বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর সহকারী পরিচালক ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: 'টেকচাঁদ ঠাকুর' কার ছদ্মনাম?
- ক) প্যারীচাঁদ মিত্রসঠিক উত্তর
- খ) কালীপ্রসন্ন সিংহ
- গ) ভূদেব মুখোপাধ্যায়
- ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম পেঁচা।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
- ক) চরিত্রহীন
- খ) দত্তা
- গ) শ্রীকান্তসঠিক উত্তর
- ঘ) পথের দাবী
ব্যাখ্যা: অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)-এর আত্মজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত' ৪ খণ্ডে রচিত। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদাদিদি, রাজলক্ষ্মী, অভয়া, রোহিণী, গুরুদেব, যদুনাথ, সুনন্দা, কুশারী, পুঁটু, গহর, কমললতা। উপন্যাসটির সমাপ্তি টানা হয় কমললতার নিরুদ্দেশ যাত্রার মধ্য দিয়ে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: 'মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'— গানটির রচয়িতা কে?
- ক) অতুলচন্দ্র গুপ্ত
- খ) অতুল প্রসাদ সেনসঠিক উত্তর
- গ) গোবিন্দ চন্দ্র দাস
- ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
- ক) চাচা কাহিনীসঠিক উত্তর
- খ) বরফগলা নদী
- গ) খেলারাম খেলে যা
- ঘ) কবি
ব্যাখ্যা: রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর (১৯০৪-১৯৭৪) গল্পগ্রন্থ 'চাচা কাহিনী' (১৯৫২)। 'বরফ গলা নদী' (উপন্যাস) জহির রায়হানের, 'খেলা রাম খেলে যা' (উপন্যাস) সৈয়দ শামসুল হকের, 'কবি' (উপন্যাস) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৫: কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
- ক) কপালকুণ্ডলাসঠিক উত্তর
- খ) রামের সুমতি
- গ) হাজার বছর ধরে
- ঘ) যোগাযোগ
ব্যাখ্যা: ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের (১৮৩৮-১৮৯৯) তথা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হচ্ছে 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের 'পথিক তুমি পথ হারাইয়াছ'। 'রামের সুমতি' (সুখপাঠ্য বড়গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, 'হাজার বছর ধরে' (উপন্যাস) জহির রায়হানের এবং 'যোগাযোগ' (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: কোনটি ঠিক?
- ক) বিদ্রোহী—কাব্যগ্রন্থ
- খ) শেষের কবিতা—নাট্যগ্রন্থ
- গ) বিষবৃক্ষ—উপন্যাসসঠিক উত্তর
- ঘ) নৌকাডুবি—গল্পগ্রন্থ
ব্যাখ্যা: 'বিদ্রোহী' (কবিতা) কাজী নজরুল ইসলামের; 'শেষের কবিতা' (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের, 'নৌকাডুবি' (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের এবং 'বিষবৃক্ষ' (উপন্যাস) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৭: 'গৃহদাহ' উপন্যাসের প্রধান দু'টি চরিত্রের নাম কি?
- ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- খ) সুরেশ ও অচলাসঠিক উত্তর
- গ) গোবিন্দলাল ও রোহিনী
- ঘ) মধুসূদন ও কুমুদিনী
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'গৃহদাহ' (১৯২০) - এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মহিম, সুরেশ, অচলা, মৃণাল। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের মূল উপকরণ। উপন্যাসে বিবাহ-বহির্ভূত অসামাজিক প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন :
- ক) পালি
- খ) প্রাকৃত
- গ) বৈদিকসঠিক উত্তর
- ঘ) ভোজপুরী
ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্য ভাষা হলো বৈদিক বা ছান্দস্, সংস্কৃত, বৌদ্ধ-সংস্কৃত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৯: ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী — নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
- ক) আ + ঈ = এসঠিক উত্তর
- খ) অ + ঈ = এ
- গ) আ + ই = এ
- ঘ) অ + ই = এ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩০: 'বিপদে মোরে রক্ষা করো'—'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্তায় সপ্তমী
- খ) কর্মে শূন্য
- গ) অপাদানে সপ্তমীসঠিক উত্তর
- ঘ) করণে ২য়া
ব্যাখ্যা: 'বিপদ হতে মোরে রক্ষা করো' এভাবে কারক চিহ্নিত করতে হবে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩১: কোনটি রূপক সমাসের উদাহরণ?
- ক) চাঁদমুখ
- খ) ভবনদীসঠিক উত্তর
- গ) বড়বাবু
- ঘ) বাগানবাড়ি
ব্যাখ্যা: চাঁদমুখ– মুখ চাঁদের ন্যায় (উপমিত কর্মধারয়)। ভবনদী– ভব রূপ নদী (রূপক কর্মধারয়)। বড়বাবু– বড় যে বাবু (কর্মধারয়)। বাগানবাড়ী– বাগান ঘেরা বাড়ি (মধ্যপদলোপী কর্মধারয়)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩২: বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?
