১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়, সেট ১ চামেলী) ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?
- ক) 180°
- খ) 360°সঠিক উত্তর
- গ) 270°
- ঘ) 720°
ব্যাখ্যা: আমরা জানি, n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n – 2) × 180° চতুর্ভুজের (চার বাহুবিশিষ্ট ক্ষেত্রের) চারকোণের সমষ্টি = (4 – 2) × 180° = 360°
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: ঘনকের ধার a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
- ক) √6a²
- খ) 6a²সঠিক উত্তর
- গ) a³
- ঘ) 6a
ব্যাখ্যা: ঘনকের ধার a একক হলে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a²
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
- ক) সমদূরবর্তীসঠিক উত্তর
- খ) অসমদূরবর্তী
- গ) সমান্তরাল
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ক) 40 মিটার
- খ) 50 মিটার
- গ) 60 মিটার
- ঘ) 70 মিটারসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, প্রস্থ = x মিটার ∴ দৈর্ঘ্য x × 1½ = 3x/2 মিটার। 3x²/2 = 294 ⇒ x² = 196 ∴ x = 14 প্রস্থ = 14 মিটার; দৈর্ঘ্য = (3 × 14)/2 = 21 মিটার। ∴ পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(21 + 14) = 70 মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?
- ক) 2:3
- খ) 3:4
- গ) 4:9
- ঘ) 9:4সঠিক উত্তর
ব্যাখ্যা: মনে করি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ r₁ এবং r₂ ∴ r₁/r₂ = 3/2 ⇒ r₁²/r₂² = 9/4 [বর্গ করে] ⇒ πr₁²/πr₂² = 9/4 [বৃত্তের ক্ষেত্রফল] ∴ πr₁² : πr₂² = 9 : 4
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?
- ক) 4:7:5
- খ) 5:6:7
- গ) 20:35:42সঠিক উত্তর
- ঘ) 20:30:37
ব্যাখ্যা: a : b = 4 : 7 = 20 : 35; b : c = 35 : 42 ∴ a : b : c = 20 : 35 : 42
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: 250 এর 10% এর মান কত?
- ক) 25সঠিক উত্তর
- খ) 50
- গ) 100
- ঘ) 75
ব্যাখ্যা: 250 এর 10% = 250 × 10/100 = 25
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে?
- ক) x/y ঘণ্টা
- খ) y/x ঘণ্টাসঠিক উত্তর
- গ) xy ঘণ্টা
- ঘ) x + y ঘণ্টা
ব্যাখ্যা: x মাইল অতিক্রম করে 1 ঘণ্টায় ∴ 1 মাইল 1/x ঘণ্টায়, ∴ y মাইল y/x ঘণ্টায়
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: a + b, a² – b² এবং a³ + b³ এর গ. সা.গু কত?
- ক) a² – b²
- খ) a – b
- গ) (a + b)²
- ঘ) a + bসঠিক উত্তর
ব্যাখ্যা: ১ম রাশি = a + b; ২য় রাশি = a² – b² = (a + b)(a – b); ৩য় রাশি = a³ + b³ = (a + b)(a² – ab + b²); গ. সা. গু. = a + b
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
- ক) ab = cd
- খ) ac = bd
- গ) ad = bcসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: a, b, c ও d ক্রমিক সমানুপাতি ∴ a/b = b/c = c/d ⇒ a/b = c/d ∴ ad = bc
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
- ক) n² – 1
- খ) n²সঠিক উত্তর
- গ) n² + 1
- ঘ) n² + 2
ব্যাখ্যা: n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n²; n জোড় = n(n + 1)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: (a⁻¹)⁻¹ এর মান নিচের কোনটি সঠিক?
- ক) 1/a
- খ) a²
- গ) aসঠিক উত্তর
- ঘ) 1/a²
ব্যাখ্যা: (a⁻¹)⁻¹ = 1/a⁻¹ = 1/(1/a) = 1 × a/1 = a
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রীর সমান?
