স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়?
- ক) ১৯৯৮
- খ) ১৯৯১
- গ) ১৯৭৫
- ঘ) ১৯৭৪সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
- ক) হরিপুর
- খ) সাঙ্গু
- গ) তিতাসসঠিক উত্তর
- ঘ) বিবিয়ানা
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস। এটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। ১৯৬২ সালে শেলওয়েল গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৩: বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়?
- ক) ১৯৯০
- খ) ১৯৯১
- গ) ১৯৯২সঠিক উত্তর
- ঘ) ১৯৯৪
ব্যাখ্যা: বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় ৫ আগস্ট ১৯৯২। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যা ১২ ফেব্রুয়ারি ১৯৯৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন্ সালে?
- ক) ২০০০
- খ) ২০০২
- গ) ২০০৩সঠিক উত্তর
- ঘ) ২০০১
ব্যাখ্যা: উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয় ২০০৩ সালের ৪ জানুয়ারি। বর্তমানে দেশে ৭টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৫: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক) ১২৪
- খ) ১৪৮
- গ) ১১৮
- ঘ) ১৩৬সঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে– 'বাংলাদেশ', 'গ্রানাডা' এবং 'গিনি বিসাউ'। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৬: বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস কোন্ খাতে সর্বোচ্চ?
- ক) পাট
- খ) চামড়া
- গ) পোশাকসঠিক উত্তর
- ঘ) হিমায়িত খাদ্য (চিংড়ি)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
- ক) ১৯৭৫সঠিক উত্তর
- খ) ১৯৬৯
- গ) ১৯৭০
- ঘ) ১৯৭৩
ব্যাখ্যা: ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৫ সালে। ফারাক্কা বাঁধের বিরোধিতা করে লং মার্চ করেন মাওলানা ভাসানি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
- ক) মেঘনাসঠিক উত্তর
- খ) পদ্মা
- গ) যমুনা
- ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা: দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ২৭ মিটার।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৯: বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয়?
- ক) এইচ. এস. সোহরাওয়ার্দী
- খ) এ. কে. ফজলুল হকসঠিক উত্তর
- গ) খাজা নাজিম উদ্দীন
- ঘ) নূরুল আমিন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
- ক) অষ্টম শতাব্দী
- খ) দশম শতাব্দী
- গ) দ্বাদশ শতাব্দী
- ঘ) ত্রয়োদশ শতাব্দীসঠিক উত্তর
ব্যাখ্যা: ১২০৪ সালে মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি, লক্ষ্মণ সেনকে পরাজিত করে। এতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৩১: কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত?
- ক) ১৮০°
- খ) ২৭০°
- গ) ১৫০°
- ঘ) ৩৬০°সঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° অর্থাৎ x + y + z = 180° ...... (i) আবার, এক সরল কোণ = 180° বহিঃস্থ কোণ তিনটির যোগফল = (180° – x) + (180° – y) + (180° – z) = 540° – (x + y + z) = 540° – 180° = 360°
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩২: ৮,৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭,৭৭৬ টাকা হবে?
- ক) ২০ বছরে
- খ) ১০ বছরেসঠিক উত্তর
- গ) ৩০ বছরে
- ঘ) ২৫ বছরে
ব্যাখ্যা: ১০০ টাকার ১ বছরের সুদ = ১০ টাকা; ১ " = ১০/১০০ "; ∴ ৮,৮৮৮ " ১ " = (১০×৮৮৮৮)/১০০ " = ৮৮৮.৮ সুদ = সুদাসল – আসল = ১৭,৭৭৬ – ৮৮৮৮ = ৮৮৮৮ টাকা। ৮৮৮.৮ টাকা সুদ হয় = ১ বছরে; ∴ ৮৮৮৮ " = (১×৮৮৮৮)/৮৮৮.৮ = ১০ বছরে
বিষয়: গণিত
প্রশ্ন ৩৩: 16x² + px + 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p-এর মান কত হবে?
