জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪১: গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক) ১৯৭৬ সালে
- খ) ১৯৭৯ সালে
- গ) ১৯৮৩ সালেসঠিক উত্তর
- ঘ) ১৯৮৫ সালে
ব্যাখ্যা: বর্তমান গ্রামীণ ব্যাংক 'গ্রামীণ ব্যাংক প্রকল্প' নামে চট্টগ্রামের জোবরা গ্রামে ১৯৭৬ সালে কার্যক্রম শুরু করে। তবে 'গ্রামীণ ব্যাংক' নামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২ অক্টোবর ১৯৮৩, টাঙ্গাইলে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪২: মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে?
- ক) কুমিল্লা
- খ) সিলেটসঠিক উত্তর
- গ) রাঙামাটি
- ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা: মণিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে। কুমিল্লায় বাস করে ত্রিপুরা বা টিপরা উপজাতির কিছু অংশ। রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, রাখাইনসহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ। অন্যদিকে গারো ও হাজংদের বাস ময়মনসিংহ অঞ্চলে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা?
- ক) স্বায়ত্তশাসিত সংস্থা
- খ) কর্পোরেট সংস্থা
- গ) সাংবিধানিক সংস্থাসঠিক উত্তর
- ঘ) পূর্ণ সরকারি সংস্থা
ব্যাখ্যা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। সরকারি কর্ম কমিশন বিষয়ে বাংলাদেশ সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদে আলোচনা রয়েছে। সাংবিধানিক সংস্থা বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থা গঠনে সংবিধানের বিশেষ নির্দেশনা রয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রভৃতি হলো সাংবিধানিক সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়?
- ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ) বাংলা একাডেমি
- গ) শিল্পকলা একাডেমি
- ঘ) এশিয়াটিক সোসাইটিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়। এর প্রথম প্রকাশ মার্চ ২০০৩। খণ্ড সংখ্যা ১৪টি। এটি বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ জাতীয় জ্ঞানকোষ। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
- ক) সুলতানী আমলেসঠিক উত্তর
- খ) মুঘল আমলে
- গ) ব্রিটিশ আমলে
- ঘ) পাকিস্তান আমলে
ব্যাখ্যা: সুলতানী আমলে ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও। এছাড়া সুলতানী আমলে বাংলার অন্যান্য রাজধানী ছিল লখনৌতি (১২০৪-১৩৩৮ খ্রি.), পান্ডুয়া (১৩৫২-১৪১৪ খ্রি.) গৌড় (১৪১৪-১৫৬৫ খ্রি.) এবং তান্ডা (১৫৬৫-১৫৭৫ খ্রি.)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৬: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
- ক) প্রধানমন্ত্রী
- খ) সেনাবাহিনী প্রধান
- গ) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- ঘ) নৌবাহিনী প্রধান
ব্যাখ্যা: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের ৬১ ধারা মোতাবেক রাষ্ট্রপতিকে এমন মর্যাদা ও ক্ষমতা প্রদান করা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
- ক) আইউব খান
- খ) ইয়াহিয়া খান
- গ) আখতার হামিদ খানসঠিক উত্তর
- ঘ) এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা: বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এর প্রতিষ্ঠাতা হলেন আখতার হামিদ খান। পল্লী উন্নয়নের এ প্রতিষ্ঠানটি তিনি ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৮: ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন–
- ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ) মওলানা ভাসানী
- গ) শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
- ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৯: জাতীয় সংসদের ১নং আসনটি বাংলাদেশের কোন জেলায়?
- ক) কক্সবাজার
- খ) পঞ্চগড়সঠিক উত্তর
- গ) সিলেট
- ঘ) বরগুনা
ব্যাখ্যা: জাতীয় সংসদের ১ ও ২নং আসন দুটি পঞ্চগড় জেলায়। ২৯৪-২৯৭ নং আসনগুলো কক্সবাজার জেলায়। ১০৯ ও ১১০ আসন দুটি বরগুনা জেলায় এবং ২২৯-২৩৪ নং আসনগুলো সিলেট জেলায়।
বিষয়: গণিত
প্রশ্ন ৫০: রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেন–
- ক) মওলানা ভাসানী
- খ) শেখ মুজিবুর রহমান
- গ) ধীরেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- ঘ) এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা: বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে এই দাবি উত্থাপন করেন।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫১: Choose the direct speech of the sentence : She told us to hurry up.
