জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়?
- ক) ৫ জনকেসঠিক উত্তর
- খ) ২৫ জনকে
- গ) ১৫ জনকে
- ঘ) ১০ জনকে
ব্যাখ্যা: ১২৫ ও ১৪৫ এর গ.সা.গু.ই হবে নির্ণেয় সংখ্যা। ১২৫)১৪৫(১ ১২৫ ২০)১২৫(৬ ১২০ ৫)২০(৪ ২০ ০ ∴ নির্ণেয় বালকের সংখ্যা ৫
বিষয়: গণিত
প্রশ্ন ২২: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
- ক) ৯
- খ) ১২
- গ) ১৪
- ঘ) ১৫সঠিক উত্তর
ব্যাখ্যা: এখানে সংখ্যা তিনটি হতে পারে যথাক্রমে ১, ২, ৩; ২, ৩, ৪; ৩, ৪, ৫; ৪, ৫, ৬; ৫, ৬, ৭...... । এখানে দেখা যায় সংখ্যা তিনটি ৪, ৫, ৬ হলেই গুণফল ১২০ হয়। এগুলোর যোগফল ৪ + ৫ + ৬ = ১৫
বিষয়: গণিত
প্রশ্ন ২৩: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
- ক) ৩৪০
- খ) ৩৪১সঠিক উত্তর
- গ) ৩৪২
- ঘ) ৩৪৮
ব্যাখ্যা: সংখ্যাটি = (৩০১ + ৩৮১)/২ = ৬৮২/২ = ৩৪১
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ২৪: মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
- ক) ২০%
- খ) ১৫%
- গ) ২৫%সঠিক উত্তর
- ঘ) ৩০%
ব্যাখ্যা: মাসিক সঞ্চয় (২০ – ১৫) = ৫; মাসিক সঞ্চয় শতকরা আয়ের (৫/২০ × ১০০) = ২৫
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৫: নিচের কোন সংখ্যাটি মৌলিক?
- ক) ১০৫
- খ) ৫৩সঠিক উত্তর
- গ) ২১
- ঘ) ১২৪
ব্যাখ্যা: ১ থেকে বড় যেসব সংখ্যাকে ১ ও ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এখানে, ১০৫ ও ২১ কে ৩ দ্বারা ভাগ করা যায় এবং ১২৪ কে ২ দ্বারা ভাগ করা যায়। ৫৩ একটি মৌলিক সংখ্যা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
- ক) ভুটানসঠিক উত্তর
- খ) সাইপ্রাস
- গ) গ্রিস
- ঘ) রুমানিয়া
ব্যাখ্যা: বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হলো ভুটান। ২০১৫ সালে দেশটি সকল প্রকার টোব্যাকো বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে। বাংলাদেশে ২০০৫ সালে পাবলিক প্লেসে ধূমপানের জন্য ৫০ টাকা জরিমানার বিধান করে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫' পাস হয়। পরবর্তীতে ২০১৩ সালে এ আইন সংশোধন করে জরিমানার পরিমাণ ৩০০ টাকা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
- ক) আইস হকি
- খ) বইমেলাসঠিক উত্তর
- গ) ঔষধশিল্প
- ঘ) কৃষিপণ্য
ব্যাখ্যা: দর্শক ও প্রকাশনা সংস্থার উপস্থিতির সংখ্যা বিবেচনায় বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। ১০০টির বেশি দেশের ৭০০০ এর অধিক প্রদর্শনকারী ও প্রায় দুই লক্ষ দর্শক ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রতিবছর হাজির হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
- ক) ১৯৯০ সালেসঠিক উত্তর
- খ) ১৯৯১ সালে
- গ) ১৯৯২ সালে
- ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ১৯৪৫ সালে দুটি ভাগে পূর্ব জার্মানি (সমাজতন্ত্র) ও পশ্চিম জার্মানি (পুঁজিবাদী) নামে বিভক্ত হয়ে যায়। ১৩ আগস্ট ১৯৬১ নির্মাণ শুরু হয় বার্লিন প্রাচীরের, যা দুই জার্মানিকে পৃথক করে রাখে তিন দশক সময় ধরে। ৯ নভেম্বর ১৯৮৯ পতন ঘটে বার্লিন প্রাচীরের এবং ১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২৯: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
- ক) ট্রিগেভলি
- খ) কুর্ট ওয়াল্ডহেইম
- গ) দ্যাগ হ্যামারশেল্ডসঠিক উত্তর
- ঘ) উথান্ট
ব্যাখ্যা: জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব, দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর এক আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত হন। ১০ এপ্রিল ১৯৫৩ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের পদে দায়িত্বরত ছিলেন তিনি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: 'ব্ল্যাকক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
- ক) ইসরাইল
- খ) দক্ষিণ আফ্রিকা
- গ) ভারতসঠিক উত্তর
- ঘ) পাকিস্তান
ব্যাখ্যা: 'ব্ল্যাকক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী। এর মূল নাম National Security Guard (NSG)। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী, যা সন্ত্রাসীদের মোকাবিলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণে পারদর্শী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩১: 'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক) বাংলা
- খ) জাপানিসঠিক উত্তর
- গ) ইন্দোনেশিয়ান
- ঘ) চাইনিজ
ব্যাখ্যা: 'সুনামি' শব্দটি জাপানি। ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় জলোচ্ছ্বাস বা তাকেই 'সুনামি' বলে। ইতিহাসের ভয়াবহ 'সুনামি' সংঘটিত হয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। এতে এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩টি দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: ইয়াসির আরাফাত কত সালে PLO-এর চেয়ারম্যান হন?