- ক) 20
- খ) 10
- গ) 40সঠিক উত্তর
- ঘ) 15
ব্যাখ্যা: 16x² + px + 25 = (4x)² + 2.4x.5 + 5² + px – 40x = (4x)² + 40x + 5² + x (p – 40) = (4x + 5)² + x (p – 40) অর্থাৎ p = 40 হলে রাশিটি পূর্ণবর্গ হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৪: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার এবং ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
- ক) ১০.৫ বর্গমিটারসঠিক উত্তর
- খ) ২১.০০ বর্গমিটার
- গ) ৫.২৫ বর্গমিটার
- ঘ) ৫.৫ বর্গমিটার
ব্যাখ্যা: দেয়া আছে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য = ৫ মিটার ও ৪.২ মিটার। রম্বসের ক্ষেত্রফল = ১/২ × রম্বসের কর্ণদ্বয়ের গুণফল = ১/২ × ৫ × ৪.২ বর্গ মিটার = ১০.৫ বর্গ মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৩৫: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪° হলে তার বাহুর সংখ্যা কত?
- ক) ২০
- খ) ১০সঠিক উত্তর
- গ) ১২
- ঘ) ১৮
ব্যাখ্যা: মনে করি, বাহুর সংখ্যা = n; সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = (n–2)π/n; প্রশ্নমতে, (n–2)π = 144n ⇒ ... ⇒ n = 2π/(π–144) = (2×180)/(180–144) = 360/36 = 10
বিষয়: গণিত
প্রশ্ন ৩৬: ²ⁿC_r = ²ⁿC_{r+2} হলে r-এর মান কত?
- ক) 2n – 1
- খ) n
- গ) n + 1
- ঘ) n – 1সঠিক উত্তর
ব্যাখ্যা: ²ⁿC_r = ²ⁿC_{r+2} বা, 2n!/(r!(2n–r)!) = 2n!/((r+2)!(2n–r–2)!) ... বা, r = (2n² – n – 1)/(2n+1) = (2n+1)(n–1)/(2n+1) = n – 1 ∴ r = n – 1
বিষয়: গণিত
প্রশ্ন ৩৭: log₂√6 + log₂√(2/3) = কত?
- ক) 0
- খ) 2
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 3
ব্যাখ্যা: log₂√6 + log₂√(2/3) = ½log₂6 + ½log₂(2/3) = ½(log₂6 + log₂(2/3)) = ½log₂(6 × 2/3) = ½log₂4 = ½log₂2² = ½.2log₂2 = log₂2 = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৩৮: 30 – {5⁻¹(2 – 3)⁻³}⁻² = কত?
- ক) 29
- খ) 5সঠিক উত্তর
- গ) 20
- ঘ) 31
ব্যাখ্যা: 30 – {5⁻¹(2 – 3)⁻³}⁻² = 30 – {1/5 (–1)⁻³}⁻² = ... = 30 – 5² = 30 – 25 = 5
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: x⁶ – y⁶ -এর উৎপাদক কোনটি?
- ক) (x + y)(x – y)(x² + xy + y²)(x² – xy + y²)সঠিক উত্তর
- খ) (x³ + y³)(x³ – y³)
- গ) (x + y)(x – y)(x² + 2xy)(x² – xy + y²)
- ঘ) (x² – y²)(x² + xy + y²)(x² – xy + y²)
ব্যাখ্যা: x⁶ – y⁶ = (x³)² – (y³)² = (x³ + y³)(x³ – y³) = (x + y)(x² – xy + y²)(x – y)(x² + xy + y²) = (x + y)(x – y)(x² – xy + y²)(x² + xy + y²)
বিষয়: গণিত
প্রশ্ন ৪০: ৯৯৯ সংখ্যাটির বর্গ কত?
- ক) ৯৯৯৮০১
- খ) ৯৯০০০১
- গ) ৯৯৮০০১সঠিক উত্তর
- ঘ) ৯৮৮০০১
ব্যাখ্যা: ৯৯৯ এর বর্গ = (৯৯৯)² = (১০০০ – ১)² = (১০০০)² – ২ × ১০০০ × ১ + ১² = ১০০০০০০ – ২০০০ + ১ = ১০০০০০১ – ২০০০ = ৯৯৮০০১
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
