আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৮৭
- ৮৭
- ৮৭ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ৮৭
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?
- ক) ৪৮টি
- খ) ৫২টি
- গ) ৫৪টি
- ঘ) ৫৬টি
ব্যাখ্যা: [Note : আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশের সংখ্যা ৫৫টি। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান (১৫ আগস্ট ২০১১)।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
- ক) চীন
- খ) ভেনিজুয়েলা
- গ) রাশিয়া
- ঘ) কুয়েত
ব্যাখ্যা: [Note : বিশ্বে তেল আমদানিতে বর্তমানে শীর্ষ দেশ চীন। তেল রিজার্ভে শীর্ষ দেশ ভেনিজুয়েলা। তেল উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে কুয়েত বিশ্বে ষষ্ঠ এবং শীর্ষ দেশ সৌদি আরব।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: ৭ জন শ্রমিক ৭ দিনে ৭টি রিকশা তৈরি করতে পারে। ৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?
- ক) ১ দিন
- খ) ৫ দিন
- গ) ৭ দিনসঠিক উত্তর
- ঘ) ৩৫ দিন
ব্যাখ্যা: ৭ জন শ্রমিক ৭টি রিকশা তৈরি করতে পারে ৭ দিনে; ১ " " ১ " " ৭×৭/৭ (দিনে); ৫ " ৫ " " ৭×৭×৫/৭×৫ = ৭ দিনে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান?
- ক) .০০১
- খ) .১
- গ) .০১
- ঘ) ১সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, ১৫ এর ক% = ১ এর ১৫% বা, ১৫ক/১০০ = ১৫/১০০ বা, ক = ১৫×১০০/১০০×১৫ ∴ ক = ১
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল?
- ক) ২৯
- খ) ৪৬
- গ) ৫৭সঠিক উত্তর
- ঘ) ৯২
ব্যাখ্যা: মনে করি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি– ক+১; ক+২ এবং ক+৩ প্রশ্নানুসারে, (ক+১)+(ক+২)+(ক+৩) = ৫৭ বা, ক+১+ক+২+ক+৩ = ৫৭ বা, ৩ক = ৫৭−৬ বা, ৩ক = ৫১ ক = ১৭ সংখ্যা তিনটি : ১৭+১; ১৭+২ এবং ১৭+৩ = ১৮; ১৯ এবং ২০। সংখ্যা তিনটির যোগফল = ১৮+১৯+২০ = ৫৭
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: 3^x + 3^x + 3^x = কত
- ক) 9^x
- খ) 3^(x+1)সঠিক উত্তর
- গ) 3^(3x)
- ঘ) 3^(x3)
ব্যাখ্যা: 3^x + 3^x + 3^x = 3.3^x = 3^x.3^1 = 3^(x+1)
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে ঐ পাত্রে পানির পরিমাণ কত?
- ক) ৪ লিটার
- খ) ৮ লিটার
- গ) ২ লিটারসঠিক উত্তর
- ঘ) ৬ লিটার
ব্যাখ্যা: মনে করি, অনুপাতের সাধারণ রাশি x পাত্রে দুধের পরিমাণ = ৫x লিটার " পানির " = x " প্রশ্নানুসারে, ৫x = x + ৮ বা, ৫x − x = ৮ বা, ৪x = ৮ x = ২
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: (x² + 1)² = 3x² হলে x³ + 1/x³ এর মান কত?
- ক) √3
- খ) 3√3
- গ) 0সঠিক উত্তর
- ঘ) −√3
ব্যাখ্যা: দেয়া আছে, (x² +1)² = 3x² বা, x² +1 = √3x বা, (x²+1)/x = √3 x + 1/x = √3 ∴ প্রদত্ত রাশি = x³ + 1/x³ = (x + 1/x)³ − 3.x.(1/x)(x + 1/x) = (√3)³ − 3.√3 = 3√3 − 3√3 = 0
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
- ক) ২৯০°
- খ) ৪২০°
- গ) ১৮০°
- ঘ) ৫৪০°সঠিক উত্তর
ব্যাখ্যা: চাকাটি ১ বারে ঘোরে ৩৬০° " ৯০ " " ৩৬০ × ৯০ = ৩২,৪০০° চাকাটি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘোরে ৩২,৪০০° " ১ " " ৩২,৪০০°/৬০ = ৫৪০°
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: A = {x ∈ N : x² > 8, x³ < 30} হলে x এর সঠিক মান কত?
