আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৮৭
- ৮৭
- ৮৭ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৮৭
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন–
- ক) ফকরুদ্দিন মোবারক শাহ
- খ) ইলিয়াস শাহ
- গ) সম্রাট আকবরসঠিক উত্তর
- ঘ) সম্রাট বাবর
ব্যাখ্যা: সম্রাট আকবরের পুরো নাম জালালুদ্দিন মুহম্মদ আকবর। তিনি 'দীন-ই-ইলাহি' নামে এক ধর্মের প্রবর্তন করেন। তিনিই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪২: মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
- ক) ১ জুলাই ১৯৯১সঠিক উত্তর
- খ) ১ জুলাই ১৯৯২
- গ) ১ জুলাই ১৯৯৩
- ঘ) ১ জুলাই ১৯৯৪
ব্যাখ্যা: মূল্য সংযোজন কর হচ্ছে একধরনের Consumption Tax। মূল্য সংযোজন করের সংজ্ঞা ক্রেতা-বিক্রেতা উৎপাদকভেদে ভিন্ন ভিন্ন। মূল্য সংযোজন কর ব্যবস্থাপনায় সর্বশেষ ভোক্তাই হচ্ছে কর প্রদানকারী। বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
- ক) রামপাল
- খ) ধর্মপালসঠিক উত্তর
- গ) চন্দ্রগুপ্ত
- ঘ) আদিশুর
ব্যাখ্যা: নওগাঁ জেলার পাহাড়পুরে 'সোমপুর বৌদ্ধ বিহার' নির্মাণ করেন রাজা ধর্মপাল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
- ক) ১৯০৫
- খ) ১৯১১সঠিক উত্তর
- গ) ১৯১৬
- ঘ) ১৯২৩
ব্যাখ্যা: ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন। সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আহূত দিল্লির দরবারে ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়া হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?
- ক) আব্দুল হামিদ খান ভাসানী
- খ) এ. কে. ফজলুল হক
- গ) আখতার হামিদ খানসঠিক উত্তর
- ঘ) আজিজুল হক
ব্যাখ্যা: কুমিল্লা জেলার কোটবাড়ী নামক স্থানে অধ্যক্ষ আখতার হামিদ খান ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD)। এর প্রধান উদ্দেশ্য হলো গ্রামের কৃষকদের দ্বি-স্তরবিশিষ্ট সমবায় সমিতির মাধ্যমে সংগঠিত করা এবং কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি সরবরাহ করা।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৬: অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?
- ক) উন্নয়নের গতিধারা
- খ) দুর্ভিক্ষ ও দারিদ্র্যসঠিক উত্তর
- গ) মাইক্রোক্রেডিট
- ঘ) জনসংখ্যা তত্ত্ব
ব্যাখ্যা: এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি ১৯৯৮ সালে 'দুর্ভিক্ষ ও দারিদ্র্য' নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তাকে অর্থনীতির মাদার তেরেসা বলা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৭: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
- ক) চাঁদপুর
- খ) সিরাজগঞ্জ
- গ) গোয়ালন্দসঠিক উত্তর
- ঘ) ভোলা
ব্যাখ্যা: এক পাড়ে শিবালয় (মানিকগঞ্জ) এবং অন্য পাড়ে, গোয়ালন্দের দৌলতদিয়ায় (রাজবাড়ী) পদ্মা ও যমুনা নদী দুটি মিলিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন–
- ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ) বুদ্ধদেব বসু
- গ) হরপ্রসাদ শাস্ত্রী
- ঘ) আর. সি. মজুমদারসঠিক উত্তর
ব্যাখ্যা: আর সি মজুমদারের পুরো নাম ড. রমেশচন্দ্র মজুমদার। তিনি ১ জানুয়ারি ১৯৩৭ থেকে ৩০ জুন ১৯৪২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: 'অপারেশন সার্চলাইট' কোন সালের ঘটনা?
