সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ১: বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
- ক) সংবাদ প্রভাকর
- খ) বঙ্গদর্শন
- গ) সবুজপত্রসঠিক উত্তর
- ঘ) কালি ও কলম
ব্যাখ্যা: ১৯১৪ সালে প্রকাশিত প্রথম চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকাটি কেবল বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র পত্রিকাটি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?
- ক) বংশীদাস চক্রবর্তী
- খ) রূপরাম চক্রবর্তীসঠিক উত্তর
- গ) মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ) বলরাম চক্রবর্তী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য হলো মঙ্গলকাব্য। প্রায় বিশজন কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট। এছাড়াও খেলারাম চক্রবর্তী, মানিকরাম, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩: 'পর্বতের মূষিক প্রসব' প্রবচনটির অর্থ—
- ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জনসঠিক উত্তর
- খ) বহু প্রত্যাশিত অর্জন
- গ) বিরাট আয়োজন
- ঘ) গুরুতর বিষয় খুঁজে পাওয়া
ব্যাখ্যা: 'পর্বতের মূষিক প্রসব' প্রবচনটি আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ হলো বিরাট সম্ভাবনা সত্ত্বেও অতিসামান্য ফললাভ বা বিপুল উদ্যোগে তুচ্ছ আয়োজন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
- ক) আলালের ঘরের দুলালসঠিক উত্তর
- খ) হুতোম প্যাঁচার নক্সা
- গ) চোখের বালি
- ঘ) সংশপ্তক
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল'। এ উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। উপন্যাসটিতে কুশিক্ষা, সঙ্গ, অভিভাবকের প্রশ্রয় ও অমনোযোগিতায় ধনীর সন্তানের জীবনের দুঃখজনক পরিণাম এবং দুঃখ-দুর্দশা ভোগের পর পুনরায় ভালো মানুষ হয়ে ওঠার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন–
- ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারসঠিক উত্তর
- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ) রামকিশোর তর্কচূড়ামণি
- ঘ) রামনারায়ণ তর্করত্ন
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থগুলো হলো বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'একাত্তরের ডায়েরি' কার রচনা?
- ক) সেলিনা হোসেন
- খ) সুফিয়া কামালসঠিক উত্তর
- গ) জাহানারা ইমাম
- ঘ) আয়েশা ফয়েজ
ব্যাখ্যা: জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের রচিত 'একাত্তরের ডায়েরি'। মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের স্মৃতি তিনি তাৎক্ষণিকভাবে লিখে রেখেছেন, যা পরবর্তী সময়ে 'একাত্তরের ডায়েরি' নামে প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: 'নন্দিত' শব্দের বিপরীত শব্দ হচ্ছে
- ক) নিন্দিতসঠিক উত্তর
- খ) নির্ঘিত
- গ) অনিন্দ্য
- ঘ) বন্দিত
ব্যাখ্যা: নন্দিত বিশেষণবাচক শব্দ। এর অর্থ আনন্দিত, আহ্লাদিত, তোষিত। অর্থাৎ যাকে আনন্দ দেয়া হয়েছে এমন। অপরদিকে এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। এটিও বিশেষণবাচক শব্দ। এর অর্থ নিন্দা করা হয়েছে এমন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮: কোনটি আধুনিক যুগের কাব্য?
- ক) মনসা মঙ্গল
- খ) অন্নদা মঙ্গল
- গ) কালিকা মঙ্গল
- ঘ) সারদা মঙ্গলসঠিক উত্তর
ব্যাখ্যা: শ্রেণীগত দিক দিয়ে মঙ্গলকাব্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা– পৌরাণিক ও লৌকিক। সারদা মঙ্গলকাব্য হলো লৌকিক মঙ্গলকাব্য। এ মঙ্গলকাব্যটি বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দেবী সারদা ও সরস্বতীর কাহিনী অবলম্বনে রচিত। সারদা মঙ্গলের কবিগণ হলেন দয়ারাম, বীরেশ্বর, রাজসিংহ প্রমুখ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: 'পথিক, তুমি পথ হারাইয়াছ?' —উদ্ধৃতাংশে পথিক কে?
- ক) কাপালিক
- খ) নবকুমারসঠিক উত্তর
- গ) অধিকারী
- ঘ) সেলিম
ব্যাখ্যা: ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উক্তিটি কপালকুণ্ডলা উপন্যাসের। উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন। নবকুমার সহযাত্রীদের রান্নাবান্নার সহযোগিতা করার জন্য বনে গিয়েছিল। তার ফিরে আসার দেরি দেখে সহযাত্রীরা ভেবেছিল, নবকুমারকে বাঘে খেয়েছে। তারা নদীর ধারের নির্জন বনে নবকুমারকে রেখে বাড়ি ফিরেছিল। আর নবকুমার বনে বনে ঘুরতে ঘুরতে সহসা এ প্রশ্নের মুখে পড়েছিল। প্রশ্ন করেছিল উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০: বাংলা সাহিত্যে 'কিশোর কবি' নামে পরিচিত কে?
