স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
- ক) ল্যাভয়সিয়ে
- খ) রবার্ট কচসঠিক উত্তর
- গ) রোনাল্ড রস
- ঘ) লুই পাস্তুর
ব্যাখ্যা: রোনাল্ড রস প্রমাণ করেন যে, অ্যানোফিলিস মশকী ম্যালেরিয়ার পরজীবী বহন করে। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন। যক্ষ্মা রোগের জীবাণুর কথা প্রথম উল্লেখ করেন রবার্ট কচ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
- ক) লিভারসঠিক উত্তর
- খ) মস্তিষ্ক
- গ) চোখ
- ঘ) কিডনি
ব্যাখ্যা: শরীরের জলীয় অংশে এবং রক্তে বিলিরুবিন নামক পিত্ত- উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পান্ডুরোগ বা কমলারোগ। এ রোগে যকৃৎ (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
- ক) গলাসঠিক উত্তর
- খ) নাক
- গ) ফুসফুস
- ঘ) কিডনি
ব্যাখ্যা: ডিপথেরিয়া হলো বিশেষ এক প্রজাতীর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যার দ্বারা আমাদের কণ্ঠনালী ও শ্বাসনালী আক্রান্ত হয়ে থাকে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪: কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
- ক) বেরিয়াম
- খ) সিলভার
- গ) লিথিয়ামসঠিক উত্তর
- ঘ) সোডিয়াম
ব্যাখ্যা: রসায়ন বিদ্যা অনুযায়ী বেরিয়াম (Ba), সিলভার (Ag), লিথিয়াম (Li) ও সোডিয়ামের (Na) এর ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 137.3, 107.9, 6.941 ও 22.99। যেহেতু ধাতুগুলোর মধ্যে লিথিয়ামের ভর সংখ্যা (6.941) সবচেয়ে কম সুতরাং লিথিয়ামই হচ্ছে সর্বাপেক্ষা হালকা ধাতু।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
- ক) আর্গন
- খ) র্যাডনসঠিক উত্তর
- গ) জেনন
- ঘ) নিয়ন
ব্যাখ্যা: মৌলিক গ্যাস নিয়ন (Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডনের (Rn) ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 20.179, 39.948, 131.3 ও 222। যেহেতু মৌলিক গ্যাসগুলোর মধ্যে রেডনের ভর সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং রেডনই হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬: নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?
- ক) গোল্ড
- খ) নিকেল
- গ) বায়ুসঠিক উত্তর
- ঘ) শর্করা
ব্যাখ্যা: শর্করাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামক তিনটি মৌলিক পদার্থ থাকার কারণে শর্করা একটি যৌগিক পদার্থ। অপরদিকে গোল্ড ও নিকেল উভয়ই মৌলিক পদার্থ। আবার বায়ুর মধ্যে বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এজন্য বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭: কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?
- ক) রেডিয়াম
- খ) প্যারাফিনসঠিক উত্তর
- গ) ক্লোরিন
- ঘ) আয়োডিন
ব্যাখ্যা: প্যারাফিন অ্যালকেন যা পেট্রোলিয়াম অয়েল হতে আহরণ করা হয়। আবার রেডিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ যা রাসায়নিক গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়। অপরদিকে আয়োডিন সমুদ্রজাত বিভিন্ন জীব ও লবণ হতে এবং ক্লোরিন খনিজ ও সমুদ্রজগত লবণ হতে উৎপাদিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
- ক) আর্সেনিক
- খ) জার্মেনিয়ামসঠিক উত্তর
- গ) টাংস্টেন
- ঘ) ম্যাঙ্গানিজ
ব্যাখ্যা: যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎ প্রবাহ চলাচল করে তাদেরকে অর্ধ-পরিবাহী (Semiconductor) বলে। যেমন– সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইড, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম সালফাইড প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯: এক নট = স্থল পথের কত মাইল?
- ক) এক মাইল
- খ) ২.৪ মাইল
- গ) ১.৪ মাইলসঠিক উত্তর
- ঘ) ২.৫ মাইল
ব্যাখ্যা: নৌবিদ্যা সম্বন্ধীয় দূরত্ব পরিমাপের একক। জাহাজের গতি মাপার কাজে এ একক ব্যবহৃত হয়। ১ নটিক্যাল মাইল = ৬০৮০ ফুট। একে সংক্ষেপে নট (knot) বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০: একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে?