- ক) ১৯৬৪ সাল
- খ) ১৯৬৫ সাল
- গ) ১৯৬৭ সাল
- ঘ) ১৯৬৯ সালসঠিক উত্তর
ব্যাখ্যা: Palastine Liberation Organization (PLO) বা ফিলিস্তিন মুক্তি সংস্থা গঠিত হয় ২৮ মে ১৯৬৪। এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লা শহরে। ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাত PLO এর চেয়ারম্যান নিযুক্ত হন ২ ফেব্রুয়ারি ১৯৬৯। ১১ নভেম্বর ২০০৪ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি PLO-এর চেয়ারম্যান ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: 'সাত পাহাড়ের দেশ' বলা হয়–
- ক) মিসিসিপি
- খ) কাঠমান্ডু
- গ) রোমসঠিক উত্তর
- ঘ) দার্জিলিং
ব্যাখ্যা: 'সাত পাহাড়ের দেশ' বলা হয় ইতালির রাজধানী শহর রোমকে। এই শহরটি সাতটি পাহাড়চূড়ার সমন্বয়ে গঠিত। এছাড়া রোমকে 'চির শান্তির শহর' ও 'নীরব শহর' নামেও অভিহিত করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
- ক) হাউস অব কমন্স
- খ) হাউস অব লর্ডস
- গ) সিনেট
- ঘ) হাউস অব রিপ্রেজেন্টেটিভসঠিক উত্তর
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এর সদস্য সংখ্যা ৪৩৫। উচ্চকক্ষের নাম সিনেট। এর সদস্য সংখ্যা ১০০। হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস হলো যথাক্রমে যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষ ও উচ্চকক্ষ।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৫: থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
- ক) রিংগিত
- খ) ডলার
- গ) বাথসঠিক উত্তর
- ঘ) পাউন্ড
ব্যাখ্যা: থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। রিংগিত হলো মালয়েশিয়ার মুদ্রার নাম। ডলার হলো মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের মুদ্রার নাম। অন্যদিকে পাউন্ড হলো যুক্তরাজ্যের মুদ্রার নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: কিয়োটো চুক্তির মূল বিষয় কি?
- ক) জনসংখ্যা হ্রাস
- খ) দরিদ্রতা হ্রাস
- গ) উষ্ণতা হ্রাসসঠিক উত্তর
- ঘ) নিরস্ত্রীকরণ
ব্যাখ্যা: কিয়োটো প্রটোকল হলো ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক একটি প্রটোকল। এ প্রটোকল গৃহীত হয় ১১ ডিসেম্বর ১৯৯৭ জাপানের কিয়োটো শহরে। তবে কার্যকর হয় ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৭: বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) নিউইয়র্ক
- খ) ওয়াশিংটন ডিসিসঠিক উত্তর
- গ) ডেট্রয়েট
- ঘ) ডালাস
ব্যাখ্যা: বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সদর দপ্তর। অন্যদিকে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৮: বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত?
- ক) সিলেট
- খ) রাঙামাটি
- গ) সীতাকুণ্ডসঠিক উত্তর
- ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ইকোপার্কটির অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। এটি ১৯ জানুয়ারি ২০০১ উদ্বোধন করা হয়। সিলেটের টিলাগড় ইকোপার্কটির উদ্বোধন করা হয় ২০০৬ সালে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১৬টি ইকোপার্ক রয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
- ক) স্পিকার
- খ) রাষ্ট্রপতি
- গ) আইন মন্ত্রণালয়
- ঘ) সুপ্রিম কোর্টসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৭ ও ২৬ অনুচ্ছেদ অনুসারে দেশের সর্বোচ্চ আদালত সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থি সরকারের সকল আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। এছাড়া সংবিধানের ১০৬ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের প্রশ্নে কোনো ব্যাখ্যার দরকার হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। অন্যদিকে জুডিশিয়াল রিভিউয়ের প্রতিষ্ঠিত পূর্ব ধারণা, আইনের ব্যাখ্যা শুধু আদালতই করবে। আর সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন, তাই বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ক) ৯নং সেক্টর
- খ) ৪নং সেক্টর
- গ) ১০নং সেক্টরসঠিক উত্তর
- ঘ) ১১নং সেক্টর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় দেশের নৌপথ ১০নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরের নির্ধারিত কোনো কমান্ডার না থাকায় নৌবাহিনীর ৮ জন বাঙালি কর্মকর্তা সেক্টর পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ছিলেন এই ১০নং সেক্টরের একজন কর্মকর্তা।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
