আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৮৭
- ৮৭
- ৮৭ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ১–২০ / ৮৭
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
- ক) শ্রীকৃষ্ণকীর্তন
- খ) চর্যাপদসঠিক উত্তর
- গ) মনসামঙ্গল
- ঘ) বৈষ্ণব পদাবলী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য আদি নিদর্শন চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। বৌদ্ধ সহজিয়াগণের রচিত এ চর্যাপদ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যার প্রাপ্ত পুঁথিতে ৫১টি গান ছিল; যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২: প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
- ক) আলাওল
- খ) সৈয়দ সুলতান
- গ) শাহ মুহম্মদ সগীরসঠিক উত্তর
- ঘ) মুহম্মদ খান
ব্যাখ্যা: শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-এর শেষ থেকে ১৫ শতকে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কবি ছিলেন। মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে তিনি সর্বপেক্ষা প্রাচীন কবি। তার রচিত অন্যতম কাব্যের নাম 'ইউসুফ জোলেখা'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩: “তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।” –কোন কবির রচনা?
- ক) আলাওল
- খ) সৈয়দ সুলতান
- গ) আবদুল হাকিমসঠিক উত্তর
- ঘ) আমির হামজা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪: পুঁথি সাহিত্যের লেখক–
- ক) সৈয়দ হামজাসঠিক উত্তর
- খ) আবদুল হাকিম
- গ) ভারতচন্দ্র
- ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা: মিশ্র ভাষারীতিতে সৈয়দ হামজা রচিত কাব্যগুলো হচ্ছে 'আমীর হামজা' (২য় অংশ), 'জেগুনের পুঁথি', 'হাতেম তাই' ইত্যাদি। তার 'মধুমালতী' কাব্য পুঁথি সাহিত্যের ধারা অনুসারী নয়, কবি সম্ভবত ফারসি কাব্য থেকে বঙ্গানুবাদ করে এ কাব্যের রূপ দেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫: 'পদ্মরাগ' কোন ধরনের রচনা?
- ক) গল্প
- খ) প্রবন্ধ
- গ) কাব্য
- ঘ) উপন্যাসসঠিক উত্তর
ব্যাখ্যা: 'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। তার রচিত অন্যান্য গদ্যগ্রন্থ হচ্ছে 'অবরোধবাসিনী', 'সুলতানার স্বপ্ন', 'মতিচুর' ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬: 'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা?
- ক) যোগাযোগসঠিক উত্তর
- খ) ঘরে বাইরে
- গ) নৌকাডুবি
- ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' (১৯২৬) উপন্যাসটি 'বিচিত্রা' মাসিক পত্রিকায় 'তিন পুরুষ' নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৭ সালে। নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭: কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
- ক) বাউণ্ডেলের আত্মকাহিনীসঠিক উত্তর
- খ) রাজবন্দীর জবানবন্দী
- গ) মৃত্যুক্ষুধা
- ঘ) বাঁধন হারা
ব্যাখ্যা: 'বাউণ্ডেলের আত্মকাহিনী' কাজী নজরুলের 'রিক্তের বেদন' গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প। এটি কবির প্রথম প্রকাশিত লেখা। গল্পটি 'সওগাত' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮: 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) ঈশ্বরচন্দ্র গুপ্তসঠিক উত্তর
- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত কবি ও সাংবাদিক ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা 'সংবাদ প্রভাকর'-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাকে যুগসন্ধির কবি বলা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯: নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
- ক) কৃষ্ণকুমারী
- খ) শর্মিষ্ঠা
- গ) পদ্মাবতী
- ঘ) অশ্রুমালাসঠিক উত্তর
ব্যাখ্যা: 'কৃষ্ণকুমারী' মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক বিয়োগান্ত বা ট্রাজেডি নাটক। 'শর্মিষ্ঠা' তার রচিত প্রথম সার্থক বাংলা কমেডি। 'অশ্রুমালা' কায়কোবাদ রচিত গীতিকাব্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০: কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
- ক) ১৮৫৮ খ্রি.
- খ) ১৮৫৭ খ্রি.সঠিক উত্তর
- গ) ১৮৬৭ খ্রি.
- ঘ) ১৮৭৭ খ্রি.
ব্যাখ্যা: ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে কবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন। আধুনিক যুগের প্রথম বাঙালি মুসলমান কবি তিনি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১১: 'সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি'–চরণটি কোন কবির রচনা?