- ক) সুধীন্দ্রনাথ দত্ত
- খ) আবদুল কাদির
- গ) বিষ্ণু দে
- ঘ) সুকান্ত ভট্টাচার্যসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি। অত্যন্ত অল্প বয়সে তাঁর কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' – 'ভিখারী রাঘব' কে?
- ক) রাবণ
- খ) মেঘনাদ
- গ) রামসঠিক উত্তর
- ঘ) বিভীষণ
ব্যাখ্যা: প্রদত্ত উক্তিটি রাজা দশরথের কাহিনী নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকবি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
- ক) পদ্মাবতী
- খ) চন্দ্রাবতী
- গ) ইউসুফ জোলেখাসঠিক উত্তর
- ঘ) লাইলী মজনু
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর রচিত 'ইউসুফ জোলেখা' বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান। এ কাব্যের বিষয়বস্তু তৈমূর বাদশাহের কন্যা জোলেখার সাথে ক্রীতদাস ইউসুফের প্রণয়কাহিনী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: 'পদ্মরাগ' লিখেছেন–
- ক) মাহমুদা খাতুন সিদ্দিকা
- খ) রোকেয়া সাখাওয়াত হোসেনসঠিক উত্তর
- গ) রহিমুন্নেছা
- ঘ) ফয়জুননেসা চৌধুরাণী
ব্যাখ্যা: মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী, Sultana's Dream.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৪: Blank Verse অর্থ–
- ক) অনুপ্রাস
- খ) অমিত্রাক্ষরসঠিক উত্তর
- গ) পয়ার
- ঘ) মহাকাব্য
ব্যাখ্যা: অনুপ্রাস-এর ইংরেজি Alliteration. মহাকাব্য ইংরেজি Epic, Blank Verse অর্থ অমিত্রাক্ষর।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: 'আনন্দের মৃত্যু' উপন্যাসটির রচয়িতা হচ্ছেন–
- ক) সৈয়দ মুজতবা আলী
- খ) সৈয়দ আলী আহসান
- গ) সৈয়দ মঞ্জুরুল হক
- ঘ) সৈয়দ শামসুল হকসঠিক উত্তর
ব্যাখ্যা: লেখক সৈয়দ শামসুল হক প্রকাশিত গল্পগ্রন্থগুলো হলো তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্পগুলো, সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প, শ্রেষ্ঠগল্প, রক্তগোলাপ।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: কোনটি নজরুলের রচনা নয়?
- ক) দোলন চাঁপা
- খ) শেষ প্রশ্নসঠিক উত্তর
- গ) কুহেলিকা
- ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্ক প্রধান ও সমস্যাজনিত উপন্যাস 'শেষ প্রশ্ন'। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কমল, শিবনাথ, মনোরমা, অজিত, নীলিমা, আশুবাবু প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৭: 'সমকাল' পত্রিকার সম্পাদক–
- ক) কাজী আবদুল ওদুদ
- খ) আবুল ফজল
- গ) সিকান্দার আবু জাফরসঠিক উত্তর
- ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা: সিকান্দার আবু জাফর সম্পাদিত 'সমকাল' পত্রিকাটি ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় একটি মাসিক সাহিত্য পত্র হিসেবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: 'যেমন কাজ করবে তেমন ফল পাবে'—বাক্যটির সরল রূপ কোনটি?
- ক) কাজ অনুযায়ী ফল পাবেসঠিক উত্তর
- খ) যেমন কর্ম তেমন ফল
- গ) ফলেই কর্মের পরিচয়
- ঘ) কাজের উপর ফল নির্ভর করে
ব্যাখ্যা: সরল বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে। যেমন– বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও। খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। কাজ অনুযায়ী ফল পাবে প্রভৃতি সরল বাক্যের উদাহরণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৯: 'বিষাদ-সিন্ধু' কার রচনা?
- ক) আল মাহমুদ
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) মীর মশাররফ হোসেনসঠিক উত্তর
- ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা: ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' একটি ইতিহাস-আশ্রিত উপন্যাস। এ উপন্যাসটিকে মোট তিনটি পর্বে সাজানো হয়েছে। যথা– মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ-বধ পর্ব।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক–
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
- ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ কবি মিল্টনের Blank Verse-এর অনুকরণে বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
