পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৭০
বিষয়: গণিত
প্রশ্ন ৪১: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ ২টির প্রত্যেকটি কী কোণ?
- ক) সমকোণ
- খ) সূক্ষ্মকোণসঠিক উত্তর
- গ) স্থূলকোণ
- ঘ) সরলকোণ
ব্যাখ্যা: সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। যার একটি কোণ ৯০° এবং অপর দুটি কোণের সমষ্টি ৯০° অর্থাৎ অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটির মান ৯০° অপেক্ষা ছোট। অতএব, কোণ দুটি সূক্ষ্মকোণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: ১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে?
- ক) ৬৮টিসঠিক উত্তর
- খ) ৪৮টি
- গ) ১৬৪টি
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৬টি জাতের ১/৪ অংশ = ৪টি জাত এবং ১৬টি জাতের ৩/৪ অংশ = ১২টি জাত ৪টি জাতের প্রতিটির জন্য ৫টি করে মোট গাছ সংখ্যা = ৪ × ৫ = ২০টি। আবার, ১২টি জাতের প্রতিটির জন্য ৪টি করে মোট গাছ সংখ্যা = ১২ × ৪ = ৪৮টি সর্বমোট গাছ সংখ্যা = (২০ + ৪৮)টি = ৬৮টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: ১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
- ক) ৫ ঘণ্টা ২০ মিনিট
- খ) ৪ ঘণ্টা ৪০ মিনিটসঠিক উত্তর
- গ) ৪ ঘণ্টা ২০ মিনিট
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ = ২/৫ অংশ। চৌবাচ্চাটির ৩/৫ ভাগ পূরণ হতে সময় লাগে ৭ ঘণ্টা ১ " = (৭×৫)/৩ ২/৫ = (৭×৫×২)/(৩×৫) " = ১৪/৩ ঘণ্টা = ৪ ঘণ্টা ৪০ মিনিট।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৪: ২টি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?
- ক) ১৮, ৯
- খ) ১০, ৩
- গ) ৬৩, ৩
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y প্রশ্নমতে, xy = ১৮৯ এবং x + y = ৩০ এখন, (x - y)² = (x + y)² - 4xy = (৩০)² - ৪ × ১৮৯ = ৯০০ - ৭৫৬ = ১৪৪ ∴ x - y = ১২ সুতরাং x + y = ৩০, x - y = ১২ (+) করি, 2x = ৪২, x = ২১; এবং x + y = ৩০, x - y = ১২ (-) করি, 2y = ১৮, y = ৯
বিষয়: গণিত
প্রশ্ন ৪৫: ২টি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের ১টি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
- ক) ২/৩
- খ) ১/৩
- গ) ৩/৪সঠিক উত্তর
- ঘ) ১/৪
ব্যাখ্যা: ২টি ভগ্নাংশের গুণফল = ১৫/২৮ এদের মধ্যে ১টি ভগ্নাংশ = ৫/৭ সুতরাং অপর ভগ্নাংশ = (১৫/২৮)/(৫/৭) = ১৫/২৮ × ৭/৫ = ৩/৪
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৬: পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
- ক) ৫ কেজি
- খ) ৭ কেজি
- গ) ২ কেজিসঠিক উত্তর
- ঘ) ১ কেজি
ব্যাখ্যা: সম্পূর্ণ পানি + বালতির ওজন = ১২ কেজি ১/২ (অর্ধেক) পানির ওজন + বালতির ওজন = ৭ কেজি ∴ ১/২ (অর্ধেক) পানির ওজন = ৫ কেজি সুতরাং সম্পূর্ণ পানির ওজন = (৫ × ২) = ১০ কেজি ∴ খালি বালতির ওজন = (১২ - ১০) = ২ কেজি।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৭: ত্রিভুজ হওয়ার শর্ত কি?
- ক) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
- খ) যে কোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল ৩য় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তরসঠিক উত্তর
- গ) ৩টি বাহুর দৈর্ঘ্য সমান
- ঘ) ১টি কোণ সমকোণ
ব্যাখ্যা: ত্রিভুজ হওয়ার শর্তই হলো- যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। সুতরাং সঠিক উত্তর অপশন (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
- ক) ৪টিসঠিক উত্তর
- খ) ৫টি
- গ) ৬টি
- ঘ) ১০টি
ব্যাখ্যা: ১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্য ১ " = ৩/১৫ " ২০ " (৩×২০)/১৫ = ৪টি গরুর মূল্য সুতরাং ২০টি ছাগলের পরিবর্তে ৪টি গরু পাওয়া যাবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
- ক) ০
- খ) ১২
- গ) ১
- ঘ) ২সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে, x + 2y = 4 ...... (i) এবং xy = 2 .... (ii) (ii) নং হতে, x = 2/y ...... (iii) (i) নং হতে, 2/y + 2y = 4 বা, (2+2y²)/y = 4 বা, 2 + 2y² - 4y = 0 বা, y² - 2y + 1 = 0 বা, (y - 1)² = 0 y = 1 (iii) নং হতে, x = 2/1 = 2
বিষয়: গণিত
প্রশ্ন ৫০: ২টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত?
