স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২১: জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) নিউইয়র্ক
- খ) জেনেভাসঠিক উত্তর
- গ) জুরিখ
- ঘ) আমস্টারডাম
ব্যাখ্যা: জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) প্রতিষ্ঠা ১৪ ডিসেম্বর ১৯৫০। এটি শান্তিতে ১৯৫৪ ও ১৯৮১ সালে দুবার নোবেল পুরস্কার পায়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়?
- ক) ১৭৯৯
- খ) ১৭৯৭
- গ) ১৭৭৬
- ঘ) ১৭৮৯সঠিক উত্তর
ব্যাখ্যা: রুশো, ভলতেয়ার লেখনী ধারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগায়। এ বিপ্লবের স্লোগান ছিল 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
- ক) ভিয়েতনাম
- খ) মালয়েশিয়া
- গ) ফিলিপিন্সসঠিক উত্তর
- ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা: ম্যাজেলন ১৫২১ সালে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করে এবং ১৫৪২ সালে স্পেন দ্বীপপুঞ্জটি দখল করে। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপসের নামে দ্বীপটির নামকরণ করা হয় ফিলিপাইন। ১৮৯৮ সালে এটি যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। ১৯৪৬ সালের ৪ জুলাই স্বাধীনতা লাভ করে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২৪: আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম—
- ক) মালাক্কা
- খ) দার্দানেলিস
- গ) হরমুজ
- ঘ) বাব-এল মান্দেবসঠিক উত্তর
ব্যাখ্যা: আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালি বাব-এল-মান্দেব। এটি এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। 'বাব-এল মান্দেব' ফারসি শব্দ। এর অর্থ 'মৃত্যুর দরজা'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার—
- ক) দ্য লেনিন লাইব্রেরি
- খ) দ্য লাইব্রেরি অব কংগ্রেসসঠিক উত্তর
- গ) বিবলিওথেক ন্যাশনাল
- ঘ) দ্য ব্রিটিশ লাইব্রেরি
ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার দ্য লাইব্রেরি অব কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৬: বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি?
- ক) ১২টি
- খ) ১৩টি
- গ) ১৪টি
- ঘ) ১৫টি
ব্যাখ্যা: [Note : বর্তমানে (নভেম্বর ২০১৮) দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৮টি। সাধারণ এমবিবিএস মেডিকেল কলেজ ৩৬টি; ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ১টি ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ১টি রয়েছে।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীন ছিল?
- ক) ৩নং সেক্টর
- খ) ৪নং সেক্টর
- গ) ২নং সেক্টরসঠিক উত্তর
- ঘ) ৬নং সেক্টর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় মোট ১১টি সেক্টর ছিল, সাবসেক্টর ছিল ৬৪টি। ২নং সেক্টরে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ অন্তর্ভুক্ত ছিল।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৮: সংবিধানের কত অনুচ্ছেদে 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?
- ক) ২৮(২)
- খ) ১৩৭
- গ) ৭৭সঠিক উত্তর
- ঘ) ৫৬
ব্যাখ্যা: বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে তিনটি ধারায় ন্যায়পাল পদ সৃষ্টির বিধান [অস্পষ্ট] হয়। পরবর্তীতে ১৯৮০ সালে 'ন্যায়পাল আইন, [অস্পষ্ট]' সংসদে পাস করা হয়। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে : ১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। ২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি [অস্পষ্ট] পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ৩. ন্যায়পাল তাঁর দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ২৯: বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?
- ক) ৫৭ বছর
- খ) ৬০ বছর
- গ) ৬২ বছর
- ঘ) ৬৭ বছরসঠিক উত্তর
ব্যাখ্যা: বিচারপতিগণ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অথবা এ দুটির যেটি আগে ঘটবে সে পর্যন্ত স্বপদে আসীন থাকবেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩০: বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
- ক) ৩ স্তরসঠিক উত্তর
- খ) ৪ স্তর
- গ) ৫ স্তর
- ঘ) ৬ স্তর
ব্যাখ্যা: স্থানীয় সরকার তিন স্তর (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ) এবং শহরাঞ্চলে দুই স্তর (পৌরসভা ও সিটি কর্পোরেশন) ব্যবস্থা চালু আছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
- ক) ১৯০৫
- খ) ১৯১৬
- গ) ১৯১১সঠিক উত্তর
- ঘ) ১৯২১
ব্যাখ্যা: ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। ১৯১১ সালে দিল্লির এক সভাতে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার বা বঙ্গ প্রদেশের দ্বিতীয়বার রাজধানী করা হয় ঢাকাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাস হয়?
- ক) ২১ জানুয়ারি, ১৯৯১
- খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৯৫
- গ) ২৭ মার্চ, ১৯৯৬সঠিক উত্তর
- ঘ) ১০ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যা: সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ৫৮ ক থেকে ৬ পর্যন্ত অনুচ্ছেদ সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৩: বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
- ক) পদ্মা
- খ) মেঘনাসঠিক উত্তর
- গ) যমুনা
- ঘ) গঙ্গা
ব্যাখ্যা: দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ২৭ মিটার। অন্যান্য প্রধান নদীর দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা— পদ্মা ১১৫ কিমি, ৫.৯১১ কিমি, ১৮.৮০ মিটার; ব্রহ্মপুত্র ৬০ কিমি, ১০.৪২৬ কিমি, ২০ মিটার; যমুনা ৯০ কিমি, ২.১৮৮ কিমি, ১২ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন কে?
