পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
- ক) নিউইয়র্ক
- খ) ফ্লোরিডা
- গ) হাওয়াইসঠিক উত্তর
- ঘ) ডেলওয়ার
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০তম তারকাটি সংযুক্ত হয় 'হাওয়াই' অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত হওয়ার কারণে ১৯৫৯ সালের ২১ আগস্ট। উল্লেখ্য, হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: কোন দেশে সেনাবাহিনী নাই?
- ক) জার্মানী
- খ) সুইজারল্যান্ড
- গ) মালদ্বীপসঠিক উত্তর
- ঘ) জাপান
ব্যাখ্যা: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপে সেনাবাহিনী নেই। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ দেশটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং শিক্ষার হারও সবচেয়ে বেশি। পর্যটন শিল্পনির্ভর এ দেশটি এশিয়ার মধ্যে আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: ২০১১ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় কতটি দেশ অংশ নেয়?
- ক) ১২
- খ) ১৪সঠিক উত্তর
- গ) ১৬
- ঘ) ১৮
ব্যাখ্যা: ২০১১ সালের দশম বিশ্বকাপ ক্রিকেটে ১৪টি দেশ অংশগ্রহণ করে। দেশগুলো হলো– অস্ট্রেলিয়া, কানাডা, কেনিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্সআপ শ্রীলঙ্কা। ২০১৫ সালে এগারতম বিশ্বকাপেও ১৪টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া এবং রানার্সআপ নিউজিল্যান্ড। ২০১৯ সালের ১২তম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে ১০টি দেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: বিলুরুবিন তৈরি হয় শরীরের কোথায়?
- ক) যকৃতেসঠিক উত্তর
- খ) কিডনিতে
- গ) হৃৎপিণ্ডে
- ঘ) হাড়ে
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৫: ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি?
- ক) ডলার
- খ) ইউরোসঠিক উত্তর
- গ) পাউন্ড
- ঘ) ক্রোনার
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে চালুকৃত একক মুদ্রার নাম ইউরো। এর জনক রবার্ট মুন্ডেল। ইউরো ১ জানুয়ারি ১৯৯৯ সালে চালু হয়। ইইউভুক্ত সর্বশেষ ১৯তম দেশ হিসেবে লিথুয়ানিয়া ১ জানুয়ারি ২০১৫ ইউরো চালু করে। তবে কসোভো, সানমারিনোসহ ইইউ বহির্ভূত কয়েকটি দেশেও ইউরো চালু রয়েছে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৬: সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে?
- ক) এশিয়াসঠিক উত্তর
- খ) ইউরোপ
- গ) আফ্রিকা
- ঘ) আমেরিকা
ব্যাখ্যা: সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে। চীন চা উৎপাদনে শীর্ষে রয়েছে। তবে রপ্তানিতে কেনিয়া প্রথম । ভারত চা উৎপাদনে দ্বিতীয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: কত তারিখ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হয়?
- ক) ৮ মার্চসঠিক উত্তর
- খ) ১০ এপ্রিল
- গ) ১০ অক্টোবর
- ঘ) ১৪ আগস্ট
ব্যাখ্যা: ৮ মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসেবে পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে এবং নারীদের সমঅধিকার বাস্তবায়নই এ দিবস পালনের মূল লক্ষ্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: হোচিমিন নগরের পূর্বনাম কি?
- ক) হ্যানয়
- খ) সায়গনসঠিক উত্তর
- গ) ভিয়েতনাম
- ঘ) ভিয়েনতিয়েন
ব্যাখ্যা: হো চি মিন সিটির পূর্বনাম সায়গন। 'হ্যানয়' হচ্ছে ভিয়েতনামের রাজধানী এবং ভিয়েনতিয়েন হচ্ছে লাওসের রাজধানী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?
