সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৮১: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- ক) ৫২
- খ) ৮৪
- গ) ১০২সঠিক উত্তর
- ঘ) –১০২
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 = x/3 + ১৭ ⟹ (3x − 2x)/৬ = ১৭
x = ১০২
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো–
- ক) ২
- খ) ১সঠিক উত্তর
- গ) ৩
- ঘ) ০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়?
- ক) Set Builder Method
- খ) Roster Methodসঠিক উত্তর
- গ) Set Theory
- ঘ) Binomial Theorem
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'a' হলে উহার ক্ষেত্রফল কত?
- ক) √৩/৪ a²সঠিক উত্তর
- খ) √৩/২ a²
- গ) ৩/২ a²
- ঘ) √১/২ a²
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজ ABC-এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a একক। A বিন্দু থেকে BC-এর উপর AD লম্ব আঁকি। তাহলে, BD = ১/২ BC = a/২ ∴ AD² = AB² − BD² = a² − a²/৪ = ৩a²/৪, AD = √৩a/২। সমবাহু ΔABC-এর ক্ষেত্রফল = ১/২ × a × √৩a/২ বর্গ একক = √৩/৪ a² বর্গ একক।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
- ক) ১৮০°
- খ) ২৭০°
- গ) ৩৬০°সঠিক উত্তর
- ঘ) ৫৪০°
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল। কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
- ক) ৬ ১/৪ % কমেছেসঠিক উত্তর
- খ) ৬ ১/৮ % বেড়েছে
- গ) ৮ ১/২ % কমেছে
- ঘ) ৮ ১/২ % বেড়েছে
বিষয়: গণিত
প্রশ্ন ৮৭: একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষপদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?
- ক) 4
- খ) 2সঠিক উত্তর
- গ) 3
- ঘ) 6
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম।
- ক) 4, 5, 6সঠিক উত্তর
- খ) 4, 6, 8
- গ) 4, 3, 2
- ঘ) 1, 4, 6
ব্যাখ্যা: ধরি, ১ম ক্রমিক সংখ্যা = x, ২য় ক্রমিক সংখ্যা = x + 1, ৩য় ক্রমিক সংখ্যা = x + 2
প্রশ্নমতে, x (x + 1) = (x +1) (x + 2) – 10.
⟹ x² + x – x² – 2x – x = 2 – 10.
= – 2x = – 8
x = 4
১ম ক্রমিক সংখ্যা = 4, ২য় ক্রমিক সংখ্যা = 5, ৩য় ক্রমিক সংখ্যা = 6
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: (sinθ + cosθ)/(sinθ − cosθ) = 7 হলে secθ-এর মান কত?
- ক) 5/3
- খ) ±5/3সঠিক উত্তর
- গ) −5/3
- ঘ) 3/5
বিষয়: গণিত
প্রশ্ন ৯০: 2√2x³ + 125-এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি?
- ক) (√2x + 5)(2x² − 5√2x − 25)
- খ) (√2x + 5)(2x² − 5√2x + 25)সঠিক উত্তর
- গ) (√2x + 5)(2x² + 5√2x − 25)
- ঘ) (√2x − 5)(2x² + 5√2x + 25)
ব্যাখ্যা: 2√2x³ + 125 = √2.√2.√2x³ + (5)³ = (√2x)³ + (5)³ = (√2x + 5){(√2x)² − √2x.5 + 5²} = (√2x + 5)(2x² − 5√2x + 25)
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: বায়োগ্যাসে প্রধানত কি থাকে?
- ক) মিথেনসঠিক উত্তর
- খ) ইথেন
- গ) ইথালিন
- ঘ) সিলিকন
ব্যাখ্যা: জৈব পদার্থের অক্সিজেনের অনুপস্থিতিতে যে বিশ্লেষণ হয় এবং এর ফলে যে গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে। পচনশীল বস্তু যেমন ঃ জৈব আবর্জনা, গোবর, মনুষ্য মল-মূত্র, উদ্ভিদ-প্রাণীর দেহাবশেষ প্রভৃতি গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন হয়। এ ধরনের বায়োগ্যাসে প্রাথমিকভাবে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। বায়োগ্যাসের উপাদানগুলোর শতকরা হিসাব নিম্নরূপ ঃ মিথেন (CH₄) ৫০-৭৫%, কার্বন ডাইঅক্সাইড (CO₂) ২৫-৫০%, নাইট্রোজেন (N₂) ০-১০%, হাইড্রোজেন (H₂) ০-১%, হাইড্রোজেন সালফাইড (H₂S) ০-৩%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন?
- ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করেসঠিক উত্তর
- খ) দিনের বেলা সবুজ বাদে অন্য বর্ণকে চেনা যায় না
- গ) সূর্যরশ্মির ফলে পাতা সবুজ দেখায়
- ঘ) উপরের কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা: কোনো বস্তুকে তার নিজস্ব রঙে দেখা যায়, কারণ নির্দিষ্ট রঙের বস্তুটি নিজের রঙ ছাড়া অন্য সকল রঙ শোষণ করে এবং নিজের রঙকে প্রতিফলিত করে। গাছের পাতায় ক্লোরোফিল নামক বর্ণকণিকা অধিক মাত্রায় থাকে। দিনে ক্লোরোফিল সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সবকটিই শোষণ করে ফলে গাছের পাতাকে সবুজ দেখায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: কোনটি পানিবাহিত রোগ?
- ক) বসন্ত
- খ) ইনফ্লুয়েঞ্জা
- গ) সর্দি-কাশি
- ঘ) জন্ডিসসঠিক উত্তর
ব্যাখ্যা: ভাইরাসজনিত সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জা। এটি একটি বায়ুবাহিত রোগ যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। সাধারণ সর্দি-কার্শি বায়ুবাহিত রোগ। বসন্ত একটি ভাইরাসজনিত রোগ এবং বায়ু দ্বারাই এটি সংক্রামিত হয়। আর জন্ডিস বা পান্ডুরতা রোগ একটি পানিবাহিত ভাইরাসঘটিত রোগ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৪: মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়?
