প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: 'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?
- ক) ইতোপূর্বে
- খ) ইতঃপূর্বেসঠিক উত্তর
- গ) ইতোঃপূর্বে
- ঘ) ইতপূর্বে
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২: 'হরতন' শব্দটি—
- ক) আরবি
- খ) ফারসি
- গ) ওলন্দাজসঠিক উত্তর
- ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা: 'হরতন' শব্দটি ওলন্দাজ ভাষা থেকে আগত বাংলায় ব্যবহৃত শব্দ। এরূপ আরো কতিপয় শব্দ; যেমন– ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন ইত্যাদি। অন্যদিকে আরবি শব্দের মধ্যে ঈমান, কুরআন, গোসল, তসবি, আদালত, কলম, মোক্তার, রায় প্রভৃতি অন্যতম। ফারসি শব্দের মধ্যে খোদা, পয়গম্বর, কারখানা, চশমা, দফতর, বাদশাহ প্রভৃতি প্রধান এবং পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলমারী, গীর্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি অন্যতম।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি?
- ক) অক্ষরবৃত্ত
- খ) মাত্রাবৃত্ত
- গ) স্বরবৃত্তসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত-মধুর ও তরঙ্গ-ঝঙ্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়— মাত্রাবৃত্ত ছন্দ (Moric Metre), স্বরবৃত্ত ছন্দ (Stressed Metre) এবং অক্ষরবৃত্ত ছন্দ (Mixed or Composite Metre)। মাত্রাবৃত্ত ছন্দ হলো ধ্বনিপ্রধান, ধ্বনিমাত্রিক, বিস্তার-প্রধান বা দুর্বল ভঙ্গির ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হলো বলবৃত্ত, বলপ্রধান, স্বরাঘাতপ্রধান, শ্বাসাঘাতপ্রধান, ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ বা প্রবল ভঙ্গির ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দ হলো তানপ্রধান, অক্ষরমাত্রিক, মিশ্র প্রকৃতির, সঙ্কোচ প্রধান বা সাধারণ ভঙ্গির ছন্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
- ক) ব
- খ) ট
- গ) ঝসঠিক উত্তর
- ঘ) খ
ব্যাখ্যা: বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। সুতরাং মহাপ্রাণ ঘোষ ধ্বনিগুলো হলো– ঘ, ঝ, ঢ, ধ, ভ ইত্যাদি। উল্লেখ্য যে, ৩য় + ৪র্থ = ঘোষ = গ, ঘ জ, ঝ দ, ধ ব, ভ ২য় + ৪র্থ = মহাপ্রাণ = খ, ঘ ছ, ঝ থ, ধ ফ, ভ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
- ক) ড়
- খ) ঢ়সঠিক উত্তর
- গ) ল
- ঘ) র
ব্যাখ্যা: বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, 'ড়' ও 'ঢ়' বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি। সুতরাং তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি হলো 'ঢ়'। অন্যদিকে, 'র' হলো কম্পনজাত ধ্বনি এবং 'ল' হলো পার্শ্বিক ধ্বনি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: মাইকেল মধুসূদনের নাটক কোনটি?
- ক) শকুন্তলা
- খ) শর্মিষ্ঠাসঠিক উত্তর
- গ) ভদ্রার্জুন
- ঘ) রাবণবধ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের যাদুকর মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো হলো– শর্মিষ্ঠা (১৮৫৮), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন (১৮৭৪) প্রভৃতি। অন্যদিকে, 'ভদ্রার্জুন' তারাচরণ শিকদার রচিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। 'শকুন্তলা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের বঙ্গানুবাদ এবং 'রাবণ বধ' কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত নাটক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: বিভীষণের স্ত্রীর নাম কি?
- ক) উর্মিলা
- খ) মন্দোদরী
- গ) চিত্রাঙ্গদা
- ঘ) সরমাসঠিক উত্তর
ব্যাখ্যা: রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্যতম প্রধান চরিত্রগুলো হলো বিভীষণ, রাম, রাবণ, সরমা, লক্ষণ, সীতা, মেঘনাদ প্রমুখ। এখানে বিভীষণের স্ত্রী ছিলেন সরমা, যিনি বিভীষণকে খারাপ পথ থেকে ভালো পথে আসতে উদ্বুদ্ধ করেন। অবশ্য পরবর্তীতে রাবণের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী মন্দোদরীকে ও রামের পরামর্শক্রমে বিভীষণ বিয়ে করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'যুগলাঙ্গুরীয়' গ্রন্থের রচয়িতা কে?
