জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে?
- ক) 1
- খ) 2সঠিক উত্তর
- গ) 3
- ঘ) 4
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x; ∴ 2x + 5 = 7 + x; ⇒ x = 2; x = 2
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: x² + 7x + p যদি x − 5 দ্বারা বিভাজ্য হয় তবে, p-এর মান কত হবে?
- ক) 30
- খ) −30
- গ) −60সঠিক উত্তর
- ঘ) 5
ব্যাখ্যা: যেহেতু (x − 5) দ্বারা x² + 7x + P বিভাজ্য। ∴ (5)² + 7(5) + P = 0 হবে। ⇒ 25 + 35 + P = 0 ⇒ P = −60 ∴ P = −60
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: যদি a + b = √3 এবং b = a − 2√3 হয়, তবে a/b -এর মান কত হবে?
- ক) −3সঠিক উত্তর
- খ) 3
- গ) √3/2
- ঘ) −3√3
ব্যাখ্যা: দেয়া আছে, a + b = √3 ....... (1) এবং b = a − 2√3 ⇒ a − b = 2√3 ....... (2); (1) + (2) করে পাই, 2a = 3√3, a = 3√3/2; (1) নং হতে, b = √3 − 3√3/2 ⇒ b = (2√3 − 3√3)/2 ∴ b = −√3/2; এখন, a/b = (3√3/2)/(−√3/2) = 3√3/2 × 2/(−√3) = −3
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: 3^(x+2) = 81 হলে 3^(x−2) এর মান কত হবে?
- ক) 3
- খ) 2
- গ) 0
- ঘ) 1সঠিক উত্তর
ব্যাখ্যা: 3^(x+2) = 81 ⇒ 3^(x+2) = 3⁴ ∴ x + 2 = 4 ⇒ x = 4 − 2, x = 2; এখন, 3^(x−2) = 3^(2−2) = 3⁰ = 1
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
- ক) মূলদ সংখ্যা
- খ) অমূলদ সংখ্যাসঠিক উত্তর
- গ) জটিল সংখ্যা
- ঘ) বাস্তব সংখ্যা
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: x − y = 2 এবং xy = 3 হলে, x + y-এর মান কত?
- ক) 4
- খ) −4
- গ) ±4সঠিক উত্তর
- ঘ) ±16
ব্যাখ্যা: দেয়া আছে, x − y = 2 এবং xy = 3; x + y = √((x−y)² + 4xy) = √((2)² + 4.3) = √(4+12) = √16 = ±4
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: যদি p এবং q দু'টি অযুগ্ম সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে?
- ক) p+qসঠিক উত্তর
- খ) p+q+1
- গ) pq
- ঘ) pq+2
ব্যাখ্যা: দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম হয়। যেমন : 1 + 3 = 4, 3 + 5 = 8, 5 + 7 = 12 ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: xy কে দু'টি বর্গের অন্তরফলরূপে প্রকাশ করলে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে?
- ক) (x+y)²/2 − (x−y)²/2
- খ) (x−y)²/2 − (x+y)²/2
- গ) ((x+y)/2)² − ((x−y)/2)²সঠিক উত্তর
- ঘ) (x+y)² − (x−y)²
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: 6a² − a − 15-এর একটি উৎপাদক নিচের কোনটি হবে?
- ক) (2a+3)সঠিক উত্তর
- খ) 2a−3
- গ) 3a+5
- ঘ) 2a−3
ব্যাখ্যা: 6a² − a − 15 = 6a² − 10a + 9a − 5 [sic: printed] = 2a(3a − 5) + 3(3a − 5) = (2a + 3)(3a − 5).
