প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮১: ২ (দুই) টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
- ক) বাংলাদেশ ব্যাংক গভর্নরের
- খ) অর্থমন্ত্রীর
- গ) বাংলাদেশ ব্যাংকের যে কোনো পরিচালকের
- ঘ) অর্থ সচিবেরসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৫ নভেম্বর ২০১৫ বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) আইন অনুযায়ী ১, ২ ও ৫ টাকার কাগুজে ও ধাতব মুদ্রা এখন সরকারি মুদ্রা। আর সরকারি মুদ্রাগুলোতে স্বাক্ষর থাকে অর্থসচিবের। তবে ১০-১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট। যেগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
- ক) Taenia saginata
- খ) Tanualosa ilisha
- গ) Capsychus saularisসঠিক উত্তর
- ঘ) Panthera tigris
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম Capsychus saularis. পক্ষান্তরে, Tanualosa ilisha হচ্ছে জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম এবং Panthera tigris হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: থিয়ামিনের অভাবজনিত রোগ হল—
- ক) গ্লসাইটিস (Glossitis)
- খ) পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia)
- গ) স্টোমাটাইটিস (Stomatitis)
- ঘ) বেরিবেরি (Beriberi)সঠিক উত্তর
ব্যাখ্যা: ভিটামিন বি₁ বা থিয়ামিনের অভাবে তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসাদ, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি₆ (পাইরিডক্সিন) ও বি₁₂ (সায়ানো কোবালামিন)-এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
- ক) ক্রিটেসাস যুগেসঠিক উত্তর
- খ) ট্রায়াসিক যুগে
- গ) প্রোটেরোজোয়িক যুগে
- ঘ) সিনোজোয়িক যুগে
ব্যাখ্যা: পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era-এর সূচনালগ্নে 'ক্রিটেসাস' (Cretaceous) যুগে (১৪৫.৫-৬৫.৫ মিলিয়ন বছর আগে)।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: গোলকের আয়তনের সূত্র কোনটি?
- ক) π × (ব্যাসার্ধ)² × দৈর্ঘ্য
- খ) π × (ব্যাসার্ধ)³
- গ) ৪/৩ × π × (ব্যাসার্ধ)³সঠিক উত্তর
- ঘ) ২ × π × (ব্যাসার্ধ)²
ব্যাখ্যা: গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হলো ৪/৩ × π × r³ বা, ৪/৩ × π × (ব্যাসার্ধ)³।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়—
- ক) ৭০৭০ কিলোমিটার
- খ) ১২১০০ কিলোমিটার
- গ) ৮৩৩২ কিলোমিটার
- ঘ) ৬৩৭১ কিলোমিটারসঠিক উত্তর
ব্যাখ্যা: সৌরজগতের একমাত্র জীবন্ত গ্রহ পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় ১২,৬৬৭ কিলোমিটার। এ হিসাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় ৬৩৩৩.৫ কিলোমিটার (প্রায়)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৭: কৃষ্ণগহ্বর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ—
- ক) এর মাধ্যাকর্ষণ শক্তি খুবই বেশি
- খ) এতে ভাসমান ধূলিকণা খুবই বেশি
- গ) এর মহাকর্ষ শক্তি খুবই বেশিসঠিক উত্তর
- ঘ) এদের কোনোটাই নয়
ব্যাখ্যা: মহাকাশের যে অঞ্চল থেকে আলোক শঙ্কু (light cones) নির্গত হয়ে দূরস্থিত কোনো পর্যবেক্ষকের নিকট পৌছে না, সে অঞ্চলকেই বলা হয় কৃষ্ণগহ্বর (Black hole)। এ কৃষ্ণগহ্বরের পৃষ্ঠের মহাকর্ষীয় ক্ষেত্র এমন শক্তিশালী যে, আলোক শঙ্কুগুলো ভিতর দিকে বেঁকে যায়। সে বক্রতা এতো বেশি যে, আলোক আর সেখান থেকে নির্গত হতে পারে না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৮: এক রক্তদান শিবিরে আপনি যদি 250 ml রক্ত দান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
- ক) ৫%সঠিক উত্তর
- খ) ৮%
- গ) ৭%
- ঘ) ৪%
ব্যাখ্যা: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত ৫-৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫ লিটার = ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেয়ার পরিমাণ = ২৫০×১০০/৫০০০ = ৫%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ?
- ক) মাটি
- খ) পানিসঠিক উত্তর
- গ) খাদ্য
- ঘ) গ্যাস
ব্যাখ্যা: যে সকল সম্পদ বারংবার ব্যবহারের পরও একেবারে শেষ হয়ে যায় না, বরং পুনরায় সম্পদের উৎস হিসেবে বিবেচিত হয় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resource) বলে। পৃথিবীতে নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, পানি শক্তি বা সম্পদ, বায়ুশক্তি বা সম্পদ অন্যতম। পানিচক্রের মাধ্যমে পানির নির্দিষ্ট পরিমাণ সর্বদা একই থাকে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: আনারস কোন জাতীয় ফল?
