বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৮১: 'ক্ষুধিত পাষাণ' কোন সমাস?
- ক) বহুব্রীহি
- খ) কর্মধারয়সঠিক উত্তর
- গ) তৎপুরুষ
- ঘ) দ্বন্দ্ব
বিষয়: বাংলা
প্রশ্ন ৮২: কোনটি উপসর্গ নয়?
- ক) প্র
- খ) পরা
- গ) পরি
- ঘ) আমিসঠিক উত্তর
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৩: কোনটি শুদ্ধ বানান?
- ক) সন্ন্যাসীসঠিক উত্তর
- খ) সন্যাসী
- গ) সন্যাসি
- ঘ) স্বন্যাসী
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: একবার ফল দিয়ে যে গাছ মারা যায়—
- ক) ঔষধী
- খ) ওষধিসঠিক উত্তর
- গ) ওষধী
- ঘ) ঔষধি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: 'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?
- ক) কাক
- খ) কোকিলসঠিক উত্তর
- গ) কবুতর
- ঘ) ময়না
ব্যাখ্যা: মিষ্টি সুরের অধিকারী কোকিল। এর নিজস্ব কোনো বাসা নেই। এরা কাকের বাসায় বাস করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ঘোষ ধ্বনি নয়—
- ক) গ
- খ) ঘ
- গ) ঝ
- ঘ) শসঠিক উত্তর
ব্যাখ্যা: ঘোষ ধ্বনিগুলো (যে ধ্বনি উচ্চরণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়) হলো গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম। বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। অন্যদিকে, যে বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, তাকে বলে উষ্ম ধ্বনি বা শিশ ধ্বনি। শিশ ধ্বনি ৪টি। যথা : শ, ষ, স হ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৭: 'অর্ধচন্দ্র' কোন সমাস?
- ক) বহুব্রীহি
- খ) দ্বন্দ্ব
- গ) তৎপুরুষসঠিক উত্তর
- ঘ) কর্মধারয়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: 'ভ্রমর' অর্থে কোনটি শুদ্ধ নয়?
- ক) মধুলেহ
- খ) ভোমরা
- গ) মৌমাছি
- ঘ) মধুময়সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: পাণিনি কে ছিলেন?
- ক) ভাষাবিদ
- খ) ঋগ্বেদবিদ
- গ) বৈয়াকরণিকসঠিক উত্তর
- ঘ) ঔপন্যাসিক
ব্যাখ্যা: পাণিনি ভারতবর্ষীয় উপমহাদেশের সর্বাধিক প্রাচীন বৈয়াকরণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য হয়ে থাকেন। সংস্কৃত ভাষার ব্যাকরণসূত্র তার চেয়ে বিশদভাবে আর কেউ লেখেননি। সারা বিশ্বেই প্রাচীনতম ভাষাবিজ্ঞানীদের অন্যতম একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার কালজয়ী কীর্তি তার ব্যাকরণ গ্রন্থ, যা 'পাণিনি ব্যাকরণ' বা 'পাণিনি' হিসেবে পরিচিত। এ গ্রন্থটি ৮টি অধ্যায়ে বিভক্ত বলে একে 'অষ্টাধ্যায়ী'-ও বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়–
- ক) উইলিয়াম কেরি
- খ) বিদ্যাসাগর
- গ) রামমোহন রায়সঠিক উত্তর
- ঘ) রামরাম বসু
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন উইলিয়াম কেরি, রাম রাম বসু, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ। উল্লেখ্য, কেরি ছিলেন বাংলা বিভাগের প্রধান।
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?
- ক) ১৯৮৬
- খ) ১৯৮৮
- গ) ১৯৯০
- ঘ) ১৯৯৬
বিষয়: বাংলা
প্রশ্ন ৯২: 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট–
- ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
- খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
- গ) মুক্তিযুদ্ধের শেষসঠিক উত্তর
- ঘ) দেশ গড়া
ব্যাখ্যা: 'পাওয়ার আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটক। লেখক এটি কাব্যনাট্যের আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের নিপুণ ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: 'ক্রীতদাসের হাসি'-এর রচয়িতা–
- ক) আবু জাফর শামসুদ্দীন
- খ) আবুল ফজল
- গ) শওকত ওসমানসঠিক উত্তর
- ঘ) সত্যেন সেন
ব্যাখ্যা: কথাসাহিত্যিক শওকত ওসমান এ উপন্যাসের জন্য 'আদমজী পুরস্কার' লাভ করেন। উপন্যাসটি প্রতীক আশ্রয়ী। এতে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৪: 'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই'–উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
- ক) বঙ্কিমচন্দ্র
- খ) রবীন্দ্রনাথ
- গ) মোহাম্মদ বরকতুল্লাহ
- ঘ) মোতাহের হোসেন চৌধুরীসঠিক উত্তর
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ—
- ক) ধূসর পাণ্ডুলিপি
- খ) ঝরা পালকসঠিক উত্তর
- গ) রূপসী বাংলা
- ঘ) সাতটি তারার তিমির
ব্যাখ্যা: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ-এর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' প্রকাশিত হয় ১৯২৮ সালে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৬: 'দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়।' –কবিতাংশটি কার?
- ক) কবি আব্দুল হাকিমসঠিক উত্তর
- খ) মোহাম্মদ খান
- গ) কামিনী রায়
- ঘ) রজনীকান্ত সেন
ব্যাখ্যা: ষোড়শ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম নূরনামা কাব্যের 'বঙ্গবাণী' কবিতায় এ কবিতাংশটি রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে 'যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/ সেসব কাহার জন্ম নির্ণয় না জানি।'
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৭: কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
- ক) জায়ান্ট
- খ) বুলবুল
- গ) আলেয়া
- ঘ) কুহেলিকাসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মোট উপন্যাস ৩টি। যথা বাঁধন-হারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৮: রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন—
- ক) ১৯১৩
- খ) ১৯১৫
- গ) ১৯১৭
- ঘ) ১৯১৯সঠিক উত্তর
ব্যাখ্যা: জেনারেল ডায়ারের নেতৃত্বে ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত 'নাইট' উপাধি ত্যাগ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: 'সুধাকর' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন—
- ক) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
- খ) মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
- গ) শেখ আব্দুর রহিমসঠিক উত্তর
- ঘ) ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: 'সুধাকর' ছাড়াও তিনি আরো যেসব পত্রিকা সম্পাদনা করেন— 'মিহির' (১৮৯২), 'হাফেজ' (১৮৯৭)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: 'শকুন্তলা' কার লেখা গ্রন্থ?
- ক) উইলিয়াম কেরি
- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
- গ) রামরাম বসু
- ঘ) চণ্ডীচরণ মুন্সি
ব্যাখ্যা: সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-১৮৯১) গদ্যগ্রন্থ 'শকুন্তলা' (১৮৫৪) কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