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে, ত্রিভুজটি হবে—
- ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ
- খ) সমকোণী ত্রিভুজসঠিক উত্তর
- গ) স্থূলকোণী ত্রিভুজ
- ঘ) সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি অপর কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: ৫৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে—
- ক) ৩৫°
- খ) ১৩৫°
- গ) ৩০৫°
- ঘ) ১২৫°সঠিক উত্তর
ব্যাখ্যা: সম্পূরক কোণের ডিগ্রী পরিমাণ ১৮০°। ৫৫° কোণের সম্পূরক কোণ = (১৮০° − ৫৫°) = ১২৫°।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: কোনো চতুর্ভুজে দু'টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দু'টি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে—
- ক) রম্বস
- খ) সামান্তরিক
- গ) ট্রাপিজিয়ামসঠিক উত্তর
- ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা: এটি জ্যামিতিক স্বতঃসিদ্ধ ও প্রমাণ।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: ABC একটি ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে এবং ঐ ত্রিভুজটির ∠A = 40°, ∠B = 60°, ∠C = 80° হলে, ∠ACD-এর পরিমাণ হবে—
- ক) 100°সঠিক উত্তর
- খ) 120°
- গ) 60°
- ঘ) 140°
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। ∴ ∠ACD = ∠CAB + ∠ABC = 40° + 60° = 100°
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: বৃত্তের পরিধি-এর দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে—
- ক) ব্যাসার্ধ
- খ) ব্যাস
- গ) স্পর্শক
- ঘ) জ্যাসঠিক উত্তর
ব্যাখ্যা: বৃত্তের পরিধিস্থ দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে 'জ্যা'। অন্যদিকে, বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী এরূপ রেখাকে বলে ব্যাস এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব রেখাকে বলে ব্যাসার্ধ।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: দু'টি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়?
- ক) পূরক কোণ
- খ) সম্পূরক কোণ
- গ) বিপ্রতীপ কোণসঠিক উত্তর
- ঘ) সন্নিহিত কোণ
ব্যাখ্যা: এটি জ্যামিতিক সংজ্ঞা ও স্বতঃসিদ্ধ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ) অধ্যাপক ইউসুফ আলীসঠিক উত্তর
- গ) তাজউদ্দিন আহমেদ
- ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় যা 'মুজিবনগর সরকার' নামে পরিচিত। ১৭ এপ্রিল ১৯৭১ এই সরকার শপথ গ্রহণ করে। এই সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ অধ্যাপক এম ইউসুফ আলী কর্তৃক তা পঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
- ক) চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
- খ) সি. এ. জি (মহাহিসাব নিরীক্ষক জেনারেল)
- গ) চীফ ইলেকশন কমিশনার
- ঘ) চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডসঠিক উত্তর
ব্যাখ্যা: সাংবিধানিক পদ বলতে বোঝায় যেসব সংস্থার গঠন সম্পর্কে সুস্পষ্টভাবে সংবিধানে উল্লেখ আছে সেসব সংস্থার শীর্ষস্থানীয় পদসমূহকে। যেমন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: ১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয়?
- ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিন
- খ) শেরে বাংলা এ. কে ফজলুল হকের জন্মদিন
- গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসসঠিক উত্তর
- ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবস
ব্যাখ্যা: ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৯: বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?
- ক) বিষুব রেখা
- খ) মকরক্রান্তি রেখা
- গ) কর্কটক্রান্তি রেখাসঠিক উত্তর
- ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
ব্যাখ্যা: নিরক্ষরেখার ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০° দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮০: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয়?
- ক) ১৯৯৮
- খ) ১৯৯৯সঠিক উত্তর
- গ) ২০০০
- ঘ) ২০০১
ব্যাখ্যা: বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। ১৯৯৯ সালের ২৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৫৭তম অধিবেশন ও ৩০তম দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন। বাংলাদেশের এ প্রস্তাবটি ২৮টি দেশ লিখিতভাবে সমর্থন করে। ফলে ১৭ নভেম্বর বিনা আপত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়। উল্লেখ্য, প্রথম পর্যায়ে কানাডাভিত্তিক Mother Language Lovers of the World নামের সংগঠনটি এক্ষেত্রে ভূমিকা পালন করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO-র ১৮৮টি সদস্য রাষ্ট্রে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' প্রথমবারের মতো পালিত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