- ক) হলুদ
- খ) নীল
- গ) কালোসঠিক উত্তর
- ঘ) সাদা
ব্যাখ্যা: সাদা আলো সবুজ পাতার ওপর পড়লে তা সবুজ রঙের আলোক রশ্মি প্রতিফলিত করে এবং অন্যান্য রঙের আলোক রশ্মি শোষণ করে নেয়। কিন্তু সবুজ পাতার ওপর লাল আলো পড়লে সবুজ পাতা তা শুষে নেয়। ফলে কোনো রঙের আলোক রশ্মিই প্রতিফলিত হয় না, এজন্য লাল ফুল সবুজ আলোয় কালো দেখায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: Wings of Fire গ্রন্থের রচয়িতা কে?
- ক) নেলসন ম্যান্ডেলা
- খ) মাদার তেরেসা
- গ) অ্যালফ্রেড মার্শাল
- ঘ) এপিজে আবদুল কালামসঠিক উত্তর
ব্যাখ্যা: ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম-এর রচিত অন্যান্য গ্রন্থ 'Everyone is Born to Blossom, Luminous Sparks' (দীপ্তিমান স্ফুলিঙ্গ)।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১২: বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?
- ক) জাপান
- খ) মালয়েশিয়া
- গ) ইন্দোনেশিয়াসঠিক উত্তর
- ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা: ইন্দোনেশিয়া ১৭,৫০৮টি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র। জনসংখ্যায় এটি বৃহত্তম মুসলিম দেশ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৩: 'সুনামি' কি শব্দ?
- ক) বাংলা
- খ) ইংরেজি
- গ) জাপানিসঠিক উত্তর
- ঘ) চীনা
ব্যাখ্যা: 'সুনামি' একটি জাপানি শব্দ যার অর্থ 'সামুদ্রিক ঢেউ'। সমুদ্রের তলে ভূমিকম্পের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ১৪: গভীরতম মহাসাগর–
- ক) ভারত মহাসাগর
- খ) প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- গ) উত্তর মহাসাগর
- ঘ) দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা: পৃথিবীর গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এর গড় গভীরতা 8,270 মিটার। সর্বোচ্চ গভীরতা 10,924 মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ১৫: পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
- ক) ২৪০
- খ) ২৩০
- গ) ১৯৩
- ঘ) ১৯৮
ব্যাখ্যা: Note : পৃথিবীতে মোট রাষ্ট্র ২৩১টি। এর মধ্যে স্বাধীন রাষ্ট্র ১৯৫। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৬: রুশ বিপ্লব সংঘটিত হয়–
- ক) ১৮১৭
- খ) ১৯১৭সঠিক উত্তর
- গ) ১৭১৭
- ঘ) ১৯২৯
ব্যাখ্যা: ১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক-সৈনিক-নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টির সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এ বিপ্লব 'বলশেভিক' বিপ্লব নামেও পরিচিত। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১৭: সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে–
- ক) ইউএনডিপি
- খ) আইএলও
- গ) ইউনিসেফ
- ঘ) ইউনেস্কোসঠিক উত্তর
ব্যাখ্যা: ৬ ডিসেম্বর ১৯৯৭ ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য (World Heritage) ঘোষণা করে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১৮: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়–
- ক) ১৯৩৯সঠিক উত্তর
- খ) ১৯৪৫
- গ) ১৮৩৯
- ঘ) ১৯৪২
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১ সেপ্টেম্বর ১৯৩৯। শেষ হয় ২ সেপ্টেম্বর ১৯৪৫।
বিষয়: গণিত
প্রশ্ন ১৯: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
- ক) ৬১
- খ) ৫১
- গ) ৪১
- ঘ) ৭১
ব্যাখ্যা: Note : যুক্তরাষ্ট্র মোট ৫০টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র জেলা রয়েছে, যার নাম ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২০: উরুগুয়ের রাজধানীর নাম কি?
- ক) মন্টেভিডিওসঠিক উত্তর
- খ) সান্টিয়াগো
- গ) বোগোটা
- ঘ) আসনসিওন
ব্যাখ্যা: উরুগুয়ের রাজধানী–মন্টেভিডিও, সান্টিয়াগো চিলির রাজধানী, বোগোটা কলম্বিয়ার রাজধানী এবং আসনসিওন প্যারাগুয়ের রাজধানী।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
