পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: অর্থবোধক ধ্বনিকে বলা হয়–
- ক) বাক্য
- খ) উপসর্গ
- গ) শব্দসঠিক উত্তর
- ঘ) প্রত্যয়
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: 'আকাশ কুসুম' বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হলো–
- ক) অপদার্থ
- খ) অদ্ভুত
- গ) চুরি
- ঘ) অলীক কল্পনাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: কোনটি নাট্যগ্রন্থ?
- ক) ঘরে বাইরে
- খ) সুলতানার স্বপ্ন
- গ) যাপিত জীবন
- ঘ) রক্তকরবীসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক 'রক্তকরবী' (১৯২৪)। 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস। 'ঘরেবাইরে' রবীন্দ্রনাথের একটি উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: ২৫শে বৈশাখ কার জন্ম দিন?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) শামসুর রাহমান
- গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। নাগরিক কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: 'ক্রীতদাসের হাসি'র রচয়িতা কে?
- ক) আবদুল্লাহ আল মামুন
- খ) শওকত আলী
- গ) মাহমুদুল হক
- ঘ) শওকত ওসমানসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) শওকত ওসমান রচিত উপন্যাস। তার অন্যান্য উপন্যাস হলো বনি আদম (১৯৪৩), জননী (১৯৬৮), চৌরসন্ধি (১৯৬৮), সমাগম (১৯৬৭), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), রাজসাক্ষী (১৯৮৫), জলাংগী (১৯৮৬) ইত্যাদি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৬: বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- ক) ইয়াজউদ্দিন আহমেদ
- খ) লতিফুর রহমান
- গ) মোহাম্মদ হাবিবুর রহমান
- ঘ) সাহাবুদ্দীন আহমদসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন জেনারেল এরশাদ সরকার ১৯৯০ সালের ৪ ডিসেম্বর তৎকালীন বিরোধী দল ও জোটসমূহের প্রস্তাবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত রূপরেখা গ্রহণ করার ঘোষণা দেন। ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদ সরকার পদত্যাগ করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের নেতৃত্বে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে প্রথম সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান, ২০০৬ সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ এবং পরে ফখরুদ্দীন আহমেদ। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ কোথায় দেন?
- ক) মানিক মিয়া এভিনিউতে
- খ) পল্টন ময়দানে
- গ) লালদিঘি ময়দানে
- ঘ) সোহরাওয়ার্দী উদ্যানেসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ) সৈয়দ নজরুল ইসলাম
- গ) ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ) তাজউদ্দীন আহমেদসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১০ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ১২ জানুয়ারি ২০১৪ শপথ গ্রহণ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৯: বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
- ক) ভুটানসঠিক উত্তর
- খ) যুক্তরাজ্য
- গ) ভারত
- ঘ) জাপান
ব্যাখ্যা: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। এ একই দিনে ভুটানের স্বীকৃতিদানের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। জাপান ১০ ফেব্রুয়ারি ১৯৭২, যুক্তরাজ্য ৪ ফেব্রুয়ারি ১৯৭২ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩০: ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
- ক) ২০০০সঠিক উত্তর
- খ) ২০০৩
- গ) ২০০৪
- ঘ) ২০০৫
ব্যাখ্যা: ২৬ জুন ২০০০ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ হিসেবে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে ঢাকার মাঠে ৯ উইকেটে পরাজিত হয়। প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয় এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক) হামিদুর রহমানসঠিক উত্তর
- খ) জয়নুল আবেদিন
- গ) কামরুল হাসান
- ঘ) কাইয়ুম চৌধুরী
ব্যাখ্যা: '৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারের নকশা করেছিলেন বদরুল আলম। এটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। এটি ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ পুলিশ ভেঙে দেয়। বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত চিত্রশিল্পের নাম- দুর্ভিক্ষের রেখাচিত্র (ম্যাডোনা-৪৩), মনপুরা-৭০ ইত্যাদি। কামরুল হাসানের বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে 'এই জানোয়ারদের হত্যা করতে হবে', 'তিন কন্যা' ইত্যাদি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩২: পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক) আটলান্টিক ও ভূমধ্যসাগর
- খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- গ) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
- ঘ) প্রশান্ত ও উত্তর মহাসাগর
ব্যাখ্যা: পানামা খাল খননের কাজ শুরু হয় ১৯০৪ সালে এবং শেষ হয় ১৯১৩ সালে। তবে উদ্বোধন করা হয় ১৯১৪ সালে। এর দৈর্ঘ্য ৮০ কিমি, গভীরতা ১২ থেকে ১৫ মিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯১ মিটার। এ খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এ খালের মালিকানা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের থাকলেও এর আগেই ১৫ ডিসেম্বর পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
- ক) ১৯১১
- খ) ১৯২১সঠিক উত্তর
- গ) ১৯২৪
- ঘ) ১৯৩১
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ৩টি অনুষদে ৮৭৭ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তখন আবাসিক হল ছিল ৩টি। প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টজ। প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ল্যান্ডাস (জেসিআই)।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৪: বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৪সঠিক উত্তর
- গ) ১৯৭৫
- ঘ) ১৯৭৬
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য পদের মর্যাদা লাভ করে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদান করেন। চীনের ভেটোদানের কারণে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিতে বিলম্ব হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৩৫: কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?
