মুহাম্মদ ও তৎপরবর্তি ইসলাম ধর্ম, মহাপুরুষ চরিত প্রভৃতি তার রচিত গ্রন্থ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: Which word is not related to literature?
- ক) Demagogueসঠিক উত্তর
- খ) Epilogue
- গ) Monologue
- ঘ) Prologue
ব্যাখ্যা: (ক) Demagogue (n) অর্থ রাজনৈতিক নেতা যুক্তিতর্ক উপস্থাপনের চেয়ে আবেগ উদ্দীপ্ত করে জনসাধারণের খেপানোর চেষ্টা করেন; বক্তৃতাবাগীশ নেতা। কাজেই Demagogue শব্দটি সাহিত্যের (Literature) সাথে সম্পর্কিত নয়। (খ) Epilogue (n) নাটকের শেষে বক্তৃতা বা বিশেষ সংলাপ। এটি সাহিত্যের সাথে সংশ্লিষ্ট। কারণ নাটক সাহিত্যের একটি অংশ। (গ) Monologue (n) অর্থ স্বগতোক্তি; যে নাটকীয় রচনায় একটিমাত্র লোক কথা বলে। এটিও সাহিত্যের সাথে সংশ্লিষ্ট। (ঘ) Prologue (n) অর্থ কোনো নাটক, গ্রন্থ বা সিনেমার শুরুতে প্রদত্ত বক্তব্য। এটিও সাহিত্যের সাথে সংশ্লিষ্ট। Demagogue রাজনীতির সাথে সংশ্লিষ্ট। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: N.B. stands for-
- ক) Note before
- খ) No bar
- গ) Nota beneসঠিক উত্তর
- ঘ) Non bearing
ব্যাখ্যা: N.B. abbreviation-এর Latin elaboration হলো Nota bene. Nota bene অর্থ take special notice that. অর্থ বিশেষ দ্রষ্টব্য। সাধারণত লেখার সময় কোনো বিশেষ বা গুরুত্বপূর্ণ অংশ বাদ গেলে কোনো বিশেষ চিহ্ন বা প্রতীক বোঝাতে তা নিচে N.B. দিয়ে বিশ্লেষণ করে দেয়া হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: Which sentence is not correct?
- ক) I feel unwell
- খ) I have a headache
- গ) Open page 30সঠিক উত্তর
- ঘ) I wish I could fly
ব্যাখ্যা: Open page 30 বাক্যটি ভুল। কারণ কোনো গ্রন্থ খোলা অর্থে open at ব্যবহৃত হয়। কাজেই বাক্যটির সঠিক রূপ হবে open at page 30.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: Which sentence is correct?
- ক) I do not know to swim
- খ) He told me a fool
- গ) A drowning man catches at a strawসঠিক উত্তর
- ঘ) He said a lie
ব্যাখ্যা: (ক) I do not know to swim বাক্যটি ভুল। বাক্যটির সঠিক রূপ হবে I do not know how to swim. কারণ যখন 'know' verb-এর object হিসেবে infinitive রূপে ব্যবহৃত হয়, তখন infinitive এর পূর্বে 'how' বসাতে হয়। (খ) He told me a fool বাক্যটি ভুল। বাক্যটির সঠিক রূপ হবে He called me a fool. (গ) বাক্যটি সঠিক। এটি একটি প্রবাদবাক্য, (ঘ) He said a lie বাক্যটি ভুল। এর সঠিক রূপ হবে He told a lie.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: What is the single word for 'A hater of mankind'?
- ক) Enemy
- খ) Hatred
- গ) Misanthropeসঠিক উত্তর
- ঘ) None of these
ব্যাখ্যা: A hater of mankind অর্থ মনুষ্য বিদ্বেষী। একে এক কথায় Misanthrope বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: Which one gives the meaning 'outbreak'?
- ক) Breakoutসঠিক উত্তর
- খ) Break into
- গ) Break up
- ঘ) Break down
ব্যাখ্যা: Outbreak (n) হচ্ছে কোনোকিছুর বিশেষ করে রোগ বা সংঘর্ষের হঠাৎ বৃদ্ধি। an outbreak of influenza/typhoid/violence. অন্যদিকে, break out (ph. v.) কোনো রোগের হঠাৎ বৃদ্ধি বা প্রকাশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: Which sentence is in Imperative mood?
- ক) We live in a village
- খ) Stop writingসঠিক উত্তর
- গ) May you be happy
- ঘ) When will he arrive?