- ক) প্যারীচাঁদ মিত্র
- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- গ) মশাররফ হোসেন
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'যুগলাঙ্গুরীয়' (১৮৭৪) একটি ছোট আখ্যান। আবার অনেকেই একে ছোট উপন্যাস (নভেলা) বা বড় গল্প বললেও বঙ্কিমচন্দ্র স্বয়ং একে উপকথা বলে অভিহিত করেছেন। এ গ্রন্থে কৌতুক-পরিহাসপূর্ণ উপভোগ্য কাহিনীর সংমিশ্রণ ঘটেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
- ক) জমিদার দর্পণ
- খ) বসন্তকুমারী
- গ) রত্নবতীসঠিক উত্তর
- ঘ) বিষাদ সিন্ধু
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেন রচিত উল্লিখিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত হয় রত্নবতী (১৮৬৯)। এছাড়া বসন্তকুমারী (নাটক, ১৮৭৩), জমিদার দর্পণ (নাটক, ১৮৭৩) এবং বিষাদ সিন্ধু (১৮৮৫-১৮৯১) তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন—
- ক) আল মাহমুদ
- খ) আবদুল করিম সাহিত্য বিশারদ
- গ) আবুল মনসুর আহমদসঠিক উত্তর
- ঘ) আবদুল কাদির
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'তিথিডোর' গ্রন্থের রচয়িতা—
- ক) বিহারীলাল চক্রবর্তী
- খ) বিষ্ণু দে
- গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ঘ) বুদ্ধদেব বসুসঠিক উত্তর
ব্যাখ্যা: তিথিডোর (১৯৪৯) উপন্যাসটি বুদ্ধদেব বসুর রচনা। উপন্যাসটি তিন খণ্ডে বিভক্ত। বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর-নারীর জীবন যাপনের মনোরম ও মধুর কাহিনী এ উপন্যাসে বর্ণিত হয়েছে। কাহিনীর মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাস কোনটি?
- ক) খোঁয়ারি
- খ) খোয়াবনামাসঠিক উত্তর
- গ) দুধেভাতে উৎপাত
- ঘ) দোজখের ওম
ব্যাখ্যা: আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) রচিত উপন্যাস হচ্ছে খোয়াবনামা (১৯৯৬)। অন্যদিকে, খোঁয়ারি (১৯৮২), দুধেভাতে উৎপাত (১৯৮৫) ও দোজখের ওম (১৯৮৯) হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: 'শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথিটির আবিষ্কারক—
- ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভসঠিক উত্তর
- খ) হরপ্রসাদ শাস্ত্রী
- গ) অতীশ দীপঙ্কর
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের আদিগ্রন্থ 'শ্রীকৃষ্ণকীর্তন'। পুঁথিটি ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন। পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: 'পদ্মরাগ' গ্রন্থের রচয়িতা কে?
- ক) ফজিলাতুন্নেসা
- খ) নবাব ফয়জুন্নেসা
- গ) রোকেয়া সাখাওয়াত হোসেনসঠিক উত্তর
- ঘ) বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা: 'পদ্মরাগ' (১৯২৪) উপন্যাসটি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের রচনা। তার অন্যান্য গ্রন্থের মধ্যে মতিচূর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, 'জননী সাহসিকা' খ্যাত সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, কেয়ার কাঁটা, ইতল বিতল প্রভৃতি অন্যতম। ফজিলাতুন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক—
- ক) কবি ঈশ্বরগুপ্তসঠিক উত্তর
- খ) রাজা রামমোহন রায়
- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ) জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা: 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও 'সংবাদ রত্নাবলী' (১৮৩২) পত্রিকা দুটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্যদিকে, রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সম্পাদনা করেন 'সম্বাদ কৌমুদী' (১৮২১) পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন যথাক্রমে 'দিগদর্শন' (১৮১৮) ও 'সমাচার দর্পণ' (১৮১৮) পত্রিকা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৬: বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- ক) গৌর দাস
- খ) চার্লস উইলকিন্সসঠিক উত্তর
- গ) পঞ্চানন কর্মকার
- ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
ব্যাখ্যা: বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম—
- ক) অভাগীর স্বর্গ
- খ) মামলার ফল
- গ) মন্দিরসঠিক উত্তর
- ঘ) মহেশ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে 'মন্দির' (১৯০৩) এবং দ্বিতীয় সাহিত্যকর্ম হচ্ছে 'বড় দিদি' (১৯১৩)। তার অন্যান্য গল্পের মধ্যে মহেশ, বিলাসী, সতী, অভাগীর স্বর্গ, মামলার ফল ইত্যাদি উল্লেখযোগ্য।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: কাজী নজরুল ইসলামের লেখা 'ঝিলিমিলি' গ্রন্থখানি—
- ক) কাব্য
- খ) নাটকসঠিক উত্তর
- গ) উপন্যাস
- ঘ) সংগীত
ব্যাখ্যা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'ঝিলিমিলি' (১৯৩০) হচ্ছে নাটক। কবির অন্যান্য নাটকগুলো হলো 'আলেয়া' (১৯৩১), 'মধুমালা' (১৯৫৯) ইত্যাদি। কবির কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, জিঞ্জির প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা অন্যতম।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন—
- ক) স্মরণ
- খ) উৎসর্গ
- গ) নৈবেদ্যসঠিক উত্তর
- ঘ) খেয়া
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২০: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'-গানটির সুরকার কে?
- ক) আলতাফ মাহমুদসঠিক উত্তর
- খ) সমর দাস
- গ) আবদুল লতিফ
- ঘ) আবদুল আলীম
ব্যাখ্যা: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত এই গানটির প্রথম সুরকার প্রয়াত আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, গানটির গীতিকার বা রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
