১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়, সেট ১ চামেলী) ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১: সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
- ক) বিশেষ্য
- খ) অব্যয়সঠিক উত্তর
- গ) সর্বনাম
- ঘ) ক্রিয়া
ব্যাখ্যা: ব্যয় মানে পরিবর্তন। এই পরিবর্তন হচ্ছে বচনে, লিঙ্গে ও বিভক্তিতে। কিন্তু যে পদে বচনে, লিঙ্গে ও বিভক্তিতে কোনো পরিবর্তন ঘটে না, তা অব্যয়। হিন্দি ব্যাকরণে অব্যয়কে বলে অধিকারী শব্দ। সাধারণভাবে বলা হয়, যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২: নিচের কোন বানানটি শুদ্ধ?
- ক) বাল্মিকী
- খ) বাল্মিকি
- গ) বাল্মীকিসঠিক উত্তর
- ঘ) বাল্মীকী
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: 'শকুনি মামা'-এর অর্থ কোনটি?
- ক) কুৎসিত মামা
- খ) সৎ মামা
- গ) কুচক্রী মামাসঠিক উত্তর
- ঘ) পাতানো মামা
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪: 'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি?
- ক) নির্ভয়
- খ) প্রত্যয়সঠিক উত্তর
- গ) বিস্ময়
- ঘ) দ্বিধা
ব্যাখ্যা: সংশয় অর্থাৎ 'দ্বিধান্বিত' এর বিপরীত শব্দ 'প্রত্যয়'। দ্বিধা এর বিপরীত শব্দ নির্দ্বিধা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫: 'বক্তব্য' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক) √বক্ + তব্য
- খ) √বক্ত + অব্য
- গ) √বক্ত + ব্য
- ঘ) √বচ্ + তব্যসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬: 'উপকারীর অপকার করে যে'– নিচের কোনটি শুদ্ধ?
- ক) কৃতজ্ঞ
- খ) বেঈমান
- গ) কৃতঘ্নসঠিক উত্তর
- ঘ) কৃতগ্ন
ব্যাখ্যা: উপকারীর উপকার স্বীকার করে যে— কৃতজ্ঞ, ঈমান নেই যার— বেঈমান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭: ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
- ক) ধ্বনিতত্ত্বে
- খ) অর্থতত্ত্বে
- গ) বাক্যতত্ত্বে
- ঘ) রূপতত্ত্বেসঠিক উত্তর
ব্যাখ্যা: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের মূল অংশকে বলা হয় রূপ (Morpheme)। রূপ গঠন করে শব্দ সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮: বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
- ক) দাঁড়ি
- খ) সেমিকোলন
- গ) কোলন
- ঘ) কমাসঠিক উত্তর
ব্যাখ্যা: বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন— পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও সুরমা বাংলাদেশের বড় নদী। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। যেমন—৬৮, নবাব সিরাজউদৌলা রোড, কুষ্টিয়া - ৭০০০।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯: 'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
- ক) সুধাংশু
- খ) শশাঙ্ক
- গ) বিধু
- ঘ) আদিত্যসঠিক উত্তর
ব্যাখ্যা: 'সূর্য' এর প্রতিশব্দ—দিবাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, অর্ক, আফতাব, ভানু, আদিত্য, অরুণ, বালাক, মিত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: 'ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!'– এ বাক্যের 'কী' এর অর্থ কোনটি?
- ক) বিরক্তিসঠিক উত্তর
- খ) রাগ
- গ) ভয়
- ঘ) হুমকি
ব্যাখ্যা: স্বরভঙ্গি তথা বাগ্ভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরতি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি অনুভূতি প্রকাশ পায়। যেমন– বিরক্তি প্রকাশে– আঃ, ভালো লাগছে না, এখান থেকে যাও তো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'The fire is out'— বাক্যটির অনুবাদ কী?
- ক) আগুন বাইরে
- খ) বাইরে আগুন
- গ) আগুন ছড়িয়ে পড়েছেসঠিক উত্তর
- ঘ) আগুন নিভে গেছে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১২: 'বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর'-বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
- ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠসঠিক উত্তর
- গ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
- ঘ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৩: নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
- ক) কবিতায়
- খ) গানে
- গ) ছোটগল্পে
- ঘ) নাটকেসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৪: 'অন্তরঙ্গ'-এর বিপরীত শব্দ কী?
- ক) শত্রুতা
- খ) সম্পর্কহীন
- গ) বহিরাঙ্গ
- ঘ) বৈরীভাব
ব্যাখ্যা: Note : 'অন্তরঙ্গ'-এর বিপরীত শব্দ 'বহিরঙ্গ'। অপশন 'গ'তে প্রদত্ত শব্দটি 'বহিরাঙ্গ' এর স্থলে 'বহিরঙ্গ' হলে সঠিক উত্তর হতো 'গ'। অন্যদিকে 'শত্রুতা ও 'সম্পর্কহীন' এর বিপরীত শব্দ যথাক্রমে 'মিত্রতা' ও 'সুসম্পর্ক'।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৫: কোনটি শুদ্ধ বানান?
- ক) মুহুর্ত
- খ) মূহুর্ত
- গ) মুহূর্তসঠিক উত্তর
- ঘ) মুহূর্তু
বিষয়: বাংলা
প্রশ্ন ১৬: কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
- ক) ক্রিয়াসঠিক উত্তর
- খ) অব্যয়
- গ) বিশেষ্য
- ঘ) বিশেষণ
ব্যাখ্যা: ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন : 'পড়েছে'—পড়(ধাতু) + ছে (বিভক্তি)। বাংলা অব্যয় পদের সন্ধি হয়। যেমন : (কিম্ + তু = কিন্তু, পরম + তু = পরন্তু, ইতি + আদি = ইত্যাদি, তথা + অপি = তথাপি ইত্যাদি।)
বিষয়: বাংলা
প্রশ্ন ১৭: 'হাতে দুর্বা গজানো' বাগধারার অর্থ কী?
- ক) লক্ষ্মীছাড়া
- খ) অলুক্ষণে
- গ) আলসেমির লক্ষণসঠিক উত্তর
- ঘ) অতিশয় দুর্বল
ব্যাখ্যা: 'হাড় হাভাতে' বাগধারার অর্থ লক্ষীছাড়া, কুলক্ষণে বা অলুক্ষণে। 'তালপাতার সেপাই' বাগধারার অর্থ অতিশয় দুর্বল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৮: 'শুভক্ষণে জন্ম যার'– এক কথায় কী হবে?
- ক) ক্ষণজন্মাসঠিক উত্তর
- খ) শুভজন্মা
- গ) জন্মাধীর
- ঘ) শুভজন্মকাল
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৯: নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
- ক) বাদী
- খ) দাত্রী
- গ) তাদৃশী
- ঘ) ডাইনীসঠিক উত্তর
ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। যেমন— সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি, সৎমা, শাঁখিনী।
বিষয়: বাংলা
প্রশ্ন ২০: নিচের কোনটি 'সৃষ্টি' এর প্রকৃতি ও প্রত্যয়?
- ক) সৃষ্ + টি
- খ) সৃশ্ + তি
- গ) সৃজ্ + তিসঠিক উত্তর
- ঘ) স্রী + ষ্টি
ব্যাখ্যা: বিশেষ্য ও বিশেষণ গঠনে 'তি' প্রত্যয় হয়। যেমন—√ঘাট্ + তি = ঘাটতি, বাড়_ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি, ভজ্ + তি = ভক্তি, শ্রম্ + তি = শ্রান্তি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