- ক) উত্তলসঠিক উত্তর
- খ) অবতল
- গ) সমতল
- ঘ) গোলতল
ব্যাখ্যা: কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। চেহারা দেখার জন্য এটি ব্যবহৃত হয়। গোলতল বা গোলীয় দর্পণ দুই প্রকার, যথা : ১. অবতল দর্পণ ও ২. উত্তল দর্পণ। কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে অর্থাৎ অবতল দিকে প্রতিফলন ঘটে তবে তা অবতল দর্পণ। ঠিক উল্টোভাবে গোলকের বাইরের পৃষ্ঠে ও উত্তল দিকে প্রতিফলন ঘটলে তাকে উত্তল দর্পণ বলে। অবতল দর্পণ আলোক রশ্মি একত্র করে আর উত্তল দর্পণ আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে দেয়। এজন্য মোটরগাড়ির হেডলাইট হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: সবচেয়ে হালকা মৌল কোনটি?
- ক) হাইড্রোজেনসঠিক উত্তর
- খ) অক্সিজেন
- গ) ইউরেনিয়াম
- ঘ) কার্বন
ব্যাখ্যা: সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। হাইড্রোজেনের ১টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে, ০.১৬৭৩ × ১০⁻²³ গ্রাম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৬: প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়—
- ক) লিপিড
- খ) সাইট্রিক অ্যাসিড
- গ) অ্যামাইনো এসিডসঠিক উত্তর
- ঘ) নিউক্লিক এসিড
ব্যাখ্যা: কার্বন-হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থ লিপিড। হাইড্রোলিসিস করলে এরা ফ্যাটি এসিড ও গ্লিসারোলে পরিণত হয়। নিউক্লিয়াসের একটি রাসায়নিক পদার্থ নিউক্লিক এসিড। জীবকোষে দুই প্রকার (DNA ও RNA) নিউক্লিক এসিড পাওয়া যায়। এক কথায় বলা যায়, অসংখ্য নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক এসিড সমন্বয়ে গঠিত এসিড যা বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে তা-ই নিউক্লিক এসিড। সাইট্রিক এসিড পাওয়া যায় লেবুতে। আর অসংখ্য অ্যামাইনো এসিড বিভিন্নভাবে সমন্বিত হয়ে বৃহদাকার যৌগিক জৈব অণু গঠন করে, যা প্রোটিন নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
- ক) লাল
- খ) সাদা
- গ) কালসঠিক উত্তর
- ঘ) সবুজ
ব্যাখ্যা: যে কোনো সাদা রঙের বস্তু তাপ দ্রুত হারায়। রঙিন বস্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। অপরদিকে কৃষ্ণবস্তুর ধর্মই হচ্ছে তাপ ধরে রাখা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৮: পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
- ক) লৌহ
- খ) ইস্পাত
- গ) হীরকসঠিক উত্তর
- ঘ) পাথর
ব্যাখ্যা: লৌহ একটি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের প্রধান ভৌত ধর্মগুলোর মধ্যে আছে এরা প্রচণ্ড শক্ত, ঘনত্ব খুব বেশি, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং যান্ত্রিক গুণসম্পন্ন। লোহার গলনাঙ্ক ১৫৩৬° সে. এবং স্ফুটনাঙ্ক ৩০০০° সে.। লোহার সাথে ৫% কার্বন ও বিভিন্ন অনুপাতে অবস্থান্তর ধাতু মিশ্রিত করে যে সংকর ধাতু তৈরি করা হয় তা-ই ইস্পাত। ইস্পাতও উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ও অত্যন্ত শক্ত। পাথরের মধ্যে সব থেকে শক্ত গ্রানাইট পাথর। হীরক কার্বনের একটি রূপভেদ। প্রতিটি কার্বন পরমাণু একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থিত থেকে এর চারদিকে চতুস্তলকের চারটি কোণে অবস্থিত অপর চারটি কার্বন পরমাণুর সাথে তাদের যোজ্যতা ইলেকট্রনের মাধ্যমে শক্তিশালী সমযোজী বন্ধন সৃষ্টি করে। আসলে এক একটি হীরক খণ্ড এক একটি অতি বৃহৎ অণু। একটি হীরক খণ্ডকে টুকরা করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয়। এজন্য বলা হয় হীরকই সবচেয়ে শক্ত পদার্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?
- ক) গনোরিয়া
- খ) হারপিন
- গ) ডায়রিয়া
- ঘ) এইডস্সঠিক উত্তর
ব্যাখ্যা: Immunity অর্থ অনাক্রম্যতা অর্থাৎ পোষকদেহে পরজীবী প্রাণী কর্তৃক রোগ সংক্রমণের বিরুদ্ধে গড়ে ওঠা এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা। গনোরিয়া গনোকক্কাস (Neisseria gonorrhoeae) নামক ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত মূত্র ও জনন নালীর ঝিল্লি পর্দার সংক্রমণ। ডায়রিয়া একটি পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ। আর এইডস হচ্ছে HIV ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। এটি মানবদেহের শ্বেতরক্ত কণিকার ম্যাক্রোফাষ ও T-cell লিম্ফোসাইটকে আক্রমণ ও ধ্বংস করে। ফলে দেহের প্রতিরোধ ক্ষমতা (immunity) একেবারেই নষ্ট হয়ে যায়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১০০: কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
- ক) ১৯৭১
- খ) ১৯৭২সঠিক উত্তর
- গ) ১৯৭৯
- ঘ) ১৯৮১
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
