জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪১: The phrase 'At a stretch' means :
- ক) irregularly
- খ) without breakসঠিক উত্তর
- গ) decaying
- ঘ) long way
ব্যাখ্যা: 'At a stretch' অর্থ একটানা। প্রদত্ত option-গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত irregularly অর্থ অনিয়মিতভাবে, option (খ) তে প্রদত্ত without break অর্থ বিরতিহীন, (গ) তে প্রদত্ত decaying অর্থ বিলুপ্ত প্রায় এবং (ঘ) তে প্রদত্ত long way-এর অর্থ দীর্ঘপথ। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: "I called for his explanation." Here call for means :
- ক) demandসঠিক উত্তর
- খ) want
- গ) expect
- ঘ) hope
ব্যাখ্যা: 'Call for' অর্থ 'দাবি করা'। প্রদত্ত optionগুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত demand শব্দটির বাংলা 'দাবি করা', (খ) তে প্রদত্ত want হলো চাওয়া বা অভাব, (গ) তে প্রদত্ত expect শব্দটির অর্থ আশা করা এবং (ঘ) তে প্রদত্ত hope অর্থও আশা করা। সুতরাং প্রশ্নানুসারে সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: The word 'posterity' means :
- ক) later generationসঠিক উত্তর
- খ) prosperity
- গ) present time
- ঘ) past days
ব্যাখ্যা: Posterity অর্থ ভবিষ্যৎ বংশধর। Optionগুলোর মধ্যে option (ক)-তে প্রদত্ত later generation অর্থ পরবর্তী প্রজন্ম, (খ) তে প্রদত্ত prosperity অর্থ হলো সাফল্য, (গ) তে প্রদত্ত present time অর্থ বর্তমান সময় এবং (ঘ) তে প্রদত্ত past days মানে বিগত দিনগুলো। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৪: What is the noun form of 'stupid'?
- ক) Stupidityসঠিক উত্তর
- খ) Idiot
- গ) Stupendous
- ঘ) Stupefy
ব্যাখ্যা: Stupid শব্দটি মূলত adjective এবং এর বাংলা হলো নির্বোধ। প্রদত্ত optionগুলোর মধ্যে (ক) তে প্রদত্ত stupidity হলো Noun যার অর্থ নির্বুদ্ধিতা, (খ) তে Idiot শব্দটি adjective এবং এর অর্থ নির্বোধ, (গ) তে প্রদত্ত stupendous একটি adjective যার অর্থ বিশাল এবং (ঘ) তে প্রদত্ত stupefy হলো একটি verb যার অর্থ বোকা বানানো। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: Fill in the gap : "He was accused — theft."
- ক) for
- খ) with
- গ) ofসঠিক উত্তর
- ঘ) from
ব্যাখ্যা: প্রশ্নে দেয়া আছে 'He was accused for/with/of/from theft' অর্থাৎ তিনি চুরির দায়ে অভিযুক্ত। উল্লেখ্য, accused of একটি appropriate preposition। তাই option (ক), (খ) এবং (ঘ) সঠিক নয়। সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: The word 'respond' is :
- ক) an adjective
- খ) a verbসঠিক উত্তর
- গ) a noun
- ঘ) an adverb
ব্যাখ্যা: প্রশ্নে respond' অর্থাৎ 'সাড়া দেয়া'। Option (ক), (গ) এবং (ঘ) সঠিক নয়। কারণ সাড়া দেয়া বলতে কোনো কাজ করা বুঝায় অর্থাৎ verb. তাই সঠিক উত্তর হলো (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৭: Which is the correct spelling?
- ক) comitment
- খ) commitmant
- গ) commitmentসঠিক উত্তর
- ঘ) committment
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: The word 'genocide' means :
- ক) mass grave
- খ) mass gathering
- গ) mass killingসঠিক উত্তর
- ঘ) mass attendance
ব্যাখ্যা: Genocide শব্দটির অর্থ গণহত্যা। প্রদত্ত optionগুলোর মধ্যে (ক) তে প্রদত্ত mass grave অর্থ গণকবর, (খ) তে প্রদত্ত mass gathering অর্থ গণ জমায়েত, (গ) তে প্রদত্ত mass killing হলো গণহত্যা এবং (ঘ) তে প্রদত্ত mass attendance হলো গণ উপস্থিতি। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: Which one is connected to complain?