- ক) She said, "Do hurry up."
- খ) She said to us, "Hurry up."সঠিক উত্তর
- গ) She told, "Hurry up."
- ঘ) She said us, "Hurry up."
ব্যাখ্যা: 'Tell' reporting verb হিসেবে ব্যবহৃত হতে চাইলে সাধারণত 'say' হয় এবং এর পর object থাকলে object-এর পূর্বে 'to' হয়। আর indirect-এ tell এর পর infinitive থেকে শেষ পর্যন্ত হচ্ছে direct-এর reported speech। সুতরাং (খ) She said to us, "Hurry up." ই সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: The singular form of 'phenomena' is—
- ক) phenomenna
- খ) phenomenonসঠিক উত্তর
- গ) phenomenone
- ঘ) phenom
ব্যাখ্যা: Phenomena শব্দটি plural, যার singular হচ্ছে phenomenon আর এর অর্থ হলো- ব্যাপার, ঘটনা, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৩: 'Heart of Darkness' is a novel written by—
- ক) D. H. Lawrence
- খ) E.M. Forster
- গ) Conradসঠিক উত্তর
- ঘ) Virgina Woolf
ব্যাখ্যা: 'Heart of Darkness' হচ্ছে Joseph Conrad (১৮৫৭-১৯২৪)-এর একটি বিখ্যাত novel। ইউক্রেনের এক সম্ভ্রান্ত পোলিশ পরিবারে জন্মগ্রহণকারী Conrad-এর কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো Lord Jim, The Shadow Line, An Outcast of the Island।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: Which of the following are semi-modals?
- ক) Can, could
- খ) need, dareসঠিক উত্তর
- গ) will, would
- ঘ) must, should
ব্যাখ্যা: Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় বলে এদেরকে semi-modals বলে। আর can, could, will, would, must, should হচ্ছে সরাসরি modals।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৫: The antonym of the word 'awesome'—
- ক) grand
- খ) daunting
- গ) majestic
- ঘ) disgustingসঠিক উত্তর
ব্যাখ্যা: Awesome- অর্থ হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক, ভয়ানক। Option গুলোর মধ্যে grand অর্থ প্রধান, শ্রেষ্ঠ; daunting- ভীতিজনক; majestic- মহিমান্বিত, গৌরবজনক এবং disgusting- অর্থ বিরক্তিকর, জঘন্য। সুতরাং awesome-এর antonym হচ্ছে disgusting।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৬: The phrase 'Pass the buck' means—
- ক) to suffer
- খ) to succeed
- গ) to complete a task
- ঘ) to pass the blame to someone elseসঠিক উত্তর
ব্যাখ্যা: Pass the buck একটি phrase, যার অর্থ- 'একের দোষ অন্যের উপর চাপানো'। অর্থাৎ 'to pass the blame to someone else'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: Which of the following sentences expresses a request?
- ক) Would you mind opening the windowসঠিক উত্তর
- খ) Would that he were here
- গ) Never do this
- ঘ) Liza and Shuvo are in love
ব্যাখ্যা: Would you mind দ্বারা earnest request বোঝানো হয় বলে option (ক) সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৮: Fill in the blank : The man died— overeating.
- ক) fromসঠিক উত্তর
- খ) for
- গ) on
- ঘ) of
ব্যাখ্যা: কোনো কারণে মারা যাওয়া (যেমন- over-eating) অর্থে die from ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৯: Choose the correct sentence—
- ক) He discussed about the matter
- খ) He knows to swim
- গ) He says me a fool
- ঘ) He shook hands with meসঠিক উত্তর
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে (ঘ)-ই সঠিক। অন্য option গুলোর মধ্যে (ক) তে discuss-এর পর about হবে না; (খ) তে know-এর পর how to + v, হবে এবং (গ)- তে says-এর স্থলে calls হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: 'After death the doctor' is—
- ক) a proverb
- খ) a phraseসঠিক উত্তর
- গ) an idiom
- ঘ) a simile
ব্যাখ্যা: 'After death the doctor' হচ্ছে একটি phrase। কারণ phrase হলো কোনো finite verb ছাড়া a group of words যারা কোনো sentence-এর অংশবিশেষ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