- ক) 360°সঠিক উত্তর
- খ) 270°
- গ) 180°
- ঘ) 0°
ব্যাখ্যা: বৃত্তের কেন্দ্রে তথা যেকোনো বিন্দুর চতুর্পার্শ্বে 4 সমকোণ বা 360° কোণ উৎপন্ন হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: sinθ = 4/5 হলে, secθ এর মান কোনটি?
- ক) 5/4
- খ) 4/9
- গ) 3/5
- ঘ) 5/3সঠিক উত্তর
ব্যাখ্যা: sinθ = 4/5 বা, sin²θ = 16/25 [উভয় পক্ষকে বর্গ করে] বা, 1 – cos²θ = 16/25 [sin²θ = 1 – cos²θ] বা, 1 – 16/25 = cos²θ বা, 9/25 = cos²θ বা, cosθ = 3/5 [বর্গমূল করে] বা, 1/cosθ = 5/3 [ব্যস্তকরণ করে] ∴ secθ = 5/3 [∵ secθ = 1/cosθ]
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: x > 0 এর x² = 4x হলে x এর মান কোনটি?
- ক) 4সঠিক উত্তর
- খ) 3
- গ) 2
- ঘ) 0
ব্যাখ্যা: x > 0 এবং x² = 4x ∴ x = 4 [উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৬: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
- ক) কফি আনান
- খ) উ থান্টসঠিক উত্তর
- গ) দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ) বুট্রোস ঘালি
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট (৩০ নভেম্বর ১৯৬১-৩১ডিসেম্বর ১৯৭১)। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় মারা গেলে ১৯৬১ সালে জাতিসংঘের তৃতীয় মহাসচিব হিসেবে তাকে নিযুক্ত করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: চিকনগুনিয়ার বাহক কোনটি?
- ক) অ্যানোফিলিস
- খ) কিউলেক্স
- গ) এডিসসঠিক উত্তর
- ঘ) সকল ধরনের মশা
ব্যাখ্যা: ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশকীর কামড়ে ছড়ায়। প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
- ক) কাজী খসরু
- খ) কামরুল হাসান
- গ) স্বপন কুমার
- ঘ) এএন সাহাসঠিক উত্তর
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দুপাশে দুটি করে মোট ৪টি তারকা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৯: দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
- ক) একুশ ই বুক
- খ) স্বাধীনতা ই বুক
- গ) বাংলাদেশ ই বুকসঠিক উত্তর
- ঘ) ডিজিটাল ই বুক
ব্যাখ্যা: বাংলাসহ বিভিন্ন ভাষায় রচিত বিশ্বের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ রচনাগুলোকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার প্রয়াসে প্রকাশিত হয়েছে 'একুশ ই-বুক'। এটি মূলত ওকে মোবাইলের একুশে ট্যাবের একটি অ্যাপ। বিজ্ঞাপনী সংস্থা 'মাত্রা'র সহযোগিতায় মোবাইল ফোন কোম্পানি 'ওকে মোবাইল' বের করেছে এ ই-বুক। ৩০ জানুয়ারি ২০১৬ 'একুশ-ই-বুক'-এর মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি ২০১৬ কলকাতায় ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একসাথে বিশ্বের ৩৮টি দেশে 'একুশ ই-বুক' উন্মুক্ত করা হয়। পাঠক এ অ্যাপটির মাধ্যমে অনলাইনে বই কিনতে পারবে অথবা 'একুশ ই-বুক' গ্রন্থাগারের সদস্য হয়েও পছন্দের বইগুলো পড়তে পারবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: WIPO-এর সদর দপ্তর কোথায়?
- ক) ব্রাসেলস
- খ) জেনেভাসঠিক উত্তর
- গ) লন্ডন
- ঘ) প্যারিস
ব্যাখ্যা: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO), বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR), UNCTAD, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU), বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF), বিশ্ব হার্ট ফেডারেশন (WHF) প্রভৃতি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