- ক) Dodge
- খ) Hodge
- গ) Lodgeসঠিক উত্তর
- ঘ) Grudge
ব্যাখ্যা: প্রশ্নে প্রদত্ত complain শব্দটির বাংলা হলো 'অভিযোগ করা'। Option (ক) তে প্রদত্ত Dodge এর অর্থ ছলনা, (খ) তে প্রদত্ত Hodge বলে কোনো শব্দ নেই, (গ) তে প্রদত্ত Lodge এর অর্থ অভিযোগ করা এবং (ঘ) তে প্রদত্ত Grudge এর অর্থ ঈর্ষা বা ঘৃণা করা। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: "White colour job" means :
- ক) a job without any work
- খ) a job with much hardship
- গ) a thankless job
- ঘ) a job without manual labourসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রশ্নে 'White colour job' phrase টির অর্থ 'কায়িক শ্রমহীন কাজ'। বাংলা অর্থানুসারে option (ঘ) তে প্রদত্ত 'a job without manual labour' সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: √2, ০.৯ এবং ১১/১০-কে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
- ক) √2, 11/10, 0.9
- খ) 0.9, √2, 11/10
- গ) 11/10, 0.9, √2
- ঘ) 0.9, 11/10, √2সঠিক উত্তর
ব্যাখ্যা: ০.৯ = ০.৯; ১১/১০ = ১.১; √২ = ১.৪১; সুতরাং ঊর্ধ্বক্রমানুসারে, ০.৯, ১১/১০, √২
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: দু'টি ভগ্নাংশের যোগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮ ৯/১৯ হলে ছোট ভগ্নাংশটি কত হবে?
- ক) ৩১ ১২/১৯সঠিক উত্তর
- খ) ৩২ ১২/১৯
- গ) ৩০ ১২/১৯
- ঘ) ৩৩ ৯/১৯
ব্যাখ্যা: ধরি, ছোট ভগ্নাংশটি ক; ক + ৩৮ ৯/১৯ = ৭০; ⇒ ক = ৭০ − ৭২৯/১৯; ⇒ ক = (১৩৩০ − ৭২৯)/১৯; ⇒ ক = ৬০১/১৯; ক = ৩১ ১২/১৯।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৩: ১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতী নিচের কোনটি হবে?
- ক) ১০০
- খ) ২০০সঠিক উত্তর
- গ) ৩০০
- ঘ) ৮০০
ব্যাখ্যা: আমরা জানি, সমানুপাতের– ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি; বা, ১০ × ৪র্থ রাশি = ৪০ × ৫০; ৪র্থ রাশি = (৪০×৫০)/১০ = ২০০।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?
- ক) ২৪
- খ) ৩২
- গ) ১২
- ঘ) ১৬সঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.; ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু.; বা, গ.সা.গু. = ১৫৩৬/৯৬; গ.সা.গু. = ১৬।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
- ক) ১৬
- খ) ১৪
- গ) ১২সঠিক উত্তর
- ঘ) ১০
ব্যাখ্যা: এখানে, ২৭ − ৩ = ২৪; ৪০ − ৪ = ৩৬; ৬৫ − ৫ = ৬০; ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু.-ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। ২৪, ৩৬ ও ৬০-এর গ.সা.গু. = ১২।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: কোন ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হবে?
- ক) ১১
- খ) ১০সঠিক উত্তর
- গ) ৯
- ঘ) ১২
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি 'ক'; (২ক)² + ১৫ = ৪১৫; বা, ৪ক² = ৪১৫ − ১৫; বা, ক² = ৪০০/৪; বা, ক² = ১০০; ক = ১০; সংখ্যাটি ১০।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দু'টির অনুপাত কত?
- ক) ২০ : ২৫
- খ) ১৬ : ২৫সঠিক উত্তর
- গ) ১৫ : ২০
- ঘ) ২৫ : ৩০
ব্যাখ্যা: ধরি, একটি রাশি = x; অপর রাশি = x এর ৬৪% = x × ৬৪/১০০ = ১৬x/২৫; ∴ x : ১৬x/২৫ = ১৬ : ২৫।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
- ক) ২০
- খ) ১৫
- গ) ১৪
- ঘ) ১২সঠিক উত্তর
ব্যাখ্যা: ক্রমিক সংখ্যা তিনটি হলো ৩, ৪ ও ৫। যাদের গুণফল ৬০ এবং যোগফল (৩ + ৪ + ৫) = ১২।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৯: ১৬০ টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
- ক) ১৮০ টাকা
- খ) ১৩৬ টাকাসঠিক উত্তর
- গ) ১৩৫ টাকা
- ঘ) ১৩০ টাকা
ব্যাখ্যা: ১৫% কমিশনে, তালিকা মূল্য ১০০ টাকা হলে ক্রয় করতে হয় ৮৫ টাকায়; ১ টাকা হলে ক্রয় করতে হয় ৮৫/১০০ টাকায়; ১৬০ টাকা হলে ক্রয় করতে হয় (৮৫×১৬০)/১০০ = ১৩৬ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: একখণ্ড জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল হবে?
- ক) ১ কাঠা
- খ) ১০ কাঠাসঠিক উত্তর
- গ) ৭.২ কাঠা
- ঘ) ৭২ কাঠা
ব্যাখ্যা: দেয়া আছে, দৈর্ঘ্য ৯০ ফুট, প্রস্থ ৮০ ফুট; ক্ষেত্রফল = (৯০ × ৮০) বর্গফুট = ৭২০০ বর্গফুট = ১০ কাঠা। [∵ ৭২০ বর্গফুট = ১ কাঠা]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