- ক) ২৫টিসঠিক উত্তর
- খ) ৩৯টি
- গ) ২৬টি
- ঘ) ৪৯টি
ব্যাখ্যা: ব্যঞ্জনবর্ণের ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে মোট ২৫টি ধ্বনি রয়েছে। এ পাঁচটি বর্গ হচ্ছে ক-বর্গ, চ-বর্গ, ট-বর্গ, ত-বর্গ ও প-বর্গ। এ পঁচিশটি ধ্বনি উচ্চারণে জিহ্বার সাথে অন্য বাগযন্ত্রের কোনো কোনো অংশ কিংবা ওষ্ঠের (উপরের ঠোঁট) সাথে অধরের (নিচের ঠোঁট) স্পর্শ ঘটে; অর্থাৎ এ ধ্বনিগুলোর উচ্চারণে বাকপ্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাধা পেয়ে বেরিয়ে যায়। বাধা পেয়ে স্পষ্ট হয় বলে একে স্পর্শ ধ্বনি বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: 'যা পূর্বে ছিল এখন নেই'—এক কথায় কি হবে?
- ক) অপূর্ব
- খ) অদৃষ্টপূর্ব
- গ) অভূতপূর্ব
- ঘ) ভূতপূর্বসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: নিচের কোনটি নেতিবাচক বাক্য?
- ক) হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
- খ) হৈম তাহার অর্থ বুঝিল নাসঠিক উত্তর
- গ) হৈম কি তাহার অর্থ বুঝিল না?
- ঘ) হৈম তাহার অর্থ বুঝিল!
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৫: বাংলা ভাষায় 'ঞ' হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?
- ক) এক
- খ) দুইসঠিক উত্তর
- গ) তিন
- ঘ) চার
ব্যাখ্যা: 'ঞ' এর উচ্চারণ 'য়ঁ' বা ইঁঅঁ-এর মতো। এ কারণে এ-বর্ণের নামও হয়েছে 'ইঁঅঁ'। ঞ সাধারণত চ-বর্গের চারটি বর্ণের (চ, ছ, জ, ঝ) পূর্বে কিংবা চ-এর পরে যুক্ত হলে তার উচ্চারণ দন্ত-ন-এর মতো হয় [যথা : মঞ্চ (মনচো), বাঞ্ছিত (বানছিতো), অঞ্জলি (অনজোলি), ঝঞ্ঝা (ঝনঝা) এবং চ-এর পরে, যাচঞা (জাচনা) ইত্যাদি]। সুতরাং এসব ক্ষেত্রে ঞ-এর উচ্চারণ নির্দেশিত হয়েছে 'ন' দিয়ে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন?
- ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতসঠিক উত্তর
- খ) দায়রা জজ আদালত
- গ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
- ঘ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা: এ আদালত কেবল বিভাগীয় শহরে থাকে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩৭: সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
- ক) মাছের প্রজনন ক্ষেত্র বলে
- খ) ঝড়ঝঞ্ঝা কবলিত এলাকা বলে
- গ) জনমানবহীন এলাকা বলে
- ঘ) সামুদ্রিক মাছ শিকারের জন্যসঠিক উত্তর
ব্যাখ্যা: এ দ্বীপটির অবস্থান কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে। এ দ্বীপটি সামুদ্রিক মাছ শিকার এবং অতিথি পাখির জন্য বিখ্যাত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৮: বাংলাদেশ সরকার 'প্রাথমিক শিক্ষা' সবার জন্য নিশ্চিত করার জন্য আগামী কত সালকে নির্ধারিত করেছে?
- ক) ২০১০
- খ) ২০১২
- গ) ২০১৫সঠিক উত্তর
- ঘ) ২০১৮
ব্যাখ্যা: ২০০০ খ্রিস্টাব্দে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা' অনুযায়ী ১০০ ভাগ শিক্ষার হার নিশ্চিতকরণে সময় নির্ধারণ করা হয়েছে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। উল্লেখ্য, বাংলাদেশ SDGs-এর ৪নং লক্ষ্যমাত্রার (মানসম্মত শিক্ষা) আলোকে ২০৩০ সালের মধ্যে সকল শিশুর জন্য মানসম্পন্ন প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সূচক নির্ধারণ করেছে। এছাড়া বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে ২০৩০ সালের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৯: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির লক্ষ্যে 'গ্রামীণ ব্যাংক' প্রতিষ্ঠার সময়কাল কত?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৩
- গ) ১৯৭৪
- ঘ) ১৯৭৫
ব্যাখ্যা: Note : গ্রামীণ ব্যাংক প্রথমে প্রকল্প হিসেবে ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা থেকে যাত্রা শুরু করে; ১৯৮৩ খ্রিস্টাব্দে ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে?
- ক) ৮টি
- খ) ১০টি
- গ) ১২টিসঠিক উত্তর
- ঘ) ১৫টি
ব্যাখ্যা: ১২তম ও সর্বশেষ ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (২০০৬), জয়পুরহাট। এর মধ্যে ৩টি মেয়েদের জন্য।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