- ক) 4
- খ) 3সঠিক উত্তর
- গ) 2
- ঘ) 5
ব্যাখ্যা: যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 30 অপেক্ষা ছোট তা হলো : ∴ x = 2 হলে 2² = 4 < 8 এবং 2³ = 8 < 30 x = 3 3² = 9 > 8 এবং 3³ = 27 < 30 x = 4 4² = 16 > 8 এবং 4³ = 64 > 30 x = 5 5² = 25 > 8 এবং 3³ = 27 > 30 যেহেতু x = 3 প্রদত্ত শর্ত পূরণ করে, সুতরাং x-এর মান হবে 3।
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: √2/(√6 + 2) = কত
- ক) √3 + √2
- খ) √3 + 2
- গ) √3 − √2সঠিক উত্তর
- ঘ) 3 − √2
ব্যাখ্যা: √2/(√6+2) = √2(√6−2)/((√6+2)(√6−2)) = √2(√3.2−2)/((√6)²−2²) = √2(√3.√2−2)/(6−4) = (2√3−2√2)/2 = 2(√3−√2)/2 = √3−√2
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: x সে. মি. এবং y সে. মি. পরিধির দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত?
- ক) 2πx + 2πy সে. মি.
- খ) (x+y)/2π সে. মি.সঠিক উত্তর
- গ) πx + πy সে. মি.
- ঘ) π/(x+y) সে. মি.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: 3x + 2y = 7 এবং 2x = y হলে (x, y) হবে–
- ক) (2, 1)
- খ) (3, 1)
- গ) (1, 2)সঠিক উত্তর
- ঘ) (−1, −2)
ব্যাখ্যা: দেয়া আছে, 2x = y বা, y = 2x .......... (i) ∴ 3x + 2y = 7 বা, 3x + 2(2x) = 7 [y = 2x বসিয়ে] বা, 3x + 4x = 7 বা, 7x = 7 x = 1 আবার, x -এর মান (i) এ বসিয়ে পাই, y = 2.1 = 2 নির্ণেয় মান (x, y) = (1,2)
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
- ক) (A+B)/2
- খ) (AM+BN)/2
- গ) (AM+BN)/(M+N)সঠিক উত্তর
- ঘ) (AM+BN)/(A+B)
ব্যাখ্যা: M সংখ্যক সংখ্যার সমষ্টি = AM এবং N সংখ্যক সংখ্যার সমষ্টি = BN মোট সংখ্যা = M + N সবগুলো সংখ্যার গড় = (AM+BN)/(M+N)
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: নিচের কোনটি x² − y² + 2y − 1 এর একটি উৎপাদক?
- ক) x − y
- খ) x + y + 1
- গ) x + y − 1সঠিক উত্তর
- ঘ) x − y − 1
ব্যাখ্যা: x² − y² + 2y − 1 = x² − (y² − 2y + 1) = x² − (y − 1)² = (x + y − 1)(x − y + 1)
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে–
- ক) ২ গুণ
- খ) ৪ গুণ
- গ) ৮ গুণসঠিক উত্তর
- ঘ) ৬ গুণ
ব্যাখ্যা: আমরা জানি, গোলকের আয়তন = 4/3 πr³ ব্যাসার্ধ দ্বিগুণ অর্থাৎ 2r করা হলে গোলকের আয়তন হবে = 4/3 π(2r)³ = 4/3 π.8r³ = 8×4/3 πr³ অর্থাৎ ৮ গুণ বৃদ্ধি পায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা?
- ক) x + y + 1
- খ) xy
- গ) x + yসঠিক উত্তর
- ঘ) xy + 2
ব্যাখ্যা: যে কোনো দুটি বেজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা হয় এবং গুণফল বিজোড় সংখ্যা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: কোনো সুষম দশভুজের প্রতিটি কোণ হবে–
- ক) সূক্ষ্মকোণ
- খ) প্রবৃদ্ধকোণ
- গ) স্থূলকোণসঠিক উত্তর
- ঘ) সমকোণ
ব্যাখ্যা: আমরা জানি, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ = (১৮০ × (n−২)/n)° [যেখানে, n = বাহুর সংখ্যা] = (১৮০ × (১০−২)/১০)° [∵ n = ১০] = (১৮০ × ৮/১০)° = ১৪৪°, যা ৯০° অপেক্ষা বেশি কিন্তু ১৮০° অপেক্ষা কম। সুতরাং কোনো সুষম দশভুজের প্রতিটি কোণ স্থূলকোণ হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৯: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে–
- ক) ১৮০°
- খ) ১৫০°
- গ) ২৯০°
- ঘ) ৩৬০°সঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° অর্থাৎ x + y + z = 180° ......... (i) আবার, এক সরল কোণ = 180° বহিঃস্থ কোণ তিনটির যোগফল = (180° − x) + (180° − y) + (180° − z) = 540° − (x + y + z) = 540° − 180° = 360°
বিষয়: গণিত
প্রশ্ন ৮০: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?
- ক) ৯ ইঞ্চি
- খ) ১০ ইঞ্চিসঠিক উত্তর
- গ) ১ ইঞ্চি
- ঘ) ১১ ইঞ্চি
ব্যাখ্যা: সমাধান : আমরা জানি, অতিভুজ = √(সমকোণ সংলগ্ন বাহু দুটি বর্গের সমষ্টি) = √((৮)² + (৬)²) = √(৬৪ + ৩৬) = √১০০ = ১০ ইঞ্চি
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮৭ প্রশ্ন · ৮৭ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