- ক) ঢাকা সেনানিবাসে
- খ) চট্টগ্রাম সেনানিবাসে
- গ) কুমিল্লা জেলে
- ঘ) ঢাকা জেলেসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছিল। তিনি ১৯৩৮ সালে আসামের বদরপুরে জন্মগ্রহণ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫০: বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
- ক) জাতীয় ঈদগাহ, ঢাকা
- খ) বায়তুল মোকাররম মসজিদ
- গ) লালদিঘী ময়দান
- ঘ) কিশোরগঞ্জের শোলাকিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: 'শোলাকিয়া ঈদ জামাত' বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ ঈদের জামাত। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই জামাত অনুষ্ঠিত হয়। ঈশা খান মসনদ-ই-আলার জনৈক বংশধর দেওয়ান হায়বত খান কর্তৃক শোলাকিয়া ঈদগাহ স্থাপিত হয়েছিল বলে অনেকে মনে করেন। কথিত আছে যে, এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: "Ode to the West Wind" is written by—
- ক) Keats
- খ) Shelleyসঠিক উত্তর
- গ) Coleridge
- ঘ) Wordsworth
ব্যাখ্যা: 'Ode to a Nightingale' is a poem by John Keats. 'Ode to the West Wind' is an ode by Percy Byshe Shelley. 'Ode to Duty' is a poem by William Wordsworth. 'An Ode' is an autobiographical poem by S.T. Coleridge । সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫২: Someone who writes plays is called a—
- ক) play writer
- খ) dramatiser
- গ) playwrightসঠিক উত্তর
- ঘ) playwrite
ব্যাখ্যা: playwright অর্থ– নাট্যকার অর্থাৎ Someone who writes plays (নাটক)। play অর্থ– নাটক এবং writer অর্থ– লেখক হলেও নাট্যকার অর্থে play writer ব্যবহৃত হয় না। dramatiser ও playwrite শব্দ দুটিও ভুল। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৩: The synonym of 'insane' is—
- ক) stupid
- খ) crazyসঠিক উত্তর
- গ) senseless
- ঘ) indolent
ব্যাখ্যা: Insane অর্থ– উন্মাদ, পাগল; Stupid অর্থ– বোকা; Crazy অর্থ– বাতিকগ্রস্ত; Senseless অর্থ– নির্বোধ, অজ্ঞান; Indolent অর্থ– অলস। অর্থানুযায়ী Insane-এর synonym হচ্ছে Crazy। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৪: The antonym of 'different' is—
- ক) indifferent
- খ) callous
- গ) separate
- ঘ) similarসঠিক উত্তর
ব্যাখ্যা: Different অর্থ– ভিন্নতর, অন্যরকম; Indifferent অর্থ– উদাসীন; Callous অর্থ– উদাসীন; Separate অর্থ-পৃথক, আলাদা, ভিন্ন; Similar অর্থ– সদৃশ, অনুরূপ। এখানে Different-এর antonym হচ্ছে similar. সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: Which one is the correct sentence?
- ক) I have bought a soap yesterday
- খ) I have bought a bar of soap yesterday
- গ) I bought a bar of soap yesterdayসঠিক উত্তর
- ঘ) I had bought a soap yesterday
ব্যাখ্যা: Soap (সাবান) হলো uncountable noun. তাই এর পূর্বে a বসানো যাবে না। ফলে (ক) ও (ঘ) ভুল। Soap কে Countable হিসেবে ব্যবহার করতে হলে তার পূর্বে a bar of বসাতে হয়। বাক্যে yesterday থাকায় বাক্যটি past indefinife tense-এ হবে। সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৬: What kind of noun is 'fun'?
- ক) countable
- খ) uncountableসঠিক উত্তর
- গ) common
- ঘ) material
ব্যাখ্যা: Fun অর্থ– মজা, তামাসা। এটি uncountable noun. সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: The translation of 'কখন থেকে বৃষ্টি হচ্ছে?' is—
- ক) When has it been raining?
- খ) Since when has it been raining?সঠিক উত্তর
- গ) How long has it been raining?
- ঘ) From when has it been raining?
ব্যাখ্যা: কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝালে present perfect continuous tense হয়। কাজটি শুরুর সময় উল্লেখ থাকলে since বসে এবং উল্লেখ না থাকলে for বসে। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: The greeting to be used at 11 : 30 P.M. is—
- ক) good eveningসঠিক উত্তর
- খ) good night
- গ) good afternoon
- ঘ) good bye
ব্যাখ্যা: সন্ধ্যার পর Greeting (সম্ভাষণ) হিসেবে সাক্ষাতের সময় Good evening ব্যবহৃত হয়। তবে বিদায় নেয়ার সময় Good night ব্যবহৃত হয়। সঠিক উত্তর (ক)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৯: Which is the correct spelling?
- ক) Newmonia
- খ) Pneumoniaসঠিক উত্তর
- গ) Penwmania
- ঘ) Neumonia
ব্যাখ্যা: Correct spelling is 'Pneumonia' (ফুসফুস প্রদাহ)। সুতরাং উত্তর (খ)। এ ধরনের আরও কিছু শব্দ হলো Psychology, (সাইকোলোজি), Tsunami (সুনামি), Pteris (টেরিস), Knesset (নেসেট) ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: The door opened automatically. The verb in this sentence is—
- ক) transitive
- খ) intransitiveসঠিক উত্তর
- গ) neither transitive nor intransitive
- ঘ) linking
ব্যাখ্যা: যে verb-এর পর কর্ম (object) থাকে তাকে transitive verb (সকর্মক ক্রিয়া) বলে। যে verb-এর পর কোনো object থাকে না তাকে intransitive verb বলে। এখানে 'Open' verb-এর পরে কোনো object নেই। তাই তা intransitive verb. সুতরাং সঠিক উত্তর (খ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