- ক) ১৯৬৯
- খ) ১৯৭১সঠিক উত্তর
- গ) ১৯৭৫
- ঘ) ১৯৯০
ব্যাখ্যা: 'অপারেশন সার্চলাইট' হলো ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে বাঙালিদের ওপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলার সাংকেতিক নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: পিলখানা হত্যাদিবস কবে?
- ক) ২২ ফেব্রুয়ারি
- খ) ২৫ ফেব্রুয়ারিসঠিক উত্তর
- গ) ২৭ ফেব্রুয়ারি
- ঘ) ২৯ ফেব্রুয়ারি
ব্যাখ্যা: ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯। এরপর থেকে ২৫ ফেব্রুয়ারিকে পিলখানা হত্যা দিবস হিসেবে পালন করা হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫১: কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা?
- ক) আরবিসঠিক উত্তর
- খ) বাংলা
- গ) হিন্দি
- ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা: জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট ৬টি। যথা– ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫২: মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
- ক) ভারত মহাসাগরসঠিক উত্তর
- খ) বঙ্গোপসাগর
- গ) আরব সাগর
- ঘ) পারস্য উপসাগর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?
- ক) আমেরিকান পিস সেন্টার
- খ) জিরো পয়েন্ট
- গ) গ্রাউন্ড জিরোসঠিক উত্তর
- ঘ) ওয়ার্ল্ড সিমেট্রি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
- ক) উন্নত
- খ) উন্নয়নশীলসঠিক উত্তর
- গ) অনুন্নত
- ঘ) ঔপনিবেশিক
ব্যাখ্যা: G-77 এর পূর্ণরূপ হলো Group of 77। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন ১৯৬৪। এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪। তৃতীয় বিশ্বের তথা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই এর উদ্দেশ্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
- ক) অং সান সুচি
- খ) ইন্দিরা গান্ধী
- গ) মাদার তেরেসাসঠিক উত্তর
- ঘ) শিরিন এবাদি
ব্যাখ্যা: এশিয়ার নারীদের মধ্যে মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তার জন্মস্থান মেসিডোনিয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: 'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ?
- ক) জাপান
- খ) ফ্রান্সসঠিক উত্তর
- গ) ব্রিটেন
- ঘ) ইতালি
ব্যাখ্যা: ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তৎকালীন বেডলোস দ্বীপে স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়েছিল। এর স্থপতি ছিলেন ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি। ১৫ অক্টোবর ১৯২৪ যুক্তরাষ্ট্রের জাতীয় স্মৃতিসৌধ হিসেবে স্ট্যাচু অব লিবার্টিকে স্বীকৃতি দেয়া হয়। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: জাপানের আইনসভার নাম–
- ক) কংগ্রেস
- খ) ডায়েটসঠিক উত্তর
- গ) সিনেট
- ঘ) ক্রোটস
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: বার্বাডোসের রাজধানী কোথায়?
- ক) নাসাউ
- খ) বাসেটেরে
- গ) বেলসোপান
- ঘ) ব্রিজটাউনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাহামাসের রাজধানী নাসাউ, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বাসেতোর, বেলিজের রাজধানী বেলমোপান এবং বার্বাডোসের রাজধানী ব্রিজটাউন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫৯: জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
- ক) ৬টিসঠিক উত্তর
- খ) ৯টি
- গ) ১০টি
- ঘ) ১১টি
ব্যাখ্যা: জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬টি। যথা– সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: ফেব্রুয়ারি ২০১১ সনে আরব লীগ কোন দেশটির সদস্যপদ বাতিল করে?
- ক) মিশর
- খ) লিবিয়াসঠিক উত্তর
- গ) ফিলিস্তিন
- ঘ) সুদান
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২২ মার্চ ৭টি রাষ্ট্র নিয়ে 'আরব লীগ' প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ ২২টি। এর সদর দপ্তর কায়রো, মিশর। ২০১১ সালের ফেব্রুয়ারি আরব লীগ লিবিয়ার সদস্যপদ স্থগিত করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮৭ প্রশ্ন · ৮৭ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