- ক) ১৯৯৯
- খ) ২০০০সঠিক উত্তর
- গ) ২০০১
- ঘ) ২০০২
ব্যাখ্যা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। পরে ২০০০ সালের ৮ জানুয়ারি UNESCO-এর মহাসচিব কইচিরো মাতসুরা জাতিসংঘভুক্ত দেশগুলোকে দিবসটি পালনের আহ্বান জানান। প্রথম পর্যায়ে অবশ্য কানাডাভিত্তিক Mother Language Lovers of the World নামক সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO-এর ১৮৮টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৬: বাংলাদেশ রাইফেলস-এর বর্তমান নাম কি?
- ক) বাংলাদেশ বর্ডার গার্ড
- খ) বর্ডার গার্ড বাংলাদেশসঠিক উত্তর
- গ) বাংলাদেশ সিকিউরিটি গার্ড
- ঘ) সিকিউরিটি গার্ড অব বাংলাদেশ
ব্যাখ্যা: বাংলাদেশ রাইফেলস ২৩ জানুয়ারি ২০১১ 'বর্ডার গার্ড বাংলাদেশ' নামে যাত্রা শুরু করে। 'বর্ডার গার্ড বাংলাদেশ' এর প্রথম নাম ছিল– রামগড় লোকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠা ২৯ জুন ১৭৯৫)। এর সদর দপ্তর পিলখানা, ঢাকা। ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সংঘটিত বিডিআর বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এর নাম পরিবর্তন করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৭: সম্প্রতি সোমালীয় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছিল তার নাম কি?
- ক) এমভি বাংলারমণি
- খ) এমভি জাহানমণিসঠিক উত্তর
- গ) এমভি বাংলার সৌরভ
- ঘ) এমভি বাংলার গৌরব
ব্যাখ্যা: ৫ ডিসেম্বর ২০১০ ভারতীয় উপকূলের অদূরে আরব সাগরের মিনিকয় দ্বীপে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'এমভি জাহানমণি'। ১২ ডিসেম্বর জলদস্যুরা এটিকে গারাকাদ উপকূলে নিয়ে যায়। দীর্ঘ ৯৯ দিন দর কষাকষির পর ৪০ লাখ ডলার মুক্তিপণ নিয়ে সমঝোতার মধ্য দিয়ে জলদস্যুরা নাবিকসহ জাহাজটিকে মুক্তি দেয় ১৪ মার্চ ২০১১। ২১ মার্চ নাবিকেরা বাংলাদেশে ফিরে আসেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৮: বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
- ক) আকরাম খান কমিশন
- খ) শরীফ কমিশন
- গ) শামসুল হক কমিশন
- ঘ) কুদরাত-এ-খুদা কমিশনসঠিক উত্তর
ব্যাখ্যা: ২৬ জুলাই ১৯৭২ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন 'কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন' গঠিত হয়। এ কমিশন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্র নায়ক শেখ মুজিবুর রহমান। 'শামসুল হক শিক্ষা কমিশন' ড. এম শামসুল হকের নেতৃত্বে ১৯৯৭ সালে গঠিত হয়। শরীফ কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: বাংলাদেশ জাতিসংঘের কতোতম সদস্য?
- ক) ১২৯তম
- খ) ১৩৬তমসঠিক উত্তর
- গ) ১৪২তম
- ঘ) ১৩৪তম
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য পদের মর্যাদা লাভ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: বর্তমানে বাংলাদেশে চালুকৃত পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় কয়টি?
- ক) ২৪টি
- খ) ২৫টি
- গ) ২৬টি
- ঘ) ২৭টি
ব্যাখ্যা: [Note : বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৩টি।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
