পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৭০
বিষয়: গণিত
প্রশ্ন ১: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
- ক) ১৬
- খ) ১২
- গ) ১৩
- ঘ) ৮সঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ ৮টি (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)। মাত্রাহীন বর্ণ ১০টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২টি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
- ক) শামসুল হক
- খ) আবদুল্লাহ আল মামুনসঠিক উত্তর
- গ) সেলিম আল দীন
- ঘ) কল্যাণ মিত্র
ব্যাখ্যা: 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। তার রচিত উল্লেখযোগ্য নাটক 'এখন দুঃসময়', 'এবার ধরা দাও', 'চারদিকে যুদ্ধ', 'এখনও ক্রীতদাস', 'কোকিলারা'। তার একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো- 'মানব তোমার সারা জীবন'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩: 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কি?
- ক) অরণ্য
- খ) সমুদ্র
- গ) পর্বত
- ঘ) স্থাবরসঠিক উত্তর
ব্যাখ্যা: 'জঙ্গম' শব্দটি বিশেষণ পদ। যার অর্থ : গতিশীল, শক্তিপূর্ণ, অস্থাবর। এর বিপরীত শব্দ : স্থাবর।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ-
- ক) তপঃ + বনসঠিক উত্তর
- খ) তপ + বন
- গ) তপোঃ + বন
- ঘ) তপো + বন
ব্যাখ্যা: পূর্বপদের বিসর্গের সঙ্গে পর পদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গসন্ধি। 'তপোবন' একটি বিসর্গ সন্ধি। 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ- তপঃ + বন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
- ক) নিত্য সমাসসঠিক উত্তর
- খ) দ্বন্দ্ব সমাস
- গ) তৎপুরুষ সমাস
- ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন- অন্য গ্রাম =গ্রামান্তর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: 'পুষ্প' এর সমার্থক শব্দ নয়-
- ক) ফুল
- খ) কুসুম
- গ) অবনীসঠিক উত্তর
- ঘ) প্রসূন
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: মুনীর চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি-
- ক) অনুবাদ গল্প
- খ) অনুবাদ উপন্যাস
- গ) অনুবাদ প্রবন্ধ
- ঘ) অনুবাদ নাটকসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্রিটিশ নাট্যকার শেক্সপিয়রের 'The Taming of The Shrew' এর আদলে মুনীর চৌধুরী রচনা করেন তার অনুবাদ নাটক 'মুখরা রমণী বশীকরণ'। তার আরও দুটি অনুবাদ নাটক হলো- 'কেউ কিছু বলতে পারে না' ও 'রূপার কৌটা'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: কোন বানানটি শুদ্ধ?
- ক) সমভিব্যবহারে
- খ) সমবিব্যহারে
- গ) সমভিব্যাহারেসঠিক উত্তর
- ঘ) সমবিব্যাহারে
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-
- ক) নিত্য সমাস
- খ) প্রাদি সমাস
- গ) দ্বন্দ্ব সমাস
- ঘ) অলুক সমাসসঠিক উত্তর
ব্যাখ্যা: অলুক সমাসে কখনো পূর্বপদে বিভক্তি লোপ পায় না। অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যে কোনো শ্রেণীর সমাস অলুক হতে পারে। যেমন- যুদ্ধে স্থির থাকে যে = যুধিষ্ঠির।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: 'গৃহ' এর সমার্থক শব্দ নয়-
- ক) নিবাস
- খ) ঘরোয়াসঠিক উত্তর
- গ) ভবন
- ঘ) ঘর
ব্যাখ্যা: 'গৃহ' এর সমার্থক শব্দ নয়- ঘরোয়া। নিবাস, ভবন, ঘর ছাড়াও গৃহ এর কতিপয় সমার্থক শব্দ হলো- আবাস, আলয়, নিকেতন, সদন, বাটি, আগার, বাসস্থান, আশ্রয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১১: 'লাজ' শব্দটি কোন পদ?
