বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর সহকারী পরিচালক ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: 'গ্রাসনস্ত' কথাটির অর্থ কী?
- ক) সমাজতন্ত্রের সংগঠন
- খ) গণতন্ত্রের পুনঃপ্রবর্তন
- গ) মুক্ত আলোচনাসঠিক উত্তর
- ঘ) গণতান্ত্রিক সংগঠন
ব্যাখ্যা: গ্রাসনস্ত অর্থ মুক্ত বা খোলামেলা আলোচনা। ১৯৮৫ খ্রিস্টাব্দে মিখাইল গর্বাচেভের এ নীতির (পেরেস্ত্রেইকা—অর্থনৈতিক পুনর্গঠন) ফলে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র গঠিত হয় বলে ধারণা করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ২: আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
- ক) ওমান
- খ) ইয়েমেন
- গ) ভুটান
- ঘ) মালে
ব্যাখ্যা: Note : আয়তনে এশিয়ার ছোট দেশ মালদ্বীপ। দেশটির রাজধানী মালে। আয়তন ২৯৮ বর্গ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: ঘানা-এর প্রধান ভাষা কী?
- ক) মেন্ডি
- খ) স্প্যানিশ
- গ) ইংরেজি
- ঘ) হাউসাসঠিক উত্তর
ব্যাখ্যা: ঘানার দাপ্তরিক ভাষা (official language) ইংরেজি। হাউসা (Hausa) ঘানার দাপ্তরিক ভাষা না হলেও এটা ঘানার lingua-franca (বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়)। ঘানার ১৬% মুসলমান হাউসা ভাষায় কথা বলে। উল্লেখ্য, মেন্ডি ও স্প্যানিশ ঘানার ভাষা নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
- ক) নেদারল্যান্ডস
- খ) বেলজিয়ামসঠিক উত্তর
- গ) ফিনল্যান্ড
- ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা: ভৌগোলিক উপনাম অনুসারে ইউরোপের ককপিট/রণক্ষেত্র– বেলজিয়াম, ইউরোপের ক্রীড়াভূমি– সুইজারল্যান্ড এবং স্ক্যান্ডিনেভীয় দ্বীপের দেশ– ফিনল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
- ক) হেলভেসিয়াসঠিক উত্তর
- খ) রোডেশিয়া
- গ) ডয়েসল্যান্ড
- ঘ) সলসবেরি
ব্যাখ্যা: সুইজারল্যান্ডের প্রাচীন নাম হেলভেসিয়া (Helvetia)। হারারে'র পুরাতন নাম সলসবেরী, জিম্বাবুয়ে'র পুরাতন নাম দক্ষিণ রোডেশিয়া, জার্মানির পুরাতন নাম ডয়েসল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'নাগার্নো কারাবাখ' হলো একটি—
- ক) ছিটমহলসঠিক উত্তর
- খ) সমরকেন্দ্র
- গ) গোয়েন্দা সংস্থা
- ঘ) বিদ্রোহী দল
ব্যাখ্যা: এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বিতর্কিত ছিটমহল। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে এর মালিকানা নিয়ে বিরোধ চলছে। মালিকানার এখনো নিষ্পত্তি হয়নি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: 'সিটি অব জয়' চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে?
- ক) ঢাকা
- খ) করাচি
- গ) দিল্লি
- ঘ) কোলকাতাসঠিক উত্তর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
- ক) ইন্দিরা গান্ধী
- খ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা
- গ) শ্রীমাভো বন্দরনায়েকসঠিক উত্তর
- ঘ) বেনজির ভুট্টো
ব্যাখ্যা: শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক; ১৯৬৪ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: 'Trans World Airlines' কোন দেশের বিমান সংস্থা?
- ক) বেলজিয়াম
- খ) ডেনমার্ক
- গ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
- ঘ) ইন্দোনেশিয়া
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: ভলভো কোন দেশের গাড়ি?
