খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/ সহকারী অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক/ সাঁটলিপিকার ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮১: ঢাকায় এ বছর 'কোটি টাকার সুপার কাপ' ফুটবল খেলা হয় কবে?
- ক) ২৬ মার্চ
- খ) ২৭ মার্চসঠিক উত্তর
- গ) ১ জানুয়ারি
- ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: ২০০৯ সালের ১১ মার্চ-২৭ মার্চ অনুষ্ঠিত হয় কোটি টাকার ফুটবল টুর্নামেন্ট 'সিটিসেল সুপার কাপ'। এ টুর্নামেন্টের স্লোগান ছিল 'ফুটবল জোয়ারে জাগো বাংলাদেশ'। টুর্নামেন্টে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তার চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের কাপ জিতে নেয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: বাংলাদেশে চিনি কল কয়টি?
- ক) ৫
- খ) ৭
- গ) ১০
- ঘ) ১৭
ব্যাখ্যা: [Note : অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ ও Bangladesh Sugar & Food Industries Corporation-এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে চিনিকলের সংখ্যা ১৫টি। এগুলো হচ্ছে নর্থবেঙ্গল চিনিকল (গোপালপুর, নাটোর), সেতাবগঞ্জ চিনিকল (সেতাবগঞ্জ, দিনাজপুর), কেরু অ্যান্ড কো লি. (দর্শনা, চুয়াডাঙ্গা), রংপুর চিনিকল (মহিমাগঞ্জ, গাইবান্ধা), ঠাকুরগাঁও চিনিকল (ঠাকুরগাঁও সদর), জিলবাংলা চিনিকল (দেওয়ানগঞ্জ, জামালপুর), জয়পুরহাট চিনিকল (জয়পুরহাট সদর), রাজশাহী চিনিকল (হরিয়ান, রাজশাহী), কুষ্টিয়া চিনিকল (জগতি, কুষ্টিয়া), মোবারকগঞ্জ চিনিকল (নলডাঙ্গা, ঝিনাইদহ), শ্যামপুর চিনিকল (শ্যামপুর, রংপুর), পঞ্চগড় চিনিকল (পঞ্চগড় সদর), ফরিদপুর চিনিকল (মধুখালী, ফরিদপুর), নাটোর চিনিকল (নাটোর সদর), পাবনা চিনিকল (দাসুরিয়া, পাবনা)।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
- ক) ফাল্গুন-চৈত্র
- খ) চৈত্র-বৈশাখ
- গ) বৈশাখ-জ্যৈষ্ঠ
- ঘ) বৈশাখ
ব্যাখ্যা: কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এ ঝড় বজ্রবিদ্যুৎসহ প্রবল বেগে মার্চ-এপ্রিল মাসে প্রবাহিত হয়। বাংলাদেশের এক-পঞ্চমাংশ বৃষ্টি কালবৈশাখী দ্বারা সংঘটিত হয়। বাংলাপিডিয়া (খণ্ড-২, পৃষ্ঠা-২৯৩) অনুসারে বৈশাখ-জ্যৈষ্ঠ এবং শিশু বিশ্বকোষ (খণ্ড-২, পৃষ্ঠা-৬৪) অনুসারে চৈত্র-বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৪: বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি?
- ক) ১
- খ) ২
- গ) ৩সঠিক উত্তর
- ঘ) ৪
ব্যাখ্যা: বাংলাদেশের সামুদ্রিক বন্দর (Sea port) তিনটি– চট্টগ্রাম সামুদ্রিক বন্দর, মংলা সামুদ্রিক বন্দর ও পায়রা সামুদ্রিক বন্দর। প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল ১৮৮৭ সালে এবং মংলা সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ১ ডিসেম্বর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: ২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?
- ক) ৮ই বৈশাখ
- খ) ৯ই বৈশাখ
- গ) ১০ই বৈশাখ
- ঘ) ১১ই বৈশাখসঠিক উত্তর
ব্যাখ্যা: যে কোনো বছরের ১৪ এপ্রিল মানেই বাংলা নতুন বছরের পহেলা বৈশাখ। সুতরাং এর দশ দিন পর অর্থাৎ ২৪ এপ্রিল মানেই ১ + ১০ = ১১ই বৈশাখ।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৬: ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
- ক) তুরাগ
- খ) শীতলক্ষ্যা
- গ) বালু
- ঘ) বুড়িগঙ্গাসঠিক উত্তর
ব্যাখ্যা: তুরাগ নদীর তীরে টঙ্গী এবং তুরাগ ও শীতলক্ষ্যার সংযোগকারী বালু নদীর তীরে ঢাকার রামপুরা, বাড্ডা অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা শহরের দক্ষিণ এবং পশ্চিম দিক দিয়ে এ নদী প্রবাহিত হয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: ঢাকার প্রাচীন নাম কি?