- ক) ৩৬সঠিক উত্তর
- খ) ৩৭
- গ) ৩৮
- ঘ) ৪০
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি a ও b, যেখানে a > b ∴ a + b = ৪৮ ....... (i) এবং ab = ৪৩২ আমরা জানি, (a - b)² = (a + b)² - 4ab বা, (a - b)² = (৪৮)² - ৪ × ৪৩২ বা, (a - b)² = ২৩০৪ - ১৭২৮ বা, (a - b)² = ৫৭৬ ∴ a - b = ২৪ .... (ii) (i) + (ii) ⇒ 2a = ৭২ ∴ a = ৩৬ (i) - (ii) ⇒ b = ১২ সুতরাং বড় সংখ্যাটি ৩৬।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
- ক) 3147
- খ) 2287
- গ) 2987
- ঘ) 2187সঠিক উত্তর
ব্যাখ্যা: বৃহত্তম সংখ্যা = 3210 ক্ষুদ্রতম সংখ্যা = 1023 বিয়োগফল = 3210 - 1023 = 2187
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: যদি a + b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে-
- ক) 0, 2
- খ) 1, 1সঠিক উত্তর
- গ) -1, 3
- ঘ) -3, -4
ব্যাখ্যা: দেয়া আছে, a + b = 2 এবং ab = 1 ∴ (a - b)² = (a + b)² - 4ab = (2)² - 4.1 = 0 ∴ a - b = 0 সুতরাং a + b = 2, a - b = 0 (+) করি, 2a = 2 ∴ a = 1; আবার, a + b = 2, a - b = 0 (-) করি, 2b = 2, b = 1 সুতরাং a এবং b এর মান যথাক্রমে (1,1)
বিষয়: গণিত
প্রশ্ন ৫৩: কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
- ক) ৭০সঠিক উত্তর
- খ) ৪০
- গ) ৯০
- ঘ) ৭৫
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, x এর ৪০% + ৪২ = x বা, 40x/100 + ৪২ = x বা, (40x + 4200)/100 = x বা, 40x + 4200 = 100x বা, 60x = 4200 ∴ x = 70
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: 'বিশ্ব জনসংখ্যা দিবস' পালন করা হয় কোন তারিখে?
- ক) ৮ মার্চ
- খ) ৭ এপ্রিল
- গ) ১১ জুলাইসঠিক উত্তর
- ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: বিশ্ব জনসংখ্যা দিবস প্রথম পালিত হয় ১৯৮৭ সালে। তখন বিশ্বের জনসংখ্যা ছিল ৫০০ কোটি। এর পরের বছর ১৯৮৮ সালে United Nations Population Fund (UNFPA)-এর সভায় প্রতিবছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সুপারিশক্রমে ১৯৮৯ সালে জাতিসংঘ প্রতিবছর ১১ জুলাইকে জনসংখ্যা দিবস হিসেবে গ্রহণ করে এবং ১৯৯০ সাল থেকে UNFPA এর নির্দেশনায় পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৫: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
- ক) ১০ ডিসেম্বর
- খ) ১০ জানুয়ারিসঠিক উত্তর
- গ) ১০ মার্চ
- ঘ) ১০ জুন
ব্যাখ্যা: ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয় এবং ঐদিনই পিআইয়ের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
- ক) হাইড্রোমিটারসঠিক উত্তর
- খ) ব্যারোমিটার
- গ) থার্মোমিটার
- ঘ) ফেরোমিটার
ব্যাখ্যা: তরল পদার্থের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম হাইড্রোমিটার। ব্যারোমিটার হলো বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। থার্মোমিটার হলো তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
- ক) আগারগাঁও
- খ) কুমিল্লা
- গ) শাহবাগ
- ঘ) সোনারগাঁওসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে 'শিল্পাচার্য জয়নুল আবেদিন' জাদুঘর করা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: নিচের কোনটি পরিবার-পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয়?
- ক) টিউবেকটমীসঠিক উত্তর
- খ) ইমপ্ল্যান্ট
- গ) আইইউডি
- ঘ) খাবারবড়ি
ব্যাখ্যা: টিউবেকটমি/ লাইগেশন হচ্ছে মহিলাদের স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। ইমপ্ল্যান্ট একটি দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। আইইউডি হচ্ছে মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, খাবার বড়ি হচ্ছে মহিলাদের জন্য স্বল্পমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৯: বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
- ক) নাফসঠিক উত্তর
- খ) কর্ণফুলী
- গ) নবগঙ্গা
- ঘ) ভাগীরথী
ব্যাখ্যা: বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ (Naf)। কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় অতিক্রম করে নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। জোয়ারভাটা প্রবণ বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত। মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৬০: 'সেন্টমার্টিন দ্বীপ'-এর অপর নাম কি?
- ক) সোনাদিয়া
- খ) নিঝুমদ্বীপ
- গ) কুতুবদিয়া
- ঘ) নারিকেল জিঞ্জিরাসঠিক উত্তর
ব্যাখ্যা: কক্সবাজার জেলার 'সেন্টমার্টিন দ্বীপ' বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম 'নারিকেল জিঞ্জিরা'। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটির আয়তন ৮ বর্গ কিলোমিটার। জোয়ারের সময় এটি কমে ৫ বর্গকিলোমিটার আয়তন ধারণ করে। এখানে স্থায়ীভাবে বাস করে প্রায় ৫০০০ লোক, যাদের ৯৫% মৎস্যজীবী।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