- ক) ইতালি
- খ) সুইডেনসঠিক উত্তর
- গ) জার্মানি
- ঘ) জাপান
বিষয়: বাংলা
প্রশ্ন ১১: বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
- ক) একজন কবি ও রাজনীতিবিদ
- খ) একজন কবি ও সমাজসেবকসঠিক উত্তর
- গ) শিশুতোষ গ্রন্থলেখক ও সমাজসেবক
- ঘ) একজন কবি ও গৃহিণী
ব্যাখ্যা: বেগম সুফিয়া কামাল (১৯১১-৯৯)-এর বিখ্যাত কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া', 'মন ও জীবন', 'উদাত্ত পৃথিবী', 'অভিযাত্রিক', 'মায়া কাজল' প্রভৃতি। তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূলক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাঁকে বাংলাদেশের জনগণ 'জননী সাহসিকা' অভিধায় অভিষিক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও'— পংক্তিটি কোন কবির লেখা?
- ক) মোজাম্মেল হক
- খ) কামিনী রায়
- গ) জসীমউদ্দীনসঠিক উত্তর
- ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীনের (১৯০৩-১৯৭৬) 'আসমানী' কবিতার অন্তর্গত এ লাইনটি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: নিচের কোনটি নাটক?
- ক) একপয়সার বাঁশি
- খ) বহুবচন
- গ) উত্তরণসঠিক উত্তর
- ঘ) খাতার শেষপাতা
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: 'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে—
- ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৫: মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণীর নাটক?
- ক) পৌরাণিক
- খ) সামাজিক
- গ) ঐতিহাসিকসঠিক উত্তর
- ঘ) রূপক
ব্যাখ্যা: এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্কবিশিষ্ট ঐতিহাসিক এ নাটকটির কাহিনী গ্রহণ করেন কায়কোবাদের 'মহাশ্মশান' থেকে।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি?
- ক) ৪টি
- খ) ৩টিসঠিক উত্তর
- গ) ৫টি
- ঘ) ৬টি
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ তিনটি। যথা– প্রাচীনযুগ (৬৫০-১২০০), মধ্যযুগ (১২০১-১৮০০) ও আধুনিক যুগ (১৮০১-বর্তমান সময় পর্যন্ত)।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: নিচের কোনটি উপন্যাস নয়?
- ক) যাপিত জীবন
- খ) খোয়াবনামা
- গ) পথ জানা নেইসঠিক উত্তর
- ঘ) ওঙ্কার
ব্যাখ্যা: 'যাপিত জীবন' সেলিনা হোসেনের উপন্যাস। 'খোয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। 'পথ জানা নাই' শামসুদ্দীন আবুল কালামের গল্পগ্রন্থ। 'ওঙ্কার' আহমদ ছফার উপন্যাস; রচিত হয়েছে '৬৯-এর গণ-অভ্যুত্থানের পটভূমিতে।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৮: ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল— ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
- ক) প্রমথ চৌধুরী
- খ) প্রমথনাথ বিশী
- গ) প্রেমেন্দ্র মিত্র
- ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
ব্যাখ্যা: এ কবিতার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প সম্পর্কে বলেছেন, 'অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে/শেষ হয়ে হইল না শেষ।'
বিষয়: বাংলা
প্রশ্ন ১৯: 'আমলার মামলা' নাটকটি লিখেছেন—
- ক) শওকত ওসমানসঠিক উত্তর
- খ) হুমায়ূন আহমেদ
- গ) মুনীর চৌধুরী
- ঘ) সেলিম আল-দীন
ব্যাখ্যা: নাটকটি কথাসাহিত্যিক শওকত ওসমানের (১৯১৭-১৯৯৮)। তাঁর অন্যান্য নাটক 'তস্কর ও লস্কর', 'বাগদাদের কবি', 'পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা', 'করের মণি' প্রভৃতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২০: কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
- ক) নন্দিত নরকে
- খ) আমি বীরাঙ্গনা বলছিসঠিক উত্তর
- গ) চৌচির
- ঘ) অভিশপ্ত নগরী
ব্যাখ্যা: নীলিমা ইব্রাহিম-এর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ 'আমি বীরাঙ্গনা বলছি'। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনীনির্ভর জীবন ইতিহাস এই 'আমি বীরাঙ্গনা বলছি'। 'নন্দিত নরকে' (উপন্যাস)— হুমায়ূন আহমেদ। 'চৌচির' (উপন্যাস) আবুল ফজল। 'অভিশপ্ত নগরী' (উপন্যাস)— সত্যেন সেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
