প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮১: কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
- ক) ইসরাইল
- খ) মিয়ানমার
- গ) তাইওয়ানসঠিক উত্তর
- ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা: তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক কোনো সম্পর্কই নেই।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮২: বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
- ক) নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
- খ) সেপরা (পর্তুগাল)
- গ) বেইজিং (চীন)
- ঘ) কাশ্মীর (ভারত)
ব্যাখ্যা: [Note : ২০১৬ সালে ভারতের তামিল নাড়ুতে চালু হওয়া বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬৪৮ মেগাওয়াট। তবে ২০৩০ সাল নাগাদ ২০০ গিগাওয়াট শক্তিসম্পন্ন বৃহত্তম সৌর প্যানেলটি নির্মিত হচ্ছে সৌদি আরবে।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেয়েছে কোন দেশ?
- ক) বাংলাদেশসঠিক উত্তর
- খ) ভারত
- গ) পাকিস্তান
- ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা: ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট ৪টি দেশে (ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে জঙ্গি হামলা ও অস্থিরতার জন্য ICC পাকিস্তানের খেলাগুলোকে বাকি তিন দেশে বণ্টন করে দেয়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে অনুষ্ঠিত হয় এবং ফাইনাল বা সমাপনী অনুষ্ঠান হয় ভারতে। দশম বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এ শ্রীলংকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, ২০১৯ সালে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৪: রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সম্প্রতি কোন দেশে একটি স্কুলের নামকরণ করা হয়েছে?
- ক) জাপানসঠিক উত্তর
- খ) জার্মানি
- গ) ব্রিটেন
- ঘ) যুক্তরাষ্ট্র
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮৫: বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশের অবস্থান?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) চীনসঠিক উত্তর
- গ) জাপান
- ঘ) জার্মানি
ব্যাখ্যা: বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৬: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে?
- ক) ৫ জুন
- খ) ২৩ জুন
- গ) ২৬ জুনসঠিক উত্তর
- ঘ) ২৭ জুন
ব্যাখ্যা: ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রাণ পাবার লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী পালিত হয় 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
- ক) ১৯৭৮
- খ) ১৯৮০
- গ) ১৯৮৬
- ঘ) ১৯৮৮সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০০৫ সালের মধ্যে পোলিও মুক্ত বিশ্ব গড়ার আশা ব্যক্ত করে। তাদের এ কর্মসূচি ১৯৮৮ সালে শুরু হয়। আলবার্ট সাবিন (Albert Sabin) কর্তৃক উদ্ভাবিত খাওয়ার উপযোগী পোলিও টিকা দিয়ে এ কর্মসূচি পরিচালিত হয়। ১৯৮৮ সালে WHO ছাড়াও UNICEF, রোটারি ফাউন্ডেশন এ কর্মসূচি গ্রহণ করে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৮: জাতিসংঘের অষ্টম মহাসচিবের নাম কি?
- ক) শশী থারুর
- খ) ভাইরা ভাইক ফ্রেইবার্গা
- গ) সুরাকিয়ার্ত সাথিরাই
- ঘ) বান কি মুনসঠিক উত্তর
ব্যাখ্যা: জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক। উল্লেখ্য, জাতিসংঘের নবম তথা বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- ক) ১১৬
- খ) ১১৮
- গ) ১১৫
- ঘ) ১১৯
ব্যাখ্যা: [Note : NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২০। ২০১১ সালের ২৫ মে আজারবাইজান ও ফিজির সদস্যপদ লাভ করে।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
- ক) কানাডাসঠিক উত্তর
- খ) অস্ট্রেলিয়া
- গ) দক্ষিণ আফ্রিকা
- ঘ) ভারত
ব্যাখ্যা: কানাডার আয়তন ৯৯,৭৬,১৪০ কিমি। দেশটি ১০টি প্রদেশ ও দুটি অঞ্চল নিয়ে গঠিত। লিলিফুলের দেশ/ম্যাপল পাতার দেশ কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: পাবলো পিকাসো কোন দেশের চিত্রকর?
- ক) ফ্রান্স
- খ) ইতালি
- গ) স্পেনসঠিক উত্তর
- ঘ) জার্মানি
ব্যাখ্যা: পাবলো পিকাসো, সালভাদরডালি— স্পেন, লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো— ইতালি, ভিনসেন্ট ভ্যানগগ—নেদারল্যান্ডস।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ১০ সদস্যের বেশি হবে না?