- ক) জাহাঙ্গীরনগরসঠিক উত্তর
- খ) ইসলামপুর
- গ) সোনারগাঁ
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করে বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ সালের পর ১৯০৫ সালে দ্বিতীয়বার, ১৯৪৭ সালে তৃতীয় বার ও ১৯৭১ সালে চতুর্থ বার রাজধানী করা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৮: 'কবর' কবিতার কবি কে?
- ক) সুকান্ত ভট্টাচার্য
- খ) শামসুর রাহমান
- গ) কাজী নজরুল ইসলাম
- ঘ) জসীমউদ্দীনসঠিক উত্তর
ব্যাখ্যা: 'কবর' কবিতাটি পল্লিকবি জসীমউদ্দীনের একটি শোক কবিতা (Elegy)। বাংলা সাহিত্যে এরকম আরো কবিতা রয়েছে। যেমন কবিতা– 'স্মরণ' (কবিতাগুচ্ছ, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে লেখেন), '২২ শ্রাবণ ১৩৪৮' (রবীন্দ্রনাথের মৃত্যুতে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা), 'পাথরের ফুল' (মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৯: উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?
- ক) ১৭৫০
- খ) ১৭৫৭
- গ) ১৮৫০
- ঘ) ১৮৫৭সঠিক উত্তর
ব্যাখ্যা: সিপাহী বিদ্রোহ শুরু হয় ১৮৫৭ সালে। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ/বিদ্রোহ। যুদ্ধের আশু কারণ হিসেবে এনফিল্ড রাইফেলের টোটায় 'গরু ও শূকরের চর্বি মিশ্রণের' কাহিনী মুখ্য ভূমিকা রাখলেও প্রকৃতপক্ষে এ বিদ্রোহের কারণ ছিল ব্রিটিশ শাসন ও শোষণে সৃষ্ট বিভিন্ন দুরবস্থা এবং তৎপ্রসূত অসন্তোষ। লর্ড ক্যানিংয়ের আমলে এ বিদ্রোহ সংঘটিত হয়। মঙ্গল পান্ডের নেতৃত্বে ব্যারাকপুরে এ বিদ্রোহ শুরু হয় এবং শীঘ্রই তা মিরাট, দিল্লি ও ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এটা সারা বাংলাদেশে চরম উত্তেজনা সৃষ্টি করেছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
- ক) মার্ক স্পিৎজ
- খ) মাইকেল ফেল্পস
- গ) ব্রজেন দাসসঠিক উত্তর
- ঘ) ক্যাপ্টেন হাফিজ
ব্যাখ্যা: ব্রজেন দাস, একমাত্র বাংলাদেশী, যিনি রেকর্ড ১০ ঘণ্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন ৪ বছরের বিভিন্ন সময়ে (১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬১ সালে)। ১৯৬১ সালে তিনি উপরোক্ত রেকর্ড করেন। ঐ রেকর্ডটি ছিল তার একটি বিশ্বরেকর্ড। উল্লেখ্য, ব্রজেন দাস ১৯২৭ সালের ৯ ডিসেম্বর বিক্রমপুরের কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মারা যান ১ জুন ১৯৯৮।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯১: গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?
