স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৪১: f(x) = (3x+4)/(x−5) হলে f(1/3) = কত?
- ক) 15/14
- খ) −15/14সঠিক উত্তর
- গ) 14/15
- ঘ) −14/15
ব্যাখ্যা: f(x) = (3x+4)/(x−5) ∴ f(1/3) = (3·(1/3) + 4)/((1/3) − 5) = (1+4)/((1−15)/3) = 5/(−14/3) = −15/14
বিষয়: গণিত
প্রশ্ন ৪২: log 11 + log 121 + log 1331 + .............. ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
- ক) 45 log 11
- খ) 55 log 11সঠিক উত্তর
- গ) 36 log 11
- ঘ) 66 log 11
ব্যাখ্যা: log 11 + log 121 + log 1331 + ....... = log 11 + log 11² + log 11³ + ....... + log 11¹⁰ = log 11 + 2 log 11 + 3 log 11 + .......... + 10 log 11 = (1 + 2 + 3 + .... 10) log 11 = 10(10+1)/2 log 11 = 55 log 11
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 : 3 হবে। পুত্রের বর্তমান বয়স কত?
- ক) 10 বছরসঠিক উত্তর
- খ) 12 বছর
- গ) 15 বছর
- ঘ) [অস্পষ্ট] বছর
ব্যাখ্যা: ধরি, পিতার বর্তমান বয়স = 7x বছর এবং পুত্রের বর্তমান বয়স = 2x বছর। 5 বছর পরে পিতার বয়স হবে = 7x + 5 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে = 2x + 5 বছর। শর্ত মতে, (7x+5)/(2x+5) = 8/3 বা, 21x + 15 = 16x + 40 বা, 21x − 16x = 40 − 15 বা, 5x = 25 ∴ x = 5 পুত্রের বর্তমান বয়স = 2x বছর = 2 × 5 বছর = 10 বছর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৪: সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সে. মি., প্রস্থ ৬.৪ সে. মি. এবং উচ্চতা ২.৫ সে. মি.। সোনার বারের ওজন কত?
- ক) ২৬১৭.৮৮ গ্রাম
- খ) ২৭১৭.৮৮ গ্রামসঠিক উত্তর
- গ) ২৭১৬.৪৮ গ্রাম
- ঘ) ২৭১৮ গ্রাম
ব্যাখ্যা: সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেমি, প্রস্থ ৬.৪ সেমি, উচ্চতা ২.৫ সেমি। আয়তন = (৮.৮ × ৬.৪ × ২.৫) ঘন সেমি = ১৪০.৮ ঘন সেমি। ১ ঘন সেমি পানির ওজন ১ গ্রাম ∴ ১৪০.৮ ঘন সেমি পানির ওজন = ১৪০.৮ × ১ = ১৪০.৮ গ্রাম। সোনার বারের ওজন = পানির ওজন × ১৯.৩ = ১৪০.৮ × ১৯.৩ = ২৭১৭.৮৮ গ্রাম
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৫: একটি ফ্যাক্টরিতে মাসে ৫০,০০০ ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়। ঐ ফ্যাক্টরিতে আনুষঙ্গিক খরচ মাসে ৮০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৭৫,০০,০০০ টাকা মাসে খরচ হয়। শতকরা ২০ টাকা হারে লাভ করতে হলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত?
- ক) ১৮১ টাকা
- খ) ১৮২ টাকা
- গ) ১৮১.৯৫ টাকা
- ঘ) ১৮১.৯২ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা। মোট উৎপাদন খরচ = (৮০,০০০ + ৭৫,০০,০০০) = ৭৫,৮০,০০০ টাকা। উৎপাদন খরচ ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = ১২০ টাকা; ১ টাকা হলে = ১২০/১০০ টাকা; ৭৫,৮০,০০০ টাকা হলে = (১২০ × ৭৫,৮০,০০০)/১০০ = ৯০,৯৬,০০০ টাকা। ৫০,০০০ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ৯০,৯৬,০০০ টাকা; ১ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ১৮১.৯২ টাকা
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৬: একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
- ক) ২০০ টাকা
- খ) ২৫০ টাকা
- গ) ৩০০ টাকাসঠিক উত্তর
- ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা: ধরি, ছাগলের ক্রয়মূল্য = ১০০ টাকা। ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০−১০) টাকা = ৯০ টাকা। ৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা। উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫−৯০) টাকা = ১৫ টাকা। পার্থক্য ১৫ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা; ১ টাকা হলে 100/15 টাকা; ৪৫ টাকা হলে (১০০ × ৪৫)/১৫ = ৩০০ টাকা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?