ব্যাখ্যা: Imperative mood জাতীয় sentence হলো যে sentence এ কোনো আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশিত হয় তা। Stop writing-এ লেখা বন্ধ করতে আদেশ করা হয়েছে। কাজেই এ বাক্যটি imperative mood এ আছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: Heptagon gives the meaning-
- ক) seven sidesসঠিক উত্তর
- খ) five sides
- গ) triangle
- ঘ) straight
ব্যাখ্যা: Heptagon অর্থ সপ্তভুজ, সপ্তকোণযুক্ত ক্ষেত্র। অর্থাৎ Heptagon-এর সাতটি বাহু (side) আছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৪: Which is not a reptile?
- ক) crocodile
- খ) Leopardসঠিক উত্তর
- গ) Anaconda
- ঘ) Viper
ব্যাখ্যা: Reptile অর্থ সরীসৃপ। অর্থাৎ যেসব প্রাণী পেট মাটি ঘেষে চলে। সরীসৃপ জাতীয় প্রাণী হলো কুমির (crocodile), অ্যানাকোন্ডা (বৃহদাকার সাপ), বিষধর সাপ (viper), টিকটিকি, গিরিগিটি, কচ্ছপ, পাইথন প্রভৃতি। Leopard-এর বাংলা হচ্ছে চিতাবাঘ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৫: What is the synonym of 'magnificent'?
- ক) Splendidসঠিক উত্তর
- খ) Beautiful
- গ) Interesting
- ঘ) Impressive
ব্যাখ্যা: Magnificent অর্থ মহৎ, জাঁকালো, জাঁকজমকপূর্ণ, উৎকৃষ্ট। a magnificent building/ display/ collection. যেমন— Jatiya Sangshad Bhaban is a magnificent building of our country. আর splendid অর্থ— উজ্জ্বল, দীপ্তিমান, চমৎকার, জমকালো, খুবই চিত্তাকর্ষক ইত্যাদি। a splendid sunset/house; a splendid dinner/ holiday etc. আবার, impressive অর্থাৎ চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী। An impressive ceremony/building/ speech/ performance. Interesting অর্থ কৌতূহলোদ্দীপক, আগ্রহোদ্দীপক, আকর্ষণীয়, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী। an interesting man/ book/ conversation. Beautiful অর্থ চমৎকার, সুন্দর। a beautiful face/flower/ voice/ morning/ poem etc.
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৬: A synonym for 'celebrity' is—
- ক) superstarসঠিক উত্তর
- খ) politician
- গ) gentlemen
- ঘ) officer
ব্যাখ্যা: Celebrity অর্থ খ্যাতি, যশ, সম্মাননা, প্রসিদ্ধ ব্যক্তি। এ শব্দটি সাম্প্রতিক ক্ষেত্রে বেশি প্রচলিত। যেমন— Madonna is a celebrity of stage. আর superstar শব্দের অর্থ খ্যাতিমান গায়ক, অভিনেতা, ক্রীড়াবিদ ইত্যাদি। যেমন- Tom Cruise is a Hollywood superstar. সুতরাং বোঝা যাচ্ছে Celebrity শব্দের একটি synonym হচ্ছে superstar.
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৭: Fill in the blank— What a contrast— his brother?
- ক) with
- খ) for
- গ) toসঠিক উত্তর
- ঘ) from
ব্যাখ্যা: কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পরিষ্কার রূপে পার্থক্য বোঝাতে contrast to (n) ব্যবহৃত হয়। যেমন— The work you did today is quite a contrast to what you did yesterday. প্রদত্ত বাক্যে একজন ব্যক্তির সাথে তার ভাইয়ের আচরণ, আদব-কায়দায় পার্থক্য বোঝানো হয়েছে। সুতরাং সঠিক option (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৮: Shakespeare was born in the year—
- ক) 1540
- খ) 1564সঠিক উত্তর
- গ) 1340
- ঘ) 1610
ব্যাখ্যা: William Shakespeare ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার জন্ম England-এর Warwickshire-এর Stratford-Upon-Avon-এ ১৫৬৪ খ্রিস্টাব্দে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: If winter comes, can— be far behind?
- ক) Autumn
- খ) Springসঠিক উত্তর
- গ) Summer
- ঘ) Rain
ব্যাখ্যা: এটি একটি কবিতার লাইন। লাইনটি P.B. Shelley-এর 'Ode to the West Wind' কবিতা থেকে নেয়া হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: Which is not a play?
- ক) The Tempest
- খ) Othello
- গ) King Lear
- ঘ) Pride and Prejudiceসঠিক উত্তর
ব্যাখ্যা: 'The Tempest' William Shakespeare-এর Romantic নাটক, 'Othello' ও 'King Lear' William Shakespeare এর ট্রাজেডি নাটক। 'Pride and Prejudice' Jane Austen এর বিখ্যাত উপন্যাস।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
