খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/ সহকারী অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক/ সাঁটলিপিকার ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪১: বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
- ক) গণভবন
- খ) রাষ্ট্রপতি ভবন
- গ) বঙ্গভবনসঠিক উত্তর
- ঘ) ইডেন ভবন
ব্যাখ্যা: গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ঢাকা শেরে বাংলা নগরে ২২ একর জমির ওপর অবস্থিত এ ভবন। বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়। ঢাকার মতিঝিল থানার অন্তর্গত দিলকুশা বাণিজ্যিক এলাকায় ২৩.৫ হেক্টর জমির ওপর অবস্থিত এ ভবনটি।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪২: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
- ক) সোনালী ব্যাংক
- খ) বাংলাদেশ ব্যাংকসঠিক উত্তর
- গ) গ্রামীণ ব্যাংক
- ঘ) কেন্দ্রীয় ব্যাংক
ব্যাখ্যা: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এর পূর্বনাম স্টেট ব্যাংক অব পাকিস্তান। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুসারে, ১৬ ডিসেম্বর ১৯৭১ এটি প্রতিষ্ঠালাভ করে। প্রধান কার্যালয় ব্যতীত এর ১০টি শাখা রয়েছে। এর বর্তমান গভর্নর ফজলে কবির।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪৩: জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?
- ক) ILO
- খ) UNESCO
- গ) IMF
- ঘ) FAOসঠিক উত্তর
ব্যাখ্যা: খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার নাম FAO (Food and Agricultural Organization)। কৃষি উন্নয়ন, পুষ্টির মাত্রা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা, সক্রিয় ও সুস্থ জীবনের জন্য সকল সময়ে সকল মানুষের খাদ্যলাভের অধিকার অর্জনের মাধ্যমে দারিদ্র্য ও ক্ষুধা দূর করার জন্য এ সংস্থা কাজ করে। কানাডার কুইবেকে অনুষ্ঠিত এক সম্মেলনে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের এ সংস্থা প্রতিষ্ঠিত হয়; তারিখটি প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৪: বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি?
- ক) মতিয়া চৌধুরী
- খ) লতিফ সিদ্দিকী
- গ) আব্দুর রাজ্জাক
- ঘ) মোশাররফ হোসেন
ব্যাখ্যা: [Note : দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম (ঢাকা-২)। বেগম মতিয়া চৌধুরী (শেরপুর-২)– কৃষিমন্ত্রী। খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩)– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।]
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৪৫: নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?
- ক) মাউস
- খ) মনিটর
- গ) সিপিইউ
- ঘ) পাওয়ার পয়েন্টসঠিক উত্তর
ব্যাখ্যা: মাউস, মনিটর ও সিপিইউ– এদের প্রত্যেকটিই কম্পিউটার হার্ডওয়্যারের অংশ। অপরদিকে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফ্ট কর্তৃক উদ্ভাবিত একটি প্রোগ্রাম, যার সাহায্যে মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম চালিত হয়ে থাকে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৪৬: ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়?
- ক) জি-মেইলসঠিক উত্তর
- খ) ইয়াহু মেসেঞ্জার
- গ) ইউটিউব
- ঘ) এক্সেল
ব্যাখ্যা: ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য জি-মেইল, ইয়াহু-মেইল, হট-মেইল ইত্যাদি ব্যবহৃত হয়। অন্যদিকে ইয়াহু মেসেঞ্জার দ্বারা ইন্টারনেটের মাধ্যমে চ্যাটিং করা যায়। ইউটিউব দ্বারা ইন্টারনেটে বিভিন্ন জনের পাঠানো অডিও বা ভিডিও ক্লিপ শোনা বা দেখা যায়। আর এক্সেল হলো বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট-এর একটি হিসাব-নিকাশ করার প্রোগ্রাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৭: বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে?
- ক) দুইটি
- খ) তিনটি
- গ) চারটি
- ঘ) একটি
ব্যাখ্যা: [Note : বাংলাদেশে পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো– ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), ৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও, ঢাকা), ৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (টিলাগড়, সিলেট) ও ৫. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুলনা)।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৮: খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক) কৃষি
- খ) অর্থ
- গ) খাদ্য ও দুর্যোগ
- ঘ) স্থানীয় সরকার
ব্যাখ্যা: [Note : ১৩ সেপ্টেম্বর ২০১২ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ১. খাদ্য মন্ত্রণালয় ও ২. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে দুটি মন্ত্রণালয়ে পুনর্গঠন করা হয়। এর মধ্যে খাদ্য অধিদপ্তর 'খাদ্য মন্ত্রণালয়'-এর অধীন।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: নিচের কোনটি মশাবাহিত রোগ?