- ক) ৪ দিনেসঠিক উত্তর
- খ) ৬ দিনে
- গ) ৫ দিনে
- ঘ) ৩ দিনে
ব্যাখ্যা: ৪ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক; ১ জন = ৮/৪; ৬ জন = (৮×৬)/৪ = ১২ জন স্ত্রীলোক। ৬ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক = (১২+৬) জন স্ত্রীলোক = ১৮ জন স্ত্রীলোক। ৮ জন স্ত্রীলোক করতে পারে = ৯ দিনে; ১ জন = ৯×৮ দিনে; ১৮ জন = (৯×৮)/১৮ = ৪ দিনে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: ৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
- ক) ৪২ জন
- খ) ১৬৮ জন
- গ) ৮৪ জনসঠিক উত্তর
- ঘ) ১২৬ জন
ব্যাখ্যা: মোট সৈন্যসংখ্যা = ৫৬৭২৮। ৫৬৭২৮-কে বর্গমূল করে পাই [বর্গমূল নির্ণয়ের ধাপ: ২৩৮] ৮৪ অবশিষ্ট থাকে। সুতরাং ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৯: সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭,০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৬০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
- ক) ১৩৫০ টাকা
- খ) ১৩৮০ টাকাসঠিক উত্তর
- গ) ১২৮০ টাকা
- ঘ) ১৪০০ টাকা
ব্যাখ্যা: সুমনের ৫০০০ টাকার ১ বছরের লাভ = ৫০০০×১২ = ৬০,০০০ টাকার ১ মাসের লাভ। জামালের ৪০০০ টাকার ১ বছরের লাভ = ৪০০০×১২ = ৪৮,০০০ টাকার ১ মাসের লাভ। সুমনের ১০০০ টাকার ৯ মাসের লাভ = ১০০০×৯ = ৯০০০ টাকার ১ মাসের লাভ। দিলীপের ৭০০০ টাকার ৯ বছরের লাভ = ৭০০০×৯ = ৬৩,০০০ টাকার ১ মাসের লাভ। সুমনের মোট সমতুল্য মূলধন = ৬০,০০০ + ৯০০০ = ৬৯,০০০ টাকা। এখন, সুমন : জামাল : দিলীপ = ৬৯,০০০ : ৪৮,০০০ : ৬৩,০০০ = ৬৯ : ৪৮ : ৬৩। অনুপাতগুলোর যোগফল = ৬৯ + ৪৮ + ৬৩ = ১৮০। সুমনের লাভের পরিমাণ = ৩৬০০ এর ৬৯/১৮০ = ১৩৮০ টাকা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫০: ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির ওজনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির ওজনের অনুপাত ৩ : ৭ হবে?
- ক) ২৫ লিটার
- খ) ৪০ লিটারসঠিক উত্তর
- গ) ৩৫ লিটার
- ঘ) ২০ লিটার
ব্যাখ্যা: মিশ্রণের পরিমাণ = ৩০ লিটার; এসিড : পানি = ৭ : ৩; অনুপাতদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০; এসিডের পরিমাণ = (৩০/১০)×৭ = ২১ লিটার; পানির পরিমাণ = (৩০/১০)×৩ = ৯ লিটার। পানি মেশানোর ফলে এসিড : পানি = ৩ : ৭ বা, এসিড/পানি = ৩/৭ বা, ২১/পানি = ৩/৭ বা, পানি = (২১×৭)/৩ = ৪৯ লিটার। পানি মেশাতে হবে = (৪৯ − ৯) লিটার = ৪০ লিটার।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫১: What is the meaning of the expression 'bottom line'?
- ক) The final step
- খ) The end of a road
- গ) The last line of a book
- ঘ) The essential pointসঠিক উত্তর
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫২: Don't worry. English Grammar is not — to understand.
- ক) so difficult
- খ) very difficult
- গ) too difficultসঠিক উত্তর
- ঘ) difficult enough
ব্যাখ্যা: Too ....... to (এত.... যে) English Grammar is not too difficult to understand.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: 'To read between the lines' means—
- ক) to read carefully
- খ) to read only some lines
- গ) to read quickly to save time
- ঘ) to read carefully to find out any hidden meaningসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: I've never seen such a 'slow-coach' like you. Here 'slow-coach' means—
- ক) an irresponsible person
- খ) a careless person
- গ) a very lazy personসঠিক উত্তর
- ঘ) an unthoughtful person
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫৫: A pilgrim is a person who undertakes a journey to a—
- ক) holy placeসঠিক উত্তর
- খ) mosque
- গ) bazar
- ঘ) new country
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৬: What is the antonym of 'Gentle'?
- ক) Harsh
- খ) Clever
- গ) Modest
- ঘ) Rudeসঠিক উত্তর
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৭: What is the synonym of 'Competent'?
- ক) Discrete
- খ) Capableসঠিক উত্তর
- গ) Prudent
- ঘ) Cautious
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৮: What is the antonym of 'Honorary'?
- ক) Literary
- খ) Honourable
- গ) Salariedসঠিক উত্তর
- ঘ) Official
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: Which one is the correct?
- ক) One of my friends are a lawyer
- খ) One of my friends is a lawyerসঠিক উত্তর
- গ) One of my friend is a lawyer
- ঘ) One of my friends are a lawyer
ব্যাখ্যা: One of এর subject plural হলেও verb singular হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: I — here since 1980.
- ক) live
- খ) am living
- গ) have been livingসঠিক উত্তর
- ঘ) lived
ব্যাখ্যা: since থাকলে present perfect continuous form হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
