প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪১: কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী?
- ক) HF
- খ) HCl
- গ) HIসঠিক উত্তর
- ঘ) HBr
ব্যাখ্যা: হ্যালোজেন এসিডসমূহের ক্রিয়াশীলতার ক্রম হচ্ছে : HI>HBr>HCl>HF। অর্থাৎ HI হচ্ছে সবচেয়ে শক্তিশালী হ্যালোজেন এসিড।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪২: পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ঐ উচ্চতায়–
- ক) বায়ুর চাপ বেশি
- খ) বায়ুর চাপ কমসঠিক উত্তর
- গ) সূর্যতাপের প্রখরতা বেশি
- ঘ) সূর্যতাপের প্রখরতা কম
ব্যাখ্যা: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম থাকায় পানি অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কমে যায় 100°C এর কম তাপমাত্রায় ফুটতে শুরু করে অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তাই উঁচু পাহাড়ে রান্না বান্না করা অসুবিধাজনক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: Paint-এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়–
- ক) এলকোহল
- খ) পেট্রোল
- গ) তারপিনসঠিক উত্তর
- ঘ) পানি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: খর পানি বলতে কি বোঝায়?
- ক) যে পানি বিস্বাদ
- খ) যে পানি ঘোলা ও লবণাক্ত
- গ) যে পানিতে সাবানের ফেনা হয় নাসঠিক উত্তর
- ঘ) যে পানিতে চিনির সরবত তৈরি করা যায় না
ব্যাখ্যা: প্রচুর সাবান খরচ করেও যে পানিতে সহজে ফেনা হয় না তাকে খর পানি বলে। সমুদ্রের পানি, ঝরনার পানি, নদীর পানি, গভীর নলকূপের পানি খর পানি। যে পানিতে সহজে ফেনা হয় তাকে মৃদু পানি বলে। বৃষ্টির পানি, পুকুরের পানি মৃদু পানি। প্রাকৃতিক পানির মধ্যে বৃষ্টির পানিই সবচেয়ে মৃদু।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: ইউরিয়া সারের প্রধান কাজ কি?
- ক) গাছকে সবুজ ও সতেজ করাসঠিক উত্তর
- খ) গাছের কাণ্ডকে শক্ত করা
- গ) শাক-সবজির স্বাদ বৃদ্ধি করা
- ঘ) গাছের পোকা-মাকড় রোধ করা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
- ক) ৮২.০২ ভাগ
- খ) ৭৮.০২ ভাগসঠিক উত্তর
- গ) ৭৬.০২ ভাগ
- ঘ) ৭৪.০২ ভাগ
ব্যাখ্যা: বায়ুর উপাদানগুলোর শতকরা পরিমাণের মধ্যে N = ৭৮.০২%, O₂ = ২০.৯৩%, Ar = ০.৮০%, CO₂= ০.০৩% ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি?
- ক) অ্যানোফিলিস
- খ) এডিসসঠিক উত্তর
- গ) কিউলেক্স
- ঘ) সব ধরনের মশা
ব্যাখ্যা: এডিস মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে। অপরদিকে স্ত্রী অ্যানোফিলিস ও কিউলেক্স মশা যথাক্রমে ম্যালেরিয়া ও ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী পরজীবী বহন করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: কোলেস্টেরল কি?
- ক) এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহলসঠিক উত্তর
- খ) এক ধরনের জৈব এসিড
- গ) স্বাদ বর্ণহীন অ্যামিনো এসিড
- ঘ) এক ধরনের পলিমার
ব্যাখ্যা: কোলেস্টেরল হলো একজাতীয় স্টেরয়েড অ্যালকোহল। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডের নানা রকম রোগসহ স্ট্রোক হতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: দেহে আমিষের কাজ কি?
- ক) এন্টিবডি উৎপাদন হ্রাস করা
- খ) দেহে কোষগুলোর কর্মক্ষমতা হ্রাস করা
- গ) দেহে কোষ গঠনে সহায়তা করাসঠিক উত্তর
- ঘ) দেহে কোষগুলোর বিপাক ক্রিয়া বৃদ্ধি করা
ব্যাখ্যা: আমিষের প্রধান কাজ হলো দেহের কোষ গঠনে সহায়তা করা। দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি। আমিষ দেহের এন্টিবডি উৎপাদনেও মুখ্য ভূমিকা পালন করে এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫০: বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
- ক) বৈজ্ঞানিক আর্কিমিডিস
- খ) বৈজ্ঞানিক ডাল্টন
- গ) গ্যালিলিও
- ঘ) বৈজ্ঞানিক আইনস্টাইনসঠিক উত্তর
ব্যাখ্যা: বৈজ্ঞানিক আর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন। জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব প্রদান করেন। পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও।
বিষয়: গণিত
প্রশ্ন ৫১: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ক) 14 বর্গমিটার
- খ) 16 বর্গমিটার
- গ) 12 বর্গমিটারসঠিক উত্তর
- ঘ) 20 বর্গমিটার
ব্যাখ্যা: ধরি, ভূমি = b মিটার। সমান সমান বাহু = x এর 5/6 = 5x/6 মিটার। শর্তমতে, x + 5x/6 + 5x/6 = 16 বা, x + 2·5x/6 = 16 বা, x + 5x/3 = 16 বা, (3x+5x)/3 = 16 বা, 8x = 48 x = 6 ভূমি, b = 6 মিটার সমান সমান বাহু, a = 5×6/6 = 5 মিটার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a²−b²) = (6/4)√(4·5²−6²) = 12 বর্গ মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 968 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
- ক) 64 মিটার
- খ) 33 মিটারসঠিক উত্তর
- গ) 28 মিটার
- ঘ) 31 মিটার
ব্যাখ্যা: ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার ∴ ক্ষেত্রফল = 2x² বর্গ মি. ∴ 2x² = 968 বা, x² = 484 বা, √x = √484 ∴ x = 22 প্রস্থ = 22 মিটার এবং দৈর্ঘ্য = 2×22 = 44 মিটার বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার = 2(44 + 22) মিটার = 132 মিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য = 132/4 মিটার = 33 মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৫৩: দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 2 হলে তাদের আয়তনের অনুপাত কত?