- ক) ৫৮(ক)
- খ) ৫৮(খ)
- গ) ৫৮(গ)সঠিক উত্তর
- ঘ) ৫৮(ঘ)
ব্যাখ্যা: [Note : সংবিধানের ৫৮ গ এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রধান উপদেষ্টা এবং অপর অনধিক দশজন উপদেষ্টার সমন্বয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, যারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৩: গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?
- ক) মালয়েশিয়াসঠিক উত্তর
- খ) ইন্দোনেশিয়া
- গ) ফিলিপাইন
- ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু হয় ১৯৮৫ সালে মালয়েশিয়ায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না–
- ক) দক্ষিণ আফ্রিকা
- খ) ভারত
- গ) অস্ট্রেলিয়া
- ঘ) মোজাম্বিকসঠিক উত্তর
ব্যাখ্যা: মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ শাসনের অধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য। ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথ সদস্য নয়– বাহরাইন, ইরাক, মিশর, জর্ডান, কুয়েত, মিয়ানমার, কাতার, সুদান, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: ২০০৬ সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক খেতাব 'অফিসার অব দ্য লিজিয়ন অব অনার' লাভ করেন কে?
- ক) ভূপেন হাজারিকা
- খ) লতা মুঙ্গেশকরসঠিক উত্তর
- গ) অমিতাভ বচ্চন
- ঘ) শাহরুখ খান
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?
- ক) এরিখ কালফেট
- খ) গুন্টার গ্রাসসঠিক উত্তর
- গ) নাগিব মাহফুজ
- ঘ) শেক্সপিয়র
ব্যাখ্যা: ১৬ অক্টোবর ১৯২৭ গুন্টার গ্রাস পোল্যান্ডের বন্দর নগরী ডানজিগে জন্মগ্রহণ করেন। লেখায় হাত দেয়ার আগে ভাস্কর ছিলেন গ্রাস। ১৯৪৮ সালে ভর্তি হন ডুসেলডর্ফ একাডেমী অফ আর্টে। ১৯৫৩ থেকে ১৯৫৫ পর্যন্ত পশ্চিম বার্লিনে স্টেট একাডেমী অফ ফাইন আর্ট-এ পড়াশুনা করেছেন। ডুসেলডর্ফ আর বার্লিন এই দুই শহরে থাকাকালীন লেখালেখি বলতে কবিতাই ছিল তার বিচরণভূমি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি বার্লিনে ভাস্কর হিসেবেই কাজ করেছেন। প্যারিসে থাকাকালীন ১৯৫৬ সালে হাত দেন অমর উপন্যাস 'টিন ড্রাম' লেখায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
- ক) নিকারাগুয়া
- খ) কলাম্বিয়াসঠিক উত্তর
- গ) মেক্সিকো
- ঘ) হন্ডুরাস
ব্যাখ্যা: কলম্বিয়া বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: দক্ষিণ এশিয়ার ড. ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী?
- ক) ১ম
- খ) ২য়সঠিক উত্তর
- গ) ৩য়
- ঘ) ৪র্থ
ব্যাখ্যা: দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল পান মাদার তেরেসা ১৯৭৯ সালে। দক্ষিণ এশিয়ায় শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?
- ক) ওয়াশিংটন
- খ) প্যারিস
- গ) মস্কো
- ঘ) লন্ডনসঠিক উত্তর
ব্যাখ্যা: নেপোলিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে ১৮০৩ সালে ব্রিটেন যুদ্ধ ঘোষণা করলে ১৮০৫ সালে নেপোলিয়ন তার সামুদ্রিক জাহাজ দ্বারা ব্রিটেন আক্রমণ করার আদেশ দিলে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়। ১৮০৫ সালের ২১ অক্টোবর সকালে ট্রাফালগারে ফরাসি এডমিরাল ভিলেনেউকের নেতৃত্বাধীন ফরাসি-স্পেনীয় যুদ্ধজাহাজের ওপর ব্রিটিশ এডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটিশ যুদ্ধজাহাজ আক্রমণ করে। ভয়ংকর এ যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। ট্রাফালগার যুদ্ধের বিজয় উৎসব পালনের জন্য ব্রিটেন লন্ডনে ট্রাফালগার স্কোয়ার নির্মাণ করে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১০০: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ৯৫তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) সুইজারল্যান্ডসঠিক উত্তর
- খ) পোল্যান্ড
- গ) জার্মানি
- ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা: ILO ১১ এপ্রিল ১৯১৯ সালে গঠিত হয়। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ ILO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভা। ১৯৬৯ সালে ILO শান্তিতে নোবেল পুরস্কার পায়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