- ক) বিশেষণ
- খ) ক্রিয়া বিশেষণ
- গ) বিশেষ্যসঠিক উত্তর
- ঘ) সর্বনাম
ব্যাখ্যা: বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। 'লাজ' শব্দটি বিশেষ্য পদ। কয়েকটি বিশেষ্য শব্দ হলো- ইচ্ছা, প্রাচুর্য, চালাকী, আঘাত, ইতিহাস, জীবন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক) মযহারুল ইসলামসঠিক উত্তর
- খ) রফিকুল আজাদ
- গ) হুমায়ুন কবীর
- ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা: 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা মযহারুল ইসলাম। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো- মাটির ফসল, আর্তনাদে বিবর্ণ, যেখানে বাঘের থাবা, দুঃসময়ের ছড়া, উস্কানে ফেলার প্রতিধ্বনি, সাম্প্রতিক ছড়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
- ক) মুনীর চৌধুরী
- খ) কবির চৌধুরী
- গ) সৈয়দ আলী আহসানসঠিক উত্তর
- ঘ) লিলি চৌধুরী
ব্যাখ্যা: গ্রিক ট্র্যাজেডি নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। তার প্রবন্ধ গবেষণাগ্রন্থ হলো- পদ্মাবতী, মধুমালতী, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (মুহম্মদ আবদুল হাই-এর সাথে যুগ্মভাবে রচিত)। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
- ক) ১৯টি
- খ) ২০টি
- গ) ২১টিসঠিক উত্তর
- ঘ) ২২টি
ব্যাখ্যা: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা : ক. খাঁটি বাংলা উপসর্গ খ. তৎসম বা সংস্কৃত উপসর্গ গ. বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে?
- ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- খ) তারাশংকর বন্দোপাধ্যায়
- গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ) আনন্দমোহন বাগচী
ব্যাখ্যা: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হলো- আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম। ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত হয়েছে তার 'আনন্দমঠ' উপন্যাসটি। তার আরও কয়েকটি উপন্যাস হলো-দুর্গেশনন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রাজসিংহ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
- ক) দোলনচাঁপা
- খ) বিষের বাঁশি
- গ) সাম্যবাদী
- ঘ) অগ্নিবীণাসঠিক উত্তর
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরো কয়েকটি কবিতা হলো- প্রলয়োল্লাস, রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, কামালপাশা, খেয়াপারের তরণী, মোহররম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৭: সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
- ক) বহুব্রীহি
- খ) কর্মধারয়
- গ) সুপসুপা
- ঘ) অব্যয়ীভাবসঠিক উত্তর
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন : আনত, আমরণ, আকণ্ঠ, আজন্ম, আসমুদ্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?
- ক) মহাকাব্য
- খ) সনেট
- গ) পত্রকাব্যসঠিক উত্তর
- ঘ) গীতিকাব্য
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো- The Captive Lady, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' ও অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব'। তবে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান তার 'পদ্মাবতী' নাটকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: How fine the flower is! It is an-
- ক) Assertive sentence
- খ) Exclamatory sentenceসঠিক উত্তর
- গ) Optative sentence
- ঘ) Negative sentence
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে Assertive sentence দ্বারা কোনো কিছুর বিবৃতি বা স্বীকারকে বোঝায়। (Sub + verb + obj); Exclamatory sentence দ্বারা বিস্ময়, উল্লাস বা মনের আবেগ প্রকাশ করা হয় (How/what + adj + sub + verb); Optative sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় May (উহ্যও থাকতে পারে) + sub verb + exten) এবং Negative sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করাকে বোঝায়। এখন, প্রশ্নোক্ত বাক্যে ফুলটির সৌন্দর্যের উপর উল্লাস প্রকাশ করা হচ্ছে। সুতরাং এটি একটি Exclamatory sentence।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: Walking in the morning is good for health. This is-
- ক) Gerundসঠিক উত্তর
- খ) Infinitive
- গ) Participle
- ঘ) Verbal noun
ব্যাখ্যা: Gerund (verb + ing) verb ও noun-এর কাজ করে; Infinitive (to + verb-এর present form) মূল verb-এর উদ্দেশ্য প্রকাশ করে; Participle (verb + ing) verb ও adjective এর কাজ করে এবং verbal noun (The + verb + ing + of) noun এরই কাজ করে। এখন প্রশ্নোক্ত বাক্যে 'walking' subject হিসেবে ব্যবহৃত হয়েছে আর subject সর্বদা noun/pronoun হয়ে থাকে। সুতরাং walking এখানে Gerund।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