- ক) ডায়রিয়া
- খ) বসন্ত
- গ) ডেঙ্গুসঠিক উত্তর
- ঘ) ক্যান্সার
ব্যাখ্যা: ডেঙ্গুজ্বর একটি মশা বাহিত রোগ। ডায়রিয়া প্রধানত পানিবাহিত রোগ। বসন্ত রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে সাধারণত বসন্ত রোগ ছড়ায়। ক্যান্সার কোনো সংক্রামক রোগ নয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫০: কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
- ক) ১৪ ফেব্রুয়ারি
- খ) ১ জানুয়ারি
- গ) ২১ ফেব্রুয়ারিসঠিক উত্তর
- ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা রাষ্ট্রভাষা 'বাংলা'র দাবিতে প্রাণ দেয়। বাঙালি জাতি সেই আত্মত্যাগের এক ঐতিহাসিক বিশ্ব স্বীকৃতিই হলো 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ২০০০ সাল থেকে জাতিসংঘের UNESCO-ভুক্ত দেশগুলোতে (১৯৩টি) এ দিবসটি পালিত হয়ে আসছে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO এবং ৫ ডিসেম্বর ২০০৮ জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫১: বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
- ক) ৭
- খ) ১০
- গ) ১১সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
- ক) হল্যান্ডসঠিক উত্তর
- খ) ফ্রান্স
- গ) পর্তুগাল
- ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা: ওলন্দাজরা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিক। পর্তুগালের নাগরিকদের বলা হয় পর্তুগীজ। ফ্রান্সের নাগরিকদের বলা হয় ফরাসি। ডেনমার্কের নাগরিকদের বলা হয় ডেনিশ।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫৩: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
- ক) কক্সবাজারসঠিক উত্তর
- খ) কুয়াকাটা
- গ) দীঘা
- ঘ) পাটায়া
ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার (বাংলাদেশে)। এর দৈর্ঘ্য ১২০ কিমি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: কান্দাহার কোন দেশের শহর?
- ক) কাজাকিস্তান
- খ) আফগানিস্তানসঠিক উত্তর
- গ) ইরান
- ঘ) কিরগিস্তান
ব্যাখ্যা: কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে কান্দাহার একটি। কান্দাহার প্রদেশের রাজধানীও কান্দাহার। ১৭৪৮ সালে আহমদ শাহ দুররানি কান্দাহারকে দুররানি সাম্রাজ্যের (আধুনিক আফগানিস্তান, উত্তর-পূর্ব ইরান, আধুনিক পাকিস্তান ও ভারতের পাঞ্জাব রাজ্য) রাজধানী করেন। পরে ১৮৮৬ সালে তার বড় ছেলে তিমুর দুররানি কাবুলে রাজধানী স্থানান্তর করেন।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত?
- ক) ১
- খ) ১.৫
- গ) ৩
- ঘ) ৪
ব্যাখ্যা: [Note : অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মোট ধান উৎপাদন হয়েছে ৩.৩৮ কোটি টন।]
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৬: শেষের কবিতার রচয়িতা কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) শামসুর রাহমান
- ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: 'শেষের কবিতা' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যোপন্যাস। কাজী নজরুল ইসলামের 'বাঁধনহারা' একটি পত্রোপন্যাস। শামসুর রাহমানের প্রথম উপন্যাস 'অক্টোপাস'। জীবনানন্দ দাশের দুটি উপন্যাস 'মাল্যবান' ও 'সতীর্থ'।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি?
- ক) আউশ
- খ) আমন
- গ) বোরোসঠিক উত্তর
- ঘ) ইরি
ব্যাখ্যা: ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশের মোট আবাদি জমির শতকরা ৮০ ভাগে ধান চাষ করা হয়। বাংলাদেশে ধানের মৌসুম ৩টি– আউশ, আমন, বোরো। এর মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বোরো মৌসুমে। সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৮: শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি?
- ক) রত্নাসিরি বিক্রমানায়েক
- খ) রনিল বিক্রমাসিংহেসঠিক উত্তর
- গ) মাহিন্দা রাজাপাকসে
- ঘ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা
ব্যাখ্যা: শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (৯ জানুয়ারি ২০১৫-বর্তমান)। রত্নাসিরি বিক্রমানায়েক ১৯ নভেম্বর ২০০৫-২১ এপ্রিল ২০১০ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মাহিন্দা রাজাপাকসে ২০০৫- ৯ জানুয়ারি ২০১৫ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে মাইত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচিত হন। চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশটির সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: প্রফেসর মোঃ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
- ক) অর্থনীতি
- খ) শান্তিসঠিক উত্তর
- গ) সাহিত্য
- ঘ) পদার্থবিদ্যা
ব্যাখ্যা: ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান প্রফেসর ড. মোঃ ইউনূস ও গ্রামীণ ব্যাংক। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়। উল্লেখ্য, তিনি প্রথম বাংলাদেশী ও তৃতীয় বাঙালি নোবেল পুরস্কার বিজয়ী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: সূর্যের কয়টি গ্রহ আছে?
- ক) ৯
- খ) ১০
- গ) ১১
- ঘ) ১২
ব্যাখ্যা: [Note : সূর্যের গ্রহ সংখ্যা এখন ৮টি। ২৪ আগস্ট ২০০৬ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন (IAU) কর্তৃক প্লুটো গ্রহের মর্যাদা হারানোর ফলে সৌরজগতের গ্রহের সংখ্যা দাঁড়ায় ৮-এ।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