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) দ্বিজেন্দ্রলাল রায়সঠিক উত্তর
- ঘ) মধুসূদন দত্ত
ব্যাখ্যা: চরণটি দ্বিজেন্দ্রলাল রায়ের 'ধনধান্য পুষ্পভরা' কবিতা থেকে সংগৃহীত হয়েছে। তিনি ডি এল রায় নামে সমধিক পরিচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ১২: বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
- ক) তিন প্রকারসঠিক উত্তর
- খ) চার প্রকার
- গ) পাঁচ প্রকার
- ঘ) ছয় প্রকার
ব্যাখ্যা: বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার। যথা– অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত।
বিষয়: বাংলা
প্রশ্ন ১৩: কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রী করতেন?
- ক) গজনীর হাটে
- খ) শাপলার হাটেসঠিক উত্তর
- গ) উজানতলীর হাটে
- ঘ) মেঘনার হাটে
বিষয়: বাংলা
প্রশ্ন ১৪: নিচের কোনটি জহির রায়হানের রচনা?
- ক) পদ্মার পলিদ্বীপ
- খ) রুপার কৌটা
- গ) রক্তাক্ত প্রান্তর
- ঘ) আরেক ফাল্গুনসঠিক উত্তর
ব্যাখ্যা: 'আরেক ফাল্গুন' জহির রায়হান রচিত বায়ান্নর ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১৫: Choose the right answer : Chaucer is the representative poet of—
- ক) 17th century
- খ) 14th centuryসঠিক উত্তর
- গ) 16th century
- ঘ) 18th century
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যে Chaucer হলেন প্রাচীনতম কবি। তিনি যে Period-এ সাহিত্য রচনা করেন তাকে বলা হয় Anglo Saxon Period। আর 1340 – 1400 সাল হলো The age of Chaucer। সুতরাং প্রদত্ত Option-গুলোর মধ্যে (খ) সঠিক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৬: 'Gulliver's Travels' is a famous story by—
- ক) William Shakespeare
- খ) Thomas Hardy
- গ) Alfred Tennyson
- ঘ) Jonathan Swiftসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রদত্ত Optionগুলোর মধ্যে Option (ক), (খ) এবং (গ) সঠিক নয়। কারণ এরা Story writer নন। সঠিক উত্তর হলো (ঘ) অর্থাৎ Jonathan Swift।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ১৭: 'The Trumpet of prophecy! O wind. If winter comes, can spring be far behind?' Who is the poet of these lines?
- ক) P.B. Shelleyসঠিক উত্তর
- খ) William Wordsworth
- গ) John Keats
- ঘ) Robert Browing
ব্যাখ্যা: সঠিক উত্তর (ক) অর্থাৎ P.B. Shelley। কারণ প্রদত্ত লাইন দুটি Shelley'র বিখ্যাত কবিতা "Ode to the West Wind" থেকে নেয়া হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১৮: 'The music in my heart I bore, Long after it was heard no more.' These lines are from the poem—
- ক) The Solitary Reaper by Wordsworthসঠিক উত্তর
- খ) Ode to a Nightingle by John Keats
- গ) To a lady with a guitar by P.B. Shelley
- ঘ) Elegy written in a country churchyard by Thomas Gray
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত চরণ দুটি Romantic যুগের কবি এবং Poet of Nature হিসেবে খ্যাত William Wordsworth-এর The Solitary Reapar কবিতার শেষ দুটি চরণ থেকে নেয়া।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ১৯: Which is the noun of the word 'beautiful'?
- ক) beautyসঠিক উত্তর
- খ) beauteous
- গ) beautiful
- ঘ) beautifully
ব্যাখ্যা: প্রদত্ত option-গুলোর মধ্যে option (খ) তে প্রদত্ত beauteous সঠিক নয় কারণ এটি Adjective, option (গ) তে প্রদত্ত beautiful শব্দটিও Adjective এবং option (ঘ) তে প্রদত্ত beautifully একটি Adverb। শুধু option (ক) তে প্রদত্ত beauty শব্দটিই beautiful-এর Noun। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২০: Choose the adjective form of the following words :
- ক) Excite
- খ) Excitingসঠিক উত্তর
- গ) Excitement
- ঘ) Excitingly
ব্যাখ্যা: Excite শব্দটি একটি verb যার অর্থ উত্তেজিত করা, Exciting শব্দটি একটি Adjective যার অর্থ উত্তেজনাকর, Excitement হলো উত্তেজনা, এটা একটা Noun এবং Excitingly হলো Adverb যার অর্থ উত্তেজনাপূর্ণভাবে। সুতরাং সঠিক উত্তর (খ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮৭ প্রশ্ন · ৮৭ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