- ক) 9 : 4
- খ) 27 : 8সঠিক উত্তর
- গ) 12 : 4
- ঘ) 27 : 4
ব্যাখ্যা: ধরি, ব্যাসার্ধদ্বয় r₁ এবং r₂ r₁/r₂ = 3/2 বা, r₁³/r₂³ = 3³/2³ = 27/8 বা, (4/3·πr₁³)/(4/3·πr₂³) = 27/8 আয়তনের অনুপাত = 27 : 8
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: 5xy + 28x − 2 = 0 এবং y = −4 হলে, 4x + y = কত?
- ক) 3
- খ) 4
- গ) −3সঠিক উত্তর
- ঘ) 6
ব্যাখ্যা: 5xy + 28x − 2 = 0 বা, 5x(−4) + 28x − 2 = 0 [∵ y = −4] বা, −20x + 28x − 2 = 0 বা, 8x = 2 বা, x = 2/8 = 1/4 4x + y = 4·1/4 + (−4) = 1 − 4 = −3
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: a = 2b = 3c এবং abc = 36 হলে, c = কত?
- ক) √2
- খ) 2√2
- গ) 2সঠিক উত্তর
- ঘ) 4∛2
ব্যাখ্যা: a = 2b = 3c এবং abc = 36 বা, 3c·(3c/2)·c = 36 বা, 9c³ = 72 বা, c³ = 8 বা, c³ = 2³ c = 2
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: ⌊r . ⁿpᵣ = ?
- ক) ⌊n / ⌊n−r
- খ) ⌊n / (⌊r ⌊n−r)
- গ) ⌊r ⌊n / ⌊n−rসঠিক উত্তর
- ঘ) ⌊n−r / ⌊r
ব্যাখ্যা: ⌊r ⁿpᵣ = ⌊r ⌊n / ⌊n−r [সূত্র : ⁿpᵣ = ⌊n / ⌊n−r]
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: f(x) = (4x−7)/(x−2) হলে f(2) কত?
- ক) 1/4
- খ) 0
- গ) অসংজ্ঞায়িতসঠিক উত্তর
- ঘ) 1/3
ব্যাখ্যা: f(x) = (4x−7)/(x−2) f(2) = (4·2−7)/(2−2) = 1/0, যা অসংজ্ঞায়িত। কারণ ভগ্নাংশের হর কখনও শূন্য হতে পারে না।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: x⁴ − 4x³ + 5x² + 8x − 10 কে x − 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
- ক) 45
- খ) 38
- গ) 24
- ঘ) 32সঠিক উত্তর
ব্যাখ্যা: ভাগফল x³ − x² + 2x + 14, ভাগশেষ 32। (ভাগ প্রক্রিয়া: x⁴−3x³; −x³+5x²; −x³+3x²; 2x²+8x; 2x²−6x; 14x−10; 14x−42; 32)
বিষয়: গণিত
প্রশ্ন ৫৯: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5, 8, 12, 14 দ্বারা বিভাজ্য?
- ক) 701
- খ) 801সঠিক উত্তর
- গ) 815
- ঘ) 709
ব্যাখ্যা: ল.সা.গু. = 4×2×5×3×7 = 840 840 ) 99999 ( 119 (ভাগ প্রক্রিয়া: 840; 1599; 840; 7599; 7560) নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (119 + 1) × 840 − 99999 = 801
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: রহিম ঘণ্টায় 5 কিমি বেগে হেঁটে 'A' স্থান হতে 'B' স্থানে গেল। সুবাস ঘণ্টায় 6 কিমি বেগে হেঁটে 'B' হতে 'A' স্থানে গেল। সুবাসের পৌঁছাতে 1/2 ঘণ্টা সময় কম লাগল। 'A' স্থান হতে 'B' স্থানের দূরত্ব কত?
- ক) 15 কিমিসঠিক উত্তর
- খ) 17 কিমি
- গ) 12 কিমি
- ঘ) 14 কিমি
ব্যাখ্যা: ধরি, দূরত্ব = x কিমি। সুবাস 5 কিমি যায় = 1 ঘণ্টায় 1 = 1/5 x = x/5 আবার, সুবাস 6 কিমি যায় = 1 ঘণ্টায় x = x/6 শর্তমতে, x/5 − x/6 = 1/2 বা, (6x−5x)/30 = 1/2 বা, x/30 = 1/2 ⇒ x = 30/2 = 15 দূরত্ব 15 কিমি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