- ক) যৌগিক ফলসঠিক উত্তর
- খ) গুচ্ছ ফল
- গ) সরল ফল
- ঘ) রসালো ফল
ব্যাখ্যা: যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন– আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন– আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন– আম, জাম, মটর ইত্যাদি। রসালো ফলের ফলত্বক পুরু এবং রসালো থাকে। যেমন– কলা, আপেল, শসা ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: পটাসিয়াম মৌলটির প্রতীক হল—
- ক) Pt
- খ) Pa
- গ) Kসঠিক উত্তর
- ঘ) Po
ব্যাখ্যা: মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন– অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম (Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: পেন্সিলের শিষে প্রধানত থাকে—
- ক) কার্বন ব্লেক
- খ) লেড
- গ) প্লাস্টিক
- ঘ) গ্রাফাইটসঠিক উত্তর
ব্যাখ্যা: গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের প্রধান উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: 'নায়াগ্রা' জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
- ক) দক্ষিণ আফ্রিকা
- খ) ব্রাজিল
- গ) কানাডাসঠিক উত্তর
- ঘ) ইন্দোচীন
ব্যাখ্যা: 'নায়াগ্রা' জলপ্রপাত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ মিটার। এছাড়া দক্ষিণ আফ্রিকায় তুগেলা জলপ্রপাত; ব্রাজিলে গুয়ারিয়া জলপ্রপাত অবস্থিত, যা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৪: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান সভাপতি কে?
- ক) সালাম মুর্শেদী
- খ) কুতুব উদ্দিন আহমেদ
- গ) মোস্তফা কামাল
- ঘ) কাজী সালাউদ্দিনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে গঠিত হয় ১৫ জুলাই ১৯৭২। পক্ষান্তরে, আ হ ম মোস্তফা কামাল হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
- ক) মালয়েশিয়া
- খ) থাইল্যান্ড
- গ) ফিলিপাইন
- ঘ) ইন্দোনেশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ 'সুমাত্রা' (আয়তন ৪,২৭,৩০০ বর্গকিমি) ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার অন্য দ্বীপগুলো হলো বোর্নিও, জাভা, কালিমান্তান, সুলাভেসি ও ইরিয়ান জায়া। পক্ষান্তরে, ফিলিপাইনের দ্বীপগুলোর মধ্যে মিন্দানাও অন্যতম। মালয়েশিয়া ও থাইল্যান্ডে উল্লেখযোগ্য কোনো দ্বীপ নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৯৪৮ সালে
- খ) ১৯৫২ সালে
- গ) ১৯৫৫ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
- ক) Embryology
- খ) Mycology
- গ) Microbiology
- ঘ) Entomolgyসঠিক উত্তর
ব্যাখ্যা: কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ Entomology। পক্ষান্তরে, 'Embryology' হচ্ছে ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিদ্যা, 'Mycology' হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যা বা ছত্রাকবিদ্যা এবং 'Microbiology' হচ্ছে অণুজীব বিদ্যার ইংরেজি প্রতিশব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: 'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত?
- ক) নিউইয়র্কসঠিক উত্তর
- খ) ওয়াশিংটন
- গ) চীন
- ঘ) লন্ডন
ব্যাখ্যা: বিশ্বে শেয়ার মার্কেটের জন্য খ্যাত 'ওয়াল স্ট্রীট' নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনের পূর্ব নদীর পাশে অবস্থিত একটি রাস্তা। নিউইয়র্কের আর্থিক জেলা বা অঞ্চল (ফিন্যানশিয়াল ডিস্ট্রিক্ট) হিসেবে অভিহিত করা হয় এ এলাকাকে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ 'নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ' যা NASDAQ নামে বিখ্যাত– এখানেই অবস্থিত।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৯: কয়টি BIT মিলে এক BYTE হয়?
- ক) ০ – ২০
- খ) ৭ – ৬৪
- গ) ৮ – ৬৪
- ঘ) ০ – ৬৪
ব্যাখ্যা: ৮ বিটে (BIT) এক বাইট (BYTE)। অর্থাৎ ১ বাইট = ৮ বিট। ১ কিলোবাইট = ১০২৪ বাইট। ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১০০: http—এ সংক্ষিপ্ত রূপটি কী বোঝায়?
- ক) Hypertext Transfer Protocolসঠিক উত্তর
- খ) High Task Termination Procedure
- গ) Harvard Teletext Proof
- ঘ) Times Technical Proffessionals
ব্যাখ্যা: কম্পিউটার-ইন্টারনেটে ব্যবহৃত শব্দ সংক্ষেপ http-এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Hyper Text Transfer Protocol। এটি www-এর জন্য একটি আদর্শ প্রটোকল। এর কারণেই ওয়েবপেজগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিজিট করা যায়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
