বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১: বাংলাদেশে উপজেলা কয়টি?
- ক) ৪৭৬
- খ) ৪৮৬
- গ) ৪৫৯
- ঘ) ৪৫১
ব্যাখ্যা: Note : বর্তমানে উপজেলা ৪৯২টি। সর্বশেষ উপজেলা হলো শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২: জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক?
- ক) ঘানা
- খ) মরক্কো
- গ) সেনেগাল
- ঘ) দক্ষিণ কোরিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: Note : জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। তিনি জাতিসংঘের নির্বাচিত নবম মহাসচিব। অষ্টম মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: ADB-এর সদর দপ্তর কোথায়?
- ক) কুয়ালালামপুর
- খ) ম্যানিলাসঠিক উত্তর
- গ) ব্যাংকক
- ঘ) জেনেভা
ব্যাখ্যা: ১৯৬৬ সালে এডিবি প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম শুরু হয় ১৯ ডিসেম্বর ১৯৬৬। প্রতিষ্ঠাকালীন এডিবির সদস্য ছিল ৩১। বর্তমানে ৬৭। এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: 'ইস্টার্ন নিউজ এজেন্সি' কোন দেশের সংবাদ সংস্থা?
- ক) জাপান
- খ) ভারত
- গ) বাংলাদেশসঠিক উত্তর
- ঘ) পাকিস্তান
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন—
- ক) উ থান্ট
- খ) ট্রিগভেলিসঠিক উত্তর
- গ) দাগ হ্যামারশোল্ড
- ঘ) কুর্ট ওয়াল্ডহেইম
ব্যাখ্যা: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি। তিনি নরওয়ের নাগরিক। ১৯৪৬-১৯৫২ সাল পর্যন্ত তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: ডুমা কোন দেশের পার্লামেন্ট?
- ক) সুইডেন
- খ) জার্মানি
- গ) রাশিয়াসঠিক উত্তর
- ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা: রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলি দ্বিকক্ষবিশিষ্ট। এর নিম্নকক্ষের নাম ডুমা। উচ্চকক্ষ কাউন্সিল অব ফেডারেশন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭: আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক) ফ্লোরিডা
- খ) পক
- গ) জিব্রাল্টার
- ঘ) বেরিংসঠিক উত্তর
ব্যাখ্যা: বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে এবং যুক্ত করেছে চুকচি সাগর ও বেরিং সাগরকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
- ক) বাংলাদেশ
- খ) পাকিস্তান
- গ) সৌদি আরব
- ঘ) ইন্দোনেশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: জনসংখ্যা ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় নাইজেরিয়া ও চতুর্থ বাংলাদেশ। [সূত্র : বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন—
- ক) পার্ল এস বাক
- খ) জাঁ পল সার্ত্রেসঠিক উত্তর
- গ) সল বেলো
- ঘ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা: এ পর্যন্ত দুজন ব্যক্তিত্ব সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তারা হলেন– বরিস পেস্তারনেক (রাশিয়া, ১৯৫৮) ও জাঁ পল সার্ত্রে (ফ্রান্স, ১৯৬৪)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ—
- ক) সৌদি আরব
- খ) লেবানন
- গ) মিশরসঠিক উত্তর
- ঘ) তিউনিসিয়া
ব্যাখ্যা: ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ মিশর ও ইসরাইল ক্যাম্প ডেভিড চুক্তি করলে মিশরকে সাময়িকভাবে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি?
- ক) জর্জ ওয়াশিংটনসঠিক উত্তর
- খ) আব্রাহাম লিংকন
- গ) বেঞ্জামিন হ্যারিসন
- ঘ) রুজভেল্ট
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউজে কখনো বসবাস করেননি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের সেনাপতি ছিলেন। হোয়াইট হাউসে প্রথম বাস করেন জন অ্যাডামস।
বিষয়: গণিত
প্রশ্ন ১২: আইফেল টাওয়ারের উচ্চতা কত?
- ক) ৯৮৫ ফুট
- খ) ৮৮৫ ফুট
- গ) ৯৮৫ মিটার
- ঘ) ৮৮৫ মিটার
ব্যাখ্যা: Note : ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার বা ১০৬৩ ফুট (১৯৫৭ সালের পূর্বে ছিল ৩০০ মিটার)। স্থপতি— গুস্তাভ আইফেল।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১৩: আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার প্রধান?
- ক) আন্তর্জাতিক শ্রম সংস্থা
- খ) ইউনিসেফ
- গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসঠিক উত্তর
- ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা: মানবাধিকার সংরক্ষণের একটি আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন। সদর দপ্তর লন্ডন। ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পায় এ সংস্থাটি। বাংলাদেশের নাগরিক আইরিন জুবায়দা খান ২০০১ থেকে ৩১.১২.২০০৯ পর্যন্ত এর মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব কুমি নাইডু (ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান মনবাধিকার কর্মী); ১ আগস্ট ২০১৮-বর্তমান।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ১৪: চীনের মুদ্রার নাম কি?
- ক) ইয়েন
- খ) ইউয়ানসঠিক উত্তর
- গ) ফ্রাঁ
- ঘ) রিয়াল
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: ভায়াগ্রা কি?
- ক) একটি জলপ্রপাত
- খ) নতুন একটি ওষুধসঠিক উত্তর
- গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
- ঘ) নতুন জাহাজের নাম
ব্যাখ্যা: ভায়াগ্রা হলো যৌনশক্তি উদ্দীপক ওষুধ (ট্যাবলেট), যার জেনেরিক Siddenafil citrate। এটি পুরুষের যৌনাঙ্গের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়—
- ক) আয়ারল্যান্ড
- খ) জাপান
- গ) ফ্রান্স
- ঘ) ইংল্যান্ডসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি (নারী) লুইস ব্রাউনের জন্ম হয় ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৫ জুলাই ইংল্যান্ডের ওল্ডহেম শহরের কারশো হাসপাতালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
- ক) কিউবা
- খ) কলম্বিয়া
- গ) অ্যাঙ্গোলা
- ঘ) ব্রাজিলসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
- ক) মলি
- খ) জেনি
- গ) ডলিসঠিক উত্তর
- ঘ) টমি
ব্যাখ্যা: ডলি ১৯৯৬ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করে স্কটল্যান্ডের বিজ্ঞানী ইয়ান উইলমুট ও কিথ ক্যাম্পবেলের তত্ত্বাবধানে রোসলিন ইনস্টিটিউটে। ডলি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬ বছর বয়সে মৃত্যুবরণ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'এলাম, দেখলাম, জয় করলাম' কথাটা বলেছেন—
- ক) আলেকজান্ডার দ্য গ্রেট
- খ) জুলিয়াস সিজারসঠিক উত্তর
- গ) নেপোলিয়ন
- ঘ) হিটলার
ব্যাখ্যা: জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৫৫ অব্দে অতি সহজে বৃহৎ ব্রিটেনকে জয় করে এ কথা বলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: 'AIDS' রোগ হলো—
- ক) Antibody Infection Disease Symptom
- খ) Antibody Infection Disease Syndrome
- গ) Aequired Infection Disease Syndrome
- ঘ) Acquired Immune Deficiency Syndromeসঠিক উত্তর
ব্যাখ্যা: AIDS এক ধরনের ভাইরাসজনিত রোগ। এই রোগের পূর্ণনাম 'Acquired Immune Deficiency Syndrome'। এ রোগের জন্য দায়ী ভাইরাসের নাম 'Human Immunodeficiency Virus (HIV)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