- ক) প্রধানমন্ত্রীর সচিবালয়
- খ) প্ল্যানিং কমিশনসঠিক উত্তর
- গ) অর্থ মন্ত্রণালয়
- ঘ) এনজিও ব্যুরো
ব্যাখ্যা: বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় স্টালিনের শাসনামলে সাবেক সোভিয়েত ইউনিয়নে। বাংলাদেশে ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয় ১৯৭৩-৭৮ সালে। এ পর্যন্ত বাংলাদেশের ৭টি এরূপ পরিকল্পনা করা হয়েছে। এসব পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন প্ল্যানিং কমিশন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৫: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি?
- ক) কাস্টমস
- খ) আয়কর
- গ) কৃষিসঠিক উত্তর
- ঘ) ভ্যাট
ব্যাখ্যা: কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতের অবদান ১৪.১০% (সাময়িক)। কৃষিখাতের প্রধান প্রধান রপ্তানি পণ্য যেমন, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ছাড়াও সরকার অপ্রচলিত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৬: একটি খুঁটির 1/2 অংশ মাটির নিচে, 1/3 অংশ পানির মধ্যে এবং বাকি 2 মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
- ক) 11 মিটার
- খ) 13 মিটার
- গ) 12 মিটারসঠিক উত্তর
- ঘ) 10 মিটার
ব্যাখ্যা: ধরি, খুঁটির দৈর্ঘ্য = x মিটার। মাটি ও পানির নিচে রয়েছে = x/2 + x/3 = 5x/6 অংশ। পানির ওপরে রয়েছে খুঁটির = (x − 5x/6) অংশ = x/6 অংশ। শর্তমতে, x/6 = 2 বা, x = 12। খুঁটির দৈর্ঘ্য = 12 মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৩৭: b/((a−b)(b−c)) + a/((c−a)(a−b)) + c/((b−c)(c−a)) = কত?
- ক) 1
- খ) 0সঠিক উত্তর
- গ) (a+b+c)/((a−b)(b−c)(c−a))
- ঘ) [অস্পষ্ট]/((a−b)(b−c)(c−a))
ব্যাখ্যা: b/((a−b)(b−c)) + a/((c−a)(a−b)) + c/((b−c)(c−a)) = {b(c−a) + a(b−c) + c(a−b)}/((a−b)(b−c)(c−a)) = (bc − ab + ab − ca + ca − bc)/((a−b)(b−c)(c−a)) = 0
বিষয়: গণিত
প্রশ্ন ৩৮: a − [2b − {3c − (a − 2b + 3c)}] = কত?
- ক) 0সঠিক উত্তর
- খ) a + b + c
- গ) a − b
- ঘ) 2a
ব্যাখ্যা: a − [2b − {3c − (a − 2b + 3c)}] = a − [2b − {3c − a + 2b − 3c}] = a − [2b − 3c + a − 2b + 3c] = a − 2b + 3c − a + 2b − 3c = 0
বিষয়: গণিত
প্রশ্ন ৩৯: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক ও প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য কত?
- ক) 15 মিটার
- খ) 25 মিটারসঠিক উত্তর
- গ) 20 মিটার
- ঘ) 18 মিটার
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = x এবং প্রস্থ = y, ক্ষেত্রফল = xy। ১ম শর্তমতে, (x − 5)(y + 3) = xy বা, xy + 3x − 5y − 15 = xy বা, 3x − 5y − 15 = 0 ...........(i) ২য় শর্তমতে, (x + 5)(y − 2) = xy বা, xy − 2x + 5y − 10 = xy বা, 2x − 5y + 10 = 0 ............. (ii) (i) ও (ii) থেকে পাই— 3x − 5y − 15 = 0, 2x − 5y + 10 = 0, x − 25 = 0 [বিয়োগ করে] ∴ x = 25. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 25 মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৪০: 9 + 7 + 5 ........... ধারাটির প্রথম n-সংখ্যক পদের যোগফল −144 হলে n = কত?
- ক) 16
- খ) 12
- গ) 14
- ঘ) 18সঠিক উত্তর
ব্যাখ্যা: প্রথম পদ, a = 9 সাধারণ অন্তর, d = −2 n পদের যোগফল = −144 বা, n/2{2a + (n−1)d} = −144 বা, n/2{(2.9 + (n−1)(−2)} = −144 বা, n/2(18 − 2n + 2) = −144 বা, n/2(−2n + 20) = −144 বা, −n/2 × 2(n − 10) = −144 বা, n(n − 10) = 144 বা, n² − 10n − 144 = 0 বা, n² − 18n + 8n − 144 = 0 বা, n(n − 18) + 8(n − 18) = 0 বা, (n − 18)(n + 8) = 0 হয় n − 18 = 0 অথবা, n + 8 = 0 বা, n = 18 বা, n = −8 এখানে n-এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ∴ n = 18
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