- ক) অক্সিজেনসঠিক উত্তর
- খ) হিলিয়াম
- গ) নাইট্রোজেন
- ঘ) কার্বন-ডাই-অক্সাইড
ব্যাখ্যা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সময় গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। গাছপালা কখনোই হিলিয়াম বা নাইট্রোজেন গ্যাস ত্যাগ করে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
- ক) ব্রাহ্মণবাড়িয়াসঠিক উত্তর
- খ) চট্টগ্রাম
- গ) মুর্শিদাবাদ
- ঘ) কোলকাতা
ব্যাখ্যা: সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে ১৮৬২ সালে জন্মগ্রহণ করেন, মারা যান ১৯৭২ সালে। হিন্দুস্থানি সঙ্গীতের শ্রেষ্ঠ নায়কদের অন্যতম ছিলেন এই আলাউদ্দিন খাঁ। সঙ্গীতের নানা শাখায় তার অধিকার ছিল বিস্ময়কর। সঙ্গীতগুরু হিসেবে তার খ্যাতি ব্যাপক। রাগসঙ্গীতে বর্তমানকালের ঐতিহাসিক বহুমুখী প্রতিভা হিসেবে আলাউদ্দিন খাঁর কোনো তুলনা আজও নেই।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
- ক) যমুনা
- খ) হার্ডিঞ্জসঠিক উত্তর
- গ) ভৈরব
- ঘ) তিস্তা
ব্যাখ্যা: বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু হার্ডিঞ্জ। বঙ্গবন্ধু যমুনা সেতুতে রেল লাইন স্থাপন করায় বহুমুখী সেতু হিসেবে এটিকেও দীর্ঘতম রেলসেতু ধরা যেতে পারে। পাবনা জেলায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ সেতু নির্মিত। ১৯০৯ সাল থেকে শুরু করে ১৯১৫ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এর নাম রাখা হয় হার্ডিঞ্জ ব্রিজ। এর দৈর্ঘ্য ১৭৯৮.৩২ মিটার। উল্লেখ্য, হার্ডিঞ্জ ব্রিজকে 'সারা' ব্রিজও বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
- ক) রাজশাহীসঠিক উত্তর
- খ) বগুড়া
- গ) দিনাজপুর
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: বরেন্দ্র গবেষণা জাদুঘর (মিউজিয়াম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের দ্বিতীয় বৃহত্তম তথা উত্তরবঙ্গের সর্ববৃহৎ জাদুঘর। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। ১৯১০ সালে এটি স্থাপিত হয়। এ জাদুঘর বাংলাদেশের গৌরবময় অতীত ইতিহাসের নিদর্শনসমূহ সংরক্ষণ ও গবেষণার ব্যাপারে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: ১ কিলোগ্রাম সমান কত সের?
- ক) ১
- খ) ১.০৭সঠিক উত্তর
- গ) ১.১
- ঘ) ১.১৭
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
- ক) ৫০০
- খ) ৭৫০
- গ) ১০০০সঠিক উত্তর
- ঘ) ১২০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?
- ক) K
- খ) A
- গ) C
- ঘ) Dসঠিক উত্তর
ব্যাখ্যা: কর্ড ও শার্ক মাছের তেলে, ডিমের কুসুম, ঘি, মাখন, যকৃত, রঙিন শাক-সবজি ও বিভিন্ন ধরনের ফলে ভিটামিন 'এ' পাওয়া যায়। চাল, গম, মাছ, মাংস, দুধ, ডিম, শাক-সবজি ইত্যাদিতে ভিটামিন 'বি' পাওয়া যায়। কাচা মরিচ, আমলকি ও বিভিন্ন টক ফলে প্রচুর পরিমাণ ভিটামিন 'সি' রয়েছে। সকল শাক-সবজিতে ভিটামিন 'কে' পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
- ক) বেলে
- খ) দোআঁশসঠিক উত্তর
- গ) এঁটেল
- ঘ) কংকর
ব্যাখ্যা: দোআঁশ মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকার কারণে এই মাটি খুবই উর্বর এবং চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। বেলে মাটিতে হিউমাসের পরিমাণ খুবই কম থাকে এবং এঁটেল মাটি তুলনামূলকভাবে শক্ত হয়। এজন্য বেলে মাটি ও এঁটেল মাটির চাষ উপযোগিতা দোআঁশ মাটির তুলনায় কম। কংকর বা পাথরে কোনো ফসল জন্মায় না।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৯: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?
- ক) দিনাজপুর
- খ) বরিশাল
- গ) ময়মনসিংহ
- ঘ) নওগাঁসঠিক উত্তর
ব্যাখ্যা: নওগাঁ বাংলাদেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা। এ জেলায় মোট ১০৩৮টি চালকল রয়েছে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১০০: মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
- ক) রিঙ্গিতসঠিক উত্তর
- খ) দেরহাম
- গ) মালয়েশিয়ান ডলার
- ঘ) রুপিস
ব্যাখ্যা: ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও সিচেলিসের মুদ্রার নাম রুপি। ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া। মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দিরহাম। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
